নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
মাসদাইরে সফি খন্দকারের গ্যারেজে জুয়ারবোর্ড,নিয়ন্ত্রন কর্তা রিফাত-রসা!!
ফতুল্লা থানার পিছনে ওয়াকওয়ে’টি জুয়ারী ও মাদক সেবীদের নিরাপদ আস্তানা!
আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা
সৈয়দপুর আলআমিন নগরে মিজান-রাতুল-ইমন-আজিজগংদের মাদকের হাট!
ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মোস্তাকিম গ্রেফতার
সাবেক হুইপ বাবুর এপিএস গ্রেফতার
জেল হত্যা দিবস: যেভাবে খুন করা হয় জাতীয় চার নেতা
আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে কর্মশালা
সেহাচর সপ্রাবি’র কমিটি গঠন; সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মনির 
রাসেল হত্যা মামলা: শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
কাশ্মীর গ্রুপে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-৫, তামা-পিকআপ-টাকা উদ্ধার
সৈয়দপুর আলআমিন নগরে মিজান-রাতুল-ইমনগংদের মাদকের হাট!
এবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে পোশাক শ্রমিকদের অবরোধ
পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের
ফতুল্লায় জসিমগংদের বিরুদ্ধে ওয়ারিস সম্পত্তি দখলের অভিযোগ
মশক নিধন দিবসে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান 
মামুন ডাকাত গ্রেপ্তার: বেরিয়ে এলো সাবেক কাউন্সিলর জোহার আঁতাত ও পৃষ্ঠপোষকতার চাঞ্চল্যকর তথ্য
আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
বক্তাবলীতে মেসির ঘরে আগুন, নেভাতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার মুজাহিদ
সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার-২৩
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী
আমতলীতে ঝুঁকিপূর্ণ খেকুয়ানী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
শেরপুরের শ্রীবরদী সীমান্তে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
আমতলীতে সাত মামলার আসামি চম্পা গ্রেপ্তার
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফতুল্লায় খসরু-মজিবরের ছত্রছায়ায় নাদিম-সোহেলের রমরমা মাদক ব্যাবসা
বকশীগঞ্জে যুবদলের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা
সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, আটক ৩
পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদকসহ গ্রেপ্তার ৮৫
Next
Prev

শেরপুরে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে ছানুয়ার মডেল কলেজ চ্যাম্পিয়ন

এজেএম আহছানুজ্জামান ফিরোজ , শেরপুর প্রতিনিধি : শেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১ জুলাই  বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শেরপুর সদরের ছানুয়ার হোসেন মডেল কলেজ নকলা হাজী জাল মাহমুদ কলেজকে ১-০ […]

বন্দরে অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত

ষ্টাফ রিপোর্টার: বন্দর উপজেলার নাজিমউদ্দিন ভূঁইয়া কলেজ সংলগ্ন আন্দিরপাড় এলাকায় এশিয়ান হাইওয়েতে অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোচালক নিহত হয়েছে। মঙ্গলবার ( ২রা জুলাই ) দুপুরে এ দূর্ঘটনাটি ঘটে। এসময় কাভার্ডভ্যানটি আটক করা সম্ভব হলেও ঘাতক চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। নিহত অটোচালক ইমরান হোসেন সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকার ফজলুল মিয়ার ছেলে। […]

বন্দরে আলোচিত মনু হত্যা মামলায় ২ সহোদর গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দরে আলোচিত মনিরুজ্জামান মনু (৪২) হত্যা মামলার এজাহারভূক্ত আসামী ২ সহোদরকে গ্রেফথার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বন্দর থানার মুরাদপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে হত্যা মামলার ৯নং এজাহারভূক্ত আসামী ফরহাদ (২১) ও তার বড় ভাই মামলার ১০ নং এজাহারভূক্ত আসামী ফয়সাল (২৫)। মঙ্গলবার (২ জুলাই) ভোরে সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়নের নয়াপুর এলাকা থেকে […]

বন্দরে ৩ দিন যাবত অটোচালক সামু নিখোঁজ

ষ্টাফ রিপোর্টার: বাসা থেকে বের হয়ে গত ৩ দিন ধরে সামবিন হোসেন সামু (২২) নামে এক অটোচালক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। অনেক স্থানে খোজাখুজি করে না পেয়ে এ ঘটনায় নিখোঁজ অটোচালকের পিতা বাদী হয়ে মঙ্গলবার (২ জুলাই) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছে। যার জিডি নং- ৭৭। নিখোঁজ অটোচালক সামবিন হোসেন সামু […]

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেফতার-৬

ষ্টাফ রিপোর্টার: বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৬ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর থানার চৌরাপাড়া এলাকার দিলু আহাম্মেদ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী তামিম (৪৪) একই এলাকার আব্দুল সোবান মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বাদশা (৪৮) মদনপুর এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী সাইফুল ইসলাম (৩৪) বন্দর কলোনী […]

