নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে ব্রাকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে আদালতে মামলা

বন্দরে ব্রাকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে আদালতে মামলা

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

স্টাফ রিপোর্টারঃ

বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মিনারবাড়ি এলাকায় প্রবাস ফেরত ব্যক্তির জমির উপর জোড় পূর্বক সীমানা দেয়াল নির্মাণ করে জমি দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে বেসরকারি এনজিও সংস্থা ব্রাকের বিরুদ্ধে।

 

এ ঘটনায় ভুক্তভোগী রায়হান উদ্দিন বাদী হয়ে ব্রাক বি.ডি.পি বন্দর শাখার দুইজন ব্যবস্থাপককে অভিযুক্ত করে ২১মে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটি মামলার আবেদন করেছেন। অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন ব্রাক বি.ডি.পি বন্দর শাখার ব্যবস্থাপক সাধন কুমার (৪৮) ও সঞ্চয় কুমার (৪৫)।

 

আদালত বাদীর আবেদন আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে উভয়পক্ষের মধ্যে শান্তি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। সেই সাথে বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)কে সম্পত্তির বিরোধ নিষ্পত্তির জন্য তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ সহ বিবাদীদের শোকজ করেছেন বলে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক রিপন।

 

মামলার বাদী রায়হান উদ্দিন জানান, আমাদের জমিটি হলো ১৬৭ নাম্বার দাগে। আর এস সূত্রে জমির মালিক আমার দাদা, পরে আমার বাবা। আর বাবা আমাকে জমিটি লিখে দেন। সেই সূত্রে বর্তমানে আর.এস রেকর্ডে আমি নিজে এই জমির মালিক। আমি এবং আমার বাবা গোলজার হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আমাদের জমিটি আমাদের দখলেই খালি অবস্থায় ছিল। পাশেই ব্রাকের একটি অফিস হয়েছে। বর্তমানে ব্রাকের লোকজন আমাদের জমির উপর জোড়পূর্বক দখল নিতে চাচ্ছেন। এবং আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বর্তমানে আমি ও আমার পরিবার সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমি আরও আশঙ্কা করছি তারা আমাদের যেকোনো ধরনের ক্ষয় ক্ষতি করতে পারে। তাই এ ব্যাপারে আমরা নারায়ণগঞ্জ আদালতে ব্রাকের দুই কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলার আবেদন করেছি। আদালত মামলা গ্রহণ করে বন্দর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা বন্দর থানার ওসির দৃষ্টি আকর্ষন করে বলতে চাই, উনি যেন বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত করে সত্য বিষয়টি তুলে ধরে আমাদের ন্যায় বিচার পেতে সহযোগিতা করেন।

 

বাদীর বাবা গোলজার হোসেন জানান, ব্রাকের সাথে দীর্ঘদিন ধরেই তাদের এই সমস্যা চলছে। ব্রাকের সাথে আমরা একাধিকবার আলোচনায় বসেছি। আমাদের জমি আমরা দখল নিতে গেলেই ব্রাকের সাথে ঝামেলা হয় থানায় অভিযোগ হয় পরবর্তীতে ব্রাকের ওই কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মকর্তা নিয়ে আসেন। আমি ব্রাকের হেড অফিসেও গিয়েছি সেখানে কোন পাত্তা পাই নাই। বর্তমানে আমার বয়স ৬৫ আমি আমার জমি আমার ছেলের নামে রেজিস্ট্রি করে খারিজ করে দিয়েছি। পৌনে ৯ শতাংশ জমি আমাদের দখলে রয়েছে আর সোয়া ২ শতাংশ জমি ব্রাক দখল করে রেখেছে।

 

এদিকে দুই পক্ষের মাঝে শান্তি বজায় রাখার জন্য আদালতের আদেশ প্রাপ্তির কথা নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!