সোনারগাঁয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কালামকে সংবর্ধনা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজুর রহমান কালামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের চকবাজার ও ১নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে চকবাজার মাঠে এই গণসংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমি আপনাদের নিকট চির […]
সোনারগাঁয়ে ভাতিজার পাইপের আঘাতে চাচার মৃত্যু

ষ্টাফ রিপোর্টার: সোনারগাঁয়ে মনমান্দী ইউনিয়নে জমি সংক্রান্ত বিষয়ে দুই ভাইয়ের মধ্যে বিদ্যমান ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার লোহার রডের আঘাতে চাচা নাসির উদ্দিনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯জুলাই) রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে দুই ভাইয়ের ঝগড়া মিমাংসা করার শালিসে ভাতিজার লোহার রডের আঘাতে আহত […]
কানাইনগর স্কুলের আমজাদ মাষ্টারের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

জাগো নারায়ণগঞ্জ: কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন মাষ্টারের বিরুদ্ধে নারায়নগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে মামলা হয়েছে। গত ১৫ জুন ২০২৩ সালে কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মনির হোসেন বাদী হয়ে আমলী আদালত -২ এ মামলাটি দায়ের করেন। আদালত মামলাটিকে পিটিশন নং ২৩২/২০২৩ হিসেবে গ্রহন করে তদন্তের জন্য সিআইডি […]
রূপগঞ্জে বেনজীরের সিলগালা করা বাড়িতে দুদকের তল্লাশি

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ক্রোক ও সিলগালা করা ডুপ্লেক্স বাড়িতে তল্লাশি চালাচ্ছেন জেলা প্রশাসন ও দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা। বুধবার (১০ জুলাই) দুপুর ১টা থেকে রূপগঞ্জের গুতিয়াবো এলাকার আনন্দ হাউজিংয়ের বাড়িতে এই তল্লাশি শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত চলমান রয়েছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান মাহমুদ […]
সোনারগাঁয়ে মাইক্রোবাসে আগুন, দগ্ধ ৫

ষ্টাফ রিপোর্টার: সোনারগাঁয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা ৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন। বুধবার (১০ জুলাই) সকাল ১০টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। দগ্ধদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানোয় নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ -১৩-২২১৩) সকাল […]
রুপগঞ্জে জঙ্গি আস্তানা’র প্রধান জাভেদ গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: রূপগঞ্জ এলাকায় জঙ্গি আস্তানার প্রধান জাভেদ ওরফে আবীর ওরফে এনামুলকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বুধবার (১০ জুলাই) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল। তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা বাড়ি ঘিরে রাখা হয়। পরে সেখানে অভিযান […]
সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত

ষ্টাফ রিপোর্টার: সিদ্ধিরগঞ্জ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. আশরাফুল ইসলাম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১০ জুলাই) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের খালু সোহেল রানা জানান, আশরাফুল একটি মাদরাসায় পড়াশোনা করত। সকালে মাদরাসায় যাওয়ার […]
এবার প্রশ্নফাঁসকান্ডে জড়াল শিল্পী তাহসানের মায়ের নাম!

ষ্টাফ রিপোর্টার: প্রশ্নফাঁসকান্ডে এবার জড়াল জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের নাম। বিসিএস ও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় একটি চক্র প্রশ্নফাঁস করে আসছে সম্প্রতি এমন সংবাদ প্রকাশের পর গ্রেফতার করা হয় পিএসসির কর্মকর্তা-কর্মচারীসহ ১৭ জনকে। এর পরই বেরিয়ে আসতে শুরু করে নানা তথ্য। এ কান্ডে যাকে নিয়ে এত আলোচনা পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক […]
বাড়িরটেকের দেলোয়ারের বিরুদ্ধে ডিসি-এসপি-ইউএনও বরাবর কাউসারের লিখিত অভিযোগ

