নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫
৭ নভেম্বর শহীদ জিয়া ভারতের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করেছেন–খোরশেদ
আপনারা দফাদার নয় এখন থেকে গ্রাম পুলিশ – প্রধানমন্ত্রী
ফতুল্লার ভূমিদস্যু শাহালম ওরফে সাহেব ও শাকেরুল কবিরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
সোনারগাঁয়ে ম্যাকড্রিল,বিয়ার ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
রূপগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে দিয়ে রগ কর্তনের অভিযোগ
ফতুল্লায় শ্রমিক পুলিশ সংঘর্ষের ঘটনায় আরো এক মামলা ৩০০ জনের বিরুদ্ধে , গ্রেপ্তার ১
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?
রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন
বন্দরে পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা
সোনারগাঁয়ে নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে বিএনপি ও অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ মিছিল
বাবুরাইলে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ হত্যা মামলার আসামী রাজন গ্রেপ্তার
সোনারগাঁয়ে শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতির অভিযোগ
শ্রমিক অসন্তোষ নিরসনসহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি
ফতুল্লায় সাড়ে ৭ লাখ টাকা বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্নের পরও বিদ্যুৎ পাচ্ছে ‘শহীদ কম্পিউটার’!
শেখ হাসিনার ফিরে আসা এবং পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন
কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেফতার
ফতুল্লায় পোষাক শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, গ্রেফতার ৫
ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রন টিয়ার শেল নিক্ষেপ
অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২ জন, গণপিটুনিতে ২২
মাসদাইরে সফি খন্দকারের গ্যারেজে জুয়ারবোর্ড,নিয়ন্ত্রন কর্তা রিফাত-রসা!!
ফতুল্লা থানার পিছনে ওয়াকওয়ে’টি জুয়ারী ও মাদক সেবীদের নিরাপদ আস্তানা!
আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা
সৈয়দপুর আলআমিন নগরে মিজান-রাতুল-ইমন-আজিজগংদের মাদকের হাট!
ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মোস্তাকিম গ্রেফতার
সাবেক হুইপ বাবুর এপিএস গ্রেফতার
জেল হত্যা দিবস: যেভাবে খুন করা হয় জাতীয় চার নেতা
আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে কর্মশালা
সেহাচর সপ্রাবি’র কমিটি গঠন; সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মনির 
রাসেল হত্যা মামলা: শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
Next
Prev
প্রচ্ছদ
ঝটিকা মিছিলের নেপথ্যে অর্থের জোগানদাতা ওসমানীয় দোসর জাকির মেম্বার!

ঝটিকা মিছিলের নেপথ্যে অর্থের জোগানদাতা ওসমানীয় দোসর জাকির মেম্বার!

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যাওয়া বহুল বিতর্কিত আজমেরী ওসমানের ক্যাডারদের সাম্প্রতিক ‘ঝটিকা মিছিলের’ অর্থের উৎস নিয়ে রাজনৈতিক পাড়ায় নতুন গুঞ্জন শুরু হয়েছে।

অভিযোগ উঠেছে, ফতুল্লা থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক মেম্বার জাকারিয়া ওরফে জাকিরের সাথে এখনো আজমেরী ওসমানের গোপন যোগাযোগ রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে মাসে মাসে মোটা অঙ্কের মাসোয়ারা দেওয়া জাকির মেম্বারই এখন ওসমানদের ইশারায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলগুলোতে নেপথ্যে থেকে অর্থ জোগান দিচ্ছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৭ বছরের স্বৈরাচারী আমলে ফতুল্লার বাড়ৈভোগ এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণ করেছেন এই জাকির মেম্বার। ঝুট সেক্টর একচেটিয়া কবজায় রেখে তিনি নামে–বেনামে অঢেল ধন–সম্পদের মালিক হয়েছেন। শুধু তাই নয়, টাকার গরমে ক্ষমতার দাপট বজায় রাখতে তৎকালীন সময়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদটি বাগিয়ে নিতে তাকে ১০ লক্ষ টাকা ঢালতে হয়েছিল বলেও জোর গুঞ্জন রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, শামীম ওসমান ও আজমেরী ওসমানের সরাসরি ছত্রচ্ছায়ায় রাতারাতি কোটিপতি বনে যাওয়া জাকির মেম্বারের পক্ষে এখনো ওসমানদের পারিবারিক বলয় এবং তাদের আদেশের বাইরে চলা কোনোভাবেই সম্ভব নয়।

সম্প্রতি নারায়ণগঞ্জের একাধিক স্থানে আজমেরী ওসমানের অনুসারীরা হঠাৎ করে যে ঝটিকা মিছিলগুলো করেছে, তার পেছনে দেশে সুবিধাজনক অবস্থানে থাকা আওয়ামী লীগ নেতাদের বিশাল ফাণ্ডিং রয়েছে। আর এই ফাণ্ডিং বা অর্থ জোগানের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কাজ করছেন ক্যাশিয়ার জাকির মেম্বার।

সচেতন মহলের মতে, বিগত আমলে জাকিরের মতো যারা সুবিধাভোগী ও টাকার মালিক হয়েছেন, তারা এখন নিজেদের পিঠ বাঁচাতে এবং দলকে গোপনে সংগঠিত করতে এই ধরনের চোরাগোপ্তা সুযোগ নেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

এসব গুরুতর অভিযোগের বিষয়ে সরাসরি জানতে চাইলে জাকির মেম্বার সম্পূর্ণ ভোল পাল্টে দাবি করেন, তিনি এখন আর কোনো রাজনীতিতে যুক্ত নন এবং রাজনীতি ছেড়ে দিয়েছেন। ওনার দাবি, “আমি যে কমিটিতে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলাম, সেই কমিটি ভেঙে দেওয়া হয়েছে।” তবে সেই কমিটি কবে এবং কখন ভাঙলো—সাংবাদিকদের পক্ষ থেকে এমন সুনির্দিষ্ট প্রশ্ন করা হলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি।

একই সাথে, সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ব্যানারে যে সমস্ত মিছিল ও মিটিং হচ্ছে, সেখানে তিনি এখনো নিয়মিত অর্থায়ন করে যাচ্ছেন—এমন অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে জাকির মেম্বার তা পুরোপুরি অস্বীকার করেন। শুধু তাই নয়, আওয়ামী লীগের গোপন মিটিংগুলোতে ওনার উপস্থিতি বা যোগাযোগের বিষয়টিও তিনি অস্বীকার করে এড়িয়ে যান।

তবে স্থানীয় দলীয় ও রাজনৈতিক সূত্র বলছে ভিন্ন কথা। মুখে কমিটি ভাঙার দাবি কিংবা অস্বীকার করলেও খাতাকলমে ও দলীয় নথিতে এখন পর্যন্ত ফতুল্লা থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে বহাল রয়েছেন তিনি।

ক্ষমতা হারিয়েও ওসমানদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত জাকির মেম্বারের এমন গোপন অর্থায়নের সন্দেহ এবং ওনার অসংলগ্ন বক্তব্য স্থানীয় সচেতন নাগরিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। প্রশাসনের উচিত এই সমস্ত মাসোয়ারা দাতা ও অর্থ জোগানদারদের ব্যাংক হিসাব এবং বর্তমান কার্যক্রম কঠোর নজরদারিতে আনা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!