আমতলীর রিপন কাজী হত্যা: চট্টগ্রাম থেকে দুই আসামি গ্রেপ্তার

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. রিপন কাজী (৩৫) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। র্যাব-৮-এর সহযোগিতায় পরিচালিত অভিযানে রবিবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে সোহাগ কাজী (৩০) ও রাসেল কাজীকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৬ জুলাই) পটুয়াখালী আদালতে হাজির […]
সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে ফুটপাত দোকানে হামলা ভাঙচুরের অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড ডিএনডি খালপাড়ে সরকারি জায়াগায় বসা ফুটপাত দোকানে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপি থেকে বহিস্কৃত সাবেক এমপি গিয়াস উদ্দিনের লোকজনের বিরুদ্ধে। সোমবার (৬ জুলাই) বিকেলে হীরাঝিল এলাকায় সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকার করায় প্রকৌশলী আলাউদ্দিন ইকবার নেতৃত্বে শাহআলী, বাবু, রাশেদ, বুলবুলসহ ১০ থেকে […]
বন্দরে হাত বাধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে হাত বাধা অবস্থায় সৈয়দ হোসেন পিয়াল(২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় বন্দর থানার একরামপুর সিএসডি গেইট এলাকায় থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহত পিয়াল বন্দর থানার একরামপুর এলাকার আবুল হোসেনের ছেলে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পিতা […]
সোনারগাঁয়ে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় মাওয়া খন্দকার (১৪) নামে এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে সাব্বির (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (৬ জুলাই) ভুক্তভোগী কিশোরীর মামা খন্দকার সোহাগ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) করেছেন। এর আগে রোববার (৫ জুন) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকা থেকে ওই কিশোরী নিখোঁজ হয়। অভিযোগ সূত্রে জানা […]
সোনারগাঁয়ে চিপস কারখানায় অগ্নিকান্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি চিপস তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক গোলযোগ (শর্ট সার্কিট) থেকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। আগুনে কারখানার আসবাবপত্র, প্রস্তুতকৃত চিপস, কার্টন, প্লাস্টিকের […]
ফতুল্লায় পেপার মিলে দুর্ঘটনায় শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পেপার মিলে কর্মরত অবস্থায় জাহাঙ্গীর হোসেন (২৫) নামের এক শ্রমিক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পূর্ব দেলপাড়ার সিটি পেপার অ্যান্ড বোর্ড মিলে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছেপড়াঝাড় এলাকার মো. কাসিম উদ্দীনের ছেলে। তিনি ফতুল্লার পূর্ব দেলপাড়ায় লিয়াকত আলীর বাসায় স্ত্রী ও […]
ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যা: ইমাম ও ওলামা দলনেতাসহ ৬ জনের নামে মামলা

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে ছিনতাইকারী আখ্যা দিয়ে সিজান (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৪/১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত সিজানের মা শিল্পী বেগম (৪৪) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, পশ্চিম মাসদাইরের খলিলের মোড় […]
সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচি, শিক্ষার্থীর মধ্যে বৃক্ষের চারা প্রদান

জাগো নারায়ণগঞ্জ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ এর আওতায় সোনারগাঁও উপজেলায় ১টি স্পটে ১৯ হাজার ৩২০ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির ২৫ হাজার গাছের চারা সংসদ সদস্যের উদ্যোগে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকায়ও এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সোমবার ৬ জুলাই সোনারগাঁওয়ে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের […]
ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোতালেব হত্যার প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোহাম্মদ মোতালেব হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত জাকিরের ফাঁসির দাবিতে স্লোগান দেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। রোববার (৫ জুলাই) সকালে ফতুল্লা আদালত চত্বরে মাসদাইর বাজার ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, একজন নিরীহ ব্যবসায়ীকে […]
আড়াইহাজারে ক্ষমতার দাপট: চিকিৎসক পেটালেন বিএনপি নেতার ভাই

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের আড়াইহাজারে যেন আবারও প্রমাণ হলো—ক্ষমতার ছায়া থাকলে আইনও অনেক সময় নির্বাক হয়ে পড়ে। এবার সেই দাপটের শিকার হলেন এক চিকিৎসক, আর এর সরাসরি প্রভাব পড়ল সাধারণ মানুষের চিকিৎসা সেবার ওপর। উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার ছোট ভাই বিল্লাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ও তার সহযোগীরা মিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের […]
ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে গণপিটুনি দিয়ে যুবককে হত্যা

ছিনতাইকারী অভিযোগ তোলে নারায়ণগঞ্জের ফতুল্লায় ইমামের নির্দেশে বাসা থেকে ধরে নিয়ে সিজান (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) রাত ১০টায় ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিজান পশ্চিম মাসদাইর এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিয়ার ছেলে। ইন্নু মিয়া জানান, এলাকার মসজিদের ইমাম কাউছার সম্প্রতি এলাকায় একটি সামাজিক সংগঠন […]
ফতুল্লার ফাজিঁলপুরে বিপ্লবের ইয়াবায় ধ্বংসের পথে যুব সমাজ!
মরণঘ্যাতি ইয়াবার ছোবলে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে যুব সমাজ। পুলিশের সাড়াশি অভিযান এবং বিভিন্ন গণমাধ্যমে মাদক ব্যবসায়ীদের নিয়ে একাধিক প্রতিবেদন হলেও কোন ভাবেই নিয়ন্ত্রনে আনা সম্ভব হচ্ছে না মাদক ব্যবসায়ীদের। স্থানীয় সমাজ এবং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালিয়ে যাচ্ছে তাদের মাদক ব্যবসা। এমনই গুরুতর অভিযোগ উঠেছে ইয়াবা ব্যবসায়ী বিপ্লবের বিরুদ্ধে। তিনি ফতুল্লার ফাঁজিলপুর এলাকায় দীর্ঘ সময় […]
এইচএসসি পরীক্ষার্থীদের অভিবাবকদের মাঝে খোরশেদের হাতপাখা ও পানি বিতরন

