ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে শোভাযাত্রা ও ইসলামপুর অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম […]
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মতিউর ফকির,জামাল সরদার ও মজিদের শুভেচ্ছা

জাগো নারায়ণগঞ্জ ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বক্তাবলী পরগনা সহ নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা মতিউর ফকির,জামাল সরদার ও জিসাস নেতা আব্দুল মজিদ প্রান্তিক । ফতুল্লা থানা বিএনপি যুগ্ম আহবায়ক মতিউর রহমান ফকির, আলীরটেক ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ জামাল সরদার,জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নারায়নগঞ্জ জেলার আহবায়ক আব্দুল মজিদ প্রান্তিক […]
গিয়াসউদ্দিন এবং শামীম ওসমান একই সূত্রে গাঁথা – রিয়াদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক নারায়নগঞ্জের ফতুল্লায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্দেগ্যে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এ উপলক্ষে সমাবেশ ও র্যালি করা হয়। র্যালিতে ফতুল্লা থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে দলে দলে এসে যোগ দেন। যা এক সময় জনসমুদ্রে রুপ নেয়। […]
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালীতে জুয়েল চৌধুরীর নেতৃত্বে যোগদান

ষ্টাফ রিপোর্টার: ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির আয়োজিত র্যালীতে ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক মো.জুয়েল চৌধুরীর নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে যোগদান করেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ফতুল্লা ডিআইটি মাঠে নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিলসহ যোগদান করেন। র্যালীতে যোগদানের পুর্বে নেতাকর্মীদের উদ্দ্যোশে ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি সাধারন […]
বন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার-১

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে নারায়ণগঞ্জের বন্দরে ৮ হাজার ৮শত পিছ ইয়াবা ট্যাবলেসহ মোহাম্মদ কায়ুম রায়হান (২০) নামে এক মাদক ব্যবসায়ীক গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত পোনে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ কায়ুম রায়হান কক্সবাজার জেলার টেকনাফ থানার […]
দাবিকৃত চাঁদা না দেয়ায় মারধর, সেনাবাহিনী বরাবর কামাল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ বন্দরে MH Deluxe এন্টারপ্রাইজ ও বিনিময় ট্রেড্রাসসহ দুই ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে চাঁদা না পেয়ে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেনসহ তার পালিত সন্ত্রাসীরা বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী মোঃ রাকিবুজ্জামান। এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী বন্দর শাখায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রাকিবুজ্জামান। […]
সোনারগাঁয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে অস্থায়ী মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে চৌরাস্তা থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রদক্ষিণ করে শেষ হয়। সভায় কেন্দ্রীয় […]
আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ আটক ২

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে চাউলা গ্রাম থেকে ২ কেজি গাঁজাসহ মনির হোসেন (৩৫) ও ভায়লাবুনিয়া গ্রাম থেকে ১০পিচ ইয়াবাসহ জাকির হোসেন (৩৭) নমে দুজনকে আটক করেছে আমতলী থানা পুলিশ। গাজা সহ আটক মনির চাউলা গ্রামের মৃত ছত্তার প্যাদা ও ইয়াবাসহ সহ আটক জাকির হোসেন ভায়লা বুনিয়া গ্রামের কাদের মল্লিকের ছেলে। আটক দুজনকে […]
সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ৩ […]
অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলা যাবে না

অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি কাঠামোয় আনতে জারি করা হচ্ছে অধ্যাদেশ। এটি জারি হলে আদালতে গিয়ে প্রশ্ন তুলে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা বা বাতিল করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার দিন পর্যন্ত হবে সরকারের মেয়াদ। সম্প্রতি ‘অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে বলা হয়, অবাধ, সুষ্ঠু, […]
আমতলীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি ‘শিপাহী জনতার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই শ্লোগান নিয়ে বৃহস্পতিবার আমতলী উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গসংঘঠনের উদ্যোগে বর্নাঢ্য র্যালি ও আলোচনার সভার মধ্যে দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উলক্ষে উপজেলা বিএনপির সাবেক […]
না:গঞ্জ প্রেসক্লাবে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় স্মারকলিপি

