নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
মোঃ শাহজালালকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ছড়ানোর অভিযোগ
ফতুল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪
ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধ শাহিনের মৃত্যু, আইসিইউতে স্ত্রী
সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ৯২ ব্যাটারি ও ইজিবাইক লুট
আড়াইহাজরে সন্তানের সামনে স্ত্রীকে গলাকেটে হত্যা, ঘাতক স্বামীর মৃত্যুদন্ড
আমতলীতে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন
বন্দরে প্রকাশ্যে আ.লীগ নেতা আমান, ‘খোঁজখবর নিয়ে দেখব’ বন্দর ওসি
জামালপুরে কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে
ফতুল্লায় বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক: ৪ যুবলীগ কর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ গার্লস স্কুলে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে সভাপতি টিপুর বানিজ্য!
নাশকতার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ ৮ কারাগারে বিশেষ নজরদারি
‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত
মদনপুরে ‘শামীম ওসমানের ঘনিষ্ঠ’ আমানকে সামনে রেখেই আশা’র অবস্থান কর্মসূচি!
ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নির্দেশনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩
ফতুল্লায় নাশকতা মামলার আসামী শামিউন সিনহা
রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত
বিশেষ অভিযান: বন্দরে নারীসহ ৮ জন গ্রেপ্তার
ফতুল্লায় পলাশ-মীরু-সেন্টুসহ ৩৭ জনের বিরুদ্ধে নাশকতার মামলা
জুয়েল আরমানের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের মামলা
রূপগঞ্জে ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁয়ে জাল দলিলে ৪৮ শতাংশ জমি দখল ও হস্তান্তরের অভিযোগ!
আড়াইহাজারে ইউএনও’র বিরুদ্ধে আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ!
ফতুল্লায় রতন ডাইংয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক: আটক মালিক
ফতুল্লায় আগুন সন্ত্রাসের ঘটনায় যুবলীগ নেতা জসিম আটক
মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি
 বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে?
পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে?
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ৯২ ব্যাটারি ও ইজিবাইক লুট

সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ৯২ ব্যাটারি ও ইজিবাইক লুট

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ইজিবাইক গ্যারেজে অস্ত্রের মুখে দুজনকে জিম্মি করে ৯২টি ব্যাটারি, চার্জার ও একটি ইজিবাইক লুটের অভিযোগ উঠেছে। এ সময় গ্যারেজ মালিকের বাবা ও এক চালকের হাত–পা এবং মুখ বেঁধে রাখে দুর্বৃত্তরা।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত গভীর রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার (২২ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গ্যারেজ মালিক মো. মাহবুবুর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, রাত পৌনে চারটার দিকে গ্যারেজসংলগ্ন এক প্রতিবেশীর ফোন পেয়ে ঘটনার বিষয়টি জানতে পারেন মাহবুবুর রহমান। পরে ঘটনাস্থলে গিয়ে তাঁর বাবা ও এক চালককে হাত–পা এবং মুখ বাঁধা অবস্থায় দেখতে পান। তাঁদের বাঁধন খুলে গ্যারেজে তল্লাশি চালিয়ে দেখেন, ২৩টি ইজিবাইকের ৯২টি ব্যাটারি ও চার্জার এবং একটি বড় ইজিবাইক নেই।

অভিযোগে বলা হয়, ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত গ্যারেজের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তাদের হাতে ছুরি, চাপাতি ও রামদাসহ দেশীয় অস্ত্র ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে গ্যারেজে থাকা দুজনকে জিম্মি করে হাত–পা ও মুখ বেঁধে ফেলে তারা। পরে ইজিবাইকগুলোর ব্যাটারি ও চার্জার খুলে একটি পিকআপে তুলে নেয়। একই সঙ্গে একটি বড় ইজিবাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ইজিবাইক গ্যারেজে চুরির ঘটনায় মালিক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!