রূপগঞ্জের ‘জঙ্গি আস্তানা’ থেকে বোমা উদ্ধার

রূপগঞ্জ উপজেলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে বোমা উদ্ধার করেছে ডিএমপির অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার বেলা ৩টার দিকে কয়েকটি বোমা উদ্ধার করা হয়। সে সময় একটি বিস্ফোরণের শব্দও শোনা যায়।  এর আগে ভোর থেকে উপজেলার বরপা বাগানবাড়ি এলাকার জাকির হোসেন নামের একজনের ওই ভবনটি ঘিরে রাখে এটিইউর দল। পরে দুপুর ২টা থেকে […]

পাড়া-মহল্লায় বেড়েই চলছে মাদক ও কিশোর অপরাধ!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা প্রতিটি পাড়ামহল্লায় মাদকের অপব্যহার নিয়ে কিশোর অপরাধীরা দিন দিন ভয়ংকর হয়ে উঠছে। মাদক বিক্রি পাশাপাশি নেশায় জড়িয়ে পড়া থেকে শুরু করে চুরি, ছিনতাই, যৌন হয়রানি, মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে তারা। এমনকি অভ্যন্তরীণ দ্ব›দ্ধ কিংবা অন্য কিশোর অপরাধীর সঙ্গে তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে হত্যার মত জঘ্যনতম অপরাধ থেকেও […]

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে: হাইকোর্ট

ষ্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিল ও প্রকাশ সংক্রান্ত কর্মচারী বিধিমালা (আচরণ বিধিমালা) বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে আগামী ৩ মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত […]

নিয়ম না মেনে চার গ্রুপের ৬৪৯৭ কোটির সুদ মাফ

ষ্টাফ রিপোর্টার: দেশের চার ব্যবসায়ী গ্রুপকে নিয়ম লঙ্ঘন করে বড় অঙ্কের সুদ মওকুফ সুবিধা দিয়েছে দুটি ব্যাংক। এস আলম, নাসা, বিসমিল্লাহ ও এননটেক্স গ্রুপকে এ সুবিধা দেওয়া হয়। এসব গ্রুপের ১৪ হাজার ৩৮৬ কোটি টাকা ঋণের বিপরীতে ৬ হাজার ৪৯৭ কোটি টাকা মওকুফ করা হয়েছে। রাষ্ট্রীয় মালিকানার জনতা ব্যাংক নাসা, বিসমিল্লাহ ও এননটেক্স গ্রুপকে ৪ […]

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও, যেকোনো সময় অভিযান

ছবি- ফটোফাইল ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরপা এলাকায় চারতলা বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে। যেকোনো সময়ের মধ্যে বাড়িটিতে অভিযান চালাবে উগ্রবাদ ও সন্ত্রাস প্রতিরোধে গঠিত পুলিশের এই বিশেষ ইউনিট। অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড […]

শেরপুরে পাহাড়ী ঢলে বাঁধ ভেঙ্গে ৩০ গ্রাম পানিবন্দি 

এজেএম আহছানুজ্জামান ফিরোজ ,  শেরপুর প্রতিনিধি : গত কয়েক দিনে অবিরাম বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে শেরপুরের ঝিনাইগাতীর মহারশি নদীর পানি  বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । মঙ্গলবার ভোরে রামেরকুড়া, খৈলকুড়া, ঝিনাইগাতী সহ কয়েক স্থানে বাঁধ ভেঙ্গে কমপক্ষে ৩০ গ্রাম পানিবন্দি  হয়ে পরেছে। ঢলের পানি প্রবেশ করেছে উপজেলা শহরের প্রধান বাজার সহ  […]

সোনারগাঁ পল্লী বিদ্যুতের ডিজিএমের স্বেচ্ছাচারিতা!

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জসিম উদ্দিনের স্বেচ্ছাচারিতা,অনিয়ম ও অসদ আচরণে গ্রাহক হয়রানী চরম আকার ধারণ করেছেন। ডিজিএম যোগদানের পর গত ছয় মাস ধরে তার স্বেচ্ছাচারিতায় অনিয়ম ও অসদ আচরণে ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রাহকরা। ইতোমধ্যে ডিজিএমকে বদলি জন্য পল্লী বিদ্যুতের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের তদন্ত করেছে উর্ধ্বতন […]

সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান কালামকে বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা  পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁ উপজেলা মটর চালক লীগের নেতা কর্মীরা।   এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা মটর চালক লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা।   সোমবার সকালে উপজেলায় চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে এই ফুলেল শুভেচ্ছা জানান […]

দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিলার হিরা তুমি কার!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে বর্তমানে আলোচিত বিষয় হচ্ছে প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়ে প্রবীন এক আওয়ামীলীগের নেতাকে কুপিয়ে হত্যা ঘটনাটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই ভয়ানকভাবে কুপিয়ে হত্যাকান্ডের ভিডিও ফুটেজটি প্রচার করা হলে মুহুর্তেই তা ভাইরাল হয় এবং সর্বদিক থেকেই ধিক্কার শুরু হয়। স্থানীয় আওয়ামীলীগ নেতা ও আলীপুর জামে মসজিদ কমিটির সভাপতি মো.সুরুজ মিয়া হত্যাকান্ডের ঘটনায় ইতিমধ্যে […]

