ট্রাফিক পুলিশের এটিএসআই হানিফের জমজমাট অটো বানিজ্য!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের এটিএসআই হানিফ মাহমুদের বিরুদ্ধে অটো-মিশুকের অবাধে বানিজ্য করছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক অটো ও মিশুক চালকরা জানান, নিরীহ চালকদের অটো-মিশুক আটক করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এজন্য এটিএসআই হানিফ মাহমুদ অটো ও মিশুক আটক করার জন্য কয়েকজন বহিরাহত যুবক নিয়োগ করেছে। তাদের প্রত্যেককে প্রতিদিন ৬/৭শ […]
বন্যা দূর্গত মানুষের সহায়তায় সরকার বদ্ধ পরিকর- ধর্মমন্ত্রী

আক্রামুজ্জামান আশিক,জামালপুর প্রতিনিধি।। ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি বলেছেন বন্যার্তদের জন্য সকল সহযোগিতা নিয়ে পাশে রয়েছে সরকার। বন্যাকে মোকাবিলা করে মানুষ যাতে চলতে পারে সে ধরনের ব্যবস্থাও সরকারের রয়েছে। শনিবার বিকালে জামালপুরের ইসলামপুরে পার্থশী ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চত্তরে ৪শত পরিবারের মাঝে ত্রাণের চাল ও মোরাদাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যা কবলিতদের মাঝে জেরিকেন ও পানি […]
৪৭ বছরে পা রাখলো যুবলীগ নেতা শেখ মেহেদী হাসান শাহীন

ষ্টাফ রিপোর্টার: ৪৭ বছরে পা রাখলো ফতুল্লা ইউনিয়নের বৃহত্তর ১.২ ও ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক শেখ মো.মেহেদী হাসান শাহীন। ১৯৭৮ সালে এ দিনে প্রয়াত শেখ আবুল হোসেন ও মোসা.সালেহা বেগম দম্পত্তির সংসারে এ যুবলীগে নেতা জন্ম হয়। দুই ভাই ও তিন বোনের মধ্যে শেখ মেহেদী হাসান শাহীন ৪র্থ সন্তান। শাহীনের ৪৭তম জন্মদিন উপলক্ষে তার […]
রূপগঞ্জে বেনজীরের ডুপ্লেক্স বাড়ি প্রশাসনের তত্ত্বাবধানে যাচ্ছে

সাবেক আইজিপি বেনজীর আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত বাংলো বাড়ি আদালতের নির্দেশে ক্রোক করা হবে। শনিবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম ক্রোক করবে। দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জের কার্যালয়ের উপ-পরিচালক মইনুল হাসান রওশানী বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গোপালগঞ্জে বিশাল এলাকাজুড়ে রিসোর্ট, রাজধানীর গুলশানে ১০ হাজার বর্গফুটের ডুপ্লেক্স ফ্ল্যাট (চারটি […]
ফতুল্লায় বাড়িতে ঢুকে হামলা,ভাংচুর ও লুটপাট

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার কুতুবপুরে ওয়াইফাইএর তার সরানোর কথায় বলিলে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি ধামকি প্রদান এবং পরবর্তীতে বেআইনীভাবে জনতাবদ্ধ হয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে নাদিমগংদের বিরুদ্ধে। এ ঘটনায় দেলপাড়া গোলাপবাগ এলাকার সাহজাহান খানের স্ত্রী নাজমা বেগম ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়,বিবাদীরা অত্র এলাকার চিহ্নিত সন্ত্রাস, অসাধু, উশৃঙ্খল […]
সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকায় রাস্তা পারাপারে সময় নীলাচল বাসের ধাক্কায় নন্দ লাল দাস (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা […]
বক্তাবলী আকবরনগরের আতংক গনি ও সামেদ আলী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার বক্তাবলীর আকবরনগরের মুর্তিমান আতংক হাজি সামেদ আলী ও তার ছেলে গনিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার ( ৬ জুলাই ) দুপুরে ভুইগর এলাকা থেকে এসআই আনোয়ার হোসেন ও এএসআই হাবিবুর রহমান হাবিব সঙ্গীয় ফোর্স তাদেরকে গ্রেফতার করে। দূর্ধর্ষ এ আতংক হাজি সামেদ আলী ও তার ছেলে গনিকে গ্রেফতারের বিষয়টি রিশ্চিত […]
কুতুবপুর ইউনিয়ন জাসাস কমিটি গঠন

