গিয়াসের ২ ছেলে কতৃক মান্নান সমর্থকদের উপর হামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গিয়াস উদ্দিনের দুই ছেলে ও তার কর্মীদের বিরুদ্ধে সদ্য নির্বাচিত নারায়ণগঞ্জ–৩ আসনে বিএনপি সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। এতে দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় […]
রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা নিক্ষেপ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি কার্যালয় লক্ষ্য করে এ হামলা করা হয়। ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ–সভাপতি আব্দুল আউয়াল জানান, ভোর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের জানালার গ্লাস ভেঙে ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কার্যালয়ের ভেতরে থাকা মালামালসহ বিএনপির প্রতিষ্ঠাতা […]
ফতুল্লায় নগদ টাকা ও ডাকাতির মালামালসহ গ্রেপ্তার ২

ফতুল্লায় নগদ টাকা ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো বরগুনা জেলার আমতলী থানার আবদা সড়কের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে মো. অলিউল্লাহ হাওলাদার (৩০) এবং আমতলী পৌরসভার আনোয়ারের ছেলে মো. জাকারিয়া (২৮)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক চারটার দিকে ফতুল্লার মুসলিম নগর নয়াবাজার এলাকায় মো. আব্দুল বাতেনের বাড়ির […]
সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

সরাসরি জনগণের ভোটে নির্বাচিত নিম্নকক্ষ বা ‘জাতীয় সংসদ’ রাষ্ট্রের চালিকাশক্তি। দেশের বাজেট এবং অর্থ সংক্রান্ত সব বিল পাশের একচ্ছত্র ক্ষমতা নিম্নকক্ষের হাতেই থাকবে। তবে অর্থবিল ছাড়া অন্য যেকোনো বিল পাশের ক্ষেত্রে দুই কক্ষের সমন্বয় প্রয়োজন হবে। সংসদের উচ্চকক্ষ প্রধানত নিম্নকক্ষ থেকে পাশ হওয়া বিলগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে। এটি একটি ‘দ্বিতীয় চিন্তার’ সুযোগ তৈরি করবে। ত্রয়োদশ […]
নুরের হাত ধরে প্রথমবার আ.লীগের ঘাঁটিতে আসন পেল বিএনপি

দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী–৩ আসন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১ সালের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত দলটির দখলে ছিল আসনটি। কখনও কোনো নির্বাচনে এ আসনে জয়লাভ করতে পারেনি বিএনপি। তবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এই প্রথম পটুয়াখালী–৩ আসন দখলে নিতে পেরেছে বিএনপি। গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপির […]
নারায়ণগঞ্জ-৫ আসনে ফের ভোট গণনার দাবিতে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ-৫ আসনে ফের ভোট গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দেয়ালঘড়ি প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এই দাবি করেন তিনি। মামুন বলেন, ‘মানুষ এই রায় মানতে পারছে না। তবে আমি পরাজিত হয়ে মেনে না […]
জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল?

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হয় ৩০০ আসনে। অর্থাৎ পুরো বাংলাদেশকে ৩০০ ভাগে ভাগ করা হয় এবং প্রতিটা জায়গা থেকে জনসাধারণ তাদের প্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠান তাদের প্রতিনিধিত্ব করার জন্য। তথ্যসুত্রঃ বিবিসি বাংলা কোনো রাজনৈতিক দল যদি এককভাবে এই ৩০০ আসনের মধ্যে ২০০ বা তার বেশি, মানে তিন ভাগের দুই ভাগ আসনে পায় তখন তাকে […]
ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে

জুলাই সনদ বাস্তবায়নের উদ্দেশ্যে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ ভোট জয়লাভ করেছে। এর ফলে দেশের শাসনব্যবস্থায় আসছে ব্যাপক পরিবর্তন। জাতীয় সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নিয়োগ দেওয়া হবে। সংসদে নারীদের প্রতিনিধিত্বও বাড়ানো হবে। দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের […]
তারেক রহমানের মন্ত্রিসভায় দেখা যেতে পারে যাদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান খুব শিগগিরই সম্পন্ন হওয়ার কথা। সূত্র বলছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠানের সম্ভাবনা সবচেয়ে বেশি। নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথগ্রহণ ও আনুষ্ঠানিক প্রস্তুতি সংসদ সচিবালয়ে সম্পন্ন হবে। বিএনপির নেতাকর্মীরা বলছেন, নতুন মন্ত্রিসভা হবে নবীন ও প্রবীণের […]
নারায়নগঞ্জের সব আসনেই জামানত হারিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা ভোটে ব্যর্থ হয়েছেন। ফলে জেলার সবকটি আসনেই দলটির প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নারায়ণগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ ইমদাদুল্লাহ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ১৮৬ ভোট। একইভাবে নারায়ণগঞ্জ-২ আসনে মো. হাবিবুল্লাহ পেয়েছেন ৫ হাজার ২৬৫ ভোট। এই দুই আসনেই প্রতিদ্বন্দ্বী […]
নবনির্বাচিত এমপি মান্নানকে সাবেক সাংসদ খোকার শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দুই বারের সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এক বিবৃতিতে লিয়াকত হোসেন খোকা বলেন, জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন হিসেবেই আজহারুল ইসলাম মান্নানের এ বিজয় অর্জিত হয়েছে। তিনি উল্লেখ করেন, এ বিজয় কেবল রাজনৈতিক সাফল্য নয়, বরং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার […]
ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা

ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার পরিশ্রুতি ব্যক্ত করেন বিএনপির এই নেতা। এদিকে আওয়ামী লীগের ওই কার্যালয় খুলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে […]
লায়ন ম্যান বিএনপি নেতা টিপুর একক কারিশমায় এমপি হলেন আবুল কালাম

জাগো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব, বিএনপি নেতা কর্মীদের প্রাণ,রাজপথের লড়াকু সৈনিক,এককালের তুখোড় ছাত্র নেতা,কর্মীদের বিপদের সঙ্গী,একাধিকবার কারানির্যাতিত নেতা লায়ন ম্যান এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর একক কারিশমায় নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি নির্বাচিত হলেন বর্ষিয়ান নেতা আবুল কালাম। এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সুযোগ্য নেতৃত্ব, নিষ্ঠার সাথে কর্তব্য পালন, নেতাকর্মীদের মধ্যে ঐক্যবদ্ধতা […]
কে পড়াবেন নতুন সরকারের শপথ ?

সারা দেশে ২৯৯ আসনে গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণেভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ৯ ঘণ্টা চলে ভোটগ্রহণ। পরে গণনা শুরু হয়। রাতের মধ্যেই ঘোষণা হয়ে যায় নির্বাচনি ফল। নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলে দেখা যাচ্ছে, বিএনপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। […]
নারায়ণগঞ্জে ৪ আসনে বিএনপির জয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি একটি আসনে জামায়াত জোট থেকে জয় পেয়েছেন এনসিপির প্রার্থী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৫টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির এই ফল ঘোষণা করেন। নারায়ণগঞ্জ-১ আসন নারায়ণগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ১ […]
ফতুল্লায় ভোট শেষে কেন্দ্রের ভেতরে স্বতন্ত্র প্রার্থী শাহ আলম, থমথমে পরিস্থিতি

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটগ্রহণ শেষে ফতুল্লার ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটের সময় শেষে স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের ভেতরে প্রবেশ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ৪টা ৩৫ মিনিটে ভোটকেন্দ্রে এ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভোটগ্রহণ শেষ হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম কেন্দ্রে প্রবেশ করেন। […]
ক্ষমতায় বসেই বড় অর্থ সংকটে পড়বে নতুন সরকার

নতুন সরকার পাচ্ছে ভঙ্গুর অর্থনীতি আসছে নতুন নির্বাচিত সরকার একটি স্বস্তিদায়ক অর্থনীতি পাচ্ছে না। পাচ্ছে কঠিন চ্যালেঞ্জিং, অস্বস্তিদায়ক ও বন্ধুর পথে এগোনোর অর্থনীতি। ভঙ্গুর এই অর্থনীতিতে গতি ফেরাতে নতুন সরকারকে অজনপ্রিয় অনেক সিদ্ধান্তই হয়তো নিতে হবে। এসব সিদ্ধান্তের বেশির ভাগই আসবে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) চাপ থেকে। এদিকে আইএমএফের চাপ এড়িয়ে যাওয়াও নতুন সরকারের জন্য […]
বাংলাদেশের ইতিহাসে কেন আলাদা এই নির্বাচন?

বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিনেও প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে পাল্টাপাল্টি অভিযোগ জানিয়েছে। জুলাই গণ-অভ্যত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারের সংসদ নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের রাজনৈতিক ভবিষ্যত, এমন কথা বলছে সংশ্লিষ্ট সব পক্ষ। কেমন হবে ভোট- এই প্রশ্নও রয়েছে আলোচনার কেন্দ্রে। ত্রয়োদশ জাতীয় সংসদের এই নির্বাচনের প্রেক্ষাপটটা […]
নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউলের নির্বাচন বর্জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ৩টা ২০ মিনিটে সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোটের অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা […]
মা-বোনরা রোদে কষ্ট করছে, ভোট গ্রহনে ধীর গতির অভিযোগ কাসেমীর

নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি জোট মনোনীত পদপ্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী ভোটগ্রহণে ধীরগতি নিয়ে অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার এনায়েত নগর ইউনিয়ন পরিষদ এর মুসলিম নগর এলাকা ১,২, ৩, ৪, ৫ কেন্দ্র পরিদর্শন করেন মুফতি মনির হোসেন কাসেমী। কেন্দ্রগুলো পরিদর্শন শেষে মুফতি মনির হোসেন বলেন, ‘ধর্মগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ নং কেন্দ্রে অত্যন্ত […]
নির্বাচনী পরিবেশ অত্যন্ত চমৎকার-আবুল কালাম

নারায়ণগঞ্জ–৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “আমি ধানের শীষ প্রতীকের প্রার্থী। ১৮ বছর পরে আজকে এই ভোটে অংশগ্রহণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করতেছি। পরিবেশটা এই মুহূর্তে অত্যন্ত চমৎকার আছে। আমার দৃঢ় বিশ্বাস আজকের দিনটি অত্যন্ত ঐতিহাসিকভাবেই নির্মিত হবে এবং আজকে মানুষের প্রত্যাশিত যে ভোট প্রদানের অধিকারটি সেটি নতুন করে […]
