এবার গ্রীষ্মে বিদ্যুৎ পরিস্থিতি কেমন থাকবে?

ঘাটতি ১২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শেষদিকে তীব্র সংকটের মুখে পড়েছিল বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানিখাত। অর্ন্তবর্তী সরকারের গত প্রায় সাত মাসে সেই পরিস্থিতির খুব একটা উন্নতি লক্ষ্য করা যায়নি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আসন্ন সংকট মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ নিতেও দেখা গেছে সরকারকে। এর মধ্যে সরকারি-বেসরকারি অফিস ও বাড়িঘরে ২৫ ডিগ্রি সেলসিয়াসের […]
জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নান গ্রেফতার

লিয়াকত হোসাইন,জামালপুর প্রতিনিধি।। জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার শহরের বকুলতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ শহরের বকুলতলা এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল মান্নানের নিজস্ব প্রতিষ্ঠান সুফিয়া হার্ট সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি তিন মেয়াদে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব […]
তাতীদলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবীতে প্রতিবাদ

ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটি আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার বন্ধের দাবিতে প্রতিবাদ মিছিল করেন নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি এড.শুকুর মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলের নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলটি ঢাকা […]
ইসলামপুরে দুই ইটভাটায় অভিযান ৪ লাখ টাকা জরিমানা

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে দুই ইট ভাটাকে জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৪মার্চ) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে যৌথ বাহিনী সহযোগিতায় ভ্রাম্যমান আদালত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজোয়ান ইফতেকার ও জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শুকুমার সাহার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পৌর শহরের দক্ষিণ দরিয়াবাদ […]
বন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বন্দরে আকাশ (২৪) নামে এক যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে যে কোন সময়ে এ ঘটনা ঘটেছে। আত্মহত্যাকারী যুবক আকাশ সুদূর নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাবুপুর বাংলা বাজারস্থ জিরতলী এলাকার আব্দুর রব মিয়ার ছেলে। জানা গেছে, বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের বক্তারকান্দী এলাকার আনোয়ার মুন্সি ভাড়াটিয়া বাড়িতে […]
সিদ্ধিরগঞ্জে মসজিদে হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসল্লিরা। এ সময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের দাবি জানান। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে সাইনবোর্ড মোড়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন মুসল্লিরা। এসময় উপস্থিত ছিলেন নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, […]
ফতুল্লায় অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা,

নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী এলাকায় অভিযান চালিয়ে একটি ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তামশিদ ইরাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। পরিবেশ […]
প্রবাসীর সম্পত্তি আত্মসাৎ করে লজিং মাস্টার থেকে কোটিপতি

নারায়ণগঞ্জের বাবুরাইলে প্রবাসীর পরিবারের সদস্যদের টাকা ও সম্পত্তি অত্মসাতের অভিযোগ উঠেছে আইনজীবী মো. ওসমান খন্দকারের বিরুদ্ধে। সেই টাকা হাতিয়ে নিয়ে এক সময়ের লজিং মাস্টার এক বনে গেছেন কোটিপতি। এ ঘটনায় সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা বার এসোসিয়েশনের কাছে তিনি লিখিত অভিযোগ করেছেন জার্মান প্রবাসী সেলিম। অভিযুক্ত আইনজীবী মো. ওসমান খন্দকার। লিখিত অভিযোগে প্রবাসী মো. সেলিম বলেন, আমি ১৯৯০ সালে জার্মানিতে এবং আমার […]
রূপগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতার মামলার আসামি ও তারাবো পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো. অনিক (২২)কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (৩ মার্চ) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন বর্ন্ধবপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. অনিক ওই এলাকার শুকুমুদ্দিন মিয়ার ছেলে ও তারাবো পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি। মঙ্গলবার (৪ মার্চ) র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস […]
সুবিধাবঞ্চিতদের মাঝে স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ

ষ্টাফ রির্পোটার ফতুল্লা থানা সেচ্ছাসেবকদলের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন ও যুগ্ম আহ্বায়ক এস.কে শাহিন ইফতার বিতরণ করেছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকালে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোড শিবু মার্কেট এলাকায় তিনশ জনের মাঝে ইফতার বিতরণ করা হয়। এসময় আয়োজকরা বলেন, রমজান মাসে রোজা রেখে গরীব মানুষগুলো যেন ভালোভাবে ইফতার […]
আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আ.লীগের রাজনীতি করব না: কাঠগড়ায় কামাল মজুমদার

কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, ‘আর আওয়ামী লীগের রাজনীতি করব না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করলাম।’ আজ সোমবার সকাল ১০টার দিকে কাফরুল থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা […]
চাঁদাবাজিকে নির্বাচনী ইস্যুতে বিএনপিকে ভোটে ঘায়েলের কৌশল