প্রেস রিলিজ আজ শনিবার ৪ জুলাই দ্বিতীয় দিনের মত এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য অপেক্ষমান অভিবাবকদের মাঝে বিগত বছরগুলোর মত এবারো হাতপাখা ও মিনারেল ওয়াটার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও ওয়ার্কিং ফর বেটার নারায়নগঞ্জ ও টিম খোরশেদের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবক রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, […]
বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেলের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলার প্যানেলের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম এ রশিদুজ্জামান মিল্লাত। এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুর হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও […]
সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে এক আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য সহ চারজন। শনিবার দুপুরেে উপজেলার সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত পুলিশ সদস্যরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও মাইনুল এবং পুলিশ সোর্স মাসুম মিয়া। তারাঁ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত এসআই […]
বন্দরে হাতুড়ি পেটায় আলমগীর হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দরে টাকা পয়সার লেনদেন নিয়ে সালিশ বৈঠকের জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেনকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আসামি […]
বন্দরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে রিকশাচালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দর থানাধীন ঢাকেশ্বরী এলাকায় নিখোঁজ হওয়ার চার দিন পর মোতালেব মিয়ার পুকুর থেকে মাসুদ রানা (৩৫) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকেশ্বরী মেইন রাস্তার পাশে ১ নং ডকইয়ার্ড সড়ক সংলগ্ন পুকুরটি থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুদ রানা […]
টেক্সটাইল খাতের মহাপুরুষ মাইক্রো ফাইবার গ্রুপের কর্নধার প্রকৌশলী এম. এস. জামান এর সাফল্য

জাগো নারায়ণগঞ্জ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি তৈরি পোশাক (RMG) ও টেক্সটাইল খাত। গত কয়েক দশকে এই খাতে এমন কিছু দূরদর্শী উদ্যোক্তার আবির্ভাব ঘটেছে, যারা শুধু ব্যবসাই করেননি, বরং মেধা, সততা এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে বিশ্ববাজারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। তার মধ্যে একজন উজ্জল নক্ষত্র এস এম জামান। তেমনই একটি শীর্ষস্থানীয়, সম্পূর্ণ কমপ্লায়েন্ট এবং পরিবেশবান্ধব […]
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের নতুন আরসিসি রাস্তা উদ্বোধন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের পেচাইন উত্তর পাড়া এলাকায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নির্মিত হলো ২৭০ ফুট নতুন আরসিসি রাস্তা। শুক্রবার সকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই রাস্তার উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের বিশেষ বরাদ্দে এই উন্নয়ন কাজ সম্পন্ন হয়। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক শাহাআলম হোসাইনের সভাপতিত্বে […]
বাড়ছে রাজনৈতিক হানাহানি: নেপথ্যে আধিপত্য, দখল ও চাঁদাবাজি

রাজনৈতিক কোন্দলে বাড়ছে সহিংসতা ও খুনাখুনি। শাসক দলের নেতাকর্মীদের সঙ্গে বিরোধী দলের নেতাকর্মীদের সংঘর্ষ যেমন হচ্ছে, তেমনই বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেও নৃশংস ঘটনা ঘটছে। বেশির ভাগ ক্ষেত্রেই আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ, চাঁদাবাজি ও স্থাপনা দখল এবং কমিটি গঠন নিয়ে বিরোধকে কেন্দ্র করে দৃশ্যমান হয়ে উঠেছে এই সহিংসতা। ঢাকা ও জেলা শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে দলের কর্মী-সমর্থকরা […]
ফতুল্লায় মাতাল অবস্থায় যুবদল নেতা ও কাউন্টার ষ্টাফদের মারধর করলো কিলার নয়ন-মিঠু খান!

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার শিবু মার্কেট এলাকায় মদ খেয়ে মাতাল হয়ে যুবদল নেতা রুবেল হোসেনসহ আন্ত:জেলা গাড়ির কাউন্টারের ষ্টাফদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে ফতুল্লায় স্বেচ্ছাসেবকদল নেতা মামুন হত্যা মামলার এজাহারনামীয় ও তালিকাভুক্ত ক্রসফায়ারের আসামি কিলার নয়ন ও যুবদল সভাপতি মিঠু খান। বৃহস্পতিবার রাতে শিবু মার্কেটের সামনে মসজিদের সামনে আন্ত:জেলা পরিবহন কাউন্টারের সামনে এ ন্যাক্কারজনক ঘটনার […]
