ফতুল্লয় মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে র্যালী

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ, ইভিটিজিং ও নৈরাজ্যের বিরুদ্ধে র্যালী ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১লা নভেম্বর ) বাদ আসর কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের লালখা এলাকায় স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের ভয়াল আগ্রাসনে যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে, এই […]
ফতুল্লায় পৌষাপুকুর পাড় জামে মসজিদের ইমামের স্বেচ্ছায় পদত্যাগ

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা লালপুর পৌষা পুকুর পাড় কেন্দ্রীয় জামে মসজিদের এক যুগ ধরে ইমাম ও খতিবের দায়িত্ব পালন শেষে স্বেচ্ছায় পদত্যাগ করেন মুফতি ইয়াসিন আকরাম চৌধুরী। এ উপলক্ষে গত ৩১শে অক্টোবর বৃহস্পতিবার বাদ এশা বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায়ী অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪ নং […]
আমতলীতে জাতীয় যুব দিবস পালিত

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে আমতলীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে শুক্রবার সকাল ১০টায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে র্যালি, আলোচনাসভা, যুব ঋণ বিতরন ও প্রশিক্ষন গ্রহনকারীদের মধ্যে সনদ পত্র বিতরন করা হয়। আমতলী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন […]
আ. লীগ ব্ল্যাকমেইল করে আমাদের নির্বাচনে এনেছিল: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ব্ল্যাকমেইল করে আমাদের নির্বাচনে আনা হয়েছিল। আওয়ামী লীগের আমলে আমরা যেসব নির্বাচনে অংশ নেই, সেগুলো স্বতঃস্ফূর্ত ছিল না। শেখ হাসিনা গায়ের জোরে আমাদের নির্বাচনে এনেছিল। আজ শুক্রবার বেলা ১১টার দিকে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন এসব কথা বলেন জি এম কাদের। এ সময় উপস্থিতি ছিলেন জাপার […]
লুটপাটে ‘বিশেষজ্ঞ’ লোটাস কামাল

ছবি- সংগৃহিত দেশ–বিদেশে মিলেছে অঢেল সম্পদ আবু হেনা মোহাম্মদ (আ হ ম) মুস্তফা কামাল। পরিচিত লোটাস কামাল নামে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট; পাঁচবার এমপি ছিলেন কুমিল্লা-১০ আসনের। সামলেছেন আওয়ামী লীগ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। ক্রিকেট সংগঠক হিসেবেও রয়েছে খ্যাতি। সব পরিচয় ছাপিয়ে লোটাস কামাল একজন বিশেষজ্ঞ অর্থনীতিবিদ। অথচ তাঁর হাতেই দেশের অর্থনীতি বলা চলে পঙ্গুত্ব বরণ […]
সোনারগাঁয়ে হত্যা মামলার আসামী আলী হায়দার গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার উদ্ধোবগঞ্জ থেকে আলী হায়দার (৪৫) নামের এক এজাহার ভুক্ত আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার উদ্ধোবগঞ্জ সাব রেজিস্টার অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী হায়দার উপজেলা জয়রামপুর এলাকার আব্দুর রহমানের ছেলে। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের […]
রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজী,মাদকের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যে ও দখলবাজদের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কায়েতপাড়া এলাকার মাঝিনা নদীর পাড় প্রাইমারী স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের আয়োজিত সমাবেশে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুলাহ আল বাকি আবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রুপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও […]
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পাঁচদিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের আওতাধীন আলীরটেক ইউনিয়ন যুবদলের উদ্যোগে রৌপ্যকাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১ নভেম্বর) বিকেল তিনটায় আলীরটেক ইউনিয়নের গঞ্জকুমারিয়া তৈলখিরা বাজার সংলগ্ন বালুর মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি […]
জুয়েল-খোরশেদের নেতৃত্বে যুবদলের অনুষ্ঠানে যোগদান

ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রৌপ্য কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করেছে যুবদল নেতা জুয়েল- খোরশেদের নেতৃত্বে নেতাকর্মীরা। শুক্রবার (১ নভেম্বর) বিকাল ৪টায় আলীরটেক ইউনিয়নের গঞ্জকুমারিয়া বালুর মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আলীরটেক ইউনিয়ন যুবদল নেতা […]
শেখ পরিবারের কারোরই রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই: তাজকন্যা

শারমিন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমদের বড় মেয়ে। তিনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে মাফিয়া লীগে পরিণত হয়েছিল। শেখ হাসিনা বা তার পরিবারের কারও আর বাংলাদেশের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই। শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ নেতৃত্বে থাকা দলের নেতাদের বিচারের দাবিও করেন তিনি। বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশন […]
বকশীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

