বন্যার্তদের জন্য ডিসিকে ৫০ উর্ধ্ব কফি হাউজ সমাজসেবা সংস্থার অনুদান প্রদান

ষ্টাফ রিপোর্টার: ৫০ উর্ধ্ব কফি হাউজ সমাজ সেবা সংস্থার পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলার বন্যার্তদের সহযোগিতার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এর নিকট। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করে নগদ অর্থ প্রদান করা হয়। ৫০ উর্ধ্ব কফি হাউজ সমাজসেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এ আক্তারুজ্জামান […]
দুই হাসপাতালে ভর্তি ১২১ রোগী, নারায়ণগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

ষ্টাফ রিপোর্টার: চলতি বছরের পুরোটা সময় নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা শূন্যের কাছাকাছি থাকলেও গত কয়েকদিন ধরে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমাগত বেড়েছে। নারায়ণগঞ্জের দুটি সরকারি হাসপাতালের সূত্রমতে এই তথ্য জানা গেছে। দুই হাসপাতালে এই মাসে সর্বমোট ১২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে পুরুষ রোগীর সংখ্যাই বেশি। চলতি মাসের শুরু থেকে টানা কয়েকদিন বৃষ্টি হওয়ায় […]
‘রূপগঞ্জে দাফনের ৪৮ দিন পর ছাত্রদল নেতার লাশ উত্তোলন

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সোনাব কবরস্থান থেকে সোমবার দুপুরে জাইদুল ইসলাম নামে এক ছাত্রদল নেতার লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে। লাশ উত্তোলনকালে উপস্থিত ছিলেন পূর্বাচল রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুর রহমান সাহেল, এসআই সাইফুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য। জানা গেছে, গত ৫ আগস্ট রাতে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের […]
“গুম-খুন-দুর্নীতির বিচার হলে আ. লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে’

ষ্টাফ রিপোর্টার: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সোমবার সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব চ্যানেল কনকসারোয়ারনিউজে এক আলাপচারিতায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সোহেল তাজ। সোহেল তাজের কাছে কনক সারোয়ার জানতে চান যে, দায়িত্ব নেওয়ার পাঁচ […]
রয়টার্সকে সেনাপ্রধান//১৮ মাসের মধ্যে নির্বাচন করতে সরকারকে সহায়তা করব

ষ্টাফ রিপোর্টার: আগামী ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে, সে জন্য যেকোনো পরিস্থিতিতে অন্তর্র্বতী সরকারকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল সোমবার ঢাকায় জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর কার্যালয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, আমি তাকে (ড. ইউনূস) সমর্থন করব। পরিস্থিতি যা-ই হোক না কেন। যেন তিনি তাঁর কাজ […]
শেরপুরের শ্রীবরদীতে স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টোকহোল্ডার ফোরাম গঠন

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে কৃষক নেতৃত্বাধীন সিএসও শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততা উন্নত করার মাধ্যমে তৃণমূল সম্প্রদায়ের কাছে ক্ষমতা হস্তান্তর করা – সবল প্রজেক্টের আওতায় স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টোকহোল্ডার ফোরাম ( MSF) গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শ্রীবরদী উপজেলা কৃষি পণ্য উৎপাদক এসোসিয়েশনের আয়োজনে ও […]
এটা এডিট করা ছবি, আমি আইনি ব্যবস্থা নেব – বিএনপি নেতা আব্দুর রহমান

ষ্টাফ রিপোর্টার: বিএনপি’র সভাপতি আব্দুর রহমানের ছবি এডিট করে আওয়ামী লীগের শোক দিবসের বিশাল জনসভায় যোগদান করা হয়েছে বলে অপপ্রচার চালানোর কারণে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন আলিরটেক ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগের শোক দিবসের একটি র্যালিতে আমার গলা কেটে আমার গলা বসিয়ে সেটা অপপ্রচার চালাচ্ছে আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের […]
সিদ্ধিরগঞ্জে হাসিনা-কাদেরসহ ১৫৮ জনের নামে হত্যা মামলা

