অনিয়ম, ঋণ জালিয়াতি// ব্যাংক থেকে এখনও শত শত কোটি টাকা তুলছে এস আলম

এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর ঋণ ছাড়ে বিধিনিষেধের মধ্যে কৌশলে টাকা বের করে নিচ্ছে গ্রুপটি। নিয়ন্ত্রণ হারানোর শেষ সময়ে ভেঙে ভেঙে এক কোটি বা তার কম অঙ্কের পে-অর্ডারের মাধ্যমে অর্থ সরিয়ে ফেলা হচ্ছে। কেবল সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) খাতুনগঞ্জ শাখায় এক হাজার ১১৩ কোটি টাকা ঋণ রয়েছে, এ রকম একটি প্রতিষ্ঠানের নামে গতকাল বুধবার […]
বক্তাবলী মাদ্রাসার দূর্নীতিবাজ অধ্যক্ষ অলিউল্লাহ অপসারনের দাবীতে শিক্ষার্থীদের ৭ দফা

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার (ফতুল্লার) বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার দূর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণের দাবিতে এলাকার বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রধান শিক্ষকের কাছে সাত (৭) দফা দাবি পেশ করা হয়। বুধবার (২১ আগস্ট) বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা এ দাবী পেশ করে। দাবী গুলো হলোঃ মাদ্রাসার (৫ বছর যাবত স্বীকৃতি নেই) স্বীকৃতি নবায়ন করে আনতে হবে, দ্রুত […]
বক্তাবলীর আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর সহ সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য জাহাঙ্গীর হোসেন সহ তার সহযোগীতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী সুত্রে জানা যায়, বক্তাবলীর গঙ্গানগর এলাকার জাহাঙ্গীর হোসেন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তার সহযোগী বিষু মিয়ার পুত্র সালাউদ্দিন ও আনোয়ার আলীর পুত্র পিয়ার আলির মাধ্যমে […]
বক্তাবলীতে বিভিন্ন চায়ের দোকানে লুডু খেলার নামে চলছে জুয়ার আসর

ষ্টাফ রিপোর্টার: নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর লক্ষীনগর সহ বিভিন্ন এলাকার চায়ের দোকান গুলোতে লুডু খেলার নামে জুয়ার আসর মহোৎসবে চলছে বলে সংবাদ পাওয়া গেছে। ফলে প্রায় সময় জুয়াড়ীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, লক্ষীনগর, রামনগর, কানাইনগর, প্রসন্ননগর, মধ্যনগর, গোপালনগর সহ বিভিন্ন এলাকার চায়ের দোকানগুলোতে প্রতিনিয়ত চলছে লুডু খেলার […]
ডনের প্রতিবেদন // হাসিনার পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত ভারতের

বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন প্রবল দোর্দণ্ড প্রতাপশালী শাসক শেখ হাসিনা। শেখ হাসিনার এই পতন অনেককেই নতুন বার্তা দিচ্ছে। আর এখান থেকেই শিক্ষা নেওয়া উচিত ভারতের এমন দাবি তুলে একটি প্রতিবেদন করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন। গত ১৮ই আগস্ট ডন তাদের পত্রিকার শিরোনাম করেছে ‘নেইবারস: হাসিনা’স লেসন ফর নিউদিল্লি’ শিরোনামে। যেখানে […]
বাংলাদেশে ‘প্রভাবশালীরা’ নাকি মূল্য ধরে দিয়ে আশ্রয় নিচ্ছেন ভারতে!

