নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
মাসদাইরে সফি খন্দকারের গ্যারেজে জুয়ারবোর্ড,নিয়ন্ত্রন কর্তা রিফাত-রসা!!
ফতুল্লা থানার পিছনে ওয়াকওয়ে’টি জুয়ারী ও মাদক সেবীদের নিরাপদ আস্তানা!
আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা
সৈয়দপুর আলআমিন নগরে মিজান-রাতুল-ইমন-আজিজগংদের মাদকের হাট!
ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মোস্তাকিম গ্রেফতার
সাবেক হুইপ বাবুর এপিএস গ্রেফতার
জেল হত্যা দিবস: যেভাবে খুন করা হয় জাতীয় চার নেতা
আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে কর্মশালা
সেহাচর সপ্রাবি’র কমিটি গঠন; সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মনির 
রাসেল হত্যা মামলা: শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
কাশ্মীর গ্রুপে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-৫, তামা-পিকআপ-টাকা উদ্ধার
সৈয়দপুর আলআমিন নগরে মিজান-রাতুল-ইমনগংদের মাদকের হাট!
এবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে পোশাক শ্রমিকদের অবরোধ
পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের
ফতুল্লায় জসিমগংদের বিরুদ্ধে ওয়ারিস সম্পত্তি দখলের অভিযোগ
মশক নিধন দিবসে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান 
মামুন ডাকাত গ্রেপ্তার: বেরিয়ে এলো সাবেক কাউন্সিলর জোহার আঁতাত ও পৃষ্ঠপোষকতার চাঞ্চল্যকর তথ্য
আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
বক্তাবলীতে মেসির ঘরে আগুন, নেভাতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার মুজাহিদ
সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার-২৩
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী
আমতলীতে ঝুঁকিপূর্ণ খেকুয়ানী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
শেরপুরের শ্রীবরদী সীমান্তে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
আমতলীতে সাত মামলার আসামি চম্পা গ্রেপ্তার
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফতুল্লায় খসরু-মজিবরের ছত্রছায়ায় নাদিম-সোহেলের রমরমা মাদক ব্যাবসা
বকশীগঞ্জে যুবদলের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা
সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, আটক ৩
পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদকসহ গ্রেপ্তার ৮৫
Next
Prev

বিবিসির বিশ্লেষণ // শেখ হাসিনা: গণতন্ত্রের প্রতীক থেকে ‘স্বৈরাচার’

বিবিসি টানা কয়েক সপ্তাহের ছাত্র–জনতার বিক্ষোভ, রক্তক্ষয়, দেশজুড়ে অশান্তি—এমন এক পরিপ্রেক্ষিতে সরকারপ্রধানের পদ আর দেশ দুটিই ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। ক্ষমতাচ্যুত হওয়ার পর গতকাল সোমবার হেলিকপ্টারে করে ভারতে চলে যান ৭৬ বছর বয়সী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। এর পরপরই অসংখ্য মানুষ ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি আবাস গণভবনে ঢুকে পড়েন। আনন্দ–উল্লাসের পাশাপাশি চলে […]

শেখ হাসিনাকে আশ্রয় দেয়া প্রসঙ্গে যা বলছে বৃটেন

শেখ হাসিনা যে পদ্ধতিতে বৃটেনের কাছে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়। ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না বৃটেন। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে এই তথ্য পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। কিয়ের স্টার্মারের নেতৃত্বাধীন যুক্তরাজ্য সরকারের বিদেশ মন্ত্রকের এক কর্মকর্তা জানিয়েছেন,’কঠিন সময়ে ব্যক্তিবিশেষকে আশ্রয় দেয়ার ইতিহাস রয়েছে বৃটেনের। সে ইতিহাস গর্বের। […]

হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশে বিক্ষোভের বিরুদ্ধে দমন-পীড়নের পর দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় দেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। একইসঙ্গে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বানও জানিয়েছে দেশটি। এর মধ্যেই স্টেট ডিপার্টমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র […]

