জ্বালানি খাতে অস্থিরতা, নেপথ্যে বিপু-এজাজ সিন্ডিকেট

দুবার সরকার বদলের পরও ১৬ বছরে আওয়ামী লীগ আমলে গড়ে ওঠা বলয় ভাঙা যায়নি। তেলের বাজারে এখনো চলছে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ডা. এজাজুর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেটের দাপট। বাংলানিউজের এক প্রতিবেদনে বলা হয়, জ্বালানি তেলের বাজারের নিয়ন্ত্রণ নিজেদের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সরকারের নতুন উদ্যোগগুলো বাধাগ্রস্ত করতে […]
শুভ হত্যার পরিকল্পনা করা হয় হোসিয়ারী সমিতির অফিসে
নারায়ণগঞ্জ শহরে শুভ চন্দ্র দাস ওরফে মো. বিল্লাল (৩০) হত্যার পরিকল্পনা করা হয় মিশনপাড়ায় হোসিয়ারী সমিতির কমিউনিটি সেন্টারের অফিসে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন আসামিদের দেওয়া তথ্যে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এর আগে শুভকে হত্যার সময় অভিযুক্তদের ব্যবহৃত মোটরসাইকেলটিও হোসিয়ারি সমিতির এ কমিউনিটি সেন্টারের প্রাঙ্গণ থেকে জব্দ করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটিও অদূরে […]
রূপগঞ্জে ভাড়াবাসায় সাঁওতাল কিশোরীর লাশ, পরিবারের দাবি ‘হত্যা’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত ৭ সেপ্টেম্বর ১৪ বছর বয়সী সাঁওতাল কিশোরী রিয়া সরেনের মরদেহ উদ্ধারের পর অপমৃত্যুর মামলা করেছিল পুলিশ। তবে ঘটনার কয়েকদিন পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রিয়া আত্মহত্যা করেনি; তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা নিতে পুলিশের কাছে আবেদন করা হলেও তা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন […]
একনেকে পাশ হলো নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন
নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালুর প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন হতে যাওয়া এ প্রকল্পের আওতায় ৫২ দশমিক ৩২ কিলোমিটার রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন ব্যবস্থা স্থাপন করা হবে। বুধবার (১৬ সেপ্টেম্বর) একনেক সভায় ‘বাংলাদেশ রেলওয়ের নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর সেকশনে বৈদ্যুতিক ট্র্যাকশন বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেওয়া […]
গুরু-শিষ্যের সম্পর্কে ফাটল: কুতুবপুরে সেন্টু-টিটু রাজনৈতিক সমীকরণ এখন কোন পথে?

একসময়ে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে রাজনীতিতে বিএনপির প্রভাবশালী নেতা মনিরুল আলম সেন্টুর রাজনৈতিক কৌশল এবং তার দীর্ঘদিনের অনুসারী ফতুল্লা থানা বিএনপির বর্তমান সভাপতি শহিদুল ইসলাম টিটুর মধ্যকার সম্পর্ক নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। শিক্ষক-শিষ্য বা ওস্তাদ-শাগরেদ ‘ হিসেবে পরিচিত এই দুই নেতার রাজনৈতিক পথচলা এবং সাম্প্রতিক সময়ে প্রকাশ্য দূরত্ব স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম […]
কাইকার টেক ব্রিজের ওয়াকওয়ে ভেঙে লোহা চুরির অভিযোগ,

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলার সংযোগকারী কাইকার টেক ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে লোহার রড ও বিভিন্ন অংশ চুরির অভিযোগ পাওয়া গেছে। গত কয়েকদিন ধরে প্রকাশ্যে এই চুরির ঘটনা ঘটলেও চরম উদাসীনতার পরিচয় দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চোর চক্র ব্রিজের ওয়াকওয়ের একাধিক স্লাব ভেঙে ভেতরের মূল্যবান লোহার অংশ খুলে নিয়ে […]
দাদা বাবু সারওয়ার জন্য দোয়া চাইলেন আজমেরী ওসমান

