নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বন্দরে দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা
রূপগঞ্জে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে তিন জনকে কারাদণ্ড
স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি মো: রায়হান কবির
আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন
আদালতের নির্দেশে দখল মূক্ত হলো মাদ্রাসার জমি
আওয়ামী দোসর জসিম কন্ট্রাকটর গ্রেফতার
সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয় – ডিসি মো:রায়হান কবির
উপস্থিতি জানান দিতে চায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
সাতাত্তর বছরের আওয়ামী লীগ সংকটে বিপর্যস্ত, কী করছে দলটি?
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রেফতার ১৭
রামমূর্তি নির্মাণ ও হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে জামালপুরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল
বন্দরের হাফেজীবাগে ২০ বছরের পরিত্যক্ত পুকুর সংস্কার: কার্যক্রম পরিদর্শন করলেন নাসিক প্রশাসক
ঝটিকা মিছিলের নেপথ্যে অর্থের জোগানদাতা ওসমানীয় দোসর জাকির মেম্বার!
ফতুল্লায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ গ্রেফতার
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে ক্লোসার ইচ্ছা পূরণ করলেন মেসি
বন্দরে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আড়াইহাজারে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
বন্দরের ওসমানীয় দালাল চাঁন মিয়া গ্রেফতার
আজমেরী ওসমানের নির্দেশে সক্রিয় আলমগীর-সাজু! নেপথ্যে ‘কথিত বিএনপি নেতা’
সোনারগাঁয়ে আওয়ামী লীগের পোস্টার লাগাতে গিয়ে গ্রেপ্তার নাজমুল
আমাদের বসবাসের পরিবেশ আমাদেরই রক্ষা করতে হবে: প্রতিমন্ত্রী
( ফলোআপ ) ভোলাইলে মাদকের ডিলার আল আমিন রকি’কে গ্রেফতারের দাবী!
চাঁদাবাজির অভিযোগ: মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো এমপিপুত্রকে
বকশীগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে আড়াইহাজারে কমিউনিটি ডায়ালগ
শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব?
বকশীগঞ্জে ডিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ২
ফতুল্লার ভোলাইলে মাদক সম্রাট আলআমিন রকি প্রকাশ্যে থেকেও অধরা!
শহরের ১নং রেলগেইট এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর!
Next
Prev
প্রচ্ছদ
উপস্থিতি জানান দিতে চায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

উপস্থিতি জানান দিতে চায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

প্রকাশিতঃ

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাঠে উপস্থিতি জানান দেওয়ার কর্মসূচি নিয়েছে। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার দলটির পক্ষ থেকে বড় আকারে ঝটিকা মিছিল বের করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সুত্র: সমকাল

কর্মসূচির পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম গোছানোর উদ্যোগ নিয়েছে দলটি। জেলা-উপজেলা কমিটিগুলোর পুনর্গঠন কার্যক্রম শুরু করা হয়েছে বলে কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন। এ জন্য মাঝারি পর্যায়ের ৫২ নেতা দেশে ফিরেছেন। তারা আদালতে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন। এমন পরিস্থিতির মধ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দিনক্ষণ নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরের মধ্যে প্রত্যাবর্তনের ঘোষণা দিলেও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেই অবস্থান থেকে সরে এসেছেন বলে দলটির কয়েকজন নীতিনির্ধারক নেতা জানিয়েছেন।

আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা বিভিন্ন সময় ভারতের দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। সর্বশেষ গত ১২ জুন সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে কয়েকজন নেতা তাঁর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে অংশ নেওয়া নেতাদের একজন সমকালকে বলেছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। তবে বৈঠকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে সাংগঠনিক শক্তি প্রদর্শনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের কয়েকজন নীতিনির্ধারক নেতা বলেছেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সরব উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের জামিন দেওয়ার বিষয়ে সরকারের মনোভাব যাচাই করা হবে। সেই সঙ্গে প্রভাবশালী বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক ফোরামের সমর্থন-সহায়তা আদায়ের কার্যক্রম চূড়ান্ত করা হবে।