রাশেদুল ইসলাম রনি: বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :“ দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার ১ নভেম্বর সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার র্কাযালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় […]
আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই —ভিপি নুরুল হক নুরু

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি ফ্যাসিবাদ আওয়ামীগ সরকারের পতন হয়েছে। এখন আমরা একটি সহনশীল নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে কোন বৈষম্য থাকবে না সবার সমতা থাকবে। আওয়ামীলীগ, ছাত্রলীগ যুবলীগ গরুর বাজার সবজির বাজার ট্রাক স্টান্ড অটো স্টান্ড দখল এবং চাঁদাবাজি সহ নানা অপকর্ম করেছে। আমরা আর সেটা দেখতে চাই না। তারা গত ১৫ বছরে […]
মিথ্যা মামলায় জামিন পেলেন ১৩ সাংবাদিক

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় জামিন লাভ করেছে পেশাদার ১৩ জন সাংবাদিক। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক জামিন শুনানী করেন। গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ম্যানেজার মাসুম বিল্লাহ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে মামলা […]
সোনারগাঁ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মোতালেব (৫২) নামে এক মাদক কারবারিকে ১৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার বনিনাথপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী। আটককৃত মাদক কারবারি মোতালেব সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ এলাকার মৃত বরকত আলীর ছেলে । পুলিশ জানায়, গোপন […]
করোনা যোদ্ধার সম্মাননা পেলেন টনি সনাতন

ষ্টাফ রিপোর্টার: জিনিস নাট্য সংগঠনের ২৫ বছর পুর্তি উপলক্ষ্যে নাটক মঞ্চায়ন ও গুনিজন সংবর্ধনা অনষ্ঠানে করোনা যোদ্ধার সম্মাননা পেলেন টনি সনাতন। ২৫ অক্টোবর শুক্রবার সন্ধায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজিবের সঞ্চালনায় প্রবীন নাট্য ব্যক্তিত্ব নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাব এইড নারায়ণগঞ্জ এর ব্যবস্থাপক […]
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ২২ বছরে পদার্পণ

নিজস্ব সংবাদদাতাঃ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ২২ তম বছরে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মাধ্যমে পালন করা হয়। ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি কাজী আনিসুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফতুল্লা রিপোর্টাস ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা প্রেস […]
বকশীগঞ্জে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রাশেদুল ইসলাম রনি: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী চিকিৎসককে লাঞ্চিত ও মারধোরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চিকিৎসকরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চিকিৎসক, নার্স ও স্টাফরা এই কর্মসূচি পালন করে। দুপুরে হাসপাতাল গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল গিয়ে […]
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।জামালপুরের ইসলামপুরে স্ত্রী তিথি বেগমকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে স্বামী আহসান হাবীবকে (২৬) মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এই দণ্ডাদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী আহসান হাবীব ইসলামপুর উপজেলার রাজনগর এলাকার মৃত আজাহার […]
দীপাবলী ও কালীপূজা

রণজিৎ মোদক সনাতন হিন্দু ধর্মীয় দ্বিতীয় বৃহত্তম উৎসব হচ্ছে, শ্যামা পূজা- দীপান্বিতা বা দীপাবলী। কেউ কেউ এই উৎসবকে দেওয়ালী উৎসবও বলে থাকেন। ত্রেতা যুগে চৌদ্দ বছর বনবাসে থাকার পর নবমীতে শ্রীরাম রাবণ বধের বিজয় আনন্দ নিয়ে দশমীতে রাজ প্রাসাদ অযোধ্যায় ফিরে আসেন। রামের আগমন বার্তা শুনে সমস্ত প্রজাকূল তাদের গৃহে প্রদীপ জ্বালিয়ে আনন্দ উৎসব পালন […]
ইসলামপুরে ডাসকো ফাউন্ডেশনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ডাসকো ফাউন্ডেশনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা হল রুমে ইউএসএআইডি এর অর্থায়নে ব্র্যাকের অংশীদারিত্বের ভিত্তিতে ডাসকো ফাউন্ডেশন কমিউনিটি লিড ক্লাইমেট স্মার্ট ইনোভেশন টু এ্যাড্রেস ক্লাইম্যাট চেইঞ্জ ইমপ্যাক্টস উদ্যম এর সহযোগিতায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে […]
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সম্পাদকসহ সদস্যদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় দীর্ঘিদন যাবত কমর্রত মাঠ পর্যায়ের সাংবাদিকের উপর বৈষম্যকরণ, ক্ষমতার অপব্যবহারকরণ, ক্ষমতাচ্যুত আওয়ামীলীগের জেলার সাবেক সাংসদদের চাটুকারিতা সহ বিভিন্ন অভিযোগ ও নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের হত্যার উদ্দেশ্যে হামলা করে রক্তাক্ত জখমের ঘটনায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০/১২ জনের নামে […]