ষ্টাফ রিপোর্টার: কুতুবপুর ইউনিয়ন জাসাসের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কুতুবপুর ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কুতুবপুর ইউনিয়ন জাসাসের কমিটি গঠনের, দোয়া ও আলোচনা সভা কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে। কুতুবপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলহাজ্ব গোলাম কাদিরের সভাপতিত্বে ও […]
ইসলামপুরে বানে ভাসছে লাখো মানুষ

আক্রামুজ্জামানা আশিক জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। সাতটি ইউনিয়নের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যমুনার পানি বিপদসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি হুহু করে বৃদ্ধি পেয়ে উপজেলার সাথে বানিয়াবাড়ী,দেলীরপাড়,গুঠাইল বাজার, ,আমতলী বাজার হতে ডেবরাইপ্যাচ,উলিয়া বাজার বামনা,শিংভাঙ্গা,উলিয়া,সোনামুখি,বেলগাছা,জারুলতলা,কুলকান্দি ও সদর […]
ইসলামপুরে বন্যা পরিস্থিতি অবনতি, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ঃ জামালপুরের ইসলামপুরে বন্যা পানি রাতারাতি ব্যপকভাবে বৃদ্ধি পাওয়ায় ৫০হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় ভানবাসীরা মানবেত জীবনযাপন করছে। উপজেলার আটটি ইউনিয়নের সাথে স্থল পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা থেকে চিনুডুলী ইউনিয়নের আমতলী বাজার সড়কে ও গুঠাইল সড়কে পানি উঠায় স্থল পথের যোগাযোগ বিচ্ছিন্ন […]
শেরপুরের মহারশি নদী এখন মরণ ফাঁদ!

এজেএম আহছানুজ্জামান ফিরোজ , শেরপুর প্রতিনিধি স্বাধীনতার ৫৩ বছরেও শেরপুরের ঝিনাইগাতীর মহারশি নদীতে শহর রক্ষার বাঁধ নির্মাণ না করায় এই নদী এখন জনগণের কাছে মরণ ফাঁদে পরিণত হয়েছে। একদিকে নদীটি খনন না করায় হারিয়েছে তার নাব্যতা , অপরদিকে নদীর বুকে জেগে ওঠা চরে অবৈধভাবে বসতি নির্মাণ করায় খরস্রোতা নদীটি একটি খালে পরিণত হয়েছে। যে কারণে […]
মতিউরের বান্ধবী আরজিনা অঢেল সম্পদের মালিক ?

আলোচিত ছাগলকাণ্ডে ওএসডি রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে সম্পর্ক রেখে অঢেল সম্পদের মালিক আরেক এনবিআর কর্মকর্তা আরজিনা খাতুন। রাজধানীতে ফ্ল্যাট, গ্রামে আলিশান বাড়ি, পরিবারের সদস্যদের নামে-বেনামে জমি, বাসায় বিলাসবহুল ইন্টেরিয়র এবং দামি সব আসবাবপত্র করেছেন। মাত্র তিন বছরে ৫০০ ভরি স্বর্ণালঙ্কারের মালিক তিনি। যার ২০০ ভরিই চোরাচালানের মাধ্যমে আনা, দুদকের কাছে এসেছে এ অভিযোগ। মতিউরের […]
সোনারগাঁয়ে পল্লী বিদ্যুৎ এর ডিজিএম’র অপসারণ চেয়ে মানববন্ধন

নারায়ণগঞ্জ সোনারগাঁয় পল্লী বিদ্যুৎ-১ ডেপুটি জেনারেল ম্যানেজার ( ডিজিএম) মোঃ জসীম উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রাহক ও সাধারণ মানুষ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডিজিএম’র স্বেচ্ছাচারিতা, অসদাচরণ, অনিয়ম ও গ্রাহক হয়রানীর অভিযোগ তুলে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, […]
সোনারগাঁয়ে শিশুর মৃত্যুতে মায়ের আত্মহত্যার চেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে একটি চারতলা বাড়ী ভেতর থেকে সামিয়া আক্তার সোহা (১৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার ভাড়া বাসা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় বাসার টয়লেট থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটির মা ঊর্মি আক্তার মুক্তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। […]
বন্দরে এসির তারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত

বন্দরে বাসার ছাদে বৃষ্টিতে ভেজার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে আবির (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বন্দরের নবীগঞ্জ উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির ওই এলাকার মো. সোহেলের ছেলে। সে শহরের হাজীগঞ্জ আইটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। বাবা সোহেল জানান, বাইরে থেকে খেলাধুলা করে এসে বাসার ছাদে বৃষ্টিতে ভিজছিল আবির। এসময় […]
কাস্টমস কমিশনারের ৯ তলা বাড়ি, ফ্ল্যাট জব্দের নির্দেশ

এবার একজন কাস্টমস কমিশনারের ঢাকার একটি অভিজাত এলাকায় ৯ তলা বাড়ি ও ঢাকায় থাকা দুটি ফ্ল্যাট এবং তিনটি বাণিজ্যিক স্পেস জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এই কর্মকর্তার নাম মোহাম্মদ এনামুল হক। তিনি সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এনামুলের স্থাবর সম্পত্তি […]
‘৬ মাসে টার্গেট ৪০ দুর্নীতিবাজ’

দুর্নীতি প্রসঙ্গে দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ‘৬ মাসে টার্গেট ৪০ দুর্নীতিবাজ’। প্রতিবেদনে বলা হচ্ছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি), জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান দুই কর্মকর্তার অবৈধ সম্পদের তথ্য নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনার মধ্যে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। প্রথম ধাপে আগামী ছয় মাসে অন্তত ৪০ জন দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রধানমন্ত্রীর […]
আগামীকাল বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

আগামীকাল ৫ জুলাই শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দূর্নীতিবাজদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মাও. লোকমান হোসাইন জাফরী, প্রধান বক্তা ইসলামী আন্দোলন […]
শ্রীবরদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে রুমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুরে উপজেলার তাতিহাটি ইউনিয়নে পুটল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রুমান ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। মৃত শিশুর পরিবার ও পুলিশ জানান, আজ সকালে রুমান বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় সবার অজান্তে উঠানের পাশে পুকুরের পড়ে […]
বিমানে ‘টিকেট নেই কিন্তু আসন ফাঁকা’- সংকটের কারণ আসলে কী

‘টিকেট নেই কিন্তু বিমানের আসন ফাঁকা’ সমস্যা সমাধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিয়েছেন। তবে এর সাথে বিমানের ‘ভেতরের ও বাইরের যে চক্র’ জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে সংকটের সমাধান হবে কি না, সন্দেহ রয়েছে বিশ্লেষকদের। ট্রাভেল এজেন্টদের একজন শীর্ষ নেতা বলেছেন টিকেট নিয়ে এ সংকটের […]
ফতুল্লা মডেল থানা জুন মাসে ৫৮ মামলা

নামমাত্র মাদক উদ্ধার ষ্টাফ রিপোর্টার: মাদক অধ্যুষিত ফতুল্লা মডেল থানা এলাকায় গত একমাসে পৌনে ১০ কেজি গাঁজা ৬২ গ্রাম হোরোইন এবং ২১৭ পিস ইয়াবা উদ্ধারসহ বিভিন্ন অপরাধে ৫৮টি মামলা হয়েছে। গত জুন মাসের ৩০ দিনের থানা পুলিশের দেয়া পরিসংখ্যানের মাধ্যমে জানা গিয়েছে। এছাড়াও ফতুল্লা মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ ১২ গ্রাম […]