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের নেতৃবৃন্দ। একই সাথে ফ্যাসিবাদের দোসরদের দ্বারা বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সাংবাদিকদের উপর পরিকল্পিত হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেফতারের দাবীও জানানো হয়েছে স্মারকলিপিতে। বুধবার (৬ নভেম্বর) […]
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এফ,এম তুষার আহামেদের শুভেচ্ছা

জাগো নারায়ণগঞ্জ ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বক্তাবলী সহ নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এফ,এম তুষার আহামেদ। বক্তাবলী ইউনিয়ন বিএনপি প্রবাসী ঐক্য ফোরামের প্রচার সম্পাদক ও শহীদ জিয়া প্রজন্মদল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এফ, এম, তুষার আহামেদ এক শুভেচ্ছা বার্তায় বলেন,, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর জনতা ও সেনা বাহিনীর বীর সন্তানরা […]
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি-সেক্রেটারীর বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ফ্যাসিবাদী সরকারের অন্যতম দোসর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ভূমিদস্যু আরিফ আলম দিপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনের বিরুদ্ধে ৭০ বছরের উর্ধ্বকাল ভোগ দখলীয় ‘ভালো সেন্ট্রাল’ নামক দাতব্য ও সেবামূলক প্রতিষ্ঠান বে-আইনি ভাবে জবর দখলের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী এ.আর ভূইয়ার পরিবার এবং নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকার বাসিন্দারা। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক ও […]
ইসলামপুরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার(৬ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা এ,এল,এম রেজুয়ান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম […]
শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারী এবং অড়হড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরে বিতরণ […]
চাষাঢ়া হতে খাঁনপুর পর্যন্ত কর্তৃপক্ষের অবহেলায় জনগণ দুর্ভোগের শিকার

নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া হতে মূলসড়কের পাশ দিয়ে মাটি খুড়ে উচ্চ ভোল্টের বিদ্যুৎ ক্যাবল সরবরাহ করতে দেখা যায় খাঁনপুর হাসপাতাল পর্যন্ত। দীর্ঘ দিন যাবৎ এ স্হাপনার কাজ চলছে । মূলসড়কে এ কাজের ফলে রাস্তা সরু হওয়ায় একে সৃষ্টি হচ্ছে পরিবহনের যানঝট অপরদিকে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা। চলার পথে দেখা যায় রাস্তার বিভিন্ন স্হানে ক্যাবল ছড়িয়ে ছিটিয়ে আছে সেই […]
আমির হোসেন আমু গ্রেপ্তার

আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক। তিনি সমকালকে বলেন, আজ সকালে আমির হোসেন আমুকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে বেশ কয়েকটি মামলা আছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে […]
রাজধানীতে সর্বোচ্চ ২৩৭ মামলায় আসামি হাসিনা

আ’লীগ সরকার পতনের তিন মাস ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পলায়নের মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের বেশি সময়ের কর্তৃত্ববাদী শাসনের। গতকাল মঙ্গলবার ঐতিহাসিক এ গণঅভ্যুত্থানের তিন মাস পূর্ণ হয়েছে। এ সময়ের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে একের পর এক […]
বকশীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেলেন বিনামূল্যে সার -বীজ

রাশেদুল ইসলাম রনি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার ৬ নভেম্বর সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফসল বৃদ্ধির লক্ষ্যে এ বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে । উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি […]
ছাত্র আন্দোলনের সমর্থনকারী স্বপনকে মিথ্যা মামলায় গ্রেফতার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন!

স্টাফ রিপোর্টার, সোনারগাঁও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারী স্বপনকে মিথ্যা মামলায় গ্রেফতার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সচেতন ছাত্রসমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন প্ল্যা-কার্ড, ব্যানার নিয়ে অংশ নেন। অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারী জাহিদুল ইসলাম স্বপনকে মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও জাহিদুল ইসলাম […]
