ইসলামপুরে সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

আক্রামুজ্জামান আশিক,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুওে সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাজু আহমেদ (৩১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর বালিয়ামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার ইজ্জত শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ১০ টার দিকে কৃষক রাজু আহমেদ তার বাড়ির পাশে ধান ক্ষেতে সেচ দিতে […]
বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রাশেদুল ইসলাম রনি: জামালপুরের বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।২৯ এপ্রিল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ -১ মৌসুমে উফশী আউশ ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ, সার ও কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় […]
আমরা থার্ড জেন্ডার এর পক্ষে তবে ট্রান্সজেন্ডার এর বিপক্ষে -মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, দৈনিক শিক্ষায় প্রকাশিত নিউজে বলা হয়েছে, “শরিফ-শরীফার গল্পে নাকি কোন ভুল পাওয়া যায়নি। কিছু শব্দ হয়ত পরিবর্তন করা যেতে পারে”। অথচ ওখানে স্পষ্ট উল্লেখ আছে যে, “ছোট বেলায় ছেলে-মেয়েতে কোন পার্থক্য নেই”। এই বাক্যে সুস্পষ্ট ট্রান্সজেন্ডার এর দিকে ইঙ্গিত দেয়। আমরা থার্ড জেন্ডার এর পক্ষে […]
পাড়া মহল্লায় ঘুরে ঘুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও শষা নিয়ে টিম খোরশেদ

প্রেস রিলিজ চলমান তাপদাহে বিপর্যস্ত শ্রমজীবী মানুষ ও নগরবাসীর মধ্যে বিশুদ্ধ শীতল পানি ও শষা বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন মানবিক সংগঠন টিম খোরশেদ। আজ সোমবার (২৯ এপ্রিল) ৭ম দিনে সংগঠনটি নগরীর মাসদাইর, গলাচিপা, কালিরবাজার, আমলাপাড়া সহ বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বিশুদ্ধ শীতল পানির পাশাপাশি নগরবাসীর জন্য তৃষ্ণা নিবারনে উপকারী শষা ও পা চালিত রিক্সা […]
ফতুল্লার কুতুবপুরে ইমরান-লিমন ও নাঈমের নিয়ন্ত্রণে মাদক ব্যবসা-ছিনতাই-ডাকাতি!

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার কুতুবপুরে নতুন আতঙ্ক হিসেবে আবির্ভাব হয়েছে ইমরান ও লিমন বাহিনী। এই দুই সহোদয়ের বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে কুতুবপুরবাসী। দুই ভাইয়ের নেতৃত্বে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, ছিনতাই এবং মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। এসবের নিয়ন্ত্রণ করছেন ইমরান ও লিমনের ভাতিজা কিশোর গ্যাং লিডার নাঈম এমন অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে […]
সোনারগাঁয়ে মান্নান মেম্বারকে চাদাঁবাজ আখ্যা দিয়ে শ্রমিকদের মানববন্ধন

সোনারগাঁ প্রতিনিধিঃ-সড়ক দুর্ঘটনায় আহত পরিবহন শ্রমিক ও অসহায় পঙ্গু বাচ্চু মিয়ার অন্ন্য কেড়ে নিতে চাওয়ায় সন্ত্রাস, চাঁদাবাজদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পরিবহন শ্রমিক ও এলাকাবাসী । রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পরিবহন শ্রমিক অসহায় পঙ্গু বাচ্চু মিয়া দীর্ঘ দিন ধরে সড়ক দুর্ঘটনায় আহত […]
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত

জাগো নারায়ণগঞ্জ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও ৩১ তম জাতীয় শিশু দিবস উপলক্ষে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বঙ্গবন্ধু শিশু কিশোর পদক বাছাই পর্ব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ এপ্রিল সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত […]
সাংবাদিক মুন্নার পক্ষ থেকে পাগলা এলাকায় শরবত বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি: আওয়ার নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক সাংবাদিক মোঃ মামুনুর রশীদ মুন্না পক্ষ থেকে পাগলা বাজার এলাকায় পথচারী, অটো চালক, রিকশা চালক সহ সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়। ২৮ এপ্রিল সকাল ১০ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত প্রায় ২ হাজার সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে এই শরবত বিতরণ করা হয়। প্রচন্ড তাপদাহে […]
পাগলা বাজার ব্যবসায়ী সমিতির মৃত সদস্যদের স্মরণে দোয়া

