খুনী নয়নের ‘শেল্টারদাতা’ যুবদল নেতা মিঠু! ফতুল্লায় তোলপাড়

কারাগার থেকে জামিনে বের হয়েই ফের ফতুল্লায় চাঙ্গা হয়ে উঠেছে আলোচিত সন্ত্রাসী ‘কিলার’ নয়ন। তবে এবার আর আড়ালে নয়, রাজনৈতিক প্রভাবশালীদের প্রকাশ্য ‘শেল্টারে’ পুনর্বাসনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ফতুল্লা ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মিঠু খানের সঙ্গে নয়নের সাম্প্রতিক ঘনিষ্ঠতা নিয়ে ফতুল্লা জুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। একজন নিজ দলীয় নেতা হত্যা মামলার আসামিকে এভাবে […]
সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেয়ায় অটোরিকশা চালককে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোরিকশা চালক মুমিনুল মিয়াকে হত্যার ঘটনায় প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় দেড় মাস পর শুক্রবার ভোরে মেঘনা এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শাহিন মিয়া উপজেলার দড়িকান্দি এলাকার নসর আলমের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই মোবারক হোসেন […]
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

রাশেদুল ইসলাম রনি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পানির ট্যাংকের জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে […]
বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

রাশেদুল ইসলাম রনি জামালপুরের বকশীগঞ্জে হাইওয়ে থানার পুলিশ অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে। তবে এ সময় মোটরসাইকেলের চালক কৌশলে পালিয়ে যায়। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়কের হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়কে হাইওয়ে থানার সামনে দিয়ে একটি মোটরসাইকেল অতিক্রম করার […]
মাদকের একাধিক মামলার আসামি রকির নতুন কান্ড, ফতুল্লা থানায় জোড়া অভিযোগ!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম রকির বিরুদ্ধে এক বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি এবং অপর এক যুবকের দামী স্মার্টফোন হাতিয়ে নেওয়ার পৃথক দুটি অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত রফিকুল ইসলাম রকি ফতুল্লার দাপা ইদ্রাকপুর কবরস্থান রোড এলাকার মো. […]
ফতুল্লায় বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর নৃশংস হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর পৈশাচিক কায়দায় হত্যার অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর মরদেহ ল্যাপ-তোশকে মুড়িয়ে জনশূন্য সড়কের পাশে ফেলে রেখে যায়। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের একটি গলি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যবসায়ীর নাম মো. মোতালেব হোসেন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ […]
প্রকল্পের প্রয়োজনেই মাটি কাটা হচ্ছে: সেতুমন্ত্রী

ঢাকা–মাওয়া ভায়াডাক্ট রেললাইনের পাশ থেকে মাটি অপসারণকে কেন্দ্র করে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রকল্পের প্রয়োজনেই মাটি কাটা হচ্ছে এবং এটি ভায়াডাক্টের নিরাপত্তা নিশ্চিত করার অংশ। বৃহস্পতিবার (২ জুলাই) নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ঢাকা–মাওয়া ভায়াডাক্ট রেলসেতু […]
সোনারগাঁয়ে কলেজ ছাত্রীকে বিবস্ত্র করে হানিট্র্যাপ চক্রের ভিডিও ধারণ, চাঁদা দাবি

সোনারগাঁয়ে এক কলেজ ছাত্রীকে ডেকে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেছে এক হানিট্র্যাপ চক্রের সদস্যরা। এ ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করায় ওই চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। গত ২৯ জুন মোগরাপাড়া ইউপির বাড়িমজলিস মাজার এলাকায় এ ঘটনা ঘটিয়েছে। হানিট্র্যাপ চক্রের সদস্যরা হলেন, সাব্বির(২৬) তার স্ত্রী […]
খোরশেদের উদ্যেগে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি বিতরণ

আজ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের অপেক্ষমান অভিবাবকদের মাঝে বিগত বছরগুলোর মত এবার মিনারেল ওয়াটার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও ওয়ার্কিং ফর বেটার নারায়নগঞ্জের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। টিৃ খোরশেদ এর স্বেচ্ছাসেবক নাজমুল কবীর নাহিদ, আফজাল হোসেন, শওকত খন্দকার, রানা মুন্সি, মো:মুসা কামাল,মো:মিঠু,সুমন ভুইয়া,মাসুম খন্দকার, রাজিবুল ইসলাম,নাইম মোল্লা, […]
রূপগঞ্জে এমপির উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস চালু

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস করেছেন রূপগঞ্জের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। সরকারি মুড়াপাড়া কলেজের পরীক্ষার্থীদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে সংসদ সদস্যের পক্ষ থেকে। যখন পরীক্ষার্থীরা পরীক্ষার আগের মুহূর্তে যাতায়াত নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছিল, তখন এমপি দিপু ভূইয়া তাদের জন্য হয়ে উঠেছেন এক অভয়দাতা অভিভাবক। তার এই ভালোবাসাভরা উদ্যোগ কেবল যাতায়াতের […]
ফোনে হুমকির পর ব্যবসায়ীর গাড়িতে হামলা, দুই থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ শহরের প্রাইম জেনারেল হসপিটালের মালিক আল আমিন নুরকে ফোনে হত্যার হুমকি দেওয়ার পর তার ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে ব্যবসায়ী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী আল আমিন নুর জানান, গত ২০ মে […]
বন্দরে প্রেমের ফাঁদে ফেলে শিক্ষার্থীকে মারধর ও মুক্তিপন দাবি, গ্রেপ্তার ৭