আলীরটেকে হাসিনার পতনে জুয়েল ও খোরশেদের নেতৃত্বে আনন্দ মিছিল

জাগো নারায়ণগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারী ও জনতার তীব্র প্রতিরোধের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের সংবাদে আনন্দ মিছিল করেছে আলীরটেক ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবদল। মঙ্গলবার (৬ আগষ্ট)  সকালে ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ জুয়েল ও সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। এ সময় মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেয়া […]

পালানোর সময় পলক আটক

পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন জুনাইদ আহমেদ পলক। আজ মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন।

দেশ ছাড়ার আগেও বলপ্রয়োগ করতে চেয়েছিলেন হাসিনা

‘পরিস্থিতি যখন নাগালের বাইরে চলে গেছে, হাজার হাজার ছাত্র-জনতা গণভবনের দিকে ঢুকছেন’ গোয়েন্দা সংস্থার এমন তথ্য পাওয়ার পর সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর তড়িঘড়ি আকাশপথে পলায়ন করেন তিনি। বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়েছেন হাসিনা। তবে এই সিদ্ধান্তের জন্য প্রথমে মোটেই প্রস্তুত ছিলেন না তিনি। বরং […]

খালেদা জিয়া মুক্ত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। আরো বলা হয়েছে, […]

দিল্লিতে গোপন আশ্রয়ে শেখ হাসিনা, ভবিষ্যৎ নিয়ে ভাববার সময় দিয়েছে ভারত

আনন্দবাজারের প্রতিবেদন ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। আপাতত তিনি আশ্রয় নিয়েছেন বন্ধু-প্রতিম দেশ ভারতের দিল্লিতে। আপাতত তাকে দিল্লিতে থাকার অনুমতি দিলেও স্থায়ীভাবে তাকে রাজনৈতিক আশ্রয় দেবে কিনা ভারত সেই সিদ্ধান্ত হবে দিল্লিতে হতে যাওয়া সর্বদলীয় বৈঠকে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে এমনটিই। মঙ্গলবার বাংলাদেশের পরিস্থিতি […]

‘গুম’ হওয়া ব্যক্তিদের স্বজনদের তথ্য জানাবে ডিজিএফআই

‘আয়নাঘরের বন্দিদের’ বিষয়ে আগামীকাল বুধবার সকালে পরিবারদেরকে জানানো হবে জানিয়েছে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই)। গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’ মঙ্গলবার ডিজিএফআই সদর দপ্তরে বন্দিদের মুক্তির বিষয়ে জানতে চাইলে সংস্থাটির পরিচালক (অ্যাডমিন) আজমিন তামজিদ একথা জানান। তিনি বলেন, এখানে কোনো বন্দি নেই। বন্দিদের বিষয়ে আগামীকাল সকালে আপডেট জানানো হবে। ডিজিএফআই সদর […]

শেখ হাসিনার উত্থান-পতন, যেভাবে দেখছে আনন্দবাজার

প্রধানমন্ত্রী দেশত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়েছেন। তার পরেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সাংবাদিক সম্মেলন করে দেশে অন্তর্বর্তী সরকার গড়ার কথা ঘোষণা করেন। অগস্ট মাসের প্রথম সোমবার। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তখনও অশান্ত। সরকার উৎখাতের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সাড়ে ১৫ বছরের শাসনের […]

দেয়াল টপকে কোথায় গেলেন সাবেক ডিবিপ্রধান হারুন?

শেখ হাসিনা সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পরে দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন। কিন্তু হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি। শেষে দুপুরে হারুন পুলিশ সদর দপ্তরের দেয়াল […]

আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রী এমপিরা কোথায়

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের খোঁজ মিলছে না। খোঁজ মিলছে না বিদায়ী সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের। আওয়ামী লীগ দলীয় এমপিদেরও অনেকেই লাপাত্তা। সোমবার দুপুরে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পর ছাত্র-জনতা রাস্তায় নেমে আসেন। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়, দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় এবং তেজগাঁওয়ের ঢাকা জেলা […]