জাগো নারায়ণগঞ্জ: পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সকল মৃত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর স্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় শ্রমিক […]
যেসব কারণে হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে আপনার ফেসবুক আইডি বা পেইজ

জাগো নারায়ণগঞ্জ: বাংলাদেশে ফেসবুক ব্যবহার করে প্রসারিত হয়েছে অনলাইন ব্যবসা। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান নানা কন্টেন্ট বানিয়ে অর্থ উপার্জন করছে। কিন্তু সম্প্রতি কেউ কেউ অভিযোগ করছেন, হঠাৎ করে তাদের ফেসবুক পেইজ বা আইডি বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এর কারণ তাদের কাছে অজানা। গত তিন বছর ধরে রাজধানী ঢাকার ফাবিহা হাসান মনিষা নামে একজন তরুণী “ফুড […]
ইসলামপুরে রোগী ভোগান্তির অপর নাম স্বাস্থ্য কমপ্লেক্স:

অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে যমুনা-ব্রক্ষপুত্র নদ-নদী বিধৌত অঞ্চলে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত উপজেলা। প্রায় ৫ লাখ মানুষের বসবাস। এ উপজেলা ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একমাত্র ভরসা। সকল বাসিন্দা এই স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ভরশীল হলেও চিকিৎসক সংকট,সরকারী চিকিৎসার পরিবর্তে অতিরিক্ত লাভের আশায় প্রাইভেট ক্লিনিকে পাঠানো,দালালদের খপ্পর ও […]
জেলা সাতগ্রাম ডোম সমাজ পঞ্চায়েত কমিটি ও যুবক উন্নয়ন কমিটির আলোচনা সভা

করোনা যোদ্ধা টনি ডোম এর কর্মসংস্থান ও আবাসন ফিরে দেয়ার জন্য জাগো নারায়ণগঞ্জ: নারায়নগঞ্জ সিটি করপোরেশন মাসদাইর শ্মশান ঘাট নিবাসী কোভিড-১৯ এ করোনা যোদ্ধা টনি ডোম এর কর্মসংস্থান ও আবাসন ফিরে পাওয়ার জন্য নারায়নগঞ্জ জেলা সাতগ্রাম ডোম সমাজ পঞ্চায়েত কমিটি ও যুবক উন্নয়ন কমিটির পক্ষ থেকে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার ( ২৬ […]
বন্দরে এম এ রশিদের নির্বাচন নিয়ে মহানগর আ’লীগের একাংশের নোংরামি….

বন্দর প্রতিনিধি // বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম এ রশিদের নির্বাচনকে কেন্দ্র করে নিজ দলে শুরু হয়েছে খেলা। মহানগর আওয়ামীলীগের শীর্ষ গুটি কয়েক নেতা কৌশলে এ খেলা নিখুঁত ভাবে পরিচালনা করছে। যা বন্দর উপজেলা নির্বাচনে বেশ প্রভাব পড়বে সরকার দলীয় প্রার্থীর উপর। মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমানের দিকে এ সন্দেহের তীর। […]
সোনারগাঁয়ে কালামের পক্ষে নির্বাচনী প্রচারণা ও কর্মী সভা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালামের পক্ষে নির্বাচনী প্রচারণা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সাদীপুর ইউনিয়নের বরাবো এলাকায় এ নির্বাচনী প্রচারণা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচারণা ও কর্মী সভায় বিশিষ্ট সমাজ সেবক নজরুল হোসেনের সভাপতিত্বে ও সাদীপুর ইউনিয়নের স্থানীয় মেম্বার রফিকুল ইসলামের […]
বকশীগঞ্জে পুলিশের সহায়তায় ছেলেকে ফিরে পেলেন পরিবার

