নগর সাজাতে ব্যস্ত শিক্ষার্থীরা

ষ্টাফ রিপোর্টার: ছাত্র আন্দোলনের পর অপরিচ্ছন্ন নারায়ণগঞ্জ শহরকে সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে শিক্ষার্থীরা। রাজপথ থেকে শুরু করে গ্রাম পর্যন্ত সব জায়গায় তারা স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন। সড়কে শৃঙ্খলা ফেরানো, ময়লা পরিষ্কার, যে কোনো প্রকার অপ্রীতিকার ঘটনা ঠেকানোসহ নানা সেবামূলক কাজ করছেন। ৮ই আগষ্ট বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখা যায় এই চিত্র। নারায়ণগঞ্জ বিজয়স্তম্ভ […]
শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে নগরীর ট্রাফিক ব্যবস্থা,স্বচ্ছন্দবোধে বাসিন্দারা

ষ্টাফ রিপোর্টার: রোদ-বৃষ্টি উপেক্ষা করে যানজট নিয়ন্ত্রণ কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের এই কার্যক্রম পুরো নগরবাসীর মন জয় করে নেয়। আগে নগরীর যে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট ছিল। সেই যানজট এখন আর নেই। ৮ই আগষ্ট বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে দেখা যায় এ চিত্র। নারায়ণগঞ্জ চাষাড়া মোড় থেকে শুরু করে,কালিবাজার, ২নং গেইট, নিতাইগঞ্জ, ডনচেম্বার, […]
সজলের নেতৃত্বে মন্দির ও ডিসির ভবন পাহারা যুবদল নেতাদের

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে জেলা প্রশাসকের বাস ভবন ও নগর খানপুরে অবস্থিত মন্দির সহ হিন্দু সম্প্রদায়ের পরিবারদের পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেন। বুধবার (৭ আগষ্ট) সারাদিন ব্যাপী যুবদলের নেতাকর্মীরা দলে দলে বিভক্ত করে ডিসির বাসভবন ও হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দেন। যুবদল নেতা মনিরুল ইসলাম সজলের এ কাজে ভূয়সী […]
সোনারগাঁয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে ও পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থীরা

ঢাকা-চট্রগ্রাম মহা সড়কসহ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের অভ্যন্তরিণ সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে শিক্ষার্থীরা। তারা উপজেলার রাস্তা-ঘাট, হাট-বাজারসহ বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিস্কার ও পরিচ্ছনতায় নিয়োজিত রয়েছে। গত দুই দিন ধরে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা,কাঁচপুর,মেঘনা,থানা রোড, উপজেলাসহ বেশ কয়েকটি এলাকার রাস্তা-ঘাটের ময়লা আবর্জনা পরিস্কার […]
পুড়িয়ে দেওয়া সিদ্ধিরগঞ্জ থানা পরিষ্কার করছে শিক্ষার্থীরা

ষ্টাফ রিপোর্টার: র্যাব পাহারায় সিদ্ধিরগঞ্জ থানা পরিষ্কার করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এর আগে সোমবার (৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানায় হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর থেকে এতোদিন থানা বেহাল অবস্থায় পড়ে ছিল। এসময় র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে ঘুরে থানার বিভিন্ন স্থাপনা পরিদর্শন […]
পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত চেয়ে শেখ হাসিনার বিচার দাবি

২০০৯ সালে সংঘটিত পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ পুনঃতদন্ত দাবি করেছে ‘সীমান্তের অতন্দ্র প্রহরী সরকারি চাকরিজীবী (অব.) পরিবার সমবায় সমিতি লিমিটেড’। একই সঙ্গে ওই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিচার দাবি করেছেন তারা। বৃহস্পতিবার (৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সমিতির বক্তারা এ দাবি জানান। মানববন্ধনে সমিতির সভাপতি শফিকুর রহমান জামাল বলেন, ‘দেশ শাসনে শেখ হাসিনা […]
কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরনে ফয়সাল আহম্মেদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ – ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সংগ্রামী সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশে বক্তাবলীতে যুবদল নেতা ফয়সাল আহমেদ এর উদ্যোগে কোটা সংস্কার ও শেখ হাসিনার পতন আন্দোলনে শহীদের স্মরণে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ই আগস্ট) দুপুরে ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক,বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র […]
ঢাকায় পৌঁছেছেন ড. ইউনূস