ষ্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা- ২০২৪ উপলক্ষে গোগনগর বাড়িরটেক পশুর হাটের ইজারাদার ইবনে মোঃ আল-কাউছারের বিরুদ্ধে দেলোয়ার হোসেনের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মূলক অভিযোগ দায়ের এবং পত্রিকায় সংবাদ প্রকাশ করে মানহানি করা প্রসঙ্গে সুষ্ঠ তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেছে হাট গ্রহীতা মো.ইবনে মো.আল কাউসার। মঙ্গলবার ( ৯ জুলাই ) […]
বক্তাবলীতে গিয়াস উদ্দিন এমপির অনুষ্ঠান বাতিল

জাগো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে জেলা বিএনপির সভাপতি মুহাম্মাদ গিয়াসউদ্দিন এর অনুষ্ঠান বাতিল হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকালে বক্তাবলী বিএনপির কার্যালয়ে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন আকবর ও ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীদের দাওয়াত না দেওয়ায় এবং বিএনপি কার্যালয়ে অনুষ্ঠান না করার অনুমতি না পাওয়ায় তা […]
আর্জেন্টিনার কোপা জয়ের সম্ভাবনা নিয়ে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

আর মাত্র দুই জয়! এরপরই আবারও কোপা আমেরিকার শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠবে আর্জেন্টিনার সমর্থকরা। এই দুই ম্যাচের একটি আবার অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ, কানাডার বিপক্ষে। যাদের গ্রুপ পর্বে হারানোর স্মৃতি এখনো উজ্জ্বল। লাতিন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের প্রথম সেমিফাইনাল মাঠে গড়াবে বাংলাদেশ সময় বুধবার (১০ জুলাই) সকাল ৬টায়। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে কানাডা ও […]
ভুয়া কাবিননামায় বৃদ্ধ মজনুর বিরুদ্ধে নার্গিসের মামলা!

প্রতারক চক্রের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবী ষ্টাফ রিপোর্টার: ভূয়া কাবিন নামা আদালতে দেখিয়ে বৃদ্ধ মোঃ মজনু(৭২)বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রতারক চক্রের অন্যতম সদস্য নার্গিস আক্তার(৩৪)। মৃত্যুর শেষ প্রান্তে এসে হয়রানির শিকার হওয়ায় প্রতারক নার্গিস আক্তার সহ তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন মজনু। তিনি এ ব্যাপারে র্যাবব ও পুলিশের হস্তক্ষেপ কামনা […]
কাশিপুরে সাজনের শেল্টারে তরকারী বিক্রেতা বাদশা এখন কোটিপতি!

দূর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা জাগো নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর কাউয়াপাড়া এলাকার একসময়ের তরকারি বিক্রেতা জানে আলম বাদশা এখন কোটিপতি। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর দাবি দুর্নীতি দমন কমিশন তদন্ত করলেই তরকারি বিক্রেতা থেকে কোটি কোটি টাকার মালিক হবার রহস্য বেরিয়ে আসবে জানা যায়। কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর কাউয়াপাড়া এলাকার জানে আলম […]
টিকটকার সাকিব খানের গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

ষ্টাফ রিপোর্টার: তিনি চিত্রনায়ক শাকিব খানের বেশ বড় ভক্ত তিনি। শাকিব খানের মত কথা বলে বেশ ভাইরালও হয়েছেন। এরপর টিকটকার হিসেবে পরিচিতি লাভ করেন মাদারীপুর জেলার সদর থানার নয়াকান্দী কাঠের পুল এলাকার মিন্টু বেপারী ছেলে সাকিব খান। তাকে সামাজিক মাধ্যমে জুনিয়র সাকিব খান নামেই ডাকেন ভক্তরা। তবে জুনিয়র সাকিবের জীবনে ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। […]
শুদ্ধাচার পুরস্কার কী এবং কোন যোগ্যতায় দেয়া হয় ?

