অপহরনকারী জুয়েল আরমানের লোমহর্ষক ঘটনায় আইনশৃঙ্খলা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে পচন ধরেছে !

সংবাদ সম্মেলনের নামে নিজের ফাঁদে নিজেই পা দিলেন কৃষকদল নেতা জুয়েল আরমান! ষ্টাফ রিপোর্টার: সংবাদ সম্মেলনের নামে ভিডিও বার্তায় নিজেই নিজের ফাঁদে পা দিলেন কৃষক দল নেতা জুয়েল: আর পাওনা টাকা আদায়ের অজুহাতে অপহরণের দায় স্বীকার করলেন তিনি নিজেই! স্থানীয়ভাবে বিচার পাওয়ার সব দুয়ার বন্ধ হয়ে গেলে মানুষ কোথায় দাঁড়াবে? নারায়ণগঞ্জের বর্তমান পরিস্থিতি যেন সেই […]
ফতুল্লায় জুটের গুদামে ভয়াবহ আগুনে ৪০ লাখ টাকা ক্ষতি

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি জুটের গুদামে ভয়াবহ আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় মা মারজান এন্টারপ্রাইজ নামের জুটের গুদামে এ আগুন লাগে। খবর পেয়ে শিবু […]
ফতুল্লার পোস্ট অফিস টু শিবু মার্কেট সড়কে নতুন ভোগান্তি

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় পোস্ট অফিস থেকে শিবু মার্কেট পর্যন্ত সড়কে দীর্ঘদিনের সংস্কারকাজ শেষে স্বস্তি ফেরার কথা থাকলেও জনসাধারণের ভোগান্তি যেন এখনও কাটেনি। সম্প্রতি এই সড়কে নতুন করে শুরু হওয়া কিছু নির্মাণকাজের মালামাল ও কারখানার কাঁদা মাটির কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী এবং চালকেরা। সরেজমিনে এবং স্থানীয়দের অভিযোগে জানা গেছে, সড়কের মদিনা ডাইংয়ের […]
খোরশেদের দুই মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে সাবেক মহানগর যুবদলের নেতাকর্মীদের নিয়ে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। মংগলবার ৩০ শে জুন নারায়নগঞ্জ মহানগরীর ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষনখোলা খেলার মাঠে নিম,আম,কাঠাল ও পেয়ারা গাছ রোপনের মাধ্যমে মাকছুদুল আলম খন্দকার […]
শক্তিশালী ভুমিকম্প হলে মাঝারি ও উচ্চ ঝুঁকিপুর্ন অঞ্চলে নারায়ণগঞ্জ

নগরায়ণের চাপে ঢাকার অনেক জলাভূমি ভরাট করা হয়েছে। নিচু এলাকায় গড়ে উঠেছে আবাসন প্রকল্প এবং নির্মাণ করা হয়েছে অসংখ্য বহুতল ভবন। তবে এসব ভবনের অনেকগুলোর ভূমিকম্প সহনশীলতা নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ রয়েছে। তাদের মতে, বড় ধরনের ভূমিকম্প হলে রাজধানীতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা রয়েছে। ডেইলি স্টার এক প্রতিবেদনে জানিয়েছে, রাজউক ও বুয়েটের সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা […]
‘নাজুক ভূমির’ ওপর ঢাকা, ভূমিকম্প ঝুঁকিতে ৫৫-৬০ শতাংশ এলাকা!

নগরায়ণের চাপে ঢাকার অনেক জলাভূমি ভরাট করা হয়েছে। নিচু এলাকায় গড়ে উঠেছে আবাসন প্রকল্প এবং নির্মাণ করা হয়েছে অসংখ্য বহুতল ভবন। তবে এসব ভবনের অনেকগুলোর ভূমিকম্প সহনশীলতা নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ রয়েছে। তাদের মতে, বড় ধরনের ভূমিকম্প হলে রাজধানীতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা রয়েছে। ডেইলি স্টার এক প্রতিবেদনে জানিয়েছে, রাজউক ও বুয়েটের সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা […]
বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

জাগো নারায়ণগঞ্জ শিশু, কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে সচেতনতা বাড়াতে বন্দরে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ডায়ালগের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় মে-জুন ২০২৬ মেয়াদে Community Engagement and Social Behavior Change [CE-SBC] activities on […]
৫ দিনের রিমান্ডে ,আদালতের সামনে নাসির হত্যা মামলার আসামিকে গণপিটুনি!

