ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার বন্দর মডেল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অভিবাবক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উক্ত স্কুল এন্ড কলেজের গর্ভানিং কমিটির সভাপতি হচ্ছেন জাতীয় পার্টির নেতা ও আওয়ামী লীগের দোসর গিয়াসউদ্দিন চৌধুরী।
নাম প্রকাশে অনিচ্ছুক অভিবাবক ও এলাকাবাসী তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেন, আমরা অতিরিক্ত টাকা আদায় করায় ঋন নিয়ে ফরম ফিলাপের টাকা যোগাড় করতে হচ্ছে।
২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের জন্য সরকার নির্ধারিত টাকা হচ্ছে বিজ্ঞান বিভাগের ২৪৩৫/ টাকা, মানবিক বিভাগে ২৩১৫ টাকা, ব্যবসা ও শিক্ষা বিভাগে ২৩১৫ টাকা কিন্তু উক্ত স্কুল কর্তৃপক্ষ জোরপূর্বক ভাবে প্রতিটি শিক্ষার্থীদের কাছ থেকে ১০০০০ টাকা করে আদায়ের অভিযোগ রয়েছে।
এছাড়াও যারা কয়েক বিষয়ে ফেল করেছে তাদের কাছ থেকে অতিরিক্ত ১০ হাজার টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২০২৫-২০২৬ সালের অনিয়মিত এসএসসি পরীক্ষার্থীদের জন্য সরকার নির্ধারিত ফরম ফিলাপের ফি এক বিষয়ে ৮৩০/ টাকা,দুই বিষয়ে ৯৫৫/ টাকা,তিন বিষয়ে ১০৮০/ টাকা হলেও তারা নিচ্ছেন ১০০০০/ টাকা জনপ্রতি।
অথচ বর্তমান বিএনপি সরকারের শিক্ষামন্ত্রী বলেছেন, অতিরিক্ত টাকা নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে দেখভাল করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) আলী নুর খান,উপজেলা নির্বাহী অফিসার, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা নামে কয়েকজন সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা থাকলেও অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে তারা রহস্যজনক কারনে নীরব।
অথচ তাদের অধীনস্থ জেলার বেশীর ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়া হলেও তারা রয়েছেন ঘুমের ঘোরে।কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত টাকার চেয়ে বেশী টাকা নিচ্ছে সে বিষয়ে তাদের খেয়াল রাখা উচিত ছিল।
অথচ তারা এসি রুমে বসেই পাবলিকের কষ্টের টাকার বাতাস খাচ্ছেন বলে টিপ্পনি কেটেছেন অনেক অভিবাবক।
তারা দুঃখ প্রকাশ করে বলেন, তাহলে অতিরিক্ত জেলার প্রশাসক( শিক্ষা ও আইসিটি), উপজেলা নির্বাহী অফিসার, জেলা ও মাধ্যমিক শিক্ষা অফিসার থাকার দরকার কি? তারা নিজেই যদি জেলার স্কুল গুলোর খোঁজ খবর নিতে না পারেন এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায় হচ্ছে কিনা।অথচ তারা রয়েছেন নীরব দর্শকের ভূমিকায়।
বন্দর গিয়াসউদ্দিন মডেল স্কুল এন্ড কলেজে অনিয়মিত এসএসসি পরীক্ষার্থীদের নিকট হতেও অতিরিক্ত টাকা আদায় করছে স্কুল কর্তৃপক্ষ।
এ ব্যাপারে অত্র স্কুলের সহকারী অধ্যক্ষ মোঃ রওশন আলী বলেন,দূর্বল ছাত্রদের কোচিং করানো বাবদ শিক্ষকদের বেতন দিতে ১০০০০/ টাকা করে নেওয়া হচ্ছে। তবে কোন কোন অভিবাবক ৭/৮ হাজার টাকা দিচ্ছেন আমরা তাও নিচ্ছি।
এ ব্যাপারে স্কুলের সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী মুঠোফোনে বলেন,টাকা বেশী নিচ্ছে এটা ঠিক নয়।আপনি স্কুলে আসুন কথা বলি।
বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম মুঠোফোনে বলেন,সবচেয়ে ভালো হয় কেউ যদি লিখিত অভিযোগ দেয়।তারপরও আমি বিষয়টি দেখছি।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নুর মোল্লা বলেন,এগুলো প্রথমত দেখবে মাধ্যমিক শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগন।তারা না দেখলে আমাকে জানাতে পারেন।