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরো একটি হত্যা মামলা করা হয়েছে। আটজনের নাম উল্লেখসহ মামলায় ১৫০ জনকে আসামি করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মামলার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। এর আগে রবিবার ছাত্র আন্দোলনে নিহত আরাফাতের বাবা মো. আকরাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় […]
রুপগঞ্জে ৯৯ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

প্রেস বিজ্ঞপ্তি: র্যাব-১১’র অভিযানে রুপগঞ্জ থেকে ৯৯ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। সোমবার ২৩ সেপ্টেম্বর ভোর ৪টায় রূপগঞ্জ থানাধীন মোড়াপাড়া মঠেরঘাট এলাকা থেকে ৯৯ ৩ জন ব্যক্তিকে আটক করে। এ সময় মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বড়ালোপাড়াগা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো.শাকিল,মাসিমপুর মোড়াপাড়া এলাকার আবদুল হালিমের ছেলে মো.জাহিদ […]
সরকারী এমডব্লিউডি কলেজের সাবেক অধ্যক্ষ আলাউদ্দিন চৌধুরীর ইন্তেকাল

জাগো নারায়ণগঞ্জ আদমজী সরকারী এমডব্লিউডি কলেজের সাবেক অধ্যক্ষ ও সরকারী তোলারাম কলেজের সাবেক অধ্যাপক মোঃ আলাউদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। রবিবার (২২ সেপ্টেম্বর)রাত সাড়ে ১১ টায় সময় বার্ধক্যজনিত কারণে ইসদাইরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে, নাতি- নাতনী,আত্নীয়- স্বজন, বন্ধু- বান্ধব […]
কোথায় আছে ভিকি ওসমানরা ?

ষ্টাফ রিপোর্টার: আলহাজ ফয়েজউদ্দিন আহমেদ লাভলু যিনি নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক প্রভাবশালী সাংসদ ও গডফাদার উপাধী পাওয়া শামীম ওসমানের বেয়াই। শামীমপুত্র অয়ন ওসমানের কাছে লাভলুর একমাত্র মেয়ে রেশমী’কে বিয়ে দেয়ার পর অনেকটাই বেপরোয়া গতিতে চলেছে লাভুলু পুরো পরিবারের সদস্যরা। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনাসহ দলের অনেক মন্ত্রী ও এমপি। সেই […]
রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক ২ আইজিপি!

ষ্টাফ রিপোর্টার: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হককে গত ৩ আগস্ট গ্রেফতার করা হয়। শহীদুল হককে উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে ছিলেন। তার বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি সেনা হেফাজতে থাকাবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। গত ৫ আগস্ট […]
ভোটের মাঠে টেক্কা দিতে চায় জামায়াত!