চোরকে চিনে ফেলায় শেরপুরে প্রতিবেশীর ছুরিকাঘাতে গৃহকর্ত্রী নিহত

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি শেরপুরে প্রতিবেশীর ছুরিকাঘাতে মোছা. নারগিস বেগম (৫৫) নামে এক গৃহকর্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুন) গভীর রাতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে ওই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নারগিস বেগম। তিনি স্থানীয় মৃত নওশের আলীর স্ত্রী ছিলেন। আর অভিযুক্ত […]

বকশীগঞ্জে পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

রাশেদুল ইসলাম রনি: জামালপুরের বকশীগঞ্জে  পৌরসভার চলতি ২০২৪-২৫ অর্থবছরের ষষ্ঠ তম উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার  (৩০ জুন) বিকালে  বকশীগঞ্জ  পৌর মেয়রের অফিস কক্ষে পৌর মেয়র ফকরুজ্জামান মতিন এ বাজেট ঘোষণা করেন।সাধারণ সংস্থাপন, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলা, জনস্বাস্থ্য, পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি ত্রাণসহ জনগণের সেবার মান বাড়ানোর লক্ষ্যে মোট ৮২ […]

ফতুল্লায় পরিবেশ দূষণ ও সামাজিক অবক্ষয় রোধকল্পে মতবিনিময় সভা

জাগো নারায়ণগঞ্জ: দেহ বাঁচে নিঃশ্বাসে ঐক্য হোক বিশ্বাসে, এই ম্লোগানকে সামনে রেখে পরিবেশ দূষণ ও সামাজিক অবক্ষয় রোধকল্পে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জে ফতুল্লার পিলকুনি পুলপাড় এলাকায়। ২৯ শেষ জুন বিকেলে বিশিষ্ট শিল্পপতি ও বাংলাদেশ জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন খোকা মোল্লার সভাপতিত্বে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা আক্তার ইস্পাত লিমিটেডের বিকট শব্দ […]

কাশিপুরে সুরুজ হত্যার প্রধান আসামী হীরা গ্রেফতার! শেল্টার দাতা মুর্মুর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত দাবী

জাগো নারায়ণগঞ্জ নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নে এমন কোন অপরাধ নাই যা শাসক দলের নাম ব্যবহার করে হচ্ছে না। আধিপত্য বিস্তারে একের পর এক হত্যা, ভূমিদস্যুতা, চাঁদাবাজি, দখল, রাজনৈতিক প্রভাব বিস্তার করে নেতাকে তুষ্ঠ রেখে এবং অনুমতি নিয়েই চলছে নৈরাজ্য। ক্রাইমজোন যেন কাশিপুর। প্রতিনিয়তঃ কোন না কোন অপরাধ ঘটেই চলেছে। শাসক দলের একজন শীর্ষ […]

আ’লীগ নেতা সুরুজকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ৪

জাগো নারায়ণগঞ্জ: ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে (৬৫) কুপিয়ে হত্যার ঘটনায় ৪ আসামিকে আটক করেছে র‌্যাব। রোববার (৩০ জুন) দুপুর ১২টায় আদমজী র‌্যাব-১১ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশা। এর আগে শনিবার (২৯ জুন) নারায়ণগঞ্জ সদরের চর সৈয়দপুর এলাকা থেকে এক আসামি এবং […]

যে ১৫টি ‘জলবায়ু ঝুঁকি’তে আছে বাংলাদেশ

জাগো নারায়ণগঞ্জ: আজ থেকে এক যুগ আগেও মনে করা হতো, বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল। আজ থেকে এক যুগ আগেও মনে করা হতো, বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল। অর্থাৎ, তীব্র গরমের উষ্ণতম দিনের সংখ্যা এপ্রিল মাসেই বেশি থাকে। কিন্তু আবহাওয়াবিদরা বলছেন, বাংলাদেশে বছরের উষ্ণতম দিনের সংখ্যা এখন শুধু এপ্রিল মাস তথা গ্রীষ্মকালে সীমাবদ্ধ নেই; বর্ষাকালেও বৃদ্ধি পেয়েছে। […]

কাশিপুরে নানান অপকর্মে হোতা মুর্মুর্ষ এক নেতা! তার শেল্টারে অপরাধী চক্র

জাগো নারায়ণগঞ্জ নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়ন যেন একটা ক্রাইমজোন । প্রতিনিয়তঃ কোন না কোন অপরাধ ঘটেই চলেছে এই ইউনিয়নে । শাসক দলের শীর্ষ নেতা, নেতা পুত্র, নেতার চেলা চামুন্ডাদের নাম ব্যবহার করে প্রকাশ্যেই চলছে সকল ধরণের অপরাধ। এমন অপরাধের ধারাবাহিকতায় প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে (৭০) কুপিয়ে হত্যার ঘটনা ঘটে । যার […]

error: Content is protected !!