ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর চরপ্রসন্ন নগর গ্রামের আওয়ামী লীগের দোসর ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী জাকির মেম্বার অধরা।
এলাকায় অবস্থান করে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘটনাকে কেন্দ্র করে বক্তাবলীর লালমাটিয়ার চরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ৪ বার মিছিল করে।এর নৈপথ্যে রয়েছে জাকির মেম্বার এমনটাই জানা গেছে।
বিএনপি ও স্থানীয় সুত্র জানিয়েছে জাকির মেম্বার বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শামীম ওসমান ও শওকত আলী চেয়ারম্যানের প্রভাব বিস্তার করে ভূমিদস্যুতা সহ নানান অপকর্ম করে বেড়াতো।এমনকি বিএনপির নেতাকর্মীদের হয়রানি করে করতো।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, বক্তাবলী ইউনিয়ন বিএনপি বক্তাবলীতে আওয়ামী লীগের রাঘব বোয়ালদের বাদ দিয়ে চুনোপুঁটি ৮৯ জনের তালিকা তৈরী করে। জাকির মেম্বারের নাম সেই তালিকায় ৮৫ নম্বরে রয়েছে।
এলাকায় দিব্যি অবস্থান করছে বলে জানান এলাকাবাসী। সম্প্রতি ফতুল্লা মডেল থানা পুলিশ জাকির মেম্বার কে আটক করতে অভিযান চালালেও তাকে আটক করতে পারেনি।
অতি দ্রুত আওয়ামী লীগের ডেবিল জাকির মেম্বারকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহনে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।




