বন্দরে ২দিন যাবত নিখোঁজ শিশু রুমানা

বন্দর প্রতিনিধি: বন্দরে বাসা থেকে বের হয়ে রুমানা (৫) নামে এক শিশু গত ২ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশু রোমানা বন্দর উপজেলার শান্তিনগর এলাকার দিনমজুর নাজির মিয়ার মেয়ে। অনেক স্থানে খোঁজাখুঁজি করে গত দুই দিনেও নিখোঁজ শিশুর কোন হদিস না পায়নি তার স্বজনরা। এ ঘটনায় নিখোঁজ শিশুর পরিবার সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি […]
অপারেশন ডেভিল হান্টেও বন্দরে ওসমান দোসররা এখনো বহাল!

বন্দর প্রতিনিধি: বন্দরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীদের বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও এখনো বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে ওসমান দোসরদের মাঠ পর্যায়ের চাঁদাবাজ, বালুদস্য, ভুমিদস্যুসহ চিহ্নিত সন্ত্রাসীরা। বিএনপির কতিপয় নেতার ছত্রছায়ায় মদনপুর থেকে শুরু করে মদনগঞ্জ এবং বন্দর ঘাট থেকে লাঙ্গলবন্দ ও কলাগাছিয়া পর্যন্ত সবক’টি অঞ্চলেই তারা দাবড়িয়ে বেড়াচ্ছে। এর মধ্যে ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান […]
বন্দরে অপারেশন ডেভিল হান্ট ও নিয়মিত অভিযানে রাঘব বোয়ালদের গ্রেফতারের দাবী

স্টাফ রিপোর্টার // নারায়ণগঞ্জে বন্দরে অপারেশন ডেভিল হান্ট ও নিয়মিত অভিযানে আওয়ামীলীগ জাতীয় পার্টির সক্রিয় নেতাকর্মীসহ চিহৃিত দোসরদের গ্রেফতার করতে সক্ষম হচ্ছে পুলিশ। বন্দর থানা পুলিশের পরিদর্শক তরিকুল ইসলামের বিচক্ষনতায় বন্দরের চিহৃিত অপরাধীদের মনিটরসহ গ্রেফতার পূর্বক আদালতে প্রেরন করে অনেকটা নিজেকে দক্ষ হিসেবে প্রমান করেছেন। অপারেশন ডেভিল হান্টের মধ্যে বিগত স্বৈরাচারী সরকারের দোসররা পড়লেও প্রকাশ্য […]
রমজান মাসের মূল শিক্ষা হলো আল্লাহভীতি অর্জন করা -মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, রমজান মাসের মূল শিক্ষা হলো আল্লাহভীতি অর্জন করা। মানুষের জীবনের সকলক্ষেত্রে আল্লাহভীতি অর্জন করতে পারলে এধরণের মানুষ দ্বারাই কেবল দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব। মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকায় দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে। যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকে সে কখনো রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করতে […]
আওয়ামী ফ্যাসিস্টদের ‘হেডকোয়ার্টার’ কলকাতা

ষ্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের পলাতক নেতাদের অনেকেই ভারতের দিল্লি, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে ঘাঁটি গেড়েছেন। আওয়ামী পলাতকদের ‘হেডকোয়ার্টার’ হচ্ছে কলকাতা। এখানে বসেই যাবতীয় পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন হচ্ছে। ৫ আগস্টের পর পতিত শাসক দলের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী ভারতে এসেছেন। তার মধ্যে অধিকাংশই কলকাতায়। এরা ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসআপ গ্রুপসহ বিভিন্ন ডিজিটাল এবং […]
সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল পোশাক শ্রমিকের লাশ

ষ্টাফ রিপোর্টার: সিদ্ধিরগঞ্জে নিখোঁজের দুইদিন পর পোশাক কারখানা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জ লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নয়ন মিয়া (২০) জামালপুর সদরের আব্দুল হালিমের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। নিহতের পরিবার জানায়, […]
আনু হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের দাবী! পিতা হত্যার দায় হতে মুক্তি চায় ছেলে-মেয়ে

