নারায়ণগঞ্জ শনিবার | ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ দুষ্কৃতিকারী সিফাতসহ গ্রেপ্তার ১১
শেখ সিফাত গংদের সর্বোচ্চ শান্তি নিশ্চিত করতে হবে -অধ্যাপক মাহবুবুর রহমান
আমতলীতে গাঁজাসহ নারী গ্রেপ্তার,
বুলবুল হত্যাকাণ্ডের বিচার দাবিতে বন্দরবাসীর প্রতিবাদ ও বিক্ষোভের ঘোষণা
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
বন্দরে শেখ সিফাত গ্রুপের হামলা:বৈষম্যবিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা: 
রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বিচারক ও পেসকার মুসার তেলেসমাতি: মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে রায়,   
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় দুই আসামি গ্রেপ্তার
সোনারগাঁয়ে হাতকড়াসহ পালালেন মাদক কারবারি
খানপুরে অটোরিকশাচালককে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ
রুপগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন
সোনারগাঁয়ে ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, ৩ আসামির যাবজ্জীবন
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি – মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন
কুতুবপুরে যুবলীগের খালেকের ঘনিষ্ঠ অনুসারী ইব্রাহিম এখন বিএনপির টিটুর বলয়ে
মাদকের ভয়াল ছোবলে নারীরা
সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগকে সক্রিয় করতে শ্রমিকলীগ নেতা সাদ্দাম হোসেনের তৎপরতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক : এআই ক্যামেরা চালুর ৭ ঘণ্টায় ৪২৯ মামলা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ জনকে কারাদণ্ড
সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১
শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ীরা
বন্দরে আওয়ামী লীগ থেকে বিএনপির বলয়ে সবুজ
মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বন্দরে মাদক ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার
বন্দরে ডক ইয়ার্ডে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার-২
বহিষ্কৃত নেতাকে নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভা: প্রশ্নবিদ্ধ দলীয় শৃঙ্খলা
Next
Prev
প্রচ্ছদ
বুলবুল হত্যাকাণ্ডের বিচার দাবিতে বন্দরবাসীর প্রতিবাদ ও বিক্ষোভের ঘোষণা

বুলবুল হত্যাকাণ্ডের বিচার দাবিতে বন্দরবাসীর প্রতিবাদ ও বিক্ষোভের ঘোষণা

প্রকাশিতঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর দক্ষিণ শাখার জয়েন্ট সেক্রেটারি ও  ইসলামী যুব আন্দোলন বন্দর থানার আইন ও মানবাধিকার সম্পাদক  মুহাম্মাদ বুলবুলকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার এবং দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

 

আজ (২১ আগস্ট) রাতে এক যৌথ বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম ও সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ, এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এইচ এম রবিউল ইসলাম এ দাবি জানান। একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দ—সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী—ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

নেতৃবৃন্দ বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় মুহাম্মাদ বুলবুলের ওপর সন্ত্রাসী সিফাত বাহিনী হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করেছে, যা একটি ন্যাক্কারজনক ও বর্বরোচিত ঘটনা। একজন নাগরিকের ন্যায়সংগত প্রতিবাদের অধিকারকে সহিংসতার মাধ্যমে দমন করার এই অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

তারা আরও উল্লেখ করেন, বন্দরে এর আগেও চাঁদাবাজির প্রতিবাদ করায় ইসলামী আন্দোলনের নেতা নুর হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনা প্রমাণ করে, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিতকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি নারায়ণগঞ্জসহ সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও রাজনৈতিক পরিচয়ে অপরাধ দমনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

তারা বলেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই; অপরাধীর পরিচয় একটাই—সে অপরাধী। যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তবে জনগণের ক্ষোভ ভয়াবহ আকার ধারণ করতে পারে।

 

এদিকে, বুলবুল হত্যার বিচার দাবিতে আগামীকাল (২১ আগস্ট, শুক্রবার) বাদ জুমআ নারায়ণগঞ্জ বন্দর শাহী মসজিদ এলাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। এতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

 

নেতৃবৃন্দ বলেন, “শহিদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। বুলবুল হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!