‘শেষ হচ্ছে শূন্য শুল্কের দিন’

জাগো নারায়ণগঞ্জ: নিত্যপণ্যের দাম বাড়ার আভাস দিয়ে আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ‘শেষ হচ্ছে শূন্য শুল্কের দিন’। প্রতিবেদনে বলা হচ্ছে, প্রতিদিনকার ব্যবহার্য শত শত আমদানি পণ্যে নতুন করে শুল্ক বসানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী অর্থবছরের বাজেটেই আসতে পারে খাদ্যপণ্য, সার, গ্যাস, ওষুধ, শিল্পের কাঁচামাল, কৃষি উপকরণসহ বিভিন্ন খাতের অন্তত ৩৩৫টি পণ্যে ন্যূনতম এক শতাংশ হারে শুল্ক […]
র্যাবের অভিযানে “সবুজবাগে ক্লুলেস হত্যা মামলার” প্রধান আসামী মুক্তা গ্রেফতার

জাগো নারায়ণগঞ্জ: র্যাব-১১ ও র্যাব-৮’র যৌথ অভিযানে দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ডিএমপি, ঢাকার সবুজবাগ থানার মামলা নং-১৪, (১১/০৫/২০২৩), ধারা-৩২৮/৩০২/৩৮০/৩৪ পেনাল কোড ১৮৬০ এর ক্লুলেস হত্যা মামলায় জড়িত প্রধান আসামী মুক্তা’কে গ্রেফতার করা হয়। সোমবার ( ১৯ মে ) মুক্তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুক্তা পটুয়াখালী জেলার চৈতা পল্লী এলাকার মো.বশির আহমেদের স্ত্রী। র্যাবের এএসপি সনদ […]
১৫৬ উপজেলায় ভোট কাল হামলা-সংঘাতে উত্তেজনা, ভোটার খরারও শঙ্কা

৩ উপজেলায় নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর-আগুন উপজেলা ভোটের দ্বিতীয় ধাপেও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনী প্রচারে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ, প্রতিপক্ষকে হুমকি এবং প্রভাব বিস্তারের ঘটনায় জোরালো হয়েছে কেন্দ্রে ভোটার খরার শঙ্কাও। শনিবার রাতে পথসভা থেকে ফেরার পথে হামলার শিকার হয়েছেন চট্টগ্রামের চন্দনাইশের চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দীন আহমেদ। বরগুনার পাথরঘাটা, বগুড়ার শিবগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী […]
স্লোগান মাষ্টার যুবদল নেতা বিপ্লবের মৃত্যুতে কাউন্সিলর খোরশেদের শোক

সাবেক নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ইউনুস খান বিপ্লবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি কাউন্সিলর খোরশেদ। শুক্রবার সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। শোক বার্তায় কাউন্সিলর খোরশেদ এক বিবৃতিতে বলেন, বিপ্লব মামা ছিলেন আমার বাল্য বন্ধু। সরকার বিরোধী প্রতিটি আন্দোলনে তার ভূমিকা অতুলনিয়। তার স্লোগানে নারায়ণগঞ্জ […]
বক্তাবলীর রামনগরে ভূমিদস্যু সুলতান বাহিনীর বাতেনের জমি দখল!

থানায় অভিযোগ জাগো নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রামনগরের চিহ্নিত ভূমিদস্যু, স্থানীয় আওয়ামীলীগ নেতা নাসির মাদবরের পুত্র সুলতান বাহিনীর বিরুদ্ধে নিরীহ কৃষক আব্দুল মতিনের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কৃষক আব্দুল বাতেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নি¤েœ অভিযোগ টি তুলে ধরা হলো আমি মোঃ আব্দুল বাতেন পিতা- […]
সিদ্ধিরগঞ্জে জামিনে এসে মামলা তুলে নিতে বাদীকে আসামী ফারুক গংয়ের হুমকী

