শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বিএনপির দোয়া

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। রোববার (১৪ জুন) বিকেলে ফতুল্লার চৌধুরী বাড়ী পারিবারিক মিলনায়তন মাঠে […]
অপরাধ দমন, মাদকবিরোধী অভিযানে আমতলী থানার শ্রেষ্ঠত্ব

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং ওয়ারেন্ট তামিল কার্যক্রমে অসামান্য অবদান রাখায় একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছে আমতলী থানা। জেলার বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত কর্মকর্তাদের মে-২০২৬ মাসের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে সোমবার (১৫ জুন) বরগুনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ পুরস্কার প্রদান করা […]
রাউজানে যুবদল নেতা: হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায় প্রতিবেদন লেখাকালীন এ ঘটনায় মামলা হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান গ্রুপের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা গেছে। […]
সাংবাদিক ইমরান মৃধার জন্মদিনের শুভেচ্ছা

আজ ১৫ জুন বন্দর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক ইমরান মৃধার জন্মদিন। সাংবাদিক ইমরান মৃধা, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাবেক সাধারন সম্পাদক, সাংবাদিক কল্যান৷ সমিতির, সাংবাদিক ইউনিণের সদস্য, বাগবাড়ি সমাজ কল্যান সংঘের সাংগঠনিক সম্পাদক। তার জন্মদিনে বন্ধু মহলসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
বকশীগঞ্জে দুই ফার্মেসিকে জরিমানা

রাশেদুল ইসলাম রনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগে দুইটি ফার্মেসিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার উপজেলার পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক […]
শহরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা বিশ্বের মতো নারায়ণগঞ্জেও শুরু হয়েছে তুমুল ফুটবল উন্মাদনা। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে তীব্র গরম উপেক্ষা করে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে প্রবীণ সমর্থকরা। আকাশি–সাদা পতাকা, জার্সি, ব্যানার ও রঙিন ধোঁয়ার আবহে পুরো শহরের সড়কগুলো উৎসবের নগরীতে পরিণত হয়। সোমবার […]
আড়াইহাজারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) গভীর রাতে নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আল–আমিন (৪৫) এবং আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আসলাম পাঠান (৪৫)। পুলিশ জানিয়েছে, […]
সোনারগাঁয়ে হুমকির কারনে নিরাপত্তাহীনতায় বাড়ী ছাড়া গণধর্ষণের শিকার পরিবার!
গত চার পাঁচ দিন যাবত পেঁটে কোন ভাত জুটছে না। কামায় রুজিও এখন সম্পূর্ণভাবে বন্ধ। হত্যার হুমকির কারণে ভাড়া বাড়িতেও ফিরতে পারছি না। বাধ্য হয়ে রাস্তায় দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে। সংঘবদ্ধ ধর্ষনের শিকার আমার স্ত্রীর অবস্থাও ভালো নেই। হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি হয়ে সে কাতরাচ্ছে। পেটের ক্ষুধা আর স্ত্রীর অবস্থা […]
ফতুল্লা থেকে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে অপহৃত দুই বছরের শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১১ এর একটি টিম। এ সময় অপহরণের সঙ্গে জড়িত দুই অপহরণকারী গ্রেপ্তার করা হয়। সোমবার (১৫ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ র্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান। এর আগে, গত ১২ জুন সকাল প্রায় ১১টার দিকে ফতুল্লার লামাপাড়া […]
জামালপুরে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শণ

মো. সুজন, জামালপুর প্রতিনিধি ‘শিশুশ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্ত বয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে শহরের দয়াময়ী মোড়ে দিবসটি উপলক্ষ্যে মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক), জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। ঘন্টাব্যাপী মানববন্ধনে সনাক […]
প্রশাসন ও জনগণের সমন্বয়ে ‘মাদক নির্মূল কমিটি’ গঠনের আহ্বান বন্দর উপজেলা প্রেসক্লাব সভাপতির

প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জের বন্দরে মাদকের মরণনেশা নির্মূল করতে কেবল পুলিশি অভিযান নয়, বরং প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বয়ে ‘মাদক নির্মূল কমিটি’ গঠন করে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফুল ইসলাম। তিনি মনে করেন, মাঠ পর্যায়ে সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া মাদক ব্যবসায়ীদের মূলোৎপাটন করা সম্ভব নয়। এক বিবৃতিতে […]
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার,

