‘পদত্যাগ’ করে বোনকে নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছেড়েছেন বলে জানা গেছে। সোমবার দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা […]
নারায়ণগঞ্জে আ’লীগ অফিস ও রাইফেল ক্লাবে আগুন

নারায়ণগঞ্জ শহরের রাইফেল ক্লাব ও ফতুল্লা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড তল্লা আওয়ামী অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটেছে। একই সময়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদে ভাংচুরের ঘটনা ঘটে। এছাড়া ফতুল্লায় পঞবটি পুলিশবক্স ভাংচুরের খবর পাওয়া গেছে। রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, একদফা দাবিতে আন্দোলনকারী ছাত্র-জনতা সকাল থেকেই নারায়ণগঞ্জের […]
নাশকতাকারীরা সন্ত্রাসী, শক্ত হাতে দমন করুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা নাশকতা করছে, তারা কেউই ছাত্র নয়। তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই। আজ রোববার নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকের পর প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে আজ বেলা ১১টার পর গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি সঙ্গে বৈঠক করেন কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী […]
সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে ফতুল্লায় মানববন্ধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সারাদেশে সাংবাদিক নিহত ও আহত হওয়ার প্রতিবাদে ফতুল্লায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ আগস্ট) বেলা ১১টায় ফতুল্লা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরু ইসলাম […]
শিক্ষার্থীদের পাশে খাবার ও পানি নিয়ে সাধারন মানুষ!

ষ্টাফ রিপোর্টার: সকাল থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে যখন বিভিন্ন স্লোগানে মুখরিত চলছিলো চলমান কোটা সংস্কার আন্দোলন তখন শিক্ষার্থীদের তৃষ্ণা মেটাতে কেউ এগিয়ে আসে পানি নিয়ে।এভাবে সকাল গড়িয়ে যখন আস্তে আস্তে দুপুর হতে শুরু করেছে তখন অভিভাবক সহ সাধারণ মানুষ শিক্ষার্থীদের সাথে একতা প্রকাশ করে কেউ বা বিস্কুট, কেউ বা কলা আবার কেউ রান্না করা খাবারও […]
আমরা চাচ্ছি আপনেরা স্বেচ্ছায় পদত্যাগ করবেন -রফিউর রাব্বী

ষ্টাফ রিপোর্টার: গনহত্যার বিচার,আটক শিক্ষার্থী -জনতার মুক্তি, গণগ্রেফতার বন্ধ,কারফিউ প্রত্যাহার ও গণহত্যার দায় শিকার করে শিক্ষার্থীদের দাবী মেনে নেওয়ার দাবীতে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে দ্রোহের গান ও কবিতা অনুষ্ঠিত হয়। ৩ রা আগষ্ট বিকেল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক জোট। সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ধীমান সাহা জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে […]
নগরীতে শান্তিপূর্ণভাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল

ষ্টাফ রিপোর্টার: শেখ হাসিনার সরকার এই মুহূর্ত বাংলা ছাড়, ছিঃছিঃ হাসিনা লজ্জায় বাঁচিনা,আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো, এক দফা এক দাবী খুনি হাসিনার পদত্যাগ ” এভাবেই সকাল থেকে বিভিন্ন স্লোগানের ধ্বনিতে প্রকম্পিত হতে থাকে নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনার। শিক্ষার্থীর আন্দোলনকে একতা প্রকাশ করে জড়ো হোন অভিভাবক, চিকিৎসক সহ সাধারণ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। ৩ […]
সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বন্ধু পলাতক

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে জিয়াউর রহমান (৩৫) নামের এক হোসিয়ারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে সানারপাড় রহিম মার্কেট বটতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, আর্থিক লেনদেনের জেরে তাঁর বন্ধু হিজবুল এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। বর্তমানে তিনি পলাতক আছেন। জিয়াউর রহমান গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার বড়কান্দি গ্রামে। তিনি […]
আমলাপাড়ায় ৫০ উর্ধ্ব কফি হাউজের নতুন কার্যালয়ের উদ্বোধন

জাগো নারায়ণগঞ্জ সামাজিক সংগঠন ৫০ উর্ধ্ব কফি হাউজের অস্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ আগষ্ট) বাদ মাগরিব শহরের কেবি সাহা রোড আমলাপাড়ায় এ উপলক্ষে মিলাদ দোয়া মাহফিল সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫০ উর্ধ্ব কফি হাউজের উপদেষ্ঠা ক্যাপ্টেন মোঃ রফিক […]
এই আন্দোলন এখন আর কোটা সংস্কারে সীমাবদ্ধ নেই

