১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসবে অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান

জাগো নারায়ণগঞ্জ “যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৫ জুন থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলায় শুরু হচ্ছে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব ২০২৬। বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন এ তথ্য জানান। “Climate Resilient Campus Initiative” এর আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং লজিক অফ বাংলাদেশের […]
বন্দরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন সহ ৫ দগ্ধ

নারায়ণগঞ্জের বন্দরে একটি ভবনের সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণে একই পরিবারের চারজন সহ পাঁচজন দগ্ধ হয়েছে। ১১ জুন (বৃহস্পতিবার) সকালে উপজেলার মদনপুরের চাঁনপুর এলাকায় আক্তার হোসেনের ভাড়াটিয়া বাড়িতে এঘটনায় ঘটে। দগ্ধরা হলঃ হযরত আলী, সুলতানা, মান্নান, সায়েম ও মিম। দগ্ধরা গার্মেন্টস ও কাঁচা মাল ব্যবসায়ী। জানা যায়, সকালে রান্না করার জন্য […]
পুলিশ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জে পুলিশ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ লিটার চোলাই মদ এবং ২৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। বুধবার (১০ জুন) রাত ৯টা ২৫ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে […]
তারেক রহমানের সরকারের প্রথম বাজেটে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে

বাংলাদেশের ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করা হবে। এটিই হবে গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট। সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে আজ বেলা তিনটায় এই বাজেট ঘোষণা করবেন, যার সম্ভাব্য আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা হতে পারে বলে জানিয়েছে সরকারি […]
বিশ্বকাপে ব্রাজিলের খেলা কখন, কবে, কার সাথে

বিশ্বকাপের ইতিহাসে সফলতম দল ব্রাজিল ২৪ বছরের খরা কাটিয়ে ‘হেক্সা’ তথা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে। এর আগে যুক্তরাষ্ট্রে শেষ যেবার বিশ্বকাপ হয়েছিলো, সেই ১৯৯৪ সালে, সেবছর ব্রাজিল ২৪ বছরের খরা ঘুচিয়েছিলো। এবার কি আবারো সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে? বিশ্বকাপ ফাইনালে যেতে হলে কোন কোন দলের বিপক্ষে খেলতে […]
বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সাথে

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার কাপ জয়ের লক্ষ্যে খেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ২০২৬ এ। ফাইনালে উঠতে গেলে আর্জেন্টিনাকে কোন কোন দলের বিপক্ষে খেলতে হতে পারে? সেই খেলাগুলো কোন ভেন্যুতে এবং কখন অনুষ্ঠিত হবে? বিশ্বকাপের ফিক্সচারের আলোকে আলোচনা করা যাক। আর্জেন্টিনা এইবার গ্রুপ জে তে খেলবে, আর গ্রুপে দলটির প্রতিপক্ষ […]
বন্দরে ৬ ফার্মেসিকে জরিমানা

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দরে ওষুধ ও কসমেটিকস আইন লঙ্ঘনের দায়ে ছয়টি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জের উদ্যোগে পুলিশ প্রশাসনের সহায়তায় উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বন্দর উপজেলার সহকারী […]
সিদ্দিরগঞ্জে তেল ও মাদক বাণিজ্যে জিম্মি গোদনাইল “১৬ বছরে ৩ হাজার কোটির মালিক শাহজালাল ”

নিজস্ব প্রতিবেদক, সিদ্দিরগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জস্থ গোদনাইল বাগপাড়া এলাকায় একচ্ছত্র ত্রাসের রাজত্ব কায়েম করেছে জ্বালানি মাফিয়া হিসেবে পরিচিত শাহজালাল ও তাঁর সিন্ডিকেট। একসময় নুন আনতে পান্তা ফুরানো এই শাহজালাল বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে বাগিয়ে নিয়েছেন প্রায় ৩ হাজার কোটি টাকার পাহাড় সমান সম্পদ। সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানের অত্যন্ত ঘনিষ্ঠ এই দোসর বর্তমানে বিদেশে […]
শীঘ্রই কুতুবপুরে মাদকের বিরুদ্ধে অভিযান করবো – এসপি মোঃ মিজানুর রহমান মুন্সী

জাগো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় বসতবাড়িতে হামলা নিশি নামের এক নারীকে শ্লীলতাহানি ও একই পরিবারের ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী। এ সময় তিনি সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীকে দ্রুত গ্রেফতার ও আইনে আওতায় আনার নির্দেশ প্রদান করেন ফতুল্লা […]
চাঁদাবাজির অভিযোগে আড়াইহাজার থানার এসআই ক্লোজড

চাঁদাবাজি, হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগে আড়াইহাজার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হাসনাঈন আহমেদকে ক্লোজড করা হয়েছে। পরে মঙ্গলবার (৯ জুন) রাতে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। পুলিশ জানায়, আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়, হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে এসআই হাসনাঈনের বিরুদ্ধে। অভিযোগগুলো সামনে আসার পর […]
সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ কী পরিবর্তন আসছে?

সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাইবার স্পেসে বিভিন্ন ধরনের গুজব, মানহানিকর ও ভুয়া কনটেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কোন বিভ্রান্তিকর ভিডিও, অডিও এবং ছবি তৈরি ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, […]
যেসব পণ্যের দাম বাড়তে পারে বাজেটে

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে স্থান পাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশীয় উৎপাদনমুখী শিল্পখাতকে উৎসাহিত করতে ব্যাপক কর রেয়াত, ভ্যাট অব্যাহতি এবং আমদানি পর্যায়ে বিভিন্ন শুল্ক সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সুত্র: যুগান্তর একই সঙ্গে স্থানীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এবং অভ্যন্তরীণ বাজার সুরক্ষিত রাখতে […]
গোয়েন্দা নজরদারীতে আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা!!

স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের প্রায় দুই বছর অতিবাহিত হতে চলছে, এরই মধ্যে দেশে নির্বাচন ও সরকার গঠন করে জন স্বার্থে কাজ করে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় চার মাস যাবৎ দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী জনগনের কাছে অনেকটাই পরিষ্কার করে দিয়েছেন সবার আগে বাংলাদেশ। আর এই দেশ গড়ার পেছনে বাঁধা হওয়া ব্যক্তিদের বিন্দু পরিমান ছাড় দেওয়া […]
পশুর হাটের আত্মসাৎকৃত টাকায় কাউন্সিলর পদে নির্বাচন করবে বিএনপির ৭ প্রার্থী!

জাগো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের ইব্রাহীম টেক্সটাইল মিল বালুর মাঠের কুরবানীর পশুর হাটের আত্মসাৎকৃত ৩ কোটি ২০ লাখ টাকা ভাগবাটোয়ারা করে নিয়েছেন কাউন্সিলর পদে নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বিএনপির ৭ জন নেতা। এর মধ্যে আপন মামা ভাগিনা ও ভাতিজা তিনজন মিলেই এবার তিনটি হাটের ইজারা নিয়েছেন। শেয়ারহোল্ডারদের এত টাকা লোপাটের পর সেই টাকা […]
ফতুল্লায় ওসি’র রুমে বসেই মোবাইল টিপসে পাগলা হামিদের হাতিয়ার অভি !!

নিজস্ব প্রতিবেদকঃ আজমেরী ওসমানের ক্যাডার, পাগলা হামিদের সহযোগী বিসিক চাঁদনী হাউজিং এলাকার অস্ত্র, মাদক ব্যবসায়ী অভিকে প্রায় সময়ই ফতুল্লা থানায় অবস্থান করতে দেখা যায়। থানার একাধিক অফিসারের সঙ্গেও তাঁর সখ্যতার অভিযোগ উঠেছে। একজন চিহ্নিত অপরাধীর এভাবে থানায় যাতায়াত নিয়ে খোদ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা জানায়, বিগত আওয়ামী সরকারের সময়ে চাঁদনী […]
সিদ্ধিরগঞ্জে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে গত সোমবার (৭ জুন) রাত থেকে বিভিন্ন সময়ে মিজমিজি, আইলপাড়া, সাহেবপাড়া ও উত্তর আজিবপুর এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো রোস্তম […]
নাসিকের ময়লার গাড়িচাপায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক ছাত্রদল নেতাসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও মো. মাসুম (২৬)। বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক। তিনি বলেন, […]
ফতুল্লার পিলকুনিতে অবৈধ ডাইং ফ্যাক্টরির বর্জ্যে জনদুর্ভোগে এলাকাবাসীর বিক্ষোভ

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার পিলকুনিতে একটি সাইনবোর্ডবিহীন ডাইং ফ্যাক্টরির বর্জ্য কেমিক্যালযুক্ত পানি ও দুর্গন্ধে এলাকাবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলে অভিযোগ এলাকাবাসীর। পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার পিলকুনি জামাইয়ের দোকান সংলগ্ন মোবারক মিয়ার জমিতে দীর্ঘদিন ধরে একটি […]
বন্দরে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নে সজীব (২৫) নামে এক যুবক নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৯ জুন) সকালে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বারপাড়া বাগানবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত সজীব মুসাপুর ইউনিয়নের বারপাড়া এলাকার নাজির হোসেনের ছেলে। স্থানীয় […]
ঋণের ফাঁদে আটকা মানুষ

চিকিৎসা শিক্ষা ও নিত্যপণ্যের খরচ মেটাতে নাভিশ্বাস সঞ্চয় নেই, আয় সীমিত, ব্যয় আকাশচুম্বী কেউ অসুস্থ হলে বিক্রি করতে হচ্ছে জমি আয়ব্যয়ের টানাপোড়েনে নিঃস্ব মধ্যবিত্ত ও নিম্নবিত্ত জীবনযাত্রার ‘বিরতিহীন’ ব্যয় বৃদ্ধি, সীমিত আয় এবং সঞ্চয়ের অভাবে দেশের নিম্ন ও মধ্যবিত্তের বড় একটি অংশ ক্রমেই ঋণের ফাঁদে আটকে পড়ছে। পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হলে, সন্তানদের বিয়ে, শিক্ষা […]
বিশাল ঘাটতি মেটাতে ঋণে অর্থমন্ত্রীর বাজি!

খোদ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন দেশের অর্থনীতি কঠিন সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। সেই বিপর্যস্ত অবস্থা থেকে টেনে তুলতে বিশাল আকারের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এই বাজেটে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা সত্ত্বেও ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বিপুল অঙ্কের ঘাটতি থাকছে। এই […]
