বন্দরে ২২নং ওয়ার্ডে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

বন্দর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২ জানুয়ারি বাদ জুম্মা নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী এ্যাডভোকেট আবুল কালাম ও মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক আবুল কাউছার আশার পক্ষ থেকে বন্দর ২২নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী আতাহার মিয়ার উদ্যোগে এ কোরআনখানি ও বিশেষ […]
সোনারগাঁয়ে ২৫শত ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৫শত পিছ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।এসময় মাদক কাজে ব্যবহিত একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ার চর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ। আটকৃতরা হলোঃ- জহুরা বেগম (৩৫), স্বামী […]
সিদ্ধিরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সম্পন্ন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা -এর ‘থানা সম্মেলন ২০২৬’ অদ্য ২ জানুয়ারী শুক্রবার দূপুর ২ টায় কদমতলী কারীমিয়া মাদ্রাসা মিলনায়তনে থানার সভাপতি মুহা.আমির হামজা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা.জুয়েল হাসান এর সঞ্চালনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় । সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের মুহতারাম সেক্রেটারি মুহা.সুলতান মাহমুদ বলেন, “কুরআন-সুন্নাহর […]
বিএনপির ৪ নেতার প্রেসক্রিপশনে বৈষম্যের মামলায় আসামী তারা!
বিএনপি থেকে যেসব নেতারা বহিষ্কৃত ছিলেন ৫ আগস্ট সরকার পতনের পরবর্তীতে সেইসব নেতাদেরও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামী করা হয়েছিল। সেইসব নেতারা এবার বিএনপিতে ফিরেছেন। মুলত এসব নেতারা যাতে বিএনপির রাজনীতিতে ফিরতে না পারে সেই সুযোগ নেয়ার চেষ্টা করেছেন খোদ বিএনপিরই একটা অংশের নেতারা। ওই সময় বিএনপির জেলা ও মহানগর সহ […]
আড়াইহাজারে এলপিজি সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি, জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কামরানিরচর বাজারে এলপিজি সিলিন্ডার অতিরিক্ত মূল্যে বিক্রি করার অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার মনিটরিং পরিচালনা করা হয়। অভিযানের সময় দেখা যায়, এলপিজি সিলিন্ডার সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে সততা এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, […]
সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে অপহরণচেষ্টা, আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নেওয়ার চেষ্টাকালে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন ও পথচারীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। আটককৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-চ ১৯-৪৬১১), একটি হ্যান্ডকাফ ও একটি ভুয়া […]
বাকি রইলো তৈমূর !

জাগো নারায়ণগঞ্জ অবশেষে বিএনপির রাজনীতিতে ফিরেছেন আওয়ামীলীগে যোগদান করে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। একই সঙ্গে ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। একেএকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির রাজনীতিতে ফিরেছেন বিএনপির বহিষ্কৃত সকল নেতারা। এবার বাকি রইলেন মাত্র তৈমূর আলম খন্দকার। […]
বিএনপির হাই কমান্ডের সিদ্ধান্তে সরষের মধ্যে ভূত

ষ্টাফ রিপোটারঃ আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচনকে সামনে রেখে দেশের সর্ববৃহৎ দল হিসেবে পরিচিত বিএনপি সারা দেশেই তাদের মনোনিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। সেই সাথে দলের নির্দেশনা না মেনে যারা দলের সমর্থিত প্রার্থীর বাইরে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের ৫টি আসনে জোট […]
বন্দরে পিস্তলসহ গ্রেপ্তার টিটুকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ

বন্দর প্রতিনিধি: বন্দরে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার হওয়া অস্ত্রধারী সন্ত্রাসী টিটুকে (৪০) দুই দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রিমান্ড শেষে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করে তাকে পুনরায় আদালতে পাঠানো হয়। এর আগে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেন। রিমান্ডপ্রাপ্ত অস্ত্রধারী সন্ত্রাসী […]
রুপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলালের বিরুদ্ধে ষড়যন্ত্র! রিটানিং অফিসারকে স্মারকলিপি প্রদান

ষ্টাফ রিপোর্টার রুপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলালের সমর্থনকারীদের নানান ভাবে হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ ও রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাতে তিনি উল্লেখ করেন,বিষয়: মনোনয়ন সংক্রান্ত ষড়যন্ত্রমূলক কার্যকলাপ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রার্থনা। মোহাম্মদ দুলাল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ […]
আল জাজিরার বিশ্লেষণ : তারেক রহমানের সামনে যেসব চ্যালেঞ্জ

