নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

ষ্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে জসিম উদ্দিন ওরফে জসিম রানা (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক হুমায়রা তাসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত জসিম উদ্দিন ওরফে রানা বরগুনার পাথরঘাট এলাকার আব্দুল জলিল হাওলাদারের ছেলে। তিনি মাদারীপুরের মো. […]
সোনারগাঁয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল

ষ্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল করেছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি অংশে এই বিক্ষোভ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) আসিফ ইমাম। ৫ আগস্ট পরবর্তীতে সোনারগাঁয়ে এই প্রথম প্রকাশ্যে আওয়ামী লীগের ব্যানারে কোনো কর্মসূচি করতে […]
পুলিশকে আর প্রতিপক্ষ বানানোর সুযোগ নেই – পুলিশ সুপার

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেছেন,পুলিশকে আর প্রতিপক্ষ বানানোর সুযোগ নেই, পুলিশ জনগনের। আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানকে নিয়ে ৫ আগস্টের পর নতুন ভাবে পুলিশ গঠিত হয়েছে। আমরা জনগনের নিকট দ্বায়বদ্ধ। জনগনের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন ভাতা হয়। সেখানে পুলিশ কখনই জনগনের প্রতিপক্ষ হতে পারেনা। […]
ফতুল্লায় আ’লীগের ঝটিকা মিছিল, আটক ৭

নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন যুবলীগ নেতা আবুল হোসেন, মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহ আলম, তপন ও রাসেল। এদের মধ্যে কেউ কেউ রাজমিস্ত্রী ও […]
বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

রাশেদুল ইসলাম রনি : বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যা কারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মাঠে উপজেলা , পৌর ও কলেজ শাখার ছাত্রদলের উদ্যোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক […]
প্রথমবার একসঙ্গে আ.লীগের সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভূরিভোজ, কর্মীদের উষ্মা

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ক্ষমতায় থাকাকালীন বিদেশে তৈরি করা সেকেন্ড হোমে আশ্রয় নিয়েছেন দলটির শীর্ষ নেতারা। সেখান থেকেই এখন সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টা চালাচ্ছেন তারা। বিভিন্ন উপলক্ষ ঘিরে একসঙ্গে মিলিত হতেও দেখা যাচ্ছে এসব নেতাকর্মীদের। সবশেষ লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফাইয়াজ রহমানের […]
আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর চক্রান্ত চলছে

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের।এরপর সবাইকেই দেশ থেকে পালাতে কিংবা দেশেই গা ঢাকা দিতে হয়েছে।তবে ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিবাদের তকমা পাওয়া আওয়ামী লীগ। গণ–অভ্যুত্থানে পালিয়ে যাওয়া দলটি দীর্ঘ সাড়ে ১৫ বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উলটো হুমকি–ধমকি দিচ্ছে। হাজারো শহিদের রক্তের ওপর […]
ব্যাংককে মোদি-ইউনূস বৈঠক আশার আলো, নাকি নতুন সংকটের শুরু?

দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন শেখ হাসিনার সরকারের ক্ষমতাচ্যুতির ৮ মাস পর প্রথমবারের মতো সরাসরি বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হয় গত ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে, ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে। বৈঠকটি নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ গত বছরের ৮ আগস্ট ড. ইউনূস অন্তর্বর্তী প্রশাসনের […]
মুন্সিগঞ্জে পরকীয়ার জেরে স্বামী হত্যার আসামী ইমন গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি: মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় পরকিয়া প্রেমে বাধা দেয়ায় স্বামী জাহিদুল মোল্লা হত্যাকান্ডের এজাহারনামীয় আসামী স্ত্রীর কথিত প্রেমিকের সহযোগি ইমনকে গ্রেফতার করেছে র্যাব-১১। রবিবার ( ২০ এপ্রিল ) ভোর ৪টায় মুক্তারপুর এলাকা হতে আসামী ইমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন মুন্সিগঞ্জের আদারিয়াতলা মস্তিবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে। গত বছরের ১৪ অক্টোবর মুক্তারপুর এলাকায় একটি হত্যার […]
ফতুল্লায় নতুন ষ্টেডিয়ামের পাশে ট্রাকস্ট্যান্ড নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

এ আর পারভেজ: ঢাকা-নারায়ণগঞ্জের লিংকরোডের ফতুল্লায় আন্তজার্তিক স্টেডিয়ামের সৌন্দর্য্য বিনষ্ট, এলাকার যানজট সৃষ্টি, শব্দদূষন ও বায়ুদূষন এবং অভিশপ্ত ট্রাক স্ট্যান্ড নির্মাণের নামে পাঁয়তারা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন শিবু মার্কেট লামাপাড়া ও সস্তাপুর এলাকাবাসী। রবিবার ( ২০ এপ্রিল ) বেলা ১২টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়ায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন,আমাদের […]
বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন

রাশেদুল ইসলাম রনি গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ গণঅধিকার পরিষদ(জিওপি) জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে শাহরিয়ার আহমেদ সুৃমনকে আহ্বায়ক ও আমির হোসেন কে সদস্যসচিব করে কমিটি করা হয়েছে। গণঅধিকার পরিষদের জেলা কমিটির সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন দলীয় প্যাডে স্বাক্ষরিত কমিটি শনিবার ( […]
আনুপাতিক উচ্চকক্ষ, এনসিসি ও গণভোটে রাজি নয় বিএনপি

