নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
মোঃ শাহজালালকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ছড়ানোর অভিযোগ
ফতুল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪
ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধ শাহিনের মৃত্যু, আইসিইউতে স্ত্রী
সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ৯২ ব্যাটারি ও ইজিবাইক লুট
আড়াইহাজরে সন্তানের সামনে স্ত্রীকে গলাকেটে হত্যা, ঘাতক স্বামীর মৃত্যুদন্ড
আমতলীতে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন
বন্দরে প্রকাশ্যে আ.লীগ নেতা আমান, ‘খোঁজখবর নিয়ে দেখব’ বন্দর ওসি
জামালপুরে কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে
ফতুল্লায় বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক: ৪ যুবলীগ কর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ গার্লস স্কুলে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে সভাপতি টিপুর বানিজ্য!
নাশকতার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ ৮ কারাগারে বিশেষ নজরদারি
‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত
মদনপুরে ‘শামীম ওসমানের ঘনিষ্ঠ’ আমানকে সামনে রেখেই আশা’র অবস্থান কর্মসূচি!
ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নির্দেশনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩
ফতুল্লায় নাশকতা মামলার আসামী শামিউন সিনহা
রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত
বিশেষ অভিযান: বন্দরে নারীসহ ৮ জন গ্রেপ্তার
ফতুল্লায় পলাশ-মীরু-সেন্টুসহ ৩৭ জনের বিরুদ্ধে নাশকতার মামলা
জুয়েল আরমানের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের মামলা
রূপগঞ্জে ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁয়ে জাল দলিলে ৪৮ শতাংশ জমি দখল ও হস্তান্তরের অভিযোগ!
আড়াইহাজারে ইউএনও’র বিরুদ্ধে আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ!
ফতুল্লায় রতন ডাইংয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক: আটক মালিক
ফতুল্লায় আগুন সন্ত্রাসের ঘটনায় যুবলীগ নেতা জসিম আটক
মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি
 বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে?
পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে?
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জ গার্লস স্কুলে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে সভাপতি টিপুর বানিজ্য!

নারায়ণগঞ্জ গার্লস স্কুলে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে সভাপতি টিপুর বানিজ্য!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ (আমলাপাড়া গার্লস স্কুল) নামে পরিচিত এসএসসি পরীক্ষা ফরম ফিলাপের নামে ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বাণিজ্য চললেও এ বিষয়ে  কিছু জানেন না অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আলী নুর খান।

উক্ত স্কুলে অতিরিক্ত টাকা আদায় করায় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

জানা যায়, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এসএসসি পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের ফরম ফিলাপের জন্য বিজ্ঞান বিভাগে ২৪৩৫ টাকা মানবিক বিভাগে ২৩১৫ টাকা ব্যবসা ও শিক্ষা বিভাগে ২৩১৫ টাকা নির্ধারন করে দিয়েছেন।

এছাড়াও ২০২৫ -২০২৬ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের ফরম ফিলাপ এক বিষয়ে ৮৩০ টাকা, দুই বিষয়ে ৯৫৫ টাকা, তিন বিষয়ে ১০৮০ টাকা নির্ধারন করে দেওয়া হলে আমলাপাড়া গার্লস স্কুল কর্তৃপক্ষ এক,  দুই,তিন  বিষয়ে নিচ্ছেন ১৭২৫ টাকা এর সাথে জরিমানা বাবদ আরো ২০০০ টাকা অর্থাৎ মোট ৩৭২৫ টাকা।

সরেজমিনে স্কুলে গিয়ে জানা যায়, অভিবাবক মহল অতিরিক্ত টাকা নেওয়ার যে অভিযোগ করেছেন তার শতভাগ সত্যতা পাওয়া গেছে।

এ ব্যাপারে শিক্ষক এবং কর্মচারীরা কেউ মুখ খুলতে না চাইলেও তারা বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি টিপু সাহেব আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই মোতাবেক টাকা নিচ্ছি। আপনারা তার সাথে যোগাযোগ করেন।

তথ্যসন্ধানে  জানা যায়,অনিয়মিত পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নেওয়ার সরকারী নিয়ম না থাকলেও টিপুর নির্দেশে পরীক্ষা নেয়া হয়। যারা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের কাছ থেকেও জরিমানা বাবদ ২০০০/ টাকা করে আদায় করছে।

অনিয়মিত পরীক্ষাদের ফরম ফিলাপ সরকারী ভাবে ৮৩০ টাকা হলেও সেখান থেকে টিপু গ্রহণ করছেন ৩৭২৫ টাকা। অর্থাৎ এক বিষয়ে অনিয়মিত পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ বাবদ অতিরিক্ত হাতিয়ে নিচ্ছে ২৮৯৫ টাকা,২ বিষয়ে ফরম ফিলাপ বাবদ অতিরিক্ত হাতিয়ে নিচ্ছে ২৭৭০ টাকা,৩ বিষয়ে ফরম ফিলাপ বাবদ অতিরিক্ত  হাতিয়ে নিচ্ছে ২৬৪৫ টাকা।

এছাড়াও নিয়মিত এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগে ২৪৩৫ টাকা,মানবিক ও ব্যবসা এবং শিক্ষা বিভাগে ২৩১৫/ টাকা নেওয়ার কথা।

নিয়মিত পরীক্ষার্থীদের যারা এক ও দুই বিষয়ে ফেল করেছে তাদের কাছ থেকেও ২০০০/ টাকা থেকে ৫০০০/ টাকা পর্যন্ত আদায় করছে জরিমানার কথা বলে অভিযোগ পাওয়া গেছে।

ম্যানেজিং কমিটির সভাপতি এড আবু আল ইউসুফ খান টিপু শিক্ষার নামে বানিজ্য করায় স্থানীয় বাসিন্দা, অভিবাবক মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এ ব্যাপারে উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এড আবু আল ইউসুফ খান টিপু মুঠোফোনে বলেন,মিটিংয়ে জরিমানার কথা বলা হয়েছে। এ কথা বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)  আলী নুর খান জাগো নারায়ণগঞ্জ ২৪. কমকে মুঠোফোনে বলেন,আমি এ বিষয়ে কিছু জানিনা।আপনার কাছে শুনলাম।আমি খোঁজ খবর নিচ্ছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!