নারায়ণগঞ্জের ওসমান পরিবারের আরেক নক্ষত্র স্বাধীনতা দিবস পদকপ্রাপ্ত এ.কে.এম শামসুজ্জোহার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা বাবু সারওয়ার (শফিউদ্দিন সারওয়ার) বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫. ২৮ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। নারায়ণগঞ্জের যুব নেতা আজমেরী ওসমান সকালে তার দাদা স্বাধীনতা দিবস পদকপ্রাপ্ত মরহুম এ.কে.এম শামসুজ্জোহার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা বাবু সারওয়ার […]
ফতুল্লায় বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর এলাকায় বায়ুদূষণের দায়ে দুটি কারখানাকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে জরিমানার টাকা আদায় করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলোÑসস্তাপুরের মেসার্স রহমত টেঙ্টাইল মিলস ও এস কে ডাইং এন্ড ফিনিশিং মিলস। এর মধ্যে রহমত টেঙ্টাইল […]
অবৈধ গ্যাস সংযোগে সচল চুনের ভাটা, অভিযানে গুঁড়িয়ে দিল তিতাস রূপগঞ্জ জোন

ষ্টাফ রিপোর্টার: উচ্ছেদ অভিযানের মাস পার না হতেই পুনরায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পাথর পুড়িয়ে চুন তৈরির কাজ শুরু করা সেই বিতর্কিত ভাটাটি অবশেষে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। ঊুধবার ( ১৬ সেপ্টেম্বর) ২০২৬ নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাটাব এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিশেষ অভিযানে চুনের ভাটাটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। তিতাস গ্যাস রূপগঞ্জ আঞ্চলিক বিপণন অফিসের […]
ফেসবুক টপ অভিযানে ফ্লপ! ওসির টাইমলাইনে মাদকবিরোধী পোস্ট নিয়ে আলোচনা

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দরে সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরের কার্যালয়ে পুলিশের একটি অভিযানকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার পর, সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকবিরোধী স্ট্যাটাস দিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। অভিযানের তিন ঘণ্টা পর দেওয়া এই ফেসবুক পোস্টটি স্থানীয় মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে বন্দরের মদনগঞ্জ […]
সোনারগাঁয়ে ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে নিখোঁজের এক দিন পর মো. আইয়ুব হোসেন নামে এক ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কাঁচপুর সাগর পাম্পসংলগ্ন এলাকায় একটি পরিত্যক্ত ভবনের পেছনের ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের হাত-পা বাঁধা ছিল বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। আইয়ুব […]
ফতুল্লায় এসপি ও থানার ওসির নাম ভাঙিয়ে ব্যবসায়ীর কাছে নিয়মিত চাঁদা আদায় করছে কে ?

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের নাম ব্যবহার করে একটি শীর্ষ চাঁদাবাজ চক্র নিয়মিত চাঁদা আদায় করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। ফতুল্লার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ওপর দীর্ঘদিন ধরে চলা এই চাঁদাবাজির প্রতিবাদ জানিয়ে এবং সুনির্দিষ্ট হিসাব তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী এক ব্যবসায়ী। ‘দৈনিক হালচাল সময়’ নামক […]
আমলাপাড়ায় নির্মানাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ নগরীর আমলাপাড়া এলাকায় নির্মীয়মাণ একটি ভবন থেকে পড়ে লিটন (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ স্পেশালাইজড হসপিটালের পেছনে এ ঘটনা ঘটে। নিহত লিটন নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ পাক্কা রোড এলাকার আলম সাহেবের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি চাঁদপুর সদর থানার মৃত ইউনুস […]
গলাচিপা-বোয়ালিয়াখাল এলাকায় মাদক বিরোধী কমিটির পাশে মাদক বিক্রেতা ও দোসর !