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ শহরের আলোচিত বিএনপি নেতা আনোয়ার হোসেন আনু হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও পিতা হত্যার দায় হতে মুক্তি দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহত আনোয়ার হোসেন আনুর কন্যা জান্নাত আরা জাহান প্রেরনা এবং পুত্র সারিদ হোসেন। শুক্রবার( ৭ মার্চ) সকাল ১১ টায় শাসনগাও আনোয়ার হোসেন আনুর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে উপরোক্ত দাবি করা […]
বাবু’র ক্যাশিয়ার লাক মিয়ার ৪৯টি একাউন্টে ১৫ হাজার কোটি !

নারায়ণগঞ্জের অজোপাড়াগাঁখ্যাত আড়াইহাজারের ব্রাহ্মন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেই স্বশিক্ষিত লাক মিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) লাক মিয়া ছাড়াও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই ঘটনায় দুদক জানায়, লাক মিয়ার ৪৯টি ব্যাংক হিসাবে ১৪ হাজার ৩৭৬ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৫০১ টাকার […]
ফতুল্লা থানা বিএনপি’র আহবায়ক হিসেবে নজরুল ইসলাম পান্না মোল্লাকে চায় ত্যাগী নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার: ফতুল্লা থানা বিএনপির আহবায়ক হিসেবে পেতে চায় ক্লিন ম্যান হিসেবে খ্যাত নজরুল ইসলাম পান্না মোল্লাকে বিএনপির সাধারণ ও ত্যাগী নেতাকর্মীরা। তারা বলেন, ইতিপূর্বে যিনি ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি হয়েছেন তিনি মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু ও নানান অপকর্মের হোতাদের শেল্টার দিয়ে যাচ্ছেন। কিন্তু নজরুল ইসলাম পান্না মোল্লা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক […]
ফতুল্লার ভোলাইলে মুসলিমের চাঁদাবাজিতে অতিষ্ঠ স্থানীয়রা!

স্টাফ রিপোর্টার: ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার মৃত.আবদুস সাত্তারের ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী মো.মুসলিমের চাদাঁবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে কাশিপুরের ভোলাইলসহ আশপাশ এলাকার বাসিন্দাগন। ফতুল্লা মডেল থানায় একাধিক মামক মামলা থাকলে দিব্ব্যি প্রকাশে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন বাড়ির মালিকদেরকে চাদাঁ দাবী করে অতিষ্ঠ করে তুলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, গত তিনদিন পুর্বে কাশিপুর ইউনিয়ন বিএনপির […]
সিদ্ধিরগঞ্জে হত্যা চেষ্টায় আসামী ওসমান গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টায় অন্যতম আসামী ওসমান গনীকে গ্রেফতার করেছেন সোনারগাঁ থানা পুলিশ। বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। মামলা সুত্রে জানা গেছে, গেল ২০২৪ সালের ২০ জুলাই ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর সেনপাড়া এলাকায় সিনহা গার্মেন্টস এর সামনে রুহুল আমিনকে হত্যা চেষ্টা মামলায় […]
সাবেক মন্ত্রী দস্তগীর গাজী ও তার স্ত্রীর নামে দুদকের ২ মামলা

ষ্টাফ রিপোর্টার: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৫ মার্চ) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম মামলায় বলা হয়েছে, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ […]
সনাতন ব্যানারে মুক্ত আওয়ামী ডেভিলরা!

ষ্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের চলছে অপরাধীদের গ্রেফতারের জন্য “অপারেশন ডেভিল হান্ট” কার্যক্রম। ৫ আগষ্ট স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। তার সাথে পালিয়ে যায় বিগত ১৭ বছরে দেশের অপরাধ জগতের হোতারা। সেই অপরাধীরা দেশের বাহিরে থেকে দলীয় নেতাকর্মীদের যে নির্দেশনা দিচ্ছেন তা শুনেই দেশের প্রত্যন্ত স্থানে নানাবিধ অপরাধ চালিয়ে যাচ্ছে। […]
সোনারগাঁয়ে ডেভিল হান্ট ও নিয়মিত অভিযানে গ্রেপ্তার-১১