নতুন চক্র? সন্ধানে বিএসএফ বাংলাদেশের মেহেরপুর উপজেলার কাশারীবাজার থেকে এক সাংসদের ফোন এসেছিল সীমান্তবর্তী কাথুলিবাজার এলাকায় একটি বাড়িতে। দেশের পরিস্থিতি অশান্ত। তাই স্ত্রী এবং চার সন্তানকে নিয়ে কিছু দিনের জন্য দেশ ছেড়ে ভারতে ‘নিরাপদ আশ্রয়’ চান তিনি। ওই ফোনের কিছু ক্ষণ পরে কাথুলিবাজার থেকে ফোন আসে নদিয়ার করিমপুর-২ ব্লকের রাউতবাটি গ্রামে। মিনিট পাঁচেকের কথোপকথন। যিনি […]
শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে-মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন,শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে। তাকে ধরে আনতে হবে। সকল হত্যা ও গণহত্যাকান্ডের বিচার আদায় করতে হবে। আমরা বলেছিলাম ভাস্কর্য করার দরকার নেই, আপনার পিতাকে আর জাতির সামনে অপমানিত করবেন না। একথা বলায় আমাকে গ্রেপ্তার করলেন,জাতীয় সংসদে আমাকে নিয়ে আক্রমণ করলেন, আমার বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিটি […]
দুই সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা,সোনারগাঁ সিটি প্রেস ক্লাবের নিন্দা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিহত মাছ ব্যবসায়ী মো. মিলন হত্যা মামলায় এনটিভি ও দৈনিক মানব জমিন পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসন রবিন এবং সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ফরহাদ হোসাইন নামে দুইজন সাংবাদিককেও আসামী করা হয়েছে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান […]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ১৫ জনকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

ষ্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ জেলার আহত ছাত্র-জনতার মধ্যে ১৫ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২১ আগষ্ট বুধবার দুপুর ১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সহায়তা প্রদান করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে ও সমাজকল্যান কমিটির অর্থায়নে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক আহত ছাত্র-জনতার মাঝে আর্থিক সহায়তা প্রদান […]
২০ মাসের বকেয়া বেতনের দাবীতে প্যারাডাইস শ্রমিকদের ডিসির কাছে স্মারকলিপি

ষ্টাফ রিপোর্টার: ২০ মাসের বকেয়া বেতন সহ যাবতীয় পাওনার দাবীতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে প্যারাডাইস কেবলস লিঃ এর শ্রমিকরা। ২১ আগষ্ট বুধবার দুপুর পৌনে ১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। শ্রমিকদের পক্ষ থেকে জেলা শ্রশাসক মোহাম্মদ মাহমুদুল হককে স্মারকলিপি প্রদান করে প্যারাডাইস কেবলস লিঃ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ […]
বিমানবন্দরে ফারজানা রুপা ও শাকিল আটক

বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। বুধবার সকালের দিকে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে বলে জানা যায়। জানা যায়, একাত্তর টিভির প্রধানবার্তা সম্পাদক শাকিল, তার স্ত্রী উক্ত চ্যানেলের প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা রুপা এবং তাদের […]
ভাগ্যে কী আছে ইউপি চেয়ারম্যানদের ?

শেখ হাসিনা সরকার পতনের পর মাত্র দশ দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। পট পরিবর্তনের পর সরকার সমর্থিত জনপ্রতিনিধিরা আত্মগোপনে কিংবা পরিষদে না যাওয়ায় নাগরিক সেবা ব্যাহতের কারণে এমন সিদ্ধান্ত বলেও জানিয়েছে মন্ত্রণালয়। স্থানীয় সরকারের ওই চারটি প্রতিষ্ঠানের পদ থেকে মেয়র চেয়ারম্যানদের অপসারণ […]
করোনার মতো ছড়াবে না এমপক্সের সংক্রমণ , নিয়ন্ত্রণ সম্ভব – বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এমপক্স নামে পরিচিত মাঙ্কিপক্স- এর সংক্রমণ বিশ্বব্যাপী করোনা মহামারির মতো ছড়াবে না। এই ভাইরাস নতুন নয়, এটি সম্পর্কে সবকিছুই মোটামুটি জানা। এমপক্সকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সেটা আমরা জানি। ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় পরিচালক হ্যানস ক্লুগ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এরই মধ্যে এমপক্স নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা […]
মুসলিমনগর কেএম উবি’র প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করলো পরাজিত সভাপতি আবুল কাশেম গং!

