রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১৮৪ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়- এএসআই (নিঃ) হাফিজুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (১১ সেপ্টেম্বর […]
ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ!

ষ্টাফ রিপোর্টার: নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর ভাই স্বপন ও তপন, ভাতিজা মোল্লা রাজু এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে মাদক ব্যবসায় সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি কুতুবপুরের অন্যতম দুই শীর্ষ মাদক বিক্রেতা আক্তার ওরফে কিলার আক্তার এবং মিথুনের সরবরাহকৃত মাদক দিয়েই নাকি তারা মাদক ব্যবসা চালিয়ে […]
আমতলীতে ৪০০ ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার

মাদক কারবারির বাড়িতে মধ্যরাতে পুলিশের অভিযান, পালিয়ে গেলেন পরিবারের প্রধান মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার আমতলীতে মাদক কারবারির বাড়িতে মধ্যরাতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক কারবারির স্ত্রী ও ১৬ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। […]
আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বরগুনার আমতলীতে তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় আমতলী পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) […]
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আক্রাসুজ্জামান আশিক,জামালপুর প্রতিনিধি ।। দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে জামালপুরের ইসলামপুরে শোভাযাত্রা,পরিচ্ছন্ন অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর উপজেলা প্রশাশন ও পৌরসভা আয়োজনে শনিবার(১১সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান […]
জালকুড়িতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তাঁর একটি পা ভেঙে গেছে বলে জানা গেছে। শনিবার সকাল পৌনে সাতটার দিকে জালকুড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে সাইনবোর্ড-চাষাঢ়াগামী সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে কয়েকজন তাঁকে ছিনতাইকারী সন্দেহে […]
নারায়ণগঞ্জ বিএনপিতে ওসমান পরিবারের আশীর্বাদপুষ্টদের নিয়ে বিতর্ক!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রাজনীতিতে আবারও উঠেছে নানা প্রশ্ন ও আলোচনা। স্থানীয় রাজনৈতিক মহলে অভিযোগ উঠেছে, বর্তমান নারায়ণগঞ্জ বিএনপির কিছু প্রভাবশালী ব্যক্তি ও নেতৃত্বের সঙ্গে অতীতে ওসমান পরিবারের ঘনিষ্ঠতার বিষয়টি এখন নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে দীপা হাসেমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো বিভিন্ন ছবি ও তথ্য ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগ […]
ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার: জাতীয় ওয়ায়েজীন পরিষদ বাংলাদেশের সার্বিক নির্দেশনায়, মারকাযুন নুজুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে (১১ সেপ্টেম্বর) শুক্রবার ফতুল্লার লালপুরে এক বিশাল সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর (আল-আমিনবাগ) এলাকার বায়তুল কুরবান জামে মসজিদ সংলগ্ন বড় রাস্তায় উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজের পর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এতে সিরাত আলোচনা […]
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মাছ ধরার ট্রলার ‘এফবি নাঈম’সহ ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের মধ্যে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। নৌবাহিনী সূত্রে জানা গেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর জাহাজগুলো […]
টিপু’র মতো কি মুকুলের ভাগ্যে আছে পিটুনী,শংকা নেতাকর্মীদের

ষ্টাফ রিপোর্টার: যেকোনো সময় আশা বাহিনীর হাতে টিপুর মতো ক্যালানি খেতে পারে মুকুলÑএমন আশঙ্কার কথাও শোনা যাচ্ছে। ডন বজলুর মতো মুকুলকে ন্যাংটা করার পরিকল্পনাও করা হতে পারে বলে আলোচনা রয়েছে। এর আগে মুকুলকে ন্যাংটা করেছিল বিএনপির একটি অংশ।যা জেলা জুড়ে তীব্র আলোচনা – সমালোচনার জন্ম দিয়েছিল। আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু […]
লংমার্চের মধ্য দিয়ে ‘বড় আন্দোলনের’ পথ খুঁজছে জামায়াত-এনসিপি?