ঢাকায় পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস। তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ক ও তিন বাহিনীর প্রধানরা। সব আনুষ্ঠনিকতা সম্পন্ন করে ড. ইউনূস বিমানবন্দর থেকে বের হবেন। ড. ইউনূসের দেশে ফেরার সময় বিবেচনায় রেখে আজ […]
ট্রাফিকের কাজে ইসলামী ছাত্র আন্দোলন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে ঢাকা-চট্রগ্রাম এর চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ পুল সহ বিভিন্ন জায়গায় ট্রাফিক ভোগান্তি এড়াতে ও রোডের শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে কার্যক্রম করা হয়ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর এর নেতৃত্বে এসকল কার্যক্রম পরিচালিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলন থানা কমিটির সহ-সভাপতি মুহা আমির হামজা, সাধারণ […]
রূপগঞ্জের ট্রাফিক নিয়ন্ত্রণে ও পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থীরা

ঢাকা-সিলেট মহাসড়ক, পূর্বাচলের ৩০০ফুট সড়ক, রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়কসহ রূপগঞ্জের অভ্যন্তরিণ সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে শিক্ষার্থীরা। তারা রাস্তা-ঘাট, হাট-বাজারসহ বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিস্কার ও পরিচ্ছনতায় নিয়োজিত রয়েছে। গত দুই দিন ধরে সকাল১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করছে। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল, বরপা, কাঞ্চন, তারাবো, মুড়াপাড়াসহ বেশ কয়েকটি এলাকার রাস্তা-ঘাটের ময়লা আবর্জনা পরিস্কার […]
আমাদের কেউ ভাবেনি আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাতে গড়াবে: সজীব ওয়াজেদ

বিবিসি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, কোটা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে, সেটি তারা কেউ ধারণা করতে পারেননি। শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে দুই-একদিন আগে থেকে চিন্তাভাবনা করলেও দেশ ছাড়ার ব্যাপারে কোন প্রস্তুতিই ছিল না বলে তিনি দাবি করেছেন। বিক্ষুব্ধ লোকজন গণভবনের দিকে মিছিল করে […]
বোঝা দায় আ’লীগ শীর্ষ নেতাদের কে কোথায়

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মন্ত্রী–এমপিদের পাশাপাশি আওয়ামী লীগের সিংহভাগ নেতাই এখন লাপাত্তা। দলটির কেন্দ্রীয় ও মহানগর ছাড়াও কোনো পর্যায়ের নেতাদেরই খোঁজ মিলছে না। গ্রেপ্তার আতঙ্কে গা–ঢাকা দিয়েছেন প্রায় সব পর্যায়ের প্রভাবশালী নেতা। পাশাপাশি তাদের ঘনিষ্ঠ অনুসারীরাও বন্ধ রেখেছেন মোবাইল নম্বর। বেশির ভাগ নেতা দেশে পরিচিতজন কিংবা স্বজনের বাসাবাড়িতে আশ্রয় নিয়েছেন। আবার অনেকে দেশ ছেড়ে চলে […]
ইন্ডিয়া টুডের প্রতিবেদন//বাড়তি কাপড়-চোপড়ও সঙ্গে নিতে পারেননি শেখ হাসিনা

দেশ ছেড়ে পালানোর সময় শেখ হাসিনা বাড়তি কাপড়–চোপড় নিয়ে যেতে পারেননি। ফেলে যেতে হয়েছে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রও। বুধবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এমন দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। সরকারি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, শেখ হাসিনার সঙ্গে যে দলটি ভারতে পৌঁছেছিল, তারা অত্যন্ত বেদনার মধ্যে ছিল। কারণ, তাদের তাড়াহুড়ো করে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল। ফলে […]
বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতি হাসিনার ভাগ্য স্থির করে দেয়