বড় আকারে ঝটিকা মিছিলের নির্দেশ

১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ। সে হিসেবে আজ দলটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সমকালকে জানিয়েছেন, দিনটি উপলক্ষে বড় আকারে ঝটিকা মিছিল করার জন্য প্রতিটি সাংগঠনিক কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ১৩টি সিটি করপোরেশন ও ৭৮টি জেলায় যে কোনোভাবে মিছিল আয়োজনের জন্য তাগিদ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কখনও টেলিফোনে, কখনও সামাজিক মাধ্যমে শেখ হাসিনা যোগাযোগ ও কথা বলছেন বলে নানক জানিয়েছেন। লন্ডন ও ভারতে আত্মগোপনে থাকা দলের কেন্দ্রীয় নেতারাও দেশের সব সাংগঠনিক কাঠামোতে কর্মসূচি পালনের নির্দেশ দিচ্ছেন। আজ কিংবা আগামীকাল বুধবার অথবা পরবর্তীকালে কাছাকাছি সময়ে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে মিছিল করতে বলা হয়েছে।

বিক্ষোভ কর্মসূচি জুলাই 
কার্যক্রম নিষিদ্ধ থাকায় প্রকাশ্যে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই আওয়ামী লীগের। এমন অবস্থায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতাদের অনেকে পোস্টার ছেপেছেন। অনেকেই সামাজিক মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।

দলীয়ভাবে আজ ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, আলোচনা সভা, ভার্চুয়াল বৈঠক, খাদ্য বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে নেতাকর্মীদের বলা হয়েছে বলে নেতারা জানিয়েছেন। এ ছাড়া আগামী ১ জুলাই সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতি রয়েছে।

কলকাতায় আত্মগোপনে থাকা নেতাদের বৈঠক
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের সিদ্ধান্তের পর গতকাল সোমবার রাতে ভারতের কলকাতায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা বৈঠক করেছেন। তাদের মধ্যে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর দুই সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তারা পরিবর্তিত পরিস্থিতিতে কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

জামিনের আশা নিয়ে দেশে ৫২ নেতা 
গত কয়েক দিনে কমপক্ষে ৫২ জন মাঝারি পর্যায়ের নেতা দেশে ফিরেছেন বলে জানা গেছে। ভারতে পালিয়ে থাকা কয়েকজন নেতা বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বেশির ভাগ নেতাকর্মী জামিন না পেলেও সংসদ নির্বাচনের পর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। ইতোমধ্যে গ্রেপ্তার নেতাকর্মীদের উল্লেখযোগ্য অংশ মুক্তি পেয়েছেন। স্থানীয় সরকারের নির্বাচনে বিজয়ীদের পাশাপাশি দলের নীতিনির্ধারণী পদে থাকা নেতাদের বেশির ভাগ এখনও কারাগারে আটক থাকলেও সাবেক এমপিদের মধ্যে বরিশাল জেলার সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস ও বরিশালের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেছা আফরোজসহ অনেকে জামিন পেয়েছেন। অন্যরাও জামিন পাবেন বলে নেতারা আশা করছেন। এ জন্য ভারতে অবস্থানরত অনেক নেতা দেশে ফিরছেন। দেশে ফিরে আসা নেতারা সুবিধামতো সময়ে আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন করবেন।

সাবেক মন্ত্রী-এমপি-মেয়রদের বিরুদ্ধে ক্ষোভ 
চরম দুর্দশাগ্রস্ত আওয়ামী লীগের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতেও হতাশায় রয়েছেন নেতাকর্মীরা। ক্ষমতাচ্যুতির পর থেকে কমপক্ষে ২৫ জন কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-এমপি-মেয়রের হদিস পাওয়া যাচ্ছে না। দলের নেতাকর্মীদের সঙ্গে তাদের কোনো ধরনের যোগাযোগ নেই। এ নিয়ে মাঠ পর্যায়ে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।