ষ্টাফ রিপোর্টার: সংসদের ভোট কবে হবে, সে নিশ্চয়তা না থাকলেও মাঠ গোছানোর কাজে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই ধারাবাহিকতায় নির্বাচনে বিএনপির সামনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে নানা ছক কষছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগবিরোধী দলগুলোকে এক সুতায় গাঁথার চেষ্টা করছে দলটি। ধর্মভিত্তিক ছাড়াও বিএনপির সঙ্গে একসময় যুগপৎ আন্দোলন করা এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলোকে […]
আধিপত্য বিস্তারের নামে দখলদারি ও সংঘর্ষ বন্ধ করুন – মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, আধিপত্য বিস্তারের নামে দখলদারি ও সংঘর্ষ বন্ধ করুন। বিভিন্ন জায়গায় অব্যাহত এ ঘটনার তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, গতকাল নারায়ণগঞ্জ বাস টার্মিনালে ২ গ্রুপে সংঘর্ষ হয়েছে, হতাহত হয়েছে অনেকে। যান চলাচল বন্ধ থাকায় জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত স্বাধীনতাকে বিনষ্ট করতে […]
আবারো ৮ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে চতুর্থ দফায় ফের আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা চার হত্যা মামলায় দুই দিন করে আটদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেক মামলায় ১০ দিনের […]
রূপগঞ্জে কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবিতে টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে ছাত্র জনতার মানববন্ধন কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রবিবার বেলা সাড়ে ১১ টায় সড়কের কাঞ্চন সেতুর টোল এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন […]
সোনারগাঁয়ে পঞ্চাশোর্ধ বয়সী নারীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ফাতেমা বেগম(৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে তালতলা ফাঁড়ির পুলিশ। রোববার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এশিয়ান হাইওয়ে রোডের পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত ফাতেমা বেগম বন্দর উপজেলার লাঙ্গলবন্দ দশদোনা এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী। নিহত ফাতেমার ছোট ছেলে সাইফুল ইসলাম জানান, তার মা গতকাল শনিবার বিকেলে তার […]
ফতুল্লায় যুবলীগ নেতা কর্তৃক স্বেচ্ছাসেবকদল নেতাকে কুপিয়ে জখম!

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার কুতুবপুর রামারবাগ এলাকায় রাজনৈতিক প্রতিহিংসা ও পুর্ব শত্রতার জেরে আব্বাসউদ্দিন চুন্নু নামে একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে যুবলীগ নেতা আরিফগংদের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী চুন্নু ফতুল্লা মডেল থানায় আরিফগংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মৃত.আয়াত আলীর ছেলে আব্বাসউদ্দিন চুন্নু উল্লেখ করেন যে, সে ফতুল্লা থানার স্বেচ্ছায় সেবক […]
ক্যাম্পাসে রাজনীতি বন্ধের বিপক্ষে ছাত্র সংগঠনগুলো

ষ্টাফ রিপোর্টার: সাধারণ শিক্ষার্থীদের বড় অংশ ক্যাম্পাসে লেজুড়বৃত্তির ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানালেও ছাত্র সংগঠনগুলো এর পক্ষে নয়। তারা বলছে, আওয়ামী লীগ শাসনামলের কলুষিত ছাত্র রাজনীতির সংস্কার প্রয়োজন। সব প্রতিষ্ঠানে কার্যকর ও নির্বাচিত ছাত্র সংসদ প্রয়োজন। সংগঠনগুলো সহাবস্থানের কথা বললেও ছাত্রলীগের বিষয়ে আপত্তি জানাচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগে টানা দেড় দশক অধিকাংশ […]
রাজনীতিতে ভরাডুবি ওসমান পরিবারের

কালের কন্ঠ অনলাইনে প্রকাশিত সংবাদটি জাগো নারায়ণগঞ্জ২৪.কমের পাঠকের জন্য হুবুহু প্রকাশ করা হইল: ষ্টাফ রিপোর্টার: সোনারগাঁর কাঁচপুরে একটি চায়ের দোকানে সম্প্রতি এক সন্ধ্যায় বিভিন্ন পেশার ২০ থেকে ২৫ জন মানুষ বসে চা পান করছিলেন। সেখানে এটা-সেটা আলোচনার পাশাপাশি উঠে আসে নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নানা অপকর্মের ফিরিস্তি। এই একটি চায়ের দোকানই শুধু নয়, গত ৫ আগস্ট […]
ইসলামপুরে আইএইচটি শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

আক্রমুজ্জামান আশিক, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি পূর্বের ঘটনার জের ধরে তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। শুক্রবার রাতে আইএইচটিতে এই ঘটনা ঘটে। জানাগেছে,আইএইচটি শিক্ষক শাহ মো. মোখলেছুর রহমানের বিভিন্ন অনিয়ম,দূর্ণীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবী জানিয়ে গত মে মাসে সপ্তাহব্যাপী আন্দোলন করে শিক্ষার্থীরা। […]