রয়টার্সের প্রতিবেদন বাংলাদেশের দীর্ঘদিনের নেতা শেখ হাসিনা ব্যাপক বিক্ষোভের মুখে হঠাৎ পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। এতে সিদ্ধান্ত হয়, কারফিউ বলবৎ করতে সেনারা বেসামরিক লোকদের ওপর গুলি চালাবেন না। ওই বৈঠকের আলোচনা সম্পর্কে অবগত দুজন সেনা কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান পরদিন […]
‘১৫ বছরে আওয়ামী সরকার ঋণ করেছে সাড়ে ১৫ লাখ কোটি টাকার বেশি’

১৫ বছরে আওয়ামী সরকার ঋণ করেছে সাড়ে ১৫ লাখ কোটি টাকার বেশি— বণিক বার্তার প্রধান শিরোনাম এটি। এখানে বলা হয়েছে, দেশি ও বিদেশি উৎস থেকে নেওয়া ১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ থেকে পালিয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুয়ায়ী, ২০০৯ সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন, […]
ভারতকে যে চরম উভয় সংকটে ফেলেছেন শেখ হাসিনা

বিবিসি বহু বছর ধরে ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি অতিথিদের অন্যতম হলেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীই থাকুন বা বিরোধী নেত্রী, কিংবা ব্যক্তিগত জীবনে চরম বিপদের মুহুর্তে রাজনৈতিক আশ্রয়প্রার্থী – বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে দিল্লির দরজা তার জন্য সব সময় অবারিত থেকেছে। সেটা ইন্দিরা গান্ধীর জমানাতে যেমন, তেমনি বাজপেয়ী–মনমোহন সিং বা নরেন্দ্র মোদীর আমলেও। কিন্তু […]
যেভাবে পাবেন সেনাবাহিনীর সহযোগিতা

দেশের সার্বিক পরিস্থিতিতে সহযোগিতা ও নিরাপত্তার জন্য সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একই সঙ্গে নিরাপত্তা প্রয়োজনে কয়েকটি সেনা ক্যাম্পে যোগাযোগের নম্বরও দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা […]
বকশীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

রাশেদুল ইসলাম রনি জামালপুরের বকশীগঞ্জে ৪ আগস্ট সরকার পতনের এক দফা আদায়ের লক্ষ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ধ্বংসযজ্ঞ করায় সেসব বর্জ্য অপসারণ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বুধবার (৭ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বর, বকশীগঞ্জ হাইওয়ে থানা, মালিবাগ মোড়, সরকারি […]
বকশীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

রাশেদুল ইসলাম রনি : জামালপুরের বকশীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বকশীগঞ্জ সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট প্রাঙ্গনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বকশীগঞ্জ উপজেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। সংবাদ সম্মেলনে বকশীগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী শাহরিয়ার আহাম্মেদ সুমন বলেন,আপনারা সবাই জানেন গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ […]
রয়টার্সের প্রতিবেদন: সেনাবাহিনীর যে বার্তায় ‘পালিয়ে যান’ শেখ হাসিনা

ছাত্র ও জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার অনেকটা হঠাৎ করেই ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাকে। এর আগে তাকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দেয়, তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমনপীড়ন চালাতে পারবে না। এতেই তার ভাগ্য নির্ধারণ হয়ে যায়। বাংলাদেশ ছাড়ার আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের নিয়ে একটি […]
বিমানবন্দরে আটক হাছান মাহমুদ

বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক হয়েছেন ক্ষমতাচ্যুত সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার পদত্যাগের পর থেকেই লাপাত্তা ছিলেন এই সাবেক মন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার খোঁজের বিষয়ে সরব দেখা গেছে সাধারণ মানুষকে। পুলিশের বিভিন্ন সূত্রে জানা গেছে, […]
