নারায়ণগঞ্জ সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আশার ছত্রছায়ায় সেলিম ওসমান ও হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী বাবুল ও আলী হোসেন
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪
সোনারগাঁয়ে রাসায়নিকবাহী ভ্যানে আগুন
বন্দরে ট্রাকচাপায় পথচারী নিহত, হেলপার গ্রেপ্তার
পুলিশের বিশেষ অভিযান: আওয়ামীলীগ ও মাদকসেবীসহ গ্রেপ্তার ৯৮
বন্দরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা
নতুন প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা গুরুত্বপূর্ণ – ডিসি
আড়াইহাজারে বিদেশি পিস্তল উদ্ধার
ফতুল্লায় বৃদ্ধ বাবা-মা’কে ভরপোষনের পরিবর্তে উল্টো হুমকী
বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢ়ুকে গেল ট্রাক, নিহত ১
কর্মীদের ‘অপরাধ’ নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে?
জামালপুরে শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
ফতুল্লা উত্তর নরসিংপুরে জিন্নাতুন নেছা মাদরাসায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত 
বন্দর বাজার থেকে ১নং খেয়াঘাটের সড়ক টি এখন কার দখলে?
এমপি পুত্র আশাসহ ৮ জনের বিরুদ্ধে এসপির কাছে অভিযোগ
জলাবদ্ধ সেহাচরে ডেঙ্গু প্রতিরোধে ডিসি, ক্ষুব্ধ স্থানীয়রা
ফতুল্লায় ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর টেবিলে জমা পড়া অভিযোগ ভুয়া ও সাজানো: রুবেল হোসেন
সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই আটক
রাজধানীতে বহিষ্কৃত যুবদল নেতার ‘আয়নাঘর’
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
গোগনগরের চরসৈয়দপুরে রিপন হাজ্বীর অবৈধ রং ফ্যাক্টরী! দূষিত হচ্ছে পরিবেশ
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে বাসের ২৫ যাত্রীর টাকা-মোবাইল লুট
রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার
আড়ালে ‘গুপ্ত’ আঁতাত: টিটুর দ্বিচারিতা ফাঁস!
জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন 
অনশন করে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেলেন ৪৪, বাদ ৭
বন্দরে মাকসুদের ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি সন্ত্রাসীদের হামলা
নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ
জামালপুরে গরুর চিৎকারে ঘুম ভেঙে দেখে ঘরে আগুন
Next
Prev
প্রচ্ছদ
আশার ছত্রছায়ায় সেলিম ওসমান ও হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী বাবুল ও আলী হোসেন

আশার ছত্রছায়ায় সেলিম ওসমান ও হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী বাবুল ও আলী হোসেন

প্রকাশিতঃ

‎‎নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ পুরনো হলেও আবারো তা নতুন করে আলোচনায় এসেছে। আগে থেকে আলী হোসেন ও মনজুর হোসেন মেম্বারদের শেল্টার দেওয়ার অভিযোগ তো রয়েছেই। এবার নতুন করে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ২৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও  পুরান ঢাকার গডফাদার হাজী সেলিমের অন্যতম সহযোগি জাহাঙ্গীর আলম বাবুলকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয় এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতার পক্ষ নিয়ে বন্দরের লাঙ্গলবন্দে আদালতের নিষেধাজ্ঞা জারি থাকা জমি জোড়পূর্বক দখলের পাঁয়তারা করে উচ্চ আদালতকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।

‎‎‎অনুসন্ধানে জানা যায়, আলোচিত হাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবুল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২৯ নম্বর ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত কাউন্সিলর এবং তিনি একসময়ে ডিএসসিসির ভারপ্রাপ্ত মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেই সাথে তিনি ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছে। পুরান ঢাকার ইসলামবাগ ও এর আশেপাশের অঞ্চল তাঁর মূল রাজনৈতিক ও কার্যক্ষেত্র। তিনি স্থানীয় রাজনীতিতে গডাফাদার হাজী সেলিমের ঘনিষ্ঠজন হিসেবে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা দাপিয়ে বেড়িয়েছেন। ‎

‎বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা-৭ আসনের তৎকালীন এমপি হাজী মোহাম্মদ সেলিমের অন্যতম প্রধান সহযোগী ও তাঁর বিভিন্ন কার্যক্রমের অর্থবহ খাতের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ছিলেন এই জাহাঙ্গীর আলম বাবুল। ক্ষমতার অপব্যবহার করে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন বলে বনে যাওয়ার অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। কিন্তু বর্তমানে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও বিএনপি নেতা আবুল কাউছার আশার ছত্রছায়ায় এখন তিনি পুরান ঢাকা ছেড়ে নারায়ণগঞ্জের বন্দরে তার আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে কামানো সেই অর্থের জোড়ে এখন তিনি আবুল কাউসার আশার ছায়াতলে এসেছেন।

‎শুধু হাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবুল একাই নন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী ও দোসর হিসেবে পরিচিত আলী হোসেনও বর্তমানে একই নেতার সেল্টারে দাপিয়ে বেড়াচ্ছেন বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।‎

‎এ বিষয়ে স্থানীয় সাধারণ নেতাকর্মী ও সচেতন মহলের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনৈতিক দল বিএনপিতে থেকে কীভাবে স্বৈরাচারী শাসন আমলের সুবিধাভোগী ও দুর্নীতিবাজ এমন প্রভাবশালী ব্যক্তিরা পুনর্বাসিত হচ্ছেন? স্বৈরাচার সরকারের দোসর ও বিতর্কিত ব্যক্তিদের এভাবে শেল্টার দেওয়া হলে দীর্ঘদিনের লড়াই-সংগ্রামে গড়া দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!