বড় নেতাদের মধ্যে এখন পর্যন্ত মিছিলে নেতৃত্ব দিয়েছেন ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। অবশ্য মিছিলের পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
জানতে চাইলে সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ঝটিকা মিছিল নিয়ে কর্মীদের মধ্যে এক ধরনের অস্বস্তি দেখা দিয়েছে। কিন্তু এ ছাড়া তো কোনো উপায় নেই। তবে মিছিলে অংশ নেওয়া কর্মীরা ভবিষ্যতে সাংগঠনিকভাবে পুরস্কার পাবেন।

২২ মাসে মামলা ১৮৬৮টি
২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২২ মাসে দলটি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে এক হাজার ৮৬৮টি মামলা করা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় দুই লাখ ২৫ হাজার। এর মধ্যে অনেকে একাধিক মামলার আসামিও রয়েছেন।

পুলিশপ্রধানের কার্যালয় থেকে সম্প্রতি জানানো হয়েছে, সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় অভিযুক্তদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জন সাবেক মন্ত্রী, ১১ জন প্রতিমন্ত্রী-উপমন্ত্রী, ৬৬ জন সংসদ সদস্য এবং আটজন সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি রয়েছেন। এ ছাড়া ১৯ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন পেশার ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে আরও মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার চলমান রয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১২ হাজার ৮২৭টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ৩৯৯টি মামলা দায়ের করা হয়েছে।
জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৮০টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে শেখ হাসিনাসহ ৪৬৩ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ১৭৪ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, পলাতক আছেন ২৮৮ জন।

২৪২ মামলার তদন্ত শেষ
জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় দেশের বিভিন্ন থানা ও আদালতে চলতি বছরের মধ্য জুন পর্যন্ত মোট ১ হাজার ৮৬২টি মামলার মধ্যে মাত্র ২৪২টি মামলার তদন্ত নিষ্পত্তি হয়েছে। বাকি মামলার তদন্ত চলমান রয়েছে। তবে আইনগত নানা কারণে পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করতে পারছে না। এতে সিংহভাগ মামলার তদন্ত কার্যক্রম ঝুলে আছে।

জানা গেছে, ১ হাজার ৮৬২টি মামলার মধ্যে হত্যা মামলা ৭৯৯টি, হত্যাচেষ্টাসহ অন্যান্য ধারায় ১ হাজার ৬৩টি মামলা দায়ের করা হয়েছে দেশের বিভিন্ন থানায়। এর মধ্যে ৬০টি মামলায় আদালতে চার্জশিট এবং ৩৫টি মামলায় চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা
জুলাই গণঅভ্যুত্থান ও বিগত সরকারের বিভিন্ন অনিয়মের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে সারাদেশে ৬৬৩টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গণঅভ্যুত্থানে নির্দেশদাতা ও ইন্ধনদাতা হিসেবে ৪৫৩টি হত্যা মামলা, রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা অন্তর্ভুক্ত।

গ্রেপ্তার যারা
আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি ও দলের দায়িত্বশীল পদে ছিলেন– এমন তিন শতাধিক ব্যক্তি কারাগারে আছেন। দলের উপদেষ্টা পরিষদ সদস্যদের কেউ কেউ গ্রেপ্তার আছেন। অন্যরা দেশের বাইরে আত্মগোপনে থাকলেও তাদের বিরুদ্ধে মামলার বিচার কার্যক্রম চলমান আছে।

দলের উপদেষ্টা পরিষদ সদস্যদের মধ্যে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও রমেশ চন্দ্র সেন গ্রেপ্তারে হয়ে কারাগারে আছেন। দীর্ঘদিন অসুস্থ থাকা উপদেষ্টা পরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদ সম্প্রতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ১৪ সদস্যের মধ্যে ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তারা হলেন কাজী জাফর উল্যাহ, সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। দলের চার যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে গ্রেপ্তার হয়েছেন শুধু সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আট সাংগঠনিক সম্পাদকের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাবন্দি আছেন আহমদ হোসেন।

এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন দলের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগের জোট ১৪ দলের দুই শীর্ষ শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী, সাবেক এমপি জান্নাত আরা হেনরী, সাবেক এমপি এনামুল হক, সাবেক এমপি আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার, সাবেক এমপি মমতাজ বেগম ও সাবিনা আক্তার তুহিন, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ অনেকেই। এদের অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার কার্যক্রম চলছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!