জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার

মো. সুজন, জামালপুর প্রতিনিধি জামালপুরে অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজা উদ্ধারসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) ভোরে শহরের মৃধাপাড়া ও দয়াময়ী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোদেজা বেগম (৪০) পার্শবর্তী শেরপুর জেলার সদর উপজেলার কুসুমহাটি কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের মৃত হাশর আলী মেয়ে এবং অপর আসামী মোছা: বুলবুলি (৫৮) […]
জামালপুরে মৎস্য খামারিদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পোনামাছ বিতরন

মো. সুজন জামালপুর প্রতিনিধি ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আয় বৃদ্ধির লক্ষ্যে জামালপুওে খামারিদের মৎস্য চাষ প্রশিক্ষণ ও বিনামূল্যে মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক। আজ দুপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের (দাবি)উদ্যোগে এবং কৃষি ও বীমা ইউনিটের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।প্রশিক্ষণ শেষে জামালপুর রিজিওনের ২৬টি শাখার সদস্যদের মধ্যে ১১টি বিতরণ কেন্দ্রের […]
জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক, বন্দর: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে নারায়ণগঞ্জের বন্দরে। শনিবার (১৩ জুন) সকালে বন্দর উপজেলা পরিষদ চত্বর এবং কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের অদূরে একটি সড়কে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা […]
বন্দরে ধরণায় নারী স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুরাদপুর এলাকায় শারমিন আক্তার (২৪) নামে এক নারী স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) সকালে তাঁর নিজ ভাড়া বাসার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের বাম হাতে ব্লেড দিয়ে কাটার একাধিক পুরোনো চিহ্ন মেলায় ঘটনাটি নিয়ে এলাকায় রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত […]
সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) সোনারগাঁও থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সোনারগাঁয়ের ইসলামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে রিপন (৪৩), কাদিরগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. শরীফ হোসেন (২৯), এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলা এলাকার মৃত আবু বক্করের ছেলে […]
রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা প্রশাসন

প্রধানমন্ত্রীর উদ্যোগে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনার অংশ হিসেবে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসের লক্ষ্য নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. […]
ডিএনডি লেকে নেমে শ্যালক-শ্যালিকা-দুলাভাইয়ের মৃত্যু!

কাটায় কাটায় এক মাস আগের সেই শোক এখনও কাটেনি। গত ১২ মে সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধারের ঘটনার রেশ না কাটতেই আবারও একই লেকে ঘটল হৃদয়বিদারক ট্র্যাজেডি। এবার গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া […]
রূপগঞ্জে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উদযাপন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহ্যবাহী মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার (১২ জুন) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের পদচারণে বিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। খাবারের টোকেন ও টি–শার্ট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে অতিথিদের আগমন, জাতীয় সংগীত […]
সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে – শিক্ষামন্ত্রী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা বিশিষ্ট ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষাখাতের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। শনিবার (১৩ জুন) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কল্যাণ ট্রাস্ট ও উৎসব ভাতার তহবিল থেকে অতীতে প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, যার […]
ফতুল্লায় আ’লীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারবিরোধী মিছিলের ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০–১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) সকালে ফতুল্লা মডেল থানার এসআই মশিউর রহমান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা দায়ের করেন। মামলায় দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে—শাকিল হোসেন ওরফে রাব্বি (২২) ও মো. আফজাল হোসেন (১৯)। পুলিশ […]
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

রাশেদুল ইসলাম রনি : জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোসাম্মৎ শামসুন্নাহার (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার ওই গ্রামের মৃত আরজাহানের স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শামসুন্নাহারের নিজ বাড়িতে ধর্মীয় তালিমের (মহিলা তালিম) আয়োজন করা হয়েছিল। তালিম […]
আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাশেদুল ইসলাম রনি : আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য অধিকার রক্ষায় গণসচেতনতা বৃদ্ধি এবং তাদের ন্যায্য দাবি তুলে ধরার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে “মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের ‘আলোক কোরে-২’ প্রকল্পের উদ্যোগে শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা এলাকার কম্পেশন প্রকল্প অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীবরদী উপজেলা আদিবাসী […]
সোনারগাঁয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ : যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে যুবদলের এক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা হলেন—জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শহীদ (৪০) […]
রাকিব হত্যা: মৃতরা আসামী আর জীবিত ৩৫ নেতাকে অব্যাহতি, প্রশ্নবিদ্ধ মামলার চার্জশিট!

