বকশীগঞ্জে জুয়ার আসর থেকে সেচ্ছাসেবক দলের নেতাসহ আটক – ৯

রাশেদুল ইসলাম রনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে অভিযান চালিয়ে উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক খোরশেদ আলমসহ ৯ জনকে আটক করেছে ডিবি-২। মঙ্গলবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কামালের বার্ত্তী বাবুল মিয়ার বাড়ী থেকে জুয়া খেলার অবস্থায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন আইবাহাদুরের ছেলে বাবুল মিয়া (৪০), আব্দুর রহিমের ছেলে বিলেত আলী(৩৬), […]
আওয়ামী দোসর ইয়াবা সুমন এখন জাকির খানের ছায়াতলে!

ষ্টাফ রিপোর্টার: ৫ আগষ্ট স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্র-জনতার গনঅভ্যুথানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও প্রতিটি পাড়া-মহল্লায় তার চেলা-চামুন্ডারা রয়েছেন বহাল তবিয়তে। বিএনপি কেন্দ্রীয়ভাবে আওয়ামী দোসরদেরকে দলে না ভিড়ানোর কথা বললেও তা যেন কোনভাবেই কর্নপাত করছে অর্থলোভী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের প্রতিটি পাড়া-মহল্লার অলিগলিতে লুকিয়ে থাকা কিংবা ঘাপটি মেরে থাকা আওয়ামীলীগের দোসররা একে একে বিএনপিতে […]
কুমিল্লায় ৫০ কেজি গাজাঁসহ সিরাজ গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: র্যাব-১১’র অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শোভানগর এলাকায় ৫০ কেজি গাজাঁসহ সিরাজ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার ২৩ এপ্রিল সকালে গোপন সংবাদেও ভিত্তিতে সিরাজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজ সদর দক্ষিণ মডেল থানাধীন শোভানগর গ্রামের মৃত ইসমাইল এর ছেলে গ্রেফতারকৃত আসামী সিরাজ জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন […]
রুপগঞ্জের রায়হান হত্যা মামলায় গ্রেফতার ৩

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে রায়হান হত্যা মামলার এজাহারনামীয় ৩ জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার ২২ এপ্রিল রাত পৌনে ১১টায় জেলার আড়াইহাজার থানাধীন বেপারী বাড়ি বায়তুল নুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামিবরুনা পুর্বেরটেক এলাকার মৃত. ইয়ানুছের ছেলে তাইজুল (৪০), তাইজুলের স্ত্রী রাহিমা (৩৫) এবং তাইজুলের মেয়ে তাইরিন […]
৫ আগস্ট সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন

আদালতে শুনানিতে পলক আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১২ জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে পালিয়ে ছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায়। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে পলক এসব কথা জানিয়েছেন। এ […]
আমতলীতে শিশু সুরক্ষা বিষয়ক ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে মঙ্গলবার সকালে পুলিশ সদস্যদের সাথে থানা কমপ্লেক্সের হল রুমে নারী শিশু ও প্রতিবন্ধী হেল্প ডেক্স সক্রিয় ও সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এনএসএস ওয়ার্ল্ড ভিশন আমতলী অফিস এ সভার আয়োজন করে। পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সমাজের নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ সভায় অংশগ্রহন করেন। মো. […]
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ

সোনারগাঁয়ে দলীয় প্রভাব খাটিয়ে নিরীহ এক কৃষক ও তিন ব্যক্তির জমি জোরপূর্বক দখলের অভিযোগে সাদিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূইয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার বিকেলে সোনারগাঁ থানা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ফায়েজা বেগম ও ওসমান উদ্দীন বলেন”ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের দোষর শাহাজাহান ভূইয়া ৫ আগষ্টের পর অবৈধ […]
সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আটক-১

সোনারগাঁ প্রতিনিধিঃ-সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সানাউল্লাহ বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে তার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগও উঠেছে। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে সোনারগাঁ উপজেলা ঈদগাহ মাঠ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সানাউল্লাহ বেপারী উপজেলার বৈদ্যৈর […]
বন্ধু হত্যার দায়ে বন্ধুর যাবজ্জীবন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি জামালপুরে ৩২ বছর আগে এক বন্ধুকে হত্যার অপরাধে একজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান ও চারজনকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো: আবুবকর ছিদ্দিক এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত হাফিজুর রহমান সরিষাবাড়ী উপজেলার ঢুরিয়াভিটা গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, […]
ফতুল্লা রেলস্টেশন ও দাপা এলাকায় বীরদর্পে চলছে মাদক বিক্রি!

ষ্টাফ রিপোর্টার: গত ৫ আগষ্ট স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতন হলেও তার দোসরদের পতন হয়নি। ঐ সকল আওয়ামীলীগের দোসর বা তাদের কর্মী সমর্থকরা বীরদর্পে মাদক ব্যবসা করে যাচ্ছে। আর এই সকল মাদক ব্যবসায়ীদের সহযোগীতা করছে স্থানীয় কতিপয় কিছু সংবাদমাধ্যম কর্মী ও কিছু বিএনপি নেতা কর্মীরা। নারায়নগঞ্জের সদর উপজেলা ফতুল্লার দাপা ইদ্রাকপুর, দাপা মসজিদ, খোজপাড়া, ফতুল্লা পাইলট […]
হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিল করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) ফ্যাসিস্ট হাসিনাকে ‘আইন’ ডিগ্রি প্রদান করেছিল। যা আপাতত স্থগিত করা হয়েছে। এএনইউ’র বরাতে অস্ট্রেলিয়ান গণমাধ্যম দ্য ক্যানবেরা টাইমস জানিয়েছে, ডিগ্রি বাতিলের মতো ঘটনা তাদের সাম্প্রতিক ইতিহাসে ঘটেনি। এমন কোনও নজিরও এখন পর্যন্ত […]
আগামীকাল ইসলামী আন্দোলনের মানববন্ধন