চাঁদাবাজিকে নির্বাচনী ইস্যুতে পরিণত করতে চাইছে বিএনপির প্রতিদ্বন্দ্বীরা। আগামী নির্বাচনে বিএনপিকে আটকাতে এ ইস্যুতে সরব জামায়াতে ইসলামী। শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের ছাত্রনেতাদের দল এনসিপিও চাঁদাবাজির বিরুদ্ধে সুর চড়া করার কথা বলছে। এ দু’পক্ষই চাঁদাবাজি প্রশ্নে বিএনপি ও আওয়ামী লীগকে মুদ্রার এপিঠ–ওপিঠ হিসেবে দেখাতে চাইছে। বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, চাঁদাবাজি বন্ধে তারাও সোচ্চার। ছাত্রনেতাদের দলেও চাঁদাবাজ […]
স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় শওকত হোসেন নেতৃত্বে যোগদান

ষ্টাফ রিপোর্টার: সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে কর্মী সভায় শতাধিক নেতাকর্মী নিয়ে যোগদান করেন এনসিসি ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক প্রার্থী মো. শওকত হোসেন। শনিবার ১লা মার্চ বিকেল ৪টায় গোদনাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য এ কর্মী সভায় শওকতের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে যোগদান করেন। এ সময় তার সাথে ছিলেন সোহেল, মনির, রকমান, রাব্বি, মারুফ, খোকা, […]
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ভোটার দিবস পালিত

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলে মিশে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২রা মার্চ রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে পরিষদ চত্ত্বর থেকে একটি রেলি বের হয়। পরে উপজেলা পরিষদ হল রুম সোমেশ্বরীতে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের […]
পল্টিবাজ রতন প্রতারণা করে শূন্য থেকে শতকোটি টাকার মালিক

সোনারগাঁ প্রতিনিধিঃ- প্রকৃতিতে যখন ফুলের সমাহার,গাছে গাছে যখন সবুজ পাতার ছড়াছড়ি তখনই প্রজাপতির মেলা বসে। মৌমাছি ব্যস্ত হয় মৌ সংগ্রহে। দলীয় সরকার গঠিত হলেই একই কায়দায় বিশেষ শ্রেণির বর্ণচোরা মধুমাক্ষির আবির্ভাব ঘটে দলে। তারা শীতকালে বসন্তের কোকিল হয়ে ক্ষমতার ছায়ায় থেকে সমাজকে কলুষিত করে নিজে রিষ্টপুষ্ট হন ঠিকই কিন্তু দলকে করেন ছেড়াভেরা। তেমনি এক বসন্তের […]
আমতলীতে ১৫০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে জাহানারা-লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র ১৫০ পরিবারের মাঝে খেজুর, ছোলা, চিনি, চিরা, মুড়ি, ট্যাংসহ বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিতরন করা হয়। এ উপলক্ষে রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে পবিত্র মাহে রমজানের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাহানারা-লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো. জাকির হোসেনের […]
জামালপুরে বাস-অটোরিক্সা সংঘর্ষে চালক নিহত বাসে আগুন

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে বাস ও ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোচালক আবুল কাশেমের(৩৫) মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন তিন যাত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসে অগ্নিসংযোগ করলে প্রতিবাদে বাস মালিক, চালক ও শ্রমিকরা সড়ক অবরোধ করে। রবিবার জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা থেকে জামালপুরগামী রাজিব পরিবহণের একটি বাসের […]
ইসলামপুরে জাতীয় ভোটার দিবস পালিত

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। সংবাদদাতা।।”তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুরে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। রবিবার (০২মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজোয়ান ইফতেখার, উপজেলা নির্বাচন কর্মকর্তা […]
বকশীগঞ্জে ভোটার দিবস পালিত

রাশেদুল ইসলাম রনি : জামালপুরের বকশীগঞ্জে “ তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলেমিশে ” প্রতিপাদ্য নিয়ে রবিবার ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দুপুর ১১ টায় একটি দিবসটি উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে উপজেলা গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা […]
প্রয়াত সোহরাব হোসেনের স্মরণে ইসলামপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম সোহরাব হোসেনের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব মিলানায়তনে পহেলা মার্চ সন্ধ্যায় আয়োজিত মাহফিলে প্রেসক্লাবের সভাপতি মােরাদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মেয়র প্রার্থী নাজিম হোসেন নোমান। প্রেসক্লাবে সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় এ সময় প্রেসক্লাবের […]
ফতুল্লায় মুক্তিযোদ্ধা আবদুল হালিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লা ধর্মগঞ্জের বীরমুক্তিযোদ্ধা একেএম আবদুল হালিম হত্যার সুষ্ঠু বিচার, ঘটনার সাথে জড়িত এইচ এম মাসুদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ১লা মার্চ বাদ যোহর ফতুল্লা ধর্মগঞ্জের পাকাপুল জাগরণী ক্রীড়াচক্র ক্লাবের সামনে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি। এ সময় উপস্থিত বক্তারা বলেন, বীরমুক্তিযোদ্ধা একেএম আবদুল হালিম একজন সামাজিক, দানশীল […]