ষ্টাফ রিপোর্টার: ২৪’র জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের ফতুল্লায় গুলিতে নিহত রাকিব হত্যা মামলার চার্জশিট ঘিরে শুরু হয়েছে সমালোচনা। গত মার্চে আদালতে দাখিল করা চার্জশিটে মৃতদের আসামি করা হলেও জীবিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩৫ নেতাকে অব্যাহতি দিয়েছে মামলার তদন্ত সংস্থা নারায়ণগঞ্জ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এতে পুলিশের তদন্তের নিরপেক্ষতা নিয়ে উঠেছে প্রশ্ন। […]
যে কারণে দেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে

ক্যাপসুল না থাকায় ১৪ মাস ধরে বন্ধ রয়েছে বাংলাদেশে শিশুদের জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। সর্বশেষ এ ক্যাম্পেইন হয়েছিল গত বছরের মার্চ মাসে। নিয়মানুযায়ী, বছরে দুইবার এ কর্মসূচি হওয়ার কথা। গত বছর মার্চের পর সেপ্টেম্বর এবং এ বছরের মার্চে দুটি ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও ক্যাপসুল সংকটে ওই সময়ের পরে আর তা করা হয়নি। ইউনিসেফের কাছ থেকে […]
“উপযুক্ত শিক্ষা বঞ্চিত উন্মুক্ত শিক্ষার্থীরা” দুই শিক্ষকের অপসারনের দাবী!

ষ্টাফ রিপোর্টার: নগরীর মন্ডলপাড়ায় অবস্থিত গনবিদ্যা নিকেতনে উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের যে কেন্দ্রটি রয়েছে সেটার শিক্ষা ব্যবস্থা ও মুল শিক্ষকের বেতন স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.মঈনউদ্দিন এবং সহকারী প্রধান শিক্ষক মো.দেলোয়ার হোসেন উভয়ে মিলে তুলে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। উন্মুক্ত বিদ্যালয়ের মুল শিক্ষক হলেন ফাতেমা উর্মী। অথচ তাকে বাদ দিয়েই অযোগ্য শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন […]
ময়লার ভাগাড় অপসারণে মাঠে ইউএনও, স্থায়ী সমাধানের উদ্যোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা এলাকার মারীখালী সেতুর নিচে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ময়লার ভাগাড়ের কারণে চরম দুর্ভোগ ও দুর্গন্ধের শিকার হচ্ছিলেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা। অবশেষে সেই জনভোগান্তির অবসানে ময়লার স্তূপ অপসারণে সরাসরি মাঠে নেমেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। গতকাল সকাল থেকে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে মারীখালী […]
সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া এ অভিযানে মহাসড়কের পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানটি দুপুর পর্যন্ত চলে। এসময় মহাসড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা অপসারণ করা […]
যেসব পণ্যের দাম বাড়ল

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ৩টার দিকে বাজেট প্রস্তাব পেশ করা শুরু করেন তিনি। কিছু কিছু পণ্য ও সেবার ওপর শুল্ককর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম বেড়ে যেতে পারে। বাজেটের শুল্ককর প্রস্তাব ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হয়ে যায়। যেসব পণ্যের […]
দাম কমল যেসব পণ্যের

নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চ দাম, চিকিৎসা ব্যয়ের চাপ এবং প্রযুক্তিপণ্যের ক্রমবর্ধমান খরচের মধ্যে সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনকালে বিভিন্ন পণ্য ও সেবার ওপর কর ও শুল্ক কমানোর একাধিক প্রস্তাব পেশ করেছেন। […]
“পুলিশ পরিচয়ে ছিনতাই” ফতুল্লায় বেপরোয়া পুলিশ সোর্স সাদ্দাম!
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘সোর্স’ বা তথ্যদাতা পরিচয়ে মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে পুলিশের চিহ্নিত সোর্স সাদ্দামের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে সোর্স সাদ্দামের এমন বিতর্কিত কর্মকান্ডের কারনে আইন ও জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাড়িয়েছে সে। অপরাধী ধরতে পুলিশ বা বিভিন্ন সংস্থা তথ্যদাতাদের সাহায্য নিলেও, অনেক ক্ষেত্রে সোর্স সাদ্দাম নিজের প্রভাব খাটিয়ে অবৈধ মাদক ও অপরাধের […]