ষ্টাফ রিপোর্টার: বিদ্যালয়ের সভাপতি পদে পরাজিত হওয়ার ক্ষোভে প্রধান শিক্ষককে জোড়পুর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। ফতুল্লা মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম ইব্রাহিমকে পদত্যাগে বাধ্য করতে তার বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি অভিযোগ ওঠেছে বিদ্যালয়ের পরাজিত সভাপতি মুসলিমনগরের মৃত ওহাব সরদারের ছেলে আবুল কাশেম গংদের বিরুদ্ধে। সভাপতি পদের জন্য সাবেক সভাপতি আবুল […]
নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের দুই শিক্ষিকাকে সাময়িকভাবে বহিষ্কার

ষ্টাফ রিপোর্টার: প্রাক্তন শিক্ষার্থীদের উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের শিক্ষিকা মিলি আফরোজ ও এভিলিন আক্তার রুনাকে বহিষ্কারের দাবীতে আন্দোলন করেছে স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে দুই শিক্ষিকাকে সাময়িকভাবে বহিষ্কার করেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। ২০ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত স্কুলের সকল ক্লাশ বর্জন করে […]
বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগ,অসুস্থতার বাহানায় সালামের পলায়ন

ষ্টাফ রিপোর্টার: আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে বিদ্যানিকেতন হাইস্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহার পদত্যাগ, অসুস্থতার বাহানায় পালালেন স্কুল ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম। ২০ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টা থেকে শহরের ভুইয়ারবাগে অবস্থিত বিদ্যালয়ের সামনে সড়কে অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মূল […]
ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ছাত্র-জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনার সহযোগি বোরকা শামীম ও সেলিনা হায়াত আইভীকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০ আগষ্ট ঢাকা নারায়ণগঞ্জের লিংক রোডের শিবু মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিমুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী মো.আরিফ,শিক্ষার্থী তন্ময়,অভিভাবক মো.রাজু,অভিভাবক […]
বক্তাবলীতে রশিদ মেম্বারের নেতৃত্বে ব্যবসায়ী সাইদুরের মৎস্য খামার দখল!

থানায় অভিযোগ জাগো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চিহ্নিত ভূমিদস্যু,চাঁদাবাজ ও দখলবাজ, জাকির হোসেন হত্যা সহ একাধিক মামলার আসামি এবং নানান অপকর্মের হোতা আব্দুর রশিদ ওরফে রশিদ মেম্বারের বিরুদ্ধে ব্যবসায়ী সাইদুর রহমানের মৎস্য খামার দখলের অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে সাইদুর রহমানের শ্যালক মোঃ আল আমিন বাদী হয়ে মঙ্গলবার (২০ আগষ্ট) সকালে ফতুল্লা মডেল থানায় […]
ঠিক কোন ‘স্ট্যাটাসে’ এখন ভারতে রয়েছেন শেখ হাসিনা?

বাংলাদেশের সদ্য-প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণ করে ঠিক পনেরো দিন আগে। সে দিন (৫ অগাস্ট) সন্ধ্যায় ওই বিমানঘাঁটিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তার পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানান, ভারত সরকারের কাছে […]
শিক্ষার্থীদের গ্রাফিতি ‘ক্ষমতা নয়, সমতা চাই’

‘ক্ষমতা নয়, সমতা চাই’ সোনারগাঁ পৌরসভার শহীদ মজনু পার্কের দেয়ালে এমন একটি গ্রাফিতি দৃষ্টি কাড়ছে সকলের। এ যেন ধনী-গরীব, ছোট-বড়, ছাত্র-শিক্ষক সহ বাংলাদেশের আপামর জনসাধারনের মনের কথা দৃষ্টিনন্দন গ্রাফিতির মাধ্যমে তুলে ধরেছে শিক্ষার্থীরা। কেউ আর ক্ষমতার নির্মম নির্যাতনে পৃষ্ট হতে চায় না, সকলের চাওয়া সমতার সাম্যে নতুন দেশের প্রত্যাশা। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার বদলের […]
ইসলামপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ করবো ভ’মি পূনরুদ্ধার,রুখবো মরুময়তা,অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই আলোকে জামালপুুরের ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা সঞ্চয়ী ব্যাংক ও শিক্ষা উপকরণের অংশ হিসেবে ছাতা বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে সারাদেশে দশ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট্রের সহায়তায় সোমবার দুপুরে(১৯ […]
