আওয়ামী নাশকতা ঠেকাতে কুতুবপুর ইউনিয়ন যুবদলের প্রতিবাদ মিছিল

ষ্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের লকডাউন ও নাশকতা প্রতিহত করতে কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজের নেতৃত্বে প্রতিবাদ মিছিল। ১২ নভেম্বর সকালে চিতাশাল থেকে শুরু করে নুর বাগ হয়ে শাহী বাজার এসে মিছিলটি শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দিন ইসলাম দিলু, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মামুন প্রধান,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন রানা, […]
ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুরে বিজিবি মোতায়েন

রাজধানীসহ ঢাকা ও আশপাশের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকালে শরীফুল ইসলাম জানান, ঢাকা, নায়ারণগঞ্জ ও গাজীপুরে বিজিবির ১৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন। ঢাকা মহানগর এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন […]
নতুন ৫ মামলায় সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্টের আবেদন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টে জামিন আটকাতে আরও ৫টি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখাতে আবেদন করেছে পুলিশ। গণঅভ্যুত্থানের সময় হামলা করে হত্যার অভিযোগে ফতুল্লা থানায় দায়ের করা চারটি হত্যা মামলায় এবং সদর থানা পুলিশের কাজে বাধা প্রদানের মামলায় সোমবার ও মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে […]
পালিয়ে গিয়েও হাসিনার সন্ত্রাস থামছে না: প্রেসসচিব

দেশ ছেড়ে পালিয়ে গিয়েও স্বৈরাচার খুনি শেখ হাসিনার সন্ত্রাস থামছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, গত কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের পলাতক নেতাদের উসকানিতে দেশের বিভিন্ন […]
সিদ্ধিরগঞ্জে বৈষম্য মামলার আসামি সন্ত্রাসী মনির ও আলাউদ্দিন এখনও প্রকাশ্যে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র হত্যা মামলার আসামী সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সহ-সভাপতি মনির খান ও যুগ্ম সম্পাদক আলাউদ্দিন প্রকাশ্যে ঘুড়ে বেড়ালেও গ্রেফতার করছে না পুলিশ। এসব আওয়ামী দোসরদের বিরুদ্ধে হত্যা মামলার আসামী হয়েও প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মসূচি পালন করার অভিযোগ রয়েছে। বিভিন্ন ভাবে অংশ নিচ্ছে সরকার বিরোধী কর্মকান্ডে এলাকায় থেকে লোকজন […]
মাকসুদ বনাম মাসুদের খেলার পুরস্কারের দিকে তাকিয়ে সর্বসাধারন!

প্রসঙ্গ- এয়োদশ জাতীয় নির্বাচন বন্দর প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরব হয়ে উঠেছে নারায়ণগঞ্জ-৫ আসন। এ ক’দিন দেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র একাধিক প্রার্থী তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণায় মত্ত থাকলেও গত ২ নভেম্বর প্রাথমিকভাবে শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদকে দলীয় […]
বন্দরে ডেবিল হান্ট অভিযানে যুবলীগ কর্মী হৃদয় গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি: বন্দরে অপারেশন ডেবিল হান্ট অভিযানে মেহেদী হাসান হৃদয় (২৮) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবলীগ কর্মী মেহেদী হাসান হৃদয় বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের লক্ষনখোলা এলাকার মাকসুদুল হক মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে বন্দর থানার দায়েরকৃত ১৮(২)২৫ নং মামলায় মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (১০ […]
বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৩

বন্দর প্রতিনিধি: বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর থানার নবীগঞ্জ কামাল উদ্দিন মোড় এলাকার হাবিবুল্লাহ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হাসান (৩৬) ও একই থানার নবীগঞ্জ রুপনগর এলাকার কিতাব আলী মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সুমন (২৮) এ ছাড়াও বন্দর থানার মুরাদপুর এলাকার […]
তোলারাম কলেজে ছাত্রদলের রোষানালে স্বেরাচারী দোসর হাতেম!

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে অনুষ্ঠিত উদ্যোক্তা সম্মেলনে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। উদ্যোক্তা সম্মেলনটি আয়োজন করেছিল ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক–শিক্ষার্থী, স্থানীয় উদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ […]
রূপগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের গোপন বৈঠক চলাকালে আটক ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিতে গোপন মিটিং চলাকালে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের করাটিয়া এলাকায় হোম টাউন সিটি প্রকল্পের ভেতরের বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন ভোলাব ইউনিয়ন যুবলীগের ৮নং ওয়ার্ডের সহ-সভাপতি আমির হোসেন (৪৫), একই ওয়ার্ড যুবলীগের […]
ফতুল্লা ডিআইটি মাঠে আওয়ামী দোসর কেনু মাসুদের চাঁদাবাজি তুঙ্গে !