তৎকালীন আইজিপি বেনজীরকে পুরস্কার তুলে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিবিসি বাংলা শুদ্ধাচারের জন্য জাতীয় পুরস্কার পাওয়া এই সাবেক পুলিশ কর্মকর্তার আচার কতটা শুদ্ধ ছিল সেই প্রশ্ন ইদানীং জোরেশোরে আলোচিত হচ্ছে। দুর্নীতির অভিযোগে তার সম্পত্তি ক্রোক করা হয়েছে। সপরিবারে দেশ ছেড়েছেন তিনি। তাহলে কোন শুদ্ধতার বিচারে এমন কর্মকর্তাকে শুদ্ধাচার পুরস্কার দেয়া হয়েছিল? ২০১৯ সালে জামালপুরের জেলা প্রশাসকের দায়িত্বে […]
বিসিএস প্রশ্নফাঁসকারী কে এই আবেদ আলী জীবন!

ষ্টাফ রিপোর্টার: এক যুগ আগেও অর্থকষ্টে দিন কাটত গাড়ি চালক আবেদ পরিবারের। হঠাৎই পালটে যায় সবকিছু। আবেদ বনে যান অঢেল সম্পদের মালিক। মাদারীপুরের ডাসার উপজেলার বোতলা গ্রামে গড়ে তুলেন আলিশান বাড়ি। এছাড়া ঢাকায় একাধিক বাড়ি ফ্ল্যাটসহ নামে-বেনামে বিপুল সম্পদ রয়েছে তার। তিনি আওয়ামী লীগের নেতা দাবি করে মাদারীপুরের ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচারণাও চালান। […]
সোনারগাঁয়ে ইউপি সদস্যে মান্নানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক ইউপি সদস্যের চাঁদাবাজির প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক সাবেক নারী ইউপি সদস্য। সোমবার দূপুরে উপজেলার কাঁচপুর এলাকায় একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন করেন কাঁচপুর ইউনিয়নের ৪/৫/৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক নারী সদস্য জোহরা আক্তার। সংবাদ সম্মেলনে জোহরা আক্তার জানান, তার স্বামী পরিবহন ব্যবসায়ি […]
শেরপুরের শ্রীবরদীতে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে বঙ্গমাতা শেখ ফজিলুতুন্নেছা মুজিব ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের […]
বক্তাবলীকে শহরে পরিনত করেছেন শামীম ওসমান এমপি – বাবু চন্দন শীল

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, জননেতা এ কে এম শামীম ওসমান বক্তাবলীকে শহরে পরিণত করেছেন। ৯৬ সালের আগে মানুষ বক্তাবলীতে আসলে যাতায়াত করতে অসুবিধা হতো। এখন গাড়ি নিয়ে যে কেউ বক্তাবলীতে চলে আসতে পারেন এর অবদান শামীম ওসমান ও আপনাদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান এম শওকত আলীর। তিনি বক্তাবলী বাসীর উদ্দেশ্য […]
বিএনপি ও সমমনস্করা কোটা আন্দোলনে ভর করে সাপোর্ট করেছে: কাদের

ষ্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উচ্চ আদালত রায় দেবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই সে পর্যন্ত রাস্তাঘাট আটকে আন্দোলন পরিহার করতে হবে। সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এখানে […]
হঠাৎ পেঁয়াজের ঝাঁজ বাড়াচ্ছে সিন্ডিকেট

ষ্টাফ রিপোর্টার: সরবরাহ কম থাকার অজুহাতে হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের দাম। চট্টগ্রামের পাইকারি মোকাম খাতুনগঞ্জেও দাম বাড়ছে এক সপ্তাহ ধরে। কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা দাম বাড়িয়ে গত এক সপ্তাহে পেঁয়াজ সিন্ডিকেট ভোক্তার পকেট থেকে হাতিয়ে নিয়েছে শতকোটি টাকা। চট্টগ্রাম, বেনাপোল, হিলি, সোনামসজিদ, ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি করা পেঁয়াজের সরবরাহ কমিয়ে দিয়ে প্রথম ধাপে দাম […]