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকা যা প্রশাসনসহ সকলের কাছেই আলোচিত একটি মহল্লা। যার দক্ষিনপাশেই বোয়ালিয়াখাল যা বর্তমান সময়ে মাদক ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় আস্তানা। এখানেই কয়েকবছর পুর্বে ডিবি পুলিশের সাথে ক্রসফায়ারে নিহত হয়েছিলো মাসদাইর এলাকার আলোচিত শীর্ষ মাদক বিক্রেতা মনিরুজ্জামান শাহীন ওরফে বন্দুক শাহীন। এরপরও ঘটেছে একাধিক ঘটনা। সর্বশেষ রয়েছে […]
ফতুল্লায় যুবলীগ ক্যাডার থেকে যুবদল বনে যাওয়া ‘তইয়া মিঠু’ গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় জুট ব্যবসা নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্রের কারবার, কিশোর গ্যাং পরিচালনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলার আসামি মো. মিঠু ওরফে ‘তইয়া মিঠু’কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লার শিবু মার্কেটের ল্যামাপাড়া দরগাহ বাড়ি জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে […]
অবৈধ বিদ্যুৎ সংযোগে ৩ গ্যারেজকে এক লাখ টাকা জরিমানা !

ডিপিডিসি’র নির্বাহী প্রকৌশলী ও ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযান বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: বিদ্যুৎ চুরি রোধ ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নারায়ণগঞ্জের অটোরিকশা গ্যারেজগুলোতে মধ্যরাতে এক বিশেষ ঝটিকা অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। গত সোমবার(১৪ই সেপ্টেম্বর) রাতে এনওসিএস শীতলক্ষ্যা দপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় এ চিরুনি অভিযান চালানো হয়। […]
সরবরাহ বেড়েছে কারখানায়, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে?

বিবিসি বাংলা “বিদ্যুৎ যায় না, আসে- বুঝি না। দিনে-রাতে সবসময়ই লোডশেডিং। দিনের অর্ধেক সময়ই তো বিদ্যুৎ থাকে না।” বিবিসি বাংলাকে এভাবেই বলছিলেন নেত্রকোনার কলমাকান্দা এলাকার বাসিন্দা সুফল তালুকদার। বিদ্যুৎ নিয়ে এমন অভিযোগ দেশের বেশিরভাগ এলাকার সাধারণ মানুষের। আমদানি নির্ভর হওয়ায় গ্যাস এবং বিদ্যুৎ সংকট বাংলাদেশে দীর্ঘদিনের। কিন্তু গত ২১শে জুলাই ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে যান্ত্রিক […]
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল জিম্মি ও দালালদের ফাঁদ

ভ্রাম্যমান প্রতিনিধি বগুড়া অভিযান চালিয়েও থামানো যাচ্ছে না, ডাক্তারের সহকারীদের হাতে জিম্মি রোগীর স্বজন, অপারেশন থিয়েটারের রমরমা ব্যবসা ২০ দালালের দৌরাত্ম্যে বগুড়া শজিমেক হাসপাতাল, উঠছে নানা অনিয়মের অভিযোগ সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্য কমাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হলেও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) তা কার্যকর হচ্ছে না […]
বন্দরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির বন্দর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তিনি বন্দর উপজেলা পরিষদ ও এর অধীনস্থ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেবা নিতে আসা সাধারণ মানুষের অপেক্ষার জন্য […]
বন্দরে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতাসহ গ্রেফতার ২৮

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং মাদকসেবীসহ সর্বমোট ২৮ জন আসামিকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিডানে ধামগড় ও মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে বন্দর উপজেলা […]
রাতের আঁধারে বেকু কেটে বিক্রি! বিএনপি নেতা শিপনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মালিকের অগোচরে রাতের আঁধারে ১৩ লাখ টাকা মূল্যের একটি এক্সকাভেটর (বেকু) কেটে খণ্ড–বিখণ্ড করে চুরি করে বিক্রি করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আলাউদ্দিন খন্দকার শিপনসহ চার জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. সাইদুল ইসলাম। অভিযোগটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে […]