ষ্টাফ রিপোর্টার: নাম তার মাসুদ খান যিনি কেনু মাসুদ @ পলিথিন মাসুদ @ ফে মাসুদ হিসেবেই ফতুল্লার সর্বজনে ব্যাপক সুপরিচিত। এক সময়ে ফতুল্লার ডিআইটি মাঠে চোলাই মদ বিক্রি করাই ছিল যার অন্যতম পেশা। পাশাপাশি থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম.শওকত আলীর জুয়ার আসরের নাল উত্তোলন করতো। ২০০৮ সালে আওয়ামীলীগ সরকারের ক্ষমতায়নের পর থেকেই আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী […]
উপজেলা কৃষি অফিসারের উপর হামলার প্রতিবাদে শ্রীবরদীতে কলম বিরতি

এজেএম আহছানুজ্জামান ফিরোজ , শেরপুর প্রতিনিধি শেরপুরের নকলা উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে শ্রীবরদী উপজেলা কৃষি অফিস কার্যালয়ের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা কলম বিরতি পালন করেছেন। হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে ১১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টা […]
জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা, তাদের সঙ্গে জোট সম্ভব নয়: হাসনাত আবদুল্লাহ

ষ্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা, তাদের সঙ্গে এনসিপির জোট সম্ভব নয়। দেশের সামগ্রিক স্বার্থে আমরা সবসময় ছাড় দিয়ে আসছি। আমরা সংস্কারের পক্ষে জাতীয় ঐকমত্যের প্রশ্নে সবসময় ছাড় দিয়ে আসছি। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শহরের […]
আমতলীতে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

মাইনুল ইসলাম রাজু আমতলী বরগুনা প্রতিনিধি পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানবিক বিনিয়োগের বার্তা নিয়ে বরগুনার আমতলী উপজেলার ঘঠখালী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘স্বপ্নছোঁয়া তরুবীজ কর্মসূচি’। স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে এই আয়োজনে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাদককে ‘লাল কার্ড’ দেখানোর শপথ করানো হয়। আজ ঘঠখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের […]
নকলায় কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন

রাশেদুল ইসলাম রনি : শেরপুর জেলার নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর অমানবিক শারীরিক হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বকশীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত […]
বক্তাবলীতে মারামারি মামলায় মনির মেম্বার জেলহাজতে

জাগো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর প্রসন্ননগরে মারামারি মামলায় জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিজ্ঞ আদালত। সোমবার (১০ নভেম্বর) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ আদালত থেকে গারদে নিয়ে যায়।সেখান থেকে বিকালে নারায়নগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য প্রসন্ননগর গ্রামের ব্যবসায়ী […]
বন্দরে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবেদনে কালক্ষেপন

স্টাফ রিপোর্টার : বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির ১৫ নং সদস্য (সহ দপ্তর সম্পাদক) দায়িত্বে থাকা এস.এম আপেল মারুফেরর বিরুদ্ধে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ওই শিক্ষার্থীর ধর্ষণের আলামত ও সঠিক বয়স নির্ধারণের জন্য প্রতিবেদন চেয়ে জেলা সিভিল সার্জনের কাছে আবেদন করেছে পুলিশ। কিন্তু গত দুই সপ্তাহেও প্রতিবেদন না আসায় জেলা […]
রূপগঞ্জের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জে মাদক মামলায় ফাহিম (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ফাহিম রূপগঞ্জের চনপাড়া এলাকার নাছির মিয়ার ছেলে। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২৪ সালের ১৬ মে রূপগঞ্জের চনপাড়া এলাকা থেকে ৫৪০ পুরিয়া হেরোইনসহ ফাহিমকে গ্রেপ্তার […]
আ’লীগ নেতা মামুনের কান্ড! ১৬ হাজার টাকায় ৭০ হাজার টাকা লাভ!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুনের বিরুদ্ধে ১৬ হাজার টাকায় ৭০ হাজার টাকা লাভ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় ঈদের গরু বাবদ ৭০ হাজার টাকার জিম্মাদারের টাকা প্রায় ৩ বছর অতিবাহিত হলেও এখনো পর্যন্ত সে টাকা পরিশোধ করেনি বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়,পূব মসিনাবন্দ, গোগনগর […]
আড়াইহাজারে আল আমিনের নির্দেশে সন্ত্রাসী হামলায় আহত -৬

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার খাগকান্দা দক্ষিণ নয়াপাড়া এলাকায় সন্ত্রাসী আল আমিনের নির্দেশে অপর সন্ত্রাসী মঞ্জুর হোসেন বাহিনী হামলা চালিয়ে ৬ জনকে রক্তাক্ত জখম করেছে। কবির হোসেন পিতা চান মিয়া, সাং- খাগকান্দা দক্ষিণ নয়াপাড়া (ইউনিয়ন, খাগকান্দা) বাদী হয়ে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাতে উল্লেখ করেন বিