সিদ্ধিরগঞ্জে নাশকতার ১২ মামলায় প্রধান আসামি কাউন্সিলর ইকবাল

ষ্টাফ রিপোর্টার: কোটা আন্দোলন ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু থেকে শুরু করে সাইনবোর্ড পর্যন্ত এলাকায় সংঘর্ষ, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ১২টি মামলা হয়েছে। এসব মামলার প্রধান আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে। তাঁকে নাশকতার মূল পরিকল্পনাকারী ও হামলার নেতৃত্বদানকারী হিসেবে […]
নাশকতা মামলায় মুক্তিযোদ্ধার সন্তান হাজতে!

ষ্টাফ রিপোর্টার: কই গেলা! আমার বাবারে…আমার বাবারে নিয়া যাইতাসে গা। আমার বাবাডারে কেউ বাঁচা। আমার বাবাই তো কোন দোষ করে নাই। আমার বাবাডারে কেন নিয়া আইলা তোমরা। এভাবেই বিলাপ করে কাঁদতে দেখা যায় প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আওলাদ হোসেন স্ত্রী স্বপ্না বেগমকে ছেলের জন্য। ৩০ জুলাই মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে পুলিশের করা নাশকতা মামলায় গ্রেফতার পর […]
নির্বাহী আদেশে কালকের মধ্যে নিষিদ্ধ হবে জামায়াত

ষ্টাফ রিপোর্টার: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামীকালের (বুধবার) মধ্যেই সরকারের নির্বাহী আদেশে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হবে। কোন প্রক্রিয়ায় এটি করা হবে তা ঠিক করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন মন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে ব্যাপক সন্ত্রাস-সহিংসতা ও নৈরাজ্য এবং প্রাণহানির ঘটনায় দলটির […]
এটা তো সামরিক শাসন স্টাইল: ড. শাহদীন মালিক

সরকারের প্রতি অবশিষ্ট আস্থাটুকুও নষ্ট হচ্ছে ষ্টাফ রিপোর্টার: কোটা সংস্কার আন্দোলনের কয়েকজন সমন্বয়ক অভিযোগ করেছেন, ‘ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে নির্মম নির্যাতন চালিয়ে ভিডিও বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে।’ তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এ অভিযোগ অস্বীকার করেছেন। ছয়জন সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর […]
অতিরিক্ত শক্তি প্রয়োগ, মানবাধিকার লঙ্ঘনের তথ্যপ্রমাণ মিলেছে: জাতিসংঘ

কোটা সংস্কার আন্দোলন ষ্টাফ রিপোর্টার: জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্রদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করে উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক। […]
মঙ্গলবার সারাদেশে শোক ঘোষণা

কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক ঘোষণা করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, কোটা সংস্কারের দাবিতে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। শোক পালনকালে কালো ব্যাচ ধারণ করা হবে। এছাড়া মসজিদ, মন্দির ও প্যাগোডায় […]
সাংসদ শামীম ওসমান রনাঙ্গনের পরিক্ষিত সৈনিক মীর সোহেল আলী

ষ্টাফ রিপোর্টার: কোটা সংস্কার আন্দোলনে দেশের প্রত্যন্ত অঞ্চলের ন্যায় নারায়ণগঞ্জেও ব্যাপক তান্ডবলীলা চালায় বিএনপি-জামাত জোটের নেতাকর্মীরা। আর নারায়ণগঞ্জে এ আন্দোলনে বিএনপি-জামাত জোটের নৈরাজ্য রুখতে সাংসদ শামীম ওসমানের নির্দেশে সর্বদা মাঠে তৎপর ছিলেন ফতুল্লার যুবসমাজের আইডল থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী। আন্দোলনের শুরু থেকেই সর্বদা তৎপর ছিলেন মীর সোহেল আলী। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে ভাঙচুর, […]
মহানগর যুবলীগের সভাপতি সাজনুর উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরণ

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনূর উদ্যোগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে জামায়াত-বিএনপি’র নৈরাজ্যকর কর্মকান্ডের কারনে কর্মহীন হয়ে পড়া নারী-পুরুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ শে জুলাই) দুপুর দেড়টায় শহরের চাষাড়া সোনালী ব্যাংক সংলগ্ন স্থানে শাহাদাত হোসেন সাজনুর সার্বিক ব্যবস্থাপনায় ও তত্ত্বাবধানে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। উক্ত […]
বাচ্চাটা আপনার হলে কী করতেন?ফাইয়াজ ইস্যুতে রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট

কিশোর ফাইয়াজ কাজ একটা করে তা হালালে জেদাজেদি করবেন না রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় গ্রেফতার ১৭ বছর বয়সি শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের কোমরে দড়ি পরানো ভুল ছিল বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ভুল স্বীকার করে নেওয়ায় এ সংক্রান্ত আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি […]
ডিবি অফিসে সমন্বয়কদের খাইয়ে ছবি প্রকাশ, জাতির সঙ্গে মশকরা: হাইকোর্ট

ডিবি অফিসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কদের খাইয়ে তার ছবি আবার ফেসবুকে প্রকাশ করে জাতির সঙ্গে মশকরা করে হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সোমবার (২৯ জুলাই) রাষ্ট্রপক্ষকে উদ্দেশ করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। উল্লেখ্য, এর আগে গতকাল (রোববার) ফেসবুক পোস্টে আন্দোলনের সমন্বয়কদের নিয়ে […]
স্বজন হারানোর // কান্না গুলিতে শেষ একেকটি তাজা স্বপ্ন

রাসেলের রক্তমাখা কাপড় হাতে কাঁদছেন মা অঞ্জনা। শুক্রবার নওগাঁর মান্দা উপজেলার কসবা ভোলাগাড়ি গ্রামে। সমকাল তাদের কেউ হারিয়েছেন ছেলে, কেউ বাবা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় ঢাকা ও নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া চারজনের পরিবারের সাম্প্রতিক দুর্দশার চিত্র উঠে এসেছে এ প্রতিবেদনে। নিহত ব্যক্তিদের সবাই বাড়ি ছেড়েছিলেন পরিবারের স্বপ্ন বাস্তবায়নে। কিন্তু সেই স্বপ্ন চুরমার হয়ে […]
ঘুমের থাইক্কা নাতিডারে ধইরা আনলো, আদালতপাড়ায় স্বজনদের আহাজারি!

নিজস্ব প্রতিবেদক:আমার একটা মাত্র নাতি।ঘুমের থাইক্কা আমার নাতিডারে ওরা তুইলা আনলো।আমার নাতি তো ছাত্র না।কোন রাজনীতিও করে না।জোগালি কইরা আমারে খাওয়ায়।ওরে ধইরা আনলো কে পুলিশ!এমনই বিলাপ করে কান্না করতে দেখা যায় আদালতপাড়ায় গ্রেফতার আসামী আরিফের দাদীকে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনায় পুলিশের করা নাশকতা মামলায় সোনারগাঁ ও […]
শিশুপুত্রসহ সন্ত্রাসী সুমন বাহিনীর হামলার শিকার সাংবাদিক শেখ কাউসার

স্টাফ রিপোর্টার সিএনএন বাংলা টিভি নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি মোঃ শেখ কাওসার ও তার পুত্রের উপর সন্ত্রাসী হামলা হয় ও তার স্ত্রীর সাথে শ্লীতাহানির ঘটনা ঘটে। (২৩ জুলাই) মঙ্গলবার বিকেল পাঁচ টার দিকে পশ্চিম লামাপাড়া অটো স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। কথিত ছাত্রলীগ পরিচয় নামধারী মাহাবুব আলম সুমন (৩০) ও কিছু বিএনপির জামাতের সাঙ্গপাঙ্গ নিয়ে সাংবাদিক […]
তাদের কমিটির অনুমোদন হয় নাই তারা বাতিল করার কে- এবিএম আজহারুল ইসলাম