জাগো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ফতুল্লার চাঁনমারি এলাকায় ডিস ব্যবসায়ী নাসির উদ্দিন (৬০) হত্যা মামলার প্রধান আসামি শরিফকে পুলিশি প্রহরায় আদালতে হাজির করার সময় গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ জনতা ও এলাকাবাসী। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে পুলিশ সাতদিনের রিমান্ড চেয়ে আদালত নেওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আদালতের শুনানি শেষে আসামির বিরুদ্ধে পাঁচ […]
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ মামলার রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং […]
যে কারণে বাতিল হলো বিএনপি নেতা আসলাম চৌধুরীর এমপি পদে প্রার্থিতা

ঋণখেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে জয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তিনি আর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। তবে ওই আসনে পুনর্নির্বাচন হবে নাকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে—সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর। মঙ্গলবার প্রধান বিচারপতি […]
বকশীগঞ্জ পৌরসভার ৩০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩০ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৯৪২ টাকা ২৭ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এর বিপরীতে মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৫৮ লাখ ৮৮ হাজার ১১৯ টাকা। নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলাকে […]
দালালের খপ্পরে না পড়ে প্রশিক্ষণে বৈধ উপায়ে বিদেশ যান: জেলা প্রশাসক

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে অভিবাসন প্রত্যাশীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ গ্রহণ এবং বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ গমনের লক্ষ্যে এক বিশেষ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি তাঁর বক্তব্যে দালালের খপ্পরে না পড়ে […]
টংগীবাড়ীতে মানবাধিকার ফাউন্ডেশনের ৩৪ সদস্যের কমিটি অনুমোদন

মুন্সিগঞ্জ সংবাদদাতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন’-এর মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলা শাখার ৩৪ সদস্যের কমিটি সোমবার অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল টংগীবাড়ী উপজেলা কমিটির সভাপতি হানিফ হাসান ও সাধারণ সম্পাদক রকিব ফকিরের হাতে অনুমোদিত কাগজপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় […]
ইসদাইর রাবেয়া হোসেন স্কুলে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির বৃক্ষরোপণ উদ্বোধন

জাগো নারায়ণগঞ্জ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রধান অতিথি হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, স্কুল […]
বন্দরের নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বন্দর প্রতিনিধি //বন্দরের নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নাসিক ২৩ নং ওর্য়াডস্থ কলেজের এইচ এস সি পরির্ক্ষাথীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গভনিং বডির সভাপতি আলহাজ্ব সাইফুদ্দিন আহমেদ আনিস। প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিতাই মজুমদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইফফাত আরা ইতি, […]
সোনারগাঁয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় মাংস ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে ”ভোক্তা অধিকার সংরক্ষণ আইন” অনুযায়ী দোকানে মূল্য তালিকা না থাকায় মো: মান্নান নামে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় বাজারে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন,উপজেলা ভেটেরিনারি সার্জন, ভূমি কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান ও সোনারগাঁ থানা […]
‘ফল চাষ ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে’: ডিসি

ষ্টাফ রিপোর্টার: ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলায় দিনব্যাপী জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ ফল উৎসবের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা ৎুপশাসক মো. রায়হান কবির। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি […]
ফতুল্লায় স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকায় স্বামীকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্ত্রী ফারজানা আক্তার মুন্নিকে (৪৫) গ্রেফতার করে পুলিশ। সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে দেলপাড়ার চানাচুর ফ্যাক্টরি গলির নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের থেকে জানা গেছে, মুন্নির দ্বিতীয় স্বামী ছিলেন নিহত জাহাঙ্গীর […]
শিশুরা থাকবে স্কুলে কিংবা খেলার মাঠে কারখানায় নয় -ডিসি মো: রায়হান কবির

ষ্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও-এর আহ্বানে সাড়া দিয়ে নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘আসুন শিশুশ্রম না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’। জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে আজ সোমবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের […]
সুমন আকবর-হাসান আলীর দেয়া কমিটিতে ঠাই হয় দরবেশ আলীর

ষ্টাফ রিপোর্টার: বক্তাবলী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সদ্য বহিস্কৃত মাদক বিক্রেতা দরবেশ আলীকে কমিটিতে রাখেন সুমন আকবর- হাসান আলী কমিটি। জানা যায়,বক্তাবলী ইউনিয়নের চিহ্নিত মাদক বিক্রেতা দরবেশ আলী দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। মোটা অংকের টাকার বিনিময়ে ৬নং ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক পদ নেওয়ার পর আরো বেশী বেপরোয়া হয়ে […]
এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রস্ততি সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর পদক্ষেপ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। পরীক্ষাকেন্দ্রের আশপাশে প্রশ্নফাঁস, নকল ও অনাকাঙ্ক্ষিত কর্মকান্ড ঠেকাতে জেলার সব পরীক্ষা কেন্দ্র, উপকেন্দ্র ও ভেন্যুর ২০০ গজের মধ্যে থাকা ফটোকপি ও মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২৮ জুন) জেলা […]
