নারায়ণগঞ্জ বুধবার | ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা
অবৈধ গ্যাস সংযোগে সচল চুনের ভাটা, অভিযানে গুঁড়িয়ে দিল তিতাস রূপগঞ্জ জোন
ফেসবুক টপ অভিযানে ফ্লপ! ওসির টাইমলাইনে মাদকবিরোধী পোস্ট নিয়ে আলোচনা
সোনারগাঁয়ে ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ফতুল্লায় এসপি ও থানার ওসির নাম ভাঙিয়ে ব্যবসায়ীর কাছে নিয়মিত চাঁদা আদায় করছে কে ?
আমলাপাড়ায় নির্মানাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
গলাচিপা-বোয়ালিয়াখাল এলাকায় মাদক বিরোধী কমিটির পাশে মাদক বিক্রেতা ও দোসর !
ফতুল্লায় যুবলীগ ক্যাডার থেকে যুবদল বনে যাওয়া ‘তইয়া মিঠু’ গ্রেফতার
অবৈধ বিদ্যুৎ সংযোগে ৩ গ্যারেজকে এক লাখ টাকা জরিমানা !
সরবরাহ বেড়েছে কারখানায়, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে?
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল জিম্মি ও দালালদের ফাঁদ 
বন্দরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শন করলেন জেলা প্রশাসক
বন্দরে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতাসহ গ্রেফতার ২৮
 রাতের আঁধারে বেকু কেটে বিক্রি! বিএনপি নেতা শিপনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ
ফতুল্লায় কোটি টাকার স্বর্ণালংকার উদ্ধার, গাড়িচালক গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধ: হাসিনা, কামাল ও কাদেরসহ যে ২২ জনের মৃত্যুদণ্ড
ফতুল্লায় বেতন পরিশোধ না করেই গার্মেন্ট বন্ধ ঘোষনা, শ্রমিকদের সড়ক অবরোধ
মাসদাইর অক্টোঅফিসের পিলখানাতে সম্রাট-টুটুলগংদের জমজমাট মাদক ব্যবসা
ভুল চিকিৎসায় গরুর মৃত্যু,ভুয়া চিকিৎসকের কারাদণ্ড
শরীরে চর্বির দলা ‘লাইপোমা’, এটি কি ক্যান্সারে রূপ নিতে পারে?
নারায়ণগঞ্জে নতুন আতঙ্কের নাম ‘জাকির খান পাওয়ার ফোর্স
রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত
ফতুল্লার ঋষি পাড়া রক্ষাকালী মন্দিরের উন্নয়নে বিএসপি’র আর্থিক সহায়তা
ফতুল্লায় শুভ্র হত্যা : ৭ আসামির যাবজ্জীবন
কুতুবপুরে মীরুর অপরাধ সাম্রাজ্য টিটুর নিয়ন্ত্রনে!!
আমি সাংবাদিকদের অভিভাবক নই, আপনাদের সহকর্মী—-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
আমতলীতে জমি- জমা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের আহত ২০
আমতলীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
জামালপুরে ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
আড়াইহাজারে মসজিদের তাক থেকে লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার
Next
Prev
প্রচ্ছদ
অবৈধ বিদ্যুৎ সংযোগে ৩ গ্যারেজকে এক লাখ টাকা জরিমানা !

অবৈধ বিদ্যুৎ সংযোগে ৩ গ্যারেজকে এক লাখ টাকা জরিমানা !

প্রকাশিতঃ

 ডিপিডিসি’র নির্বাহী প্রকৌশলী ও ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযান

বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

বিদ্যুৎ চুরি রোধ ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নারায়ণগঞ্জের অটোরিকশা গ্যারেজগুলোতে মধ্যরাতে এক বিশেষ ঝটিকা অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

গত সোমবার(১৪ই সেপ্টেম্বর) রাতে এনওসিএস শীতলক্ষ্যা দপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় এ চিরুনি অভিযান চালানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তারিফ আল তাওহিদ এবং এনওসিএস শীতলক্ষ্যা ডিপিডিসি দপ্তরের নির্বাহী প্রকৌশলী  এ এইচ এম তারেক তুষার-এর যৌথ নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।অভিযানে ৩ অটো গ্যারেজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, রাতের আঁধারে অসাধু উপায়ে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার উদ্দেশ্যে গড়ে ওঠা গ্যারেজগুলোতে গোপনে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। অভিযানকালে হাতেনাতে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বিদ্যুৎ আইন, ২০১৮-এর ধারা লঙ্ঘনের দায়ে দোষীদের বিরুদ্ধে স্পটেই জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন ম্যাজিস্ট্রেট।

অভিযানের বিষয়ে এনওসিএস শীতলক্ষ্যা দপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব এ এইচ এম তারেক তুষার বলেন, “বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা এবং ডিপিডিসি’র সিস্টেম লস শূন্যের কোঠায় নামিয়ে আনতে অবৈধ সংযোগের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কঠোর। বিদ্যুৎ চোরদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের নৈশকালীন অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।”

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তারিফ আল তাওহিদ জানান, “রাষ্ট্রীয় সম্পদ চুরির বিরুদ্ধে জেলা প্রশাসন ও ডিপিডিসি একযোগে কাজ করছে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের আইনি পদক্ষেপ সামনে আরও জোরদার করা হবে।”

অভিযানকালে ডিপিডিসি দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষের এই আকস্মিক ও কঠোর অভিযানে এলাকায় অবৈধ গ্যারেজ মালিকদের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

 

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!