সামাজিক যোগাযোগমাধ্যম ওমিটিভি তে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে নির্জন স্থানে নিয়ে ছিনতাই এবং মুক্তিপণ দাবির অভিযোগে একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত ২৪ জুন ভুক্তভোগী সাইদুল ইসলাম (২৩) বন্দর থানায় অভিযোগ দায়ের করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ জুন) রাতে […]
নিজাম উদ্দিনের ঘাটের ইজারা বাতিল করল বিআইডব্লিউটিএ

মামলা চলমান থাকায় নারায়ণগঞ্জ নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন মাছুয়াবাজার কালেকশন রাইট পয়েন্ট (ভগবানগঞ্জ ফেরিঘাট যাত্রী ছাউনিসহ) এবং টানবাজার–কদমতলী এলাকার লেবার হ্যান্ডলিং পয়েন্টের ২০২৬–২০২৭ অর্থবছরের ইজারা বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গত ৩০ জুন প্রধান কার্যালয়ের এক লিখিত আদেশে ব্যবসায়ী নিজাম উদ্দিন মৃধার নামে জারি করা ইজারার সম্মতিপত্র ও সাময়িক কার্যাদেশ বাতিল করা হয়। আদেশে বলা […]
ফতুল্লায় স্বামীকে হত্যা: আদালতে ঘাতক স্ত্রীর দায় স্বীকার

নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়ায় স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গলা ও হাত–পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যার ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছে ফারজানা আক্তার মুন্নি। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নারায়ণগঞ্জ আদালতে মুন্নির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দিতে মুন্নি তার স্বামী জাহাঙ্গীর আলম জনিকে নৃশংসভাবে হত্যার রোমহর্ষক বর্ণনা দেয়। এদিকে জনি হত্যার ঘটনায় তার মা জাহানারা বেগম বাদী […]
সোনারগাঁয়ে ১৯ মামালার আসামি জঙ্গী সোহান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গণধর্ষণ ও ডাকাতিসহ ১৯টি মামলার এজাহারভুক্ত আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান ওরফে জঙ্গী সোহানকে (২৫) গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৩০ জুন) সোনারগাঁয়ের হাবিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের রেকর্ড অনুযায়ী, সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র আইন, গণধর্ষণ, ডাকাতি ও দস্যুতাসহ মোট ১৯টি মামলা রয়েছে। এর […]
পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিশেষ মিশনে মদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ নূরুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা // বন্দরের মদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ নূরুল ইসলাম এর বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেছে এলাকাবাসী। অভিযানের নামে অপরাধীদের সাথে সাধারন জনগনকেও ছাড় দিচ্ছে না। অভিযানে আটক করে নিজ কার্যালয়ের মূল ঘারধে না রেখে পুকুরপাড় পৃথক একটি রুমকে বাণিজ্যিক কক্ষে পরিনত করছে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভুক্তভোগী জানান। পুলিশের পূর্বের সুনাম ফিরিয়ে […]
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নারী শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় মানসুরা (২৫) নামে এক নারী পোশাক শ্রমিকের নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জের ভুঁইগড় এলাকায় যুব উন্নয়ন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানসুরা মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের সেলিম মাদবরের মেয়ে। তিনি বর্তমানে ফতুল্লার ভুঁইগড়ের মাহমুদপুর এলাকায় স্বামী ইমন ও চার বছর বয়সী […]
আমতলীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. বশির তালুকদার (৪২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে আমতলী থানার সামনের নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বশির তালুকদার পৌরসভার ৪ […]
চাঁদা না দেওয়ায় গাড়ি আটকে মারধর,ডেভিডের ভাই তপনকান্ডে পরিবহন ধর্মঘট

নগর প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় প্রকাশ্যে চাঁদাবাজি, পরিবহন শ্রমিকদের ওপর হামলা এবং গাড়ি আটকে রাখার অভিযোগে ফের অস্থির হয়ে উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। পাঁচ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় একটি পরিবহন গাড়ি আটকে রেখে শ্রমিকদের মারধরের গুরুতর অভিযোগ উঠেছে প্রয়াত যুবদল নেতা মমিনউল্লাহ ডেভিডের ভাই মাহাবুব উল্লাহ তপনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন […]
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের দক্ষিণ বাজারঘোনা এলাকায় মঙ্গলবার রাতে ফারুক ডাক্তারের বাড়ির সামনে মো. রিপন কাজী (৩৫) নামে আমতলীর এক শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, পারিবারিক বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত রিপন কাজী […]
সোনারগাঁয়ে রাস্তার উপর স্থাপনা নির্মাণ, লাশ বের করতে বাঁধা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে চলাচলের রাস্তার উপর টিনশেড ঘর নির্মাণের অভিযোগ উঠেছে আজগর হোসেন ভূঁইয়া ও রোকসানা আক্তার মিনু দম্পতির বিরুদ্ধে। ঘর নির্মাণের ফলে সোনারগাঁও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া গ্রামের অন্তত ১০টি পরিবার চরম ভোগান্তিতে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় যানবাহন তো দূরের কথা, অ্যাম্বুলেন্স প্রবেশ […]