সারা দেশে ব্যাপক হামলা ভাঙচুর আগুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ ও লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে গতকাল সোমবার ঢাকাসহ সারা দেশে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা, আওয়ামী লীগের অফিস ও এমপি-মন্ত্রী-নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের আবাসিক ভবন জাজেস কমপ্লেক্সে গতকাল সোমবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রধান বিচারপতির বাসভবন রাজধানীর […]

ব্যাপক উত্থান শেয়ারবাজারে, দরপতন সালমান এফ রহমানের কোম্পানির

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে দেশে গত তিন সপ্তাহের অচলাবস্থার অবসান হয়েছে। স্বস্তি ফিরেছে জনমনে। এর প্রতিফলন দেখা যাচ্ছে শেয়ারবাজারেও। মঙ্গলবার সকাল ১০টায় লেনদেন শুরুতেই ব্যাপক উত্থান হয়েছে তালিকাভুক্ত প্রায় সব কোম্পানির শেয়ারদরে। শেয়ারবাজার খোলার পর প্রায় সব শেয়ারের দর বাড়লেও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারের দরপতন হয়েছে। একই অবস্থায় […]

সর্বদলীয় বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যে বার্তা দিল ভারত

ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে দলীয় বৈঠক ডাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে বৈঠকে বাংলাদেশের বিষয়ে ব্রিফিং দিয়েছে দেশটি। মঙ্গলবার বৈঠক শেষে ব্রিফিং করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খবর এনডিটিভির। বৈঠকে আইনপ্রণেতাদের উদ্দেশে জয়শঙ্কর বলেন, এটি একটি চলমান ঘটনা। সরকার সঠিক সময় বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে […]

বিশ্ব সংবাদমাধ্যমে শেখ হাসিনার দেশত্যাগের খবর

সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ত্যাগের আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। কিন্তু সেই সুযোগও পাননি। আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র […]

গণভবন থেকে যে যা পারছে নিয়ে যাচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন। এই খবর ছড়িয়ে পরার পর গণভবনে ঢুকে পড়েছে লাখো জনতা। সেখান থেকে কেউ কেউ বিভিন্ন জিনিসপত্রও নিয়ে যাচ্ছেন বলে দেখা গেছে। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। তাঁদের গণভবনের মাঠে হাত উঁচু করে উল্লাস করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভবন থেকে মাছ-মুরগিসহ আসবাবপত্র নিয়ে যাওয়ার ভিডিও […]

এক দাবির তৃতীয় দিনের মাথায় দেশ ছাড়লেন শেখ হাসিনা

গত শনিবার (৩ আগস্ট) সরকারের পদত্যাগের এক দাবি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রবিবার (৪ আগস্ট) থেকে শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আসহযোগ আন্দোলন। আগামী মঙ্গলবার (৬ আগস্ট) ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পরিবর্তন করে আজ সোমবার (৫ আগস্ট) নির্ধারিত করা হয়। গতকাল রবিবার থেকেই রাজধানী ঢাকায় আসতে শুরু করে সর্বস্তরের মানুষ। এরমধ্যেই […]

শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন, সঠিক পথে অগ্রসর হবো: আসিফ নজরুল

সেনা সদর দপ্তরে অবস্থান করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল ছাত্র-জনতাকে ধৈর্য ধারণ করতে বলেছেন। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। একই সঙ্গে বড় সুখবর এবং ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী সঠিক পথে অগ্রসর হওয়ার আশ্বাসও দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক। সোমবার (৫ আগস্ট) বিকেল সোয়া ৩টায় নিজের ফেসবুক পেজে দেওয়া ৩৮ সেকেন্ডের […]

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন

রাজধানীতে ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে এখন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। সোমবার (০৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। এর আগে সেনাপ্রধান জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সহিংসতা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয়া করে […]

অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে: সেনাপ্রধান

অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে বলে জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবারে দুপুর পৌনে ৪টার দিকে সেনা সদর দপ্তরে জাতির উদ্দেশে ভাষণে সেনাপ্রধান এ কখা জানান। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। […]

error: Content is protected !!