আগামীকাল বুধবার নগর ভবনের সামনে সকাল ১১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে, ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, নিরবিচ্ছিন্নভাবে ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহ, সরকারি হাসপাতালে ভোগান্তি ছাড়া সু-চিকিৎসার ব্যবস্থা,শহরের প্রধান সড়কগুলোতে যানজট কমিয়ে আনা এবং সিটি কর্পোরেশন কাজের স্থবিরতা রোধের দাবিতে আমরা […]
ইসলামপুরে নিখোঁজের পরদিন কার্লভার্টের নিচ থেকে মিললো মরদেহ

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি। জামালপুরের ইসলামপুরে নিখোঁজের পরদিন টিএন্ডটি অফিস সংলগ্ন বাইপাস সড়কের কার্লভার্টের নিচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ওই ব্যক্তির সমজউদ্দিন (৬০) উপজেলার পাথর্শী ইউনিয়নের বড় দেলিরপাড় এলাকার তমেজ প্রধানের পুত্র। মঙ্গলবার (২২এপ্রিল) সকালে পথচারীরা কার্লভার্টের নিচে পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ […]
আড়াইহাজারে আওয়ামী লীগের ডেভিল বাবুর সহযোগী মতিন, ডালিম ভূইয়া বিএনপির পদতলে

ষ্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের আওয়ামী লীগের ডেভিল মতিন ভুঁইয়া ও তার ভাতিজা ডালিম ভূইয়া এখন বিএনপির পদতলে আশ্রয় গ্রহণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, আড়াইহাজারের মূর্তিমান আতঙ্ক সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর আস্থাভাজন সফর আলী কলেজের সাবেক ভিপি মতিন ভূইয়া ও তার ভাতিজা আড়াইহাজার থানা তরুন […]
হাজীগঞ্জ এম সার্কাস হইতে আইটি স্কুল পর্যন্ত রাস্তার বেহালদশা!

নারায়ণগঞ্জ সদর থানাধীন নারায়নগঞ্জ টু আদমজী প্রধান সড়কের কিছু অংশ হাজীগঞ্জ এম সার্কাস হইতে আই,ই,টি সরকারি উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তাটুকু দীর্ঘ প্রায় ১ বছর যাবৎ সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। দীর্ঘ প্রায় ১ বছর পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কতৃপক্ষের সংস্কারে নেই কোন উদ্যোগ। দূর্ঘটনার শিকার হয়ে অনেকেই হাত,পা ভেঙে পঙ্গু হয়ে বসে […]
মারা গেলেন পোপ ফ্রান্সিস

খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগে ইতালির রোমে একটি হাসপাতালে বেশ কিছুদিন তার চিকিৎসা চলে। ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে ভ্যাটিকান নিউজ সার্ভিস। খবর বিবিসির নিউমোনিয়ায় আক্রান্ত পোপ […]
চারারগোপ বাইতুস সালাত জামে মসজিদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ শহরের চারারগোপ বাইতুস সালাত জামে মসজিদের ৫৯ সদস্য বিশিষ্ঠ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২১ এপ্রিল) বাদ জোহর মসজিদ কমিটির সভাপতি মোঃ হানিফ সরদারের সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,মানিক সরদার সহকারী মোতোয়াল্লী,উপদেষ্টা পরিষদের সদস্য ডাক্তার গোলাম মোস্তফা প্রধান উপদেষ্টা, বেল্লাল হোসেন,ছাদেকুল রহমান,নেফাছুল ইসলাম জুয়েল,শামছুজ্জামান রতন,ইসমাইল হোসেন, […]
বন্দরে চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার আসামি কাজল গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি: বন্দরের চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মোঃ কাজল মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার ২১ এপ্রিল রাত পৌনে ১টায় মুন্সিগঞ্জ বাজার এলাকা থেকে কাজলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাজল মিয়া বন্দর সালেহনগর এলাকার মৃত.সামসুউদ্দিনের ছেলে। র্যাবের স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গত বছরের ১৩ অক্টোবর […]
বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসলের ভিডিও ভাইরাল

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক (২৮)। এ ঘটনার একটি ভিডিও রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। রোববার রাত ৯টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে এঘটনা ঘটেছে। রেজাউল ওই গ্রামের কাঞ্চন হাওলাদারের ছেলে। রেজাউলের পরিবারিক সূত্রে জানা গেছে, ২০১৯ […]
ফতুল্লার লামাপাড়ায় প্রবাসীর টাকা,স্বর্নালংকার নিয়ে পরকিয়া প্রেমিকের সাথে উধাও!

ষ্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকা হতে দুবাই প্রবাসী আমিন উদ্দিন এর স্ত্রী শ্রাবন্তী আক্তার শিলা তার পরকিয়া প্রেমিক বহু বিবাহের নায়ক আবুল হাচানের সাথে নগদ টাকা, স্বর্নালংকার নিয়ে পালিয়ে গেছে বলে সংবাদ পাওয়া গেছে। এ ব্যাপারে দুবাই প্রবাসী আমিনউদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে মৃত […]
দাউদকান্দিতে ফেন্সিডিল ও গাজাঁসহ আটক ১

এ আর পারভেজ : কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা থেকে ১৯৩ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজা’সহ আবদুল হালিম নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১। সোমবার ২১ এপ্রিল ভোর ৬টায় দাউদকান্দি এলাকায় এ অভিযান চালিয়ে মাদকসহ আবদুল হালিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবদুল হালিম ভোলার বোরহানউদ্দিন থানাধীন ফুল কাচিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। প্রাথমিক অনুসন্ধানে জানা […]