শিশু রাফিন হত্যা: জাগো নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা দোয়েল চত্বরে ট্রাক চাপায় শিশু সাফিন নিহতের ঘটনায় জামিনে বের হয়ে এসে মামলা তুলে নিতে অব্যাহত হুমকি দিচ্ছে আসামী মোঃ ফারুক হোসেন গংরা। মামলার তদন্ত কর্মকর্তা সানোয়ার হোসেন একমাস আগে বন্দর থানায় বদলী হয়ে গেলেও থানায় চার্জশীট জমা দিলেও কোর্টে চার্জশিট জমা দেননি। মামলার […]
মিথ্যা অভিযোগ ও পরিকল্পিত মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও পরিকল্পিত মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গাজী মুজিবুর রহমান। আজ শুক্রবার সকাল ১১ টায় সোনারগাঁ থানা প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একটি মহলের ষড়যন্ত্রের শিকার। একটি নির্বাচনী বক্তব্যকে কেন্দ্র করে গত বুধবার […]
ফয়সালের পিতার মৃত্যুতে মডেল রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ

জাগো নারায়ণগওঞ্জ: ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মো.ফয়সাল আহমেদের পিতা প্রয়াত জামাল উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় চিকিৎসাধীন থাকাবস্থায় ফয়সালে পিতা জামাল উদ্দিন ইন্তেকাল করেন ( ইন্নালি…..রাজিউন)। এক শোক বার্তায় ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম.রফিকুল্লাহ রিপন,সাধারন সম্পাদক এএস মনিকাসহ সংগঠনটির নেতৃবৃন্দরা বলেন, […]
ইসলামপুরে উপজেলা নির্বাচনে জমে উঠেছে ভাইস চেয়ারম্যানদের লড়াই

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিভূত হচ্ছে প্রার্থীদের প্রচারণায় ততই মুখরিত হয়ে উঠছে । প্রচারণায় সাধারণ ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে এড.আঃ সালাম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হলেও জমে উঠেছে পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতিকে উপজেলা আওয়ামী […]
বকশিগঞ্জে সমলয়ে হারভেষ্টারের মাধ্যমে ধান কর্তন

রাশেদুল ইসলাম রনি : জামালপুরের বকশীগঞ্জে আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষকদের দক্ষতা সৃষ্টিতে এবং ফসলের উৎপাদন বাড়াতে কম্বাইন হারভেষ্টার এর মাধ্যমে ধান কর্তন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।১৬ মে দুপুরে উপজেলার পৌর এলাকার মাঝপাড়া গ্রামে সমলয় ব্লকে এ উপলক্ষে এক কৃষক সমাবেশেরও আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের […]
বকশীগঞ্জ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

রাশেদুল ইসলাম রনি: মাদক,জুয়া,নারী নির্যাতন, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিয়ে, অশ্লীলতা, সন্ত্রাস, সাইবার অপরাধ এবং জুঙ্গিবাদ মক্ত সমাজ গড়ার লক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সচেতনামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) বিকাল ৪ টায় পৌর এলাকার নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে থানা পুলিশের আয়োজন এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ […]
ইসলামপুরে অদক্ষ চালকে চলে যন্ত্রদানব ভটভটি ও নিষিদ্ধ ট্রাক্টর!

ধুলোবালিতে অতিষ্ঠ জনজীবন আক্রামুজ্জামান আশিক, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে রাস্তা-ঘাট গুলো যেন নিষিদ্ধ ট্রাক্টর, ভটভটির অদক্ষ ড্রাইভারের দখলে! উপজেলার সর্বস্ত সড়কে এসব যানগুলো দিনরাত বেপরোয়া ভাবে দাপিয়ে চলাচলে ধুলা-বালিতে অতিষ্ঠ হয়ে পড়েছে পথচারীরা। এছাড়াও শব্দ দূষণ সহ সড়ক দূর্ঘটনা প্রতি নিয়তই আতঙ্কে চলতে হচ্ছে পথচারীদের। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও লাইসেন্স না থাকা অদক্ষ চালকের দ্বারা […]
ইসলামপুরে চার সন্তানের জন্ম দিলেন খুকি বেগম

আক্রামুজ্জামান আশিক জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন খুশি বেগম নামের এক নারী। বুধবার (১৫ মে) ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে চার সন্তান সুস্থ্য রয়েছে। খুশি বেগম উপজেলার চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার দিনমজুর শফিকুল ইসলামের স্ত্রী। উপজেলা […]
গুণী জনদের পদচারণায় উদযাপিত হলো দৈনিক আজকের নীর বাংলা পত্রিকা’র ১৫ তম বর্ষপূর্তি

নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের নীরবাংলা’র ১৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলন নারায়ণগঞ্জ শহরে জেলা শিল্পকলা একাডেমির সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে মঙ্গলবার দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ১৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলনে আজকের নীরবাংলার প্রকাশকও সম্পাদক এস.এম ইমদাদুলহক মিলনের সভাপতিত্বে এবং বিশিষ্ট সংবাদিক ও মানবাধিকার […]
সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারে সন্ত্রাসী কাইয়ুম বাহিনীর হামলায় আমানউল্লাহ আহত

জাগো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরী বাড়ি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ কাইয়ুম বাহিনীর হামলায় রক্তাক্ত জখম হয়েছে আমানউল্লাহ। তাকে রক্ষা করতে এসে সন্ত্রাসীদের মারধরের শিকার আমানউল্লাহ এর স্ত্রী সহ স্বজনরাও।এ ব্যাপারে আমানউল্লাহ বাদী হয়ে রুপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তা তুলে ধরা হলোঃ মোঃ আমান উল্লাহ (৪২), পিতা- মোঃ […]
জামালপুরে শ্রেষ্ঠ এএসপি অভিজিত দাস ও শ্রেষ্ঠ ওসি সুমন তালুকদার

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুর জেলা পুলিশের মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা বিষয়ক সভায় কৃতিত্বপূর্ণ সাফল্যে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার। মঙ্গলবার (১৪ মে) জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গত এপ্রিল মাসের আইন […]
ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের পুর্নাঙ্গ কমিটি গঠন

সভাপতি-রফিকুল্লাহ রিপন,সম্পাদক-এএস মনিকা প্রেস বিজ্ঞপ্তি: ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের ১৯ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ষ্টাফ রিপোর্টার এম.রফিকুল্লাহ রিপনকে সভাপতি, জাগো নারায়ণগঞ্জ২৪.কমের সহ-সম্পাদক এএস মনিকাকে সাধারন সম্পাতক এবং চ্যানেল এস এর ফতুল্লা প্রতিনিধি মো.কাইয়ুম আলীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। বুধবার ১৫ মে সকাল ১১টায় ফতুল্লা থানা যুবলীগের […]
গিয়াস উদ্দিনের মুক্তি দাবি করলেন বিএনপি প্রবাসী ঐক্য ফোরাম নেতা ফয়সাল আহম্মেদ

জাগো নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন ফয়সাল আহম্মেদ। ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক নেতা, বক্তাবলী ইউনিয়ন বিএনপি প্রবাসী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সিনিয়র আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল আহম্মেদ বিএনপি নেতা গিয়াস […]
সোনারগাঁয়ে উপজেলা পরিষদ নির্বাচনে এমপির প্রভাব , কেন্দ্রে যেতে ভোটারদের অনীহা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীকে জয়ী করতে নেতা কর্মীদের নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল কায়সার। তিনি দলীয় নেতা কর্মীদের এমন নির্দেশনা দিয়েছেন বলে প্রচারণা চালাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজন নেতা ও সেই চেয়ারম্যান পদ প্রার্থীর কর্মীরা। ভোটারদের প্রভাবিত করতে এমপির নাম নিয়ে প্রকাশ্যেই এমন […]
শীতলক্ষ্যা নদীতে ডুবে মৃগী রোগীর মৃত্যু

বন্দর প্রতিনিধি: বন্দরে শীতলক্ষা নদী পার হওয়ার সময় অসাবধানতা বসত ট্রলার থেকে পরে গিয়ে সজিব দাস(২২)নামে এক মৃগী রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে । মঙ্গলবার (১৪ মে) সকালে বন্দর ১নং খেয়াঘাটস্থ শীতলক্ষ্যা নদীতে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত সজিব দাস বন্দর বাজার পোষ্ট অফিস এলাকার বিন্দু দাসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়,হোসিয়ারী শ্রমিক সজিব দাস প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল […]
পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে নূর আলম টেলু (৫৩) নামে এক মাদকসেবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নূর আলম টেলু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের বন্দর শাহী মসজিদস্থ দত্তবাড়ি এলাকার আব্দুল বাতেন মিয়ার ছেলে। মঙ্গলবার (১৪মে) সকালে ফতুল্লা থানার পাগলা রেলস্টেশন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নূর আলম টেলু ভোরে […]