ষ্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের বৈধ কমিটি বাতিল করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষনা করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ মাষ্টার ও সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম। রবিবার (২৮ জুলাই) দুপুর ১২ টায় উকিলপাড়ায় সাংবাদিক সম্মেলনে এবিএম আজহারুল ইসলাম বলেন,তাদের (সদর থানা) আওয়ামী […]
নতুন করে অনিশ্চয়তায় রপ্তানি ও রেমিট্যান্স

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরাতে ডলারের দর এক লাফে ৭ টাকা বাড়ানো হয়। গত ৮ মে ‘ক্রলিং পেগ’ চালু করে ডলারের মধ্যবর্তী দর ১১৭ টাকা নির্ধারণ করা হয়। আগে যা ১১০ টাকা ছিল। ডলারের দর ১১৭ থেকে ১১৮ টাকায় স্থিতিশীল ছিল। বাড়ছিল রেমিট্যান্স। তবে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে রপ্তানি, রেমিট্যান্স ও বিদেশি বিনিয়োগ নিয়ে নতুন […]
অর্থনীতিকে ধ্বংস করতে দেশব্যাপী এই তাণ্ডব – প্রধানমন্ত্রী

পঙ্গু হাসপাতালে আহতদের দেখলেন প্রধানমন্ত্রী মহাখালীতে সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন বাসস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করার ষড়যন্ত্রের মাধ্যমেই বাংলাদেশকে আবার ভিক্ষুকের দেশে পরিণত করতে দেশব্যাপী ধ্বংসাত্মক তাণ্ডবলীলা চালানো হয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত ও শিবিরের সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এভাবে আর কেউ যেন […]
বিএনপি-জামায়াত দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে– চেয়ারম্যান কালাম

সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম বলেন,বাংলাদেশের শান্তি শৃঙ্খলা, রাষ্ট্রীয় সম্পদ ও জানমাল বিনষ্টে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি-জামায়াত ও স্বাধীনতা বিরোধী চক্র। শনিবার দুপুরে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায় ও কর্মহীনদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। […]
গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটি ঘোষনা

মজিবুর আহবায়ক,সদস্য সচিব নুর হোসেন সওদাগর জাগো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান কমিটি ভেংঙ্গে নতুন করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজিরউদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ আল মামুন ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেন। শনিবার (২৭ জুলাই) বিকাল ৫ টায় […]
‘আক্রমণকারীদের প্রধান আক্রোশই ছিল পুলিশ এবং আওয়ামী লীগের প্রতি – স্বরাষ্ট্রমন্ত্রী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা আন্দোলনের সমন্বয়কারী তিনজনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। কারা তাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২৭ জুলাই) দুপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের দ্বারা সংঘটিত নারায়ণগঞ্জের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ […]
আবু সাঈদ নিহতের ঘটনায় মামলা নিয়ে পুলিশের লুকোচুরি

মামলায় আন্দোলনকারীদের দায়ী করেছে পুলিশ সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে রংপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ গুলিতে নিহতের ঘটনায় মামলা দায়ের এবং তদন্ত নিয়ে লুকোচুরি করছে পুলিশ। ঘটনার ১০ দিন পার হলেও বিষয়টি পরিষ্কার করেনি স্থানীয় পুলিশ প্রশাসন। তাদের তদন্ত কমিটির কাজও চলছে ঢিমেতালে। গুলির ঘটনায় অভিযুক্ত হিসেবে একজন সাব-ইন্সপেক্টরের (এসআই) নাম সামাজিক যোগাযোগমাধ্যমে এলেও তাঁকে […]
স্বাধীন বাংলাদেশে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড নজিরবিহীন : কাদের

কোটাবিরোধী আন্দোলনে কারো প্রাণহানির মতো ঘটনা ঘটুক সেটা সরকার কোনোভাবেই চায়নি বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার (২৭ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ত্রাস, সহিংসতা ও হত্যাকাণ্ডের দায় এড়ানোর জন্য বিভিন্ন ধরনের প্রবঞ্চনামূলক অপকৌশল […]