আলজাজিরার সাক্ষাৎকারে প্রাপ্তি তাপসী ছবি: সংগৃহীত কোটা সংস্কার আন্দোলন ঘিরে গোটা দেশে বিরাজ করছে এক অস্থির পরিস্থিতি। মাঝে কারফিউ দিয়ে সেনাবাহিনী নামিয়ে সরকার আন্দোলনকে দমানোর চেষ্টা করলেও ফের রাস্তায় নামতে শুরু করেছে ছাত্ররা। এবার ছাত্রদের সঙ্গে যোগ দিচ্ছে আরও অনেকে। সব মিলিয়ে টালমাটাল পরিস্থিতি। এই আন্দোলনে এরইমধ্যে নিহত হয়েছেন ২০০ এর বেশি মানুষ। এই হত্যাকাণ্ডের […]
গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই। তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না। শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন। কোটাবিরোধী আন্দোলনের সময় প্রতিটি হত্যাকান্ডের বিচারের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি […]
বাংলাদেশ নিয়ে উদ্বেগ জানিয়ে ব্লিঙ্কেনকে ২২ সিনেটরের চিঠি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি দিয়েছেন দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ২২ জন সদস্য। দেশটির মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সিনেট সদস্য ক্রিস ভ্যান হোলেন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। ক্রিস ভ্যান হোলেন ছাড়াও বাকি সিনেটরা হলেন- সিনেট সদস্য এডওয়ার্ড জে মার্কি, সিনেট […]
সড়ক অবরোধ করে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিক্ষোভ করছেন কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনারে এই কর্মসূচিতে অংশ নিয়ে কয়েক হাজার শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা গেছে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীরা। নগরীর চাষাড়া শহীদ মিনারে জড়ো হয়ে পরে কর্মসূচি পালনে সড়কে নামেন আন্দোলনকারীরা। পরে সেখান থেকে […]
সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসার সুযোগ আর নেই : নাহিদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান প্রত্যাখ্যান করেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির সমন্বয়ক নাহিদ ইসলাম শনিবার (৩ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাদের এ অবস্থান স্পষ্ট করেন। একই সঙ্গে রোববার (৪ আগস্ট) ডাকা অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনতাকেও রাস্তায় নামার অনুরোধ করেছে বৈষম্যবিরোধী […]
শহরে মহানগর ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:বৈষম্যবিরোধী ছাত্র ছাত্রী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ মহানগর ছাত্র মজলিসের উদ্যোগে। ২রা আগষ্ট শুক্রবার বাদ জুম্মা ডিআইটি জামে মসজিদের সামনে থেকে গনমিছিলটি বঙ্গবন্ধু সড়ক হয়ে দুই নাম্বার গেইট হয়ে পুনরায় ডিআইটি মসজিদে এসে সমাপ্তি হয়। চলমান কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতারকৃত […]
এএফপি’র রিপোর্ট // খুব কাছ থেকে গুলি মর্মান্তিক সংঘর্ষের ছবি প্রকাশ পাচ্ছে

বার্তা সংস্থা এএফপি এক রিপোর্টে বলেছে, দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেয়া এবং আবার তা চালু হওয়ার পর লাখ লাখ বাংলাদেশি অনলাইনে ফিরেছেন। তারা নিজেদের ঘরের ভেতর বন্দি করে রেখেছিলেন। এ সময়ে তারা যেসব কথা শুধু শুনেছেন, তাদের অনেকে পুলিশের সেই ভয়াবহ দমনপীড়নের দৃশ্য দেখে স্তব্ধ। গত মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে […]
বন্দর থানার ওসি, সেকেন্ড অফিসারসহ ৪ জন বদলি

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ও সেকেন্ড অফিসারসহ আরও ২ এএসআইসহ ৪ জনকে বদলি করা হয়েছে। ওসি গোলাম মোস্তফাকে চট্রগ্রাম রেঞ্জে ও সেকেন্ড অফিসার এসআই সাইফুল ইসলাম পাটোয়ারীকে কুড়িগ্রাম ও এএসআই দ্বীন ইসলাম ও এএসআই ইকবালকে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার থেকে এ বদলি আদেশ দেয়া হয়। ওসিসহ ৪ […]
নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের প্রার্থনা ও মহাসড়কে বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নারায়ণগঞ্জ শহরে ও সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রার্থনা ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর শহরের ডিআইটি মসজিদ এলাকায় আন্দোলনে নিহতদের ও আহতদের জন্য দোয়া ও দোয়া শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অপরদিকে, সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুপুর আড়াইটা হতে সাড়ে তিনটা পর্যন্ত বিক্ষোভ […]
কারাবন্দি ৩৭ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা কিংবা নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত ৩৭ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালতে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে পরীক্ষার্থী বিবেচনায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত। এসব পরীক্ষার্থী ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় গ্রেফতার হয়ে কারাগারে […]
আড়াইহাজারে গভীর রাতে বোরকা পরে ঘরে ঢুকে ব্যবসায়ীকে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গভীর রাতে ঘরের ভেতর ঢুকে আলমগীর হোসেন (৪০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে আড়াইহাজারের গোপালদী পৌরসভার সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলমগীর সোনাকান্দা এলাকায় মৃত শরাফত আলীর ছেলে। এসময় তার স্ত্রী আসমা আক্তার (৩৫) ছুরিকাঘাতে আহত হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে […]
ময়নাতদন্ত ছাড়াই বহু মরদেহ দাফন, মৃত্যুর কারণ চাপা পড়ার আশঙ্কা

সংঘাত–সহিংসতাসহ যে কোনও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত করা বিধান রয়েছে বাংলাদেশের প্রচলিত আইনে। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সম্প্রতি সারা দেশে যে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন, তাদের একটি বড় অংশকেই সমাধিস্থ করা হয়েছে ময়নাতদন্ত না করেই। ঠিক কতগুলো মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে বিভিন্ন হাসপাতাল […]