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পাটির (এনসিপি) ১১ দলীয় ঐক্য এবং আগামী দুই মাসে আরো তিনটি বিভাগে একই ধরনের কর্মসূচি রেখেছে তারা। তথ্যসুত্রঃ বিবিসি বাংলা কর্মসূচির শেষে নভেম্বরে ঢাকায় মহাসমাবেশ করারও কথা রয়েছে। গত ৫ই সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লংমার্চের যাত্রাপথে বিভিন্ন স্থানে পথসভা করেন জোটের নেতারা […]
তালতলীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে জীবিত উদ্ধার

ডুবে যাওয়া ‘এফবি মায়ের দোয়া’র সন্ধান মেলেনি; উদ্ধার হওয়া সবাই সুস্থ মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ‘এফবি মায়ের দোয়া’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৪ জেলেকে অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় জীবিত ও […]
সোনারগাঁয়ে চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর অভিযান চালিয়ে নিষিদ্ধ ৪০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের উপস্থিতিতে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের নেতৃত্বে আনন্দ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিয়মবহির্ভূতভাবে নিষিদ্ধ জাল রাখা ও বিক্রির দায়ে এক দোকানিকে […]
জামালপুরে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদন্ড

আক্রামুজ্জামান আশিক,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে এক নারীকে ধর্ষণের দায়ে আসলাম হোসেন নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৪ লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুল রহিম এ রায় ঘোষণা করে। দন্ডপ্রাপ্ত আসামি আসলাম হোসেন (৩৩) জামালপুরে বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলই মন্ডলপাড়া এলাকার হায়দর […]
ইসলামপুরে ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা

আক্রামুজ্জামান, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর ৩দিন ব্যাপী ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। কুলকান্দি তরুণ,তরুনীদের নিয়ে বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) উপজেলার কুলকান্দি সামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের হলরুমে বেঙ্গল এভিয়েশন ইনশিয়েটিভ এর উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ জুবায়ের। কুলকান্দি শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মীর এর সভাপতিত্বে […]
সোনারগাঁয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ষ্টাফ রিপোর্টার: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দ্রুতগামী ট্রাকচাপায় হাফেজ মাওলানা মুফতি আল জাহিদ (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘাতক ট্রাকসহ এর চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুফতি আল জাহিদ কুমিল্লার বুড়িচং থানার নয়কামতা গ্রামের মো. শাহ-আলম মিয়ার […]
বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২

ষ্টাফ রিপোর্টার: বন্দর থানা পুলিশ অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে থানা পুলিশের পরিদর্শক মোঃ জামাল উদ্দিনের নের্তৃত্বে অভিযান চলে। গত ৪ দিনে মোট ৯৭ জনকে গ্রেফতার করেছে। বিশেষ অভিযানে অবৈধ মাদকদ্রব্য ০৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ,৪২ হাজার ,৫শত টাকা সহ […]
৫ লাখ টাকা না দিলে দোসর বানিয়ে ২৪ ঘন্টার মধ্যে ধরিয়ে দেয়ার হুমকী ছাত্রদলের রোমানের!!

ষ্টাফ রিপোর্টার: বন্দর থানা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক এস এ রোমানসহ ৫/৬ জনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। নাসিক সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর সানিয়া সাউদের বাড়িতে ঢ়ুকে এস এ রোমান অশালীন ভাষায় গালিগালাজ করে। ৫ লাখ টাকা না দিলে ২৪ ঘন্টার মধো আওয়ামীলীগের দোসর বানিয়ে ধরিয়ে নিব বলে হুমকি দেয়। এমনকি […]
লক্ষীনারায়ণ দূর্গা মন্দির দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডে অবস্থিত লক্ষীনারায়ণ কটন মিলস এ দূর্গা মন্দির, পুকুর ও মাঠ উদ্ধারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মগোদয় বরাবর স্বারক লিপি প্রদান করেছে বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি টনি মল্লিকসহ নেতৃবৃন্দ। বুধবার ৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় প্রধানমন্ত্রী দপ্তরের ৪ নং গেইটে প্রধানমন্ত্রী কার্যালয়ে ডাক গ্রহন […]
সোনারগাঁয়ে উপজেলা প্রশাসন ও সওজের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানসহ প্রায় ১হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান চালায়। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে উচ্ছেদ অভিযানে নেতৃত্বদেন সোনারগাঁ […]
রূপগঞ্জে পাইপগান ও দেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাসেল বেপারী ও জুয়েল বেপারী নামে দুই সন্ত্রাসীকে দুটি দেশি পাইপগান ও ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানার পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মৃত জহির আলী ব্যাপারীর ছেলে রাসেল বেপারী ও রাসেল ব্যাপারীর ছেলে […]