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও পুলিশের নিয়মিত অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী। তিনি জানান, ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলায় আরও ৯ জন সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়। […]
ইসলামপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর মৌসুমি আক্তার কুমিলা(২৫) নামের গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীরচর বালিয়ামারী গ্রামে এই ঘটনা ঘটে। ওই গৃহবধু বাহার আলীর স্ত্রী ও সৈয়দ আলীর কন্যা। জানাগেছে, বসত ঘরের বাঁশের আড়ার সাথে ওই গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। […]
ডেভিল হান্টেও প্রকাশ্যে আওয়ামী দোসর কাউন্সিলর মনির!

ষ্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও চলছে আওয়ামী দোসরদের গ্রেফতারের জন্য অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম। নারায়নগঞ্জের অন্যান্য থানাগুলো আওয়ামী ডেভিলদের গ্রেফতারে তৎপর থাকলেও অনেকটাই নিরবতা পালন করছেন সদর মডেল থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার দায়ে আওয়ামীলীগের চিহিৃত দোসররা মামলায় আসামী হলেও অনেকটা প্রকাশ্যেই রয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগের সভাপতি […]
যমুনার বিস্তৃর্ণ চর রাঙাচ্ছে লাল মরিচ, বাম্পার ফলনেও হতাশ কৃষকরা

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনার বিস্তৃর্ণ চরাঞ্চলে নতুন পলি মাটিতে চাষ হয়েছে লাল সোনা খ্যাত মরিচের। এখন চরাঞ্চলের বিস্তৃর্ণ ক্ষেত রাঙাচ্ছে লাল মরিচ। এই মৌসুমে চরাঞ্চলগুলোতে মরিচের বাম্পার ফলন হয়েছে। তবে কাঁচা মরিচের কাঙ্খিত দাম না পাওয়ায় হতাশ মরিচ চাষীরা। গেলো বছর মরিচ চাষে লাভের মুখ দেখলেও চলতি বছর লোকসানের […]
বন্দরে জমি ক্রয়ের টাকা দিয়ে প্রতারক উজ্জলের খপ্পরে শিউলী বেগম

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দরে জমি ক্রয়ের বায়না চুক্তি করে প্রতারক উজ্জলের খপ্পরে পড়েছে শিউলী বেগম নামে এক নারী। বায়না শর্তে ২৭ লাখ টাকার মধ্যে ২৩ লাখ টাকা গ্রহণ করেও চুক্তি গ্রহীতাকে নির্ধারিত সময় জমির রেজিস্ট্রি না করে দিয়ে হয়রানি করা হচ্ছে। এমনকি বায়না গ্রহীতার কাছ থেকে ২৩ লাখ টাকা আত্মসাৎ করতে প্রতারক উজ্জল মিয়া উল্টো […]
বন্দরে ওসমান পরিবারের দোসর রাজাকারপুত্র মাকসুদ গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার: অবশেষে অপারেশন ডেভিল হান্ট অভিযানে বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পাটির সহ-সভাপতি ফ্যাসিস্ট সরকারের দোসর মাকসুদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ৫ মার্চ দিবাগত রাতে বন্দর উপজেলার নিজ বাড়ি থেকে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অভিযানে আটক হন তিনি। গ্রেফতার নিশ্চিত করেছেন বন্দর থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম। জানা গেছে, মাকসুদ চেয়ারম্যান […]
সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৩

ষ্টাফ রিপোর্টার: জমি সংক্রান্ত বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। আহতরা হলেন- মিছির আলী, আমেলা আক্তার ও আমির হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে মিছির আলীর সঙ্গে একই […]
হাসিনা, তার পরিবারের সদস্য ও সকল সহযোগীর বিচার হবে-স্কাই নিউজকে প্রধান উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশপাশি অপরাধের সঙ্গে জড়িত হাসিনার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার হবে বলেও জানান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। সাক্ষাৎকারটি স্থানীয় সময় বুধবার (৫ মার্চ) প্রচারিত হয়। […]