বাংলাদেশের রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের চত্বর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিষণ্ন শোকের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। হাসপাতাল থেকে প্রেস ব্রিফিং করে জানানো হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই—এ খবর ছড়িয়ে পড়তেই গোটা জাতি শোকে মুহ্যমান হয়ে পড়ে। গত ২৩ নভেম্বর রাত থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সমর্থক, […]
টানবাজারে ডিএনসির হানায় আটক গোবিন্দ অধরা মুল হোতারা!!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ শহরের টানবাজার সিটি কলোনি যা মেথরপট্টি হিসেবে পরিচিত এলাকাটি দীর্ঘদিন ধরেই মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে এবার সেখানে আয়োজন করা হয়েছিল বিশাল মদের উৎসব। দেশি-বিদেশি মদের বিপুল মজুদ, প্রকাশ্য কেনাবেচা এবং শহরের বিভিন্ন স্থানে সরবরাহ সবই চলছিল প্রশাসনের নাকের ডগায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন নারায়ণগঞ্জের অন্তত […]
বন্দরে র্যাবের অভিযানে ২০ কেজি গাজাঁসহ গ্রেফতার ৩

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় র্যাবের অভিযানে ২০ কেজি গাজাঁসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ১লা জানুয়ারী ভোর ৪ টায় তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃত হলেন কুমিল্লা চৌদ্দগ্রামের মৃত.আলী মর্তুজার ছেলে মো.মিরাজ হোসেন মুন্না, ফেনীর গোবিন্দপুর এলাকার মো.রবিউলের ছেলে মো.মাঈনউদ্দিন এবং একই জেলার মাছিমপুরের কবির আহমেদের ছেলে মো.রাবিক। র্যাবের কোম্পানী কমান্ডার মো.নাঈম উল […]
আমতলীতে বছরের প্রথম দিনেই অসহায় শিশুদের পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি মানবতার আলো ছড়িয়ে দিতে বছরের প্রথম দিনেই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। আজ মাদানি নগর নূরানী মাদ্রাসায় প্রায় অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ—খাতা ও কলম বিতরণ করা হয়। নতুন বছরের প্রথম দিনে উপহার পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দ […]
ফতুল্লায় রায়হানকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে শহরে রায়হান (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে শহরের নাগবাড়ি এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত রায়হান চাঁদপুর জেলার বহারিয়া বাজারের মৃত বিল্লাল খানের ছেলে ও তাঁতিপাড়া এলাকার ইয়াসিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া। স্থানীয়রা জানান, রায়হান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক […]
বিএনপিতে ফিরলেন রিয়াদ চৌধুরী,বহিষ্কারাদেশ প্রত্যাহার

ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে দলের প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে ফতুল্লা থানা বিএনপির […]
আমতলীতে তরমুজ চাষের জন্য ব্যস্ত সময় পার করছে কৃষকরা

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি যে দিকে চোখ যায় একটু পর পরখড় কুটো ঘেরা টং ঘর।এধরনের টং ঘরেই উপজেলার কয়েকশত কৃষকের এখন অস্থায়ী আবাস।পরিবার পরিজন ছেড়ে রান্না-বান্নার হাড়ি-পাতিলে দ্বিতীয় সংসার পেতেছেন তারা। সেই কাক ডাকা ভোরেই এখান থেকেই শুরু হয় তাদের কর্মজজ্ঞ। সকাল-বিকাল-দুপুর-রাতেও তাদের চিন্তা রসালো ফল তরমুজ উৎপাদনে। জানা গেছে,আমতলীর আবাদি জমি তরমুজ […]
খালেদা জিয়ার জানাজায় জেলা যুবদলের অংশগ্রহন

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি’র নেতৃত্বে জেলা ও বিভিন্ন উপজেলা যুবদল ও অঙ্গসংগঠনে নেতাকর্মীরা। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জানাজায় অংশ নিতে ফতুল্লার মাসদাইর ও শহরের চাষাড়া থেকে যুবদলের নেতাকর্মীরা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান নেন। পরে বিকেল ৩টায় প্রয়াত […]
খালেদা জিয়া আমাদের মা, আমাদের অভিভাবক ছিলেন-খোরশেদ

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় কয়েকশ’ নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে ঢাকার মানিক মিয়া এভিনিউ এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। জানাজা শেষে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ […]
ব্যাংক ঋণ, গাড়ি কেলেঙ্কারি, স্ত্রীর কোটিকোটি—আজাদ বিতর্ক তুঙ্গে

গাড়ি কেলেঙ্কারি থেকে ব্যাংক ঋণ—নজরুল ইসলাম আজাদকে ঘিরে প্রশ্নের পাহাড় নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের হলফনামা বিশ্লেষণ করে উঠে এসেছে বিস্ময়কর ও উদ্বেগজনক চিত্র। নিজের নামে কোনো ব্যক্তিগত গাড়ি বা বাড়ি না থাকলেও তার নামে রয়েছে প্রায় ২৭ কোটি টাকার ব্যাংক ঋণ। একই সময়ে গত সাত বছরে তার স্ত্রী খন্দকার নাঈমা নুসরাতের সম্পদ […]
সাইনবোর্ড এলাকায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নূর আলম হোসেন (৩৭)। তিনি মাদারীপুর জেলার শিবচর থানার চরদত্তপাড়া ইউনিয়নের গাছিকান্দি গ্রামের বাসিন্দা মৃত আজিজ ঘরামীর ছেলে। […]