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগে মাজারুল ইসলাম সবুজ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নির্যাতনের একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা মাজারুল ইসলাম সবুজের সঙ্গে প্রায় ১২ বছর আগে ব্রাহ্মন্দী ইউনিয়নের […]
ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পেন গান ও খালি খোসা উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পেন গান ও এর একটি খালি খোসা উদ্ধার করেছে র্যাব–১১। রোববার (১৪ জুন) রাত ১টায় সদর উপজেলার নয়ামাটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। র্যাব–১১ একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে ফতুল্লা নয়ামাটি ভাবির বাজার এলাকায় অভিযান চালানো […]
ত্বকী হত্যা: আবারো রিমান্ডে ড্রাইভার জামশেদ

নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় অভিযুক্ত আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমাণ্ডে নিয়েছে তদন্তকারী সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। রোববার (১৪ জুন) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের আদালতে এ আদেশ হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ। তিনি বলেন, গত ৪ জুন আদালতে পাঁচদিনের রিমাণ্ড আবেদন […]
এবার নোয়াখালীতে পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ!

নোয়াখালীর হাতিয়ায় এক শিশুকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলমের বিরুদ্ধে। অভিযোগের পরপর তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১৩ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন। পুলিশ প্রশাসন জানিয়েছে, ঘটনাটি সংবেদনশীল হিসেবে বিবেচনা করে প্রাথমিকভাবে […]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, বাড়ছে প্রাণহানি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের শিমরাইল থেকে মেঘনা সেতু পর্যন্ত, দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা। সড়কের পাশেই চলছে যাত্রী ওঠানামা। এমনকি পুলিশ বক্সের সামনে গড়ে উঠেছে অটোরিকশার স্ট্যান্ড। অভিযোগ রয়েছে, জনবহুল শিল্প ও বাণিজ্যিক এলাকা নারায়ণগঞ্জ। ব্যস্ত এই নগরীর দুই মহাসড়কে দাপিয়ে চলছে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা। কখনো স্বল্প ও দূরপাল্লার পরিবহনের সঙ্গেও পাল্লা দেওয়ার চেষ্টায় […]
ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, পুলিশসহ আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মাদক কারবারিদের ইট পাটকেলের ঢিলে ৫ পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়েছে। এসময় শীর্ষ কারবারি ফাইটার মনিরসহ ৩ জনকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টায় ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন এসআই নন্দন সরকার এসআই মনির, […]
দুবাইতে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদ

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে আটক করেছে দুবাই পুলিশ। দুদকের একটি মামলায় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা। পুলিশ কর্মকতারা জানান, দুদকের মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে সরকার। গত ১২ জুন দুবাইয়ের ইন্টারপোল অফিস থেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে আটকের কথা জানানো হয়। দুবাইয়ের একটি সূত্র জানায়, […]
পেনশনের জন্য হয়রানি, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ: দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

সংবাদ বিজ্ঞপ্তি: নারায়নগঞ্জ জেনারেল (ভিক্টারিয়া) হাসপাতালের প্রয়াত সিনিয়র স্টাফ নার্স ফ্রান্সিলিয়া গোমেজের পরিবার গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানান যে, সরকারি চাকরিজীবী হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার পরও তিনি অবসরোত্তর প্রাপ্য পেনশন, আনুতোষিক ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। সরকারি নথিপত্রে ১৯৬২ সালের জন্মতারিখ অনুসারে তাঁকে চাকরিতে বহাল রাখা হয়, নিয়মিত বেতন-ভাতা, ইনক্রিমেন্ট […]
কুতুবপুরে মাদক বিরোধী অভিযান: “You run away, we are coming”

ষ্টাফ রিপোর্টার: গত ১০ জুন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো.মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলার কুতুবপুরে গিয়ে সেখানে মাদক বিরোধী অভিযানের ঘোষনা দেন। সেই ঘোষনা পর শনিবার ১৩ জুন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্ তারেক আল মেহেদীর তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে পুলিশ, র্যাব ও ডিবির যৌথ দল বিকাল […]
সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ

জাগো নারায়ণগঞ্জ: নির্ধারিত সময়ের আগেই নীরবে হাসপাতালে পৌঁছে আকস্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। রোববার সকালে নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে নবনির্মিত আইসিইউ বেডের উদ্বোধন উপলক্ষে তিনি এ পরিদর্শন করেন। হাসপাতালে প্রবেশের পর মন্ত্রী উপস্থিতির তালিকা হাতে নিয়ে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের নাম ধরে ডাকতে শুররুকরেন। উপস্থিতি যাচাইয়ের সময় কয়েকজনের […]