রাশেদুল ইসলাম রনি: জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়ার ২ বছর ৮ মাস পর মানসিক ভারসাম্যহীন ছেলে মোহাম্মদ আলী ওরফে মঙ্গল মিয়া (১৫)কে ফিরে পেলেন পরিবার। শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১১টায় পরিবারের সদস্যদের কাছে মঙ্গল মিয়াকে হস্তান্তর করে বকশীগঞ্জ থানা পুলিশ। এ সময় হারানো সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে তার পরিবার। মঙ্গল […]
নগরীতে তৃষ্ণার্তদের মাঝে ইসলামী আন্দোলনের শরবত বিতরণ

আজ ২৭ এপ্রিল শনিবার দুপুর ১২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে বিভিন্ন পয়েন্টে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুহা. ওমর ফারুক […]
তাপদাহে বিপর্যস্ত নগরবাসীর মাঝে পানি, টুপি ও শশা বিতরণে টিম খোরশেদ

প্রেস রিলিজ চলমান তাপদাহে বিপর্যস্ত শ্রমজীবী মানুষ ও নগরবাসীর মধ্যে বিশুদ্ধ শীতল পানি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন মানবিক সংগঠন টিম খোরশেদ। আজ শনিবার (২৭ এপ্রিল) ৬ষ্ঠ দিনে সংগঠনটি নগরীর প্রাণকেন্দ্র শহীদ মিনার প্রাংগনে সকাল ১১ টায় বিশুদ্ধ শীতল পানির পাশাপাশি নগরবাসীর জন্য তৃষ্ণা নিবারনে উপকারী শষা ও পা চালিত রিক্সা চালক ভাইদের জন্য মাথার ক্যাপ […]
তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবি মানুষের মাঝে “ মডেল রিপোর্টার্স ক্লাবে”র শরবত বিতরন

প্রেস বিজ্ঞপ্তি: তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবি মানুষের মাঝে মডেল রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিনামুল্যে শীতল শরবত বিতরন করা হয়েছে। শনিবার ( ২৭ এপ্রিল ) সকাল সাড়ে ১১টায় নগরীর চাষাড়া শহীদ মিনার এলাকায় এ শরবত বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মডেল রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এম.রফিকুল্লাহ রিপন,সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার মশিউর রহমান তরুন,যুগ্ম আহবায়ক […]
কী করছেন ঢাকার হিট অফিসার?

বিশ্বের অন্যদের কর্মকাণ্ড দৃশ্যমান, তাপমাত্রার ভয়াবহ উৎকণ্ঠায় প্রশ্ন উঠেছে ঢাকা সিটি করপোরেশনের চিফ হিট অফিসারের কাজ আসলে কী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন অনেক ধরনের প্রচারণা চলছে। সাম্প্রতিক গরম নিয়ে ঢাকার চিফ হিট অফিসার বুশরা আফরিনের বক্তব্য ভাইরাল হয়ে সমালোচনার ঝড় বইছে। অনেকে বলছেন, পক্ষপাতদুষ্ট হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম তার মেয়ে […]
নজর ৩০ এপ্রিল

আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা, নির্দেশনা অমান্য করা এমপি-মন্ত্রীর স্বজনদের বিষয়ে সিদ্ধান্ত * মেয়াদোত্তীর্ণ শাখাসহ সহযোগী সংগঠনের সম্মেলন নিয়ে নির্দেশনা আসতে পারে দিবসভিত্তিক কর্মসূচি চূড়ান্তের পাশাপাশি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায়। বিশেষ গুরুত্ব পাবে উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়টি। দলের নির্দেশনা উপেক্ষা করে মাঠে থাকা এমপি-মন্ত্রীর স্বজন […]
দেওয়ানগঞ্জে ৭২ বোতল বিদেশি মদ সহ আটক ২

মহসিন রেজা দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে ৭২ বোতল বিদেশি মদসহ পলাশ মিয়া (৪১) ও মোঃ আব্দুল খালেক (৪০) নামে দুই ব্যাক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা ১ (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেওয়ানগঞ্জ উপজেলার সিমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পূর্ব চেংটিমারি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। শুক্রবার (২৬ এপ্রিল) তাদের আদলতের মাধ্যমে […]