ঐকমত্য কমিশনে আজ আবার বৈঠক সাধারণ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষ গঠন, সংবিধান সংশোধনে সংসদের উভয় কক্ষের দুই-তৃতীয়াংশের সমর্থন ও গণভোট এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনে শক্ত আপত্তি আছে বিএনপির। তারা এ বিষয়ে কোনো আপসও করবে না। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ এবং রাজনৈতিক দলের মতামত নিয়ে চলমান আলোচনায় আজ রোববারের নির্ধারিত আলোচনায়ও বিএনপি […]
ছয় দফা দাবীতে জামালপুরে বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবী আদায়ে ও কুমিল্লায় শিক্ষার্থীদের কর্মসুচিতে হামলার প্রতিবাদে দেশব্যাপী মহাসমাবেশের সমর্থনে জামালপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) দুপুরে শহরের বেসরকারি জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট ও জামালপুর মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই কর্মসুচির আয়োজন করে। দুপুরে শহরের গেইটপাড় এলাকা থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের হয়। […]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নিট কনসার্ন গ্রুপের উত্তেজনা

সিদ্ধিরগঞ্জের পাঠানটুলিতে একটি জমি দখলকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে নিট কনসার্ন গ্রুপের লোকজনের উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নিট কনসার্ন গ্রুপের কারখানার সামনে মানববন্ধন করে। পরে রেলওয়ের জমিতে নিট কনসার্নের দেয়া টিনের বেড়া ভেঙ্গে ফেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে ক্ষুব্ধ হয়ে নিট কনসার্নের লোকজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের […]
আকিজ ফ্লাওয়ার ও ডাল মিলের উৎপাদন ক্ষমতা প্রতিদিন ৬শ টন অর্জিত হয়েছে : সিইও

আকিজ এসেনসিয়াল লিমিটেডের সিইও মোহাম্মদ মাহবুব আরসালান, আমাদের লক্ষ্যমাত্র অনুযায়ী বিগত এক বছরের মধ্যে আকিজ ফ্লাওয়ার ও ডাল মিলের উৎপাদন ক্ষমতা প্রতিদিন ৬শ টন অর্জিত হয়েছে। এছাড়া আকিজ এসেনসিয়ালের আটা, ময়দা, সুজি, লবণ, মসলা, লাচ্ছা সেমাই, বিভিন্ন ধরণের চাল সহ ২০-২২টি পণ্য রয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জে আকিজ এসেনসিয়াল লিমিটেডের কারখানায় […]
শীতলক্ষ্যায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ স্কুলছাত্র জোবায়ের হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ক্যাপিটাল মেরিনা জেটির নিচ থেকে নিখোঁজের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মৃত জোবায়ের রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপনের ছেলে। তিনি ভোলাবো শহীদস্মৃতি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে […]
শামীম ওসমানের আশ্রয়-প্রশ্রয়ে শত কোটি টাকার মালিক নিজাম

যুগান্তর অনলাইনে প্রকাশিত সংবাদটি জাগো নারায়ণগঞ্জ২৪.কমের পাঠকের সুবিধার জন্য হুবুহু প্রকাশ করা হলোঃ আট মাসেও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ আন্দোলনে ছাত্র–জনতাকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছোড়ে * চাঁদাবাজি, জমি দখল, টেন্ডারবাজি, মাদক ব্যবসা ও খুন ছিল তার নেশা ছাত্র–জনতার আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি ছোড়া শামীম ওসমানের ক্যাডার শাহ নিজাম ও তার সহযোগীদের আইনের আওতায় […]
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি কি ভারতের নতুন মাথাব্যথার কারণ?

গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভুত্থানে দেশ ছাড়তে বাধ্য হন স্বৈরশাসক হাসিনা। বাংলাদেশ থেকে পালানোর পর পর হাসিনা ভারতে আশ্রয় নেন এবং তখন থেকেই সেখানে বসবাস করছেন। শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। শেখ হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে যে […]
শেরপুরের শ্রীবরদীতে ছাত্রদল নেতা জামায়াতে যোগদান

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৯ টার দিকে শ্রীবরদী পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতের রাজনীতিতে যোগদান করেন। আব্দুল মুন্নাফ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৯নং কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এ উপলক্ষ্যে […]
রাস্তা ঘাটের অসমাপ্ত কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হইবে- ডিজি রেজওয়ানুর রহমান

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো.রেজাওয়ানুর রহমান বলেন,টি আর,কাবিটা ও কাবিখা উন্নয়ন কাজের ধারাবাহিকতা ভালো। তবে যেসকল রাস্তা ঘাটের কাজ অসমাপ্ত,রয়েছে সেগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হইবে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ সদর,সোনারগাঁ, আড়াইহাজারসহ টিআর,কাবিটা ও কাবিখা প্রকল্পের মাটির নতুন রাস্তা, ইটের সলিং,রাস্তার প্যালাসাইনসহ রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এসময় […]
যারা দেশের কল্যাণ চায় তারা নির্বাচন মাথা ঘামায় না – মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, যারা দেশের কল্যাণ চায় তারা নির্বাচন মাথা ঘামায় না। কারণ হাজারো ছাত্র জনতার রক্ত দিয়েছে শুধু নির্বাচনের জন্য নয়। চিরতরে স্বৈরাচারের কবর রচনা করতে। চাঁদাবাজ, দখলদার ও খুনিদের মূলোৎপাটন করতে। দেশের বিচার ব্যবস্থা সুষ্ঠু ও নিরপেক্ষ হতে। কিন্তু একদল কেমন যেন নির্বাচন ছাড়া কিছুই […]
