নারায়ণগঞ্জ রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লা উত্তর নরসিংপুরে জিন্নাতুন নেছা মাদরাসায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত 
বন্দর বাজার থেকে ১নং খেয়াঘাটের সড়ক টি এখন কার দখলে?
এমপি পুত্র আশাসহ ৮ জনের বিরুদ্ধে এসপির কাছে অভিযোগ
জলাবদ্ধ সেহাচরে ডেঙ্গু প্রতিরোধে ডিসি, ক্ষুব্ধ স্থানীয়রা
ফতুল্লায় ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর টেবিলে জমা পড়া অভিযোগ ভুয়া ও সাজানো: রুবেল হোসেন
সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই আটক
রাজধানীতে বহিষ্কৃত যুবদল নেতার ‘আয়নাঘর’
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
গোগনগরের চরসৈয়দপুরে রিপন হাজ্বীর অবৈধ রং ফ্যাক্টরী! দূষিত হচ্ছে পরিবেশ
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে বাসের ২৫ যাত্রীর টাকা-মোবাইল লুট
রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার
আড়ালে ‘গুপ্ত’ আঁতাত: টিটুর দ্বিচারিতা ফাঁস!
জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন 
অনশন করে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেলেন ৪৪, বাদ ৭
বন্দরে মাকসুদের ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি সন্ত্রাসীদের হামলা
নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ
জামালপুরে গরুর চিৎকারে ঘুম ভেঙে দেখে ঘরে আগুন
এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন নারায়ণগঞ্জ সদরের সাদিয়া আক্তার
৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি
এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ
সোনারগাঁয়ে যানজট নিরসন ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে মতবিনিময় সভা 
সর্বোচ্চ নিরাপত্তায় আসন্ন দুর্গোৎসব উদযাপনে জেলা প্রশাসন প্রস্তুতি গ্রহণ করেছে – ডিসি
মাসদাইরের চিহিৃত মাদক সম্রাট সেলিম গ্রেফতার
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮১
কাশিপুরের মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মৃতের সংখা বেড়ে ২
ফতুল্লায় মাদক সম্রাজ্ঞী সোনিয়া কাজি ইয়াবাসহ গ্রেফতার
মাসদাইরের চিহিৃত মাদক সম্রাট সেলিম গ্রেফতার
আলীরটেকে রোজিনার বাড়িতে হামলার ঘটনায় মামলা!
রূপগঞ্জে অপহরন,ডাকাতির চেষ্টা,মাদকসহ বিভিন্ন ঘটনায় গ্রেফতার ১২
বন্দরের শিশুকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে হাতুড়ি পেটায় আলমগীর হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ২

বন্দরে হাতুড়ি পেটায় আলমগীর হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ২

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দরে টাকা পয়সার লেনদেন নিয়ে সালিশ বৈঠকের জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেনকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

 

গত শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন আসামি সালেহনগর এলাকার খলিল মিয়া ছেলে মোঃ সোহেব (৪২), শাহী মসজিদ এলাকার বছির এর ছেলে মোঃ সুমন (৩৮)।

 

মামলার এজাহার ও র‌্যাব সূত্রে জানা যায়, নিহত হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন বন্দর শাহী মসজিদ এলাকার মৃত সোহবান মিয়ার ছেলে। তার ভাতিজা মুন্নার সাথে স্বল্পচরের বাচ্চুর ছেলে জুয়েলের দীর্ঘদিন ধরে টাকা পয়সার লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ০৩ অক্টোবর, ২০২৫ ইং তারিখ শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় বন্দর থানার সালেহনগরের একটি অটোরিক্সা গ্যারেজে এক সালিশ বৈঠক বসে।

 

সালিশ চলাকালে আলমগীর ও তার ভাতিজা মুন্না পাওনা টাকা ফেরত চাইলে আসামি জুয়েল টাকা দিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে আসামিরা আলমগীর হোসেনকে মারধর শুরু করে এবং গ্যারেজ থেকে রাস্তায় টেনে নিয়ে আসে। পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও এসএস পাইপ দিয়ে আলমগীরকে এলোপাথাড়ি পিটিয়ে মাথা ও শরীরে মারাত্মক রক্তাক্ত জখম করে।

 

এ সময় আলমগীরের বোন কল্পনা বেগম ও ভাতিজা মুন্না চিৎকার করলে আসামিরা তাদের প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় আলমগীরকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৪ অক্টোবর, ২০২৫ ইং তারিখ শনিবার সকাল পৌনে ৮টায় আলমগীর হোসেন মারা যান।

 

এই নৃশংস হত্যাকা-ের ঘটনায় নিহতের বোন মোছাঃ কল্পনা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

 

র‌্যাব-১১ জানায়, প্রতিষ্ঠার লগ্ন থেকেই তারা সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন এবং চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই দুই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

 

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!