নারায়ণগঞ্জ সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে পশু খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে জরিমানা
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬
এরিবস স্কুলে শাসনের নামে বেত্রাঘাত? প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ
সীমান্ত পেরিয়ে মাদক ঢোকে, কোথায় কোথায় বসে বড় বাজার
সিদ্ধিরগঞ্জে ফের বেপরোয়া মাদকের গডফাদার কাইল্ল্যা আকতার !
বন্দরে উপ-সহকারী প্রকৌশলীর আলাদিনের চেরাগ! ৪০ হাজার টাকা বেতনে ৫০ কোটি টাকার সম্পদ!!
দেশব্যাপী ঊর্ধ্বমুখী অপরাধে উদ্বিগ্ন মানুষ
দ্য ওয়ালকে শেখ হাসিনা: আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম
ফতুল্লা সমবায় বাজারের উন্নয়ন কাজের তদারকিতে সেক্রেটারী-ক্যাশিয়ার!
শাস্তি পাওয়া কর্মকর্তাদের ফিরিয়ে আনার সংস্কৃতি কী বার্তা দিচ্ছে?
শুভ দাস হত্যা: ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ৩
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে ফের বেপরোয়া মাদকের গডফাদার কাইল্ল্যা আকতার !

সিদ্ধিরগঞ্জে ফের বেপরোয়া মাদকের গডফাদার কাইল্ল্যা আকতার !

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতা কাইল্ল্যা আকতারের বেপরোয়া মাদক সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে এলাকাবাসী। এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ দিয়েও কোন লাভ হচ্ছেনা বলে অভিযোগ করছে তারা। এলাকাবাসী সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান মৃর্ধা ওরফে কাইল্যা আক্তার। সাবেক ছাত্রলীগ নেতা কাইল্যা আকতারের বিরুদ্ধে নাসিক ৬নং ওয়ার্ডে মুনলাইট পূর্ব এলাকায় মাদক সম্রাট নাহিদ ও মান্নান বাহিনীকে শেল্টার দিয়ে বেপরোয়া চাঁদাবাজি ও মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, একসময় প্রয়াত আদমজী (সিবিএ) শ্রমিক নেতা হিসেবে পরিচিত আওয়ামীলীগের রেহান উদ্দিন রেহানের অফিস পিয়ন অর্থাৎ  চা বানানো ও রুম ধোঁয়া মোছার কাজ দিয়ে তার কর্মজীবন শুরু করেন আক্তারুজ্জামান মৃধা। রেহান উদ্দিনের মৃত্যুর পর সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতালেব এর তেল দোকানের লেবার ছিলেন। পরে গোদনাইল বার্মাষ্ট্যান্ডের আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেহেদীর ভাই মিনারের তেলের গাড়ীর হেলপার হিসেবে যোগ দেন। পরে জুয়েলের সাথে যোগ দেন ছাত্রলীগে।বর্তমানে তিনি নাসিকের সাবেক কাউন্সিলর ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মন্ডলের পাম্পের ক্যাশিয়ার হিসেবে কর্মরত রয়েছেন।

গত ৫ আগস্ট শেখ ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের পর রাজনৈতিক পটপরিবর্তনের পর আকতারের মতো হাইব্রিড লেবাস পাল্টে এখন বিএনপির হর্তাকর্তা সেজে গেছেন। যিনি জীবনের কর্মজীবনের শুরু থেকেই আওয়ামী লীগের নেতাদের সাথে মিছিল মিটিংয়ে জড়িত রয়েছেন।

অন্যদিকে, দীর্ঘ ১৭ বছর ধরে যেসব নেতাকর্মী রাজপথে ছিলেন, মামলা-হামলায় সর্বস্বান্ত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ঘরছাড়া হয়েছেন, তারা এখনও অসহায়। অনুসন্ধান ও এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, আক্তারুজ্জামান মৃর্ধা নাসিক ৬নং ওয়ার্ডে বহিরাগত। তার বাড়ি রূপগঞ্জের  বরপা এলাকায়। ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর ৬নং ওয়ার্ডে এসে থানা তাঁতীলীগের সহ-সভাপতি  হান্নান প্রধানের অফিস দখল করে মাদকের আস্তানা গড়েন আক্তারুজ্জামান মৃধা।

এ অফিসে বসে হানিফ বেপারী, মনির, সুমন, সোহেল, পারভেজ ও কিশোরগ্যাং লিডার মাদক সম্রাট নাহিদ ও মান্নান প্রধান বাহিনীকে নিয়ে মাদক, সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ শুরু করেন আক্তারুজ্জামান মৃধা। প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ ও ছাত্র হত্যা মামলায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার আতঙ্কে নাহিদ ও মান্নান গাঁ ঢাকা দিলে নাহিদ বাহিনীকে দিয়ে মাদক সিন্ডিকেট ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ করছেন আক্তারুজ্জামান মৃধা।

মুনলাইট গার্মেন্টস থেকেও তিনি মাসিক চাঁদা নিচ্ছেন বলে জানিয়েছে গার্মেন্টস সূত্র। এছাড়াও অটো রিকশার গ্যারেজে বিদ্যুৎ চুরির মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এছাড়াও বিএনপি নেতা পরিচয়ে ইপিজেডের বৈধ ব্যবসায়ীদের ব্যবসা করতে হলে চাঁদার দাবিতে নানা হুমকি ধামকি দিচ্ছেন ভিজিটিং কার্ড পাঠিয়ে। স্থানীয়রা বলছেন, নাহিদ আত্মগোপনে থাকলেও আক্তারুজ্জামান মৃধার  নির্দেশনা পালন করে আবার চলে যায়।

মাঝেমধ্যে নাহিদ কে এলাকায় দেখা যাচ্ছে। এতে তারা আরও অস্বস্তি ও আতঙ্কে বসবাস করছেন। নাম না প্রকাশের শর্তে অনেকেই বলেন, শীঘ্রই নাহিদের লাগাম টেনে না ধরলে সে আরও বেপরোয়া উঠবে কাইল্ল্যা আকতারের শেল্টারে।  র‌্যাব ও পুলিশের কাছে এলাকাবাসী দাবি জানান, নাহিদ ও তার শেল্টারদাতা আকতারসহ তার বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যাতে আর কেউ অপরাধ কর্মকান্ডে জড়িত হওয়ার সাহস না পায়। তা না হলে নাসিক ৬ং ওয়ার্ডে শান্তি শৃঙ্খলা বিঘ্নসহ প্রাণহানীর শঙ্কা রয়েছে। প্রশাসনের সাথে সখ্যতা ও প্রভাবশালিরা এদের সাথে জড়িত থাকায় এবং এদের শেল্টার দেয়ায় কারণে তাদের বিরুদ্ধে এলাকাবাসি অসহায় হয়ে পড়ায় এখন জেলা পুলিশ সুপার ও র‌্যাবের হস্তক্ষেপের অপেক্ষায় আছে এলাকাবাসি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, মাদক ব্যবসায়ী কাউকেই ছাড় দেয়া হবে না। সে যেই হোক। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। এবার সিদ্ধিরগঞ্জ থেকে মাদক চিরতরে নির্মূল করা হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!