নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
রূপগঞ্জে দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো যাত্রীবাহী বাস
শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব
সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ভাংচুরের ভিডিও ধারন: গাড়িচালককে কুপিয়ে হত্যার অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে!
ফতুল্লায় সন্ত্রাসী হামলায় কৃষকদল নেতা জুয়েলসহ আহত ৬,সন্দেহের তীরে তাতীদলের উজ্জল!!
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফতুল্লায় ছাত্রদলের মারধরের শিকার জমিয়তে নেতা ফেরদৌস
বন্দরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
ফতুল্লায় দোকান ভাড়া দেয়ার পরিবর্তে উল্টো দখলের পায়তারা পিতা-পুত্রের!
ফতুল্লায় চুইল্লা আরিফের শেল্টারে ভাইরাস রবিনের মাদক ব্যবসা!
শিশু রামিষা ধর্ষণ-হত্যা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
সিদ্ধিরগঞ্জে রনি হত্যা : স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার ১
সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে আওয়ামী দোসর চিকা রিফাত ডিবি’র হাতে গ্রেফতার
ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
রূপগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে আ. লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
ফতুল্লায় মধ্যরাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
 পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪
জালকুড়িতে ভাইরাস রবিনের জমজমাট মাদক ব্যবসা তুঙ্গে!
সিদ্ধিরগঞ্জে ইরফান ভুইয়ার জেট ফুয়েল চুরির কোটি কোটি টাকার কারবার!
সিদ্ধিরগঞ্জে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবককে হত্যা,আটক ১
ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে
আমতলীতে এলজিইডি কার্যালয়ের হিসাব শাখায় আগুন,
চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও রংপুর হত্যাকাণ্ডের বিচারের দাবীতে মানববন্ধন
সাংবাদিক আল আমিনের বাড়ির সামনে অস্ত্রধারীদের মহড়া ও হত্যার হুমকি
রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার- ১২
শেখ হাসিনার আপিলের সুযোগ নেই – আইনমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা ও সহযোগী গ্রেফতার
Next
Prev
প্রচ্ছদ
এমপি পুত্র আশাসহ ৮ জনের বিরুদ্ধে এসপির কাছে অভিযোগ

এমপি পুত্র আশাসহ ৮ জনের বিরুদ্ধে এসপির কাছে অভিযোগ

প্রকাশিতঃ

‎স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় হামলা ভাঙচুর লুটপাটের ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের ছেলে সহ ৮ বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

‎শনিবার ৩ অক্টোবর বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে মিসেস নার্গিস মাকসুদ বাদী হয়ে উক্ত লিখিত অভিযোগটি জমা দিয়েছেন। এর আগে ১ অক্টোবার সকালে প্রধানমন্ত্রীর সিলেট সফরে স্বাগত জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে গণমাধ্যমে অভিযোগ করেছিলেন মিসেস নার্গিস মাসসুদ।

‎অভিযোগে এমপি পুত্র আবুল কাউসার সহ মোট ৮জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১১০জনকে অভিযুক্ত করা হয়েছে।

‎অভিযুক্তরা হলেন মেসার্স বাবুল প্লাস্টিক এন্ড ইন্ডাষ্ট্রিজের মালিক জাহাঙ্গীর আলম বাবুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ লিটন, মুসাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, বন্দর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, বিএনপি নেতা পাঁখি মিয়া, আনোয়ার প্রধান এবং মাহাবুব ওরফে ভাঙ্গারী।

‎অভিযোগে উল্লেখ করা হয়, লাঙ্গলবন্দে বাদী নার্গিস মাকসুদের পিতা মৃত কাজী গিয়াসউদ্দিন এবং ভাসুর মৃত আনোয়ার হোসেনের মালিকানাধীন ১৫০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিলো। মেসার্স বাবুল প্লাস্টিক এন্ড ইন্ডাস্ট্রিজ জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসছে। এ বিষয়ে নিজেদের দখল বজায় রাখতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বিজ্ঞ সিভিল জজ বন্দর আদালতে একটি দেওয়ানী মামলা করা হয় (মামলা নং-১০৬/২৬), যার প্রেক্ষিতে আদালত উক্ত জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা (ওহলঁহপঃরড়হ) জারি করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী সেখানে সাইনবোর্ডও টাঙানো হয়।

‎গত ৫ বছর ধরে উক্ত জায়গায় মাহমুদুল হাসান শুভ ব্যবসায়িক অফিস, বালুর গদি ও জিম স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তবে গত ৩ মাস ধরে মেসার্স বাবুল প্লাস্টিকের মালিক জাহাঙ্গীর আলম বাবুল এবং স্থানীয় প্রভাবশালী মহলের মদদে ওই জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালানো হয়। পরবর্তীতে আইনি ঝামেলা এড়াতে এবং ১০ কোটি টাকার চাঁদাবাজির মিথ্যা মামলার হুমকি এড়াতে ভুক্তভোগী পরিবার স্বউদ্যোগে জিমের মালামাল সরিয়ে নিলেও অভিযুক্তরা ক্ষান্ত হয়নি। তারা বালুর গদি ও অফিস সরিয়ে নিতে হুমকি এবং মোটা অংকের চাঁদা দাবি করতে থাকে।

‎অভিযোগে আরও উল্লেখ করা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তদের প্রত্যক্ষ হুকুমে ও উপস্থিতিতে শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র (লাঠিসোটা, লোহার রড ও পাইপ) নিয়ে শুভর অফিস ও বালুর গদিতে হামলা চালায়। সন্ত্রাসীরা বালুর গদির ম্যানেজার, কেয়ারটেকার ও ভেকুচালককে মারধর করে গদি থেকে বের করে দেয় এবং ক্যাশে থাকা বালু বিক্রির ১,০২,০০০ টাকা লুট করে নিয়ে যায়।

‎এছাড়াও অফিসে থাকা এসি, সিসি ক্যামেরা, আসবাবপত্র, ল্যাপটপ এবং দরজা-জানালার কাঁচ ভাঙচুর করে প্রায় ৫,০০,০০০ টাকার ক্ষয়ক্ষতি সাধন করা হয়।

‎পরে বালুর কাজে ব্যবহৃত ভেকু জোরপূর্বক বের করে দিয়ে মূল প্রবেশপথে তালা ঝুলিয়ে দেওয়া হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে অভিযুক্তদের নির্দেশে লাঙ্গলবন্দ বাজারে অবস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদ হোসেনের ব্যক্তিগত অফিসও দখল করে নেয় সন্ত্রাসীরা।

‎এসময় মাকসুদ হোসেনের ব্যানার নামিয়ে বর্তমান সংসদ সদস্যের ব্যানার টানিয়ে দেওয়া হয়, যা এখনো বলবৎ রয়েছে।

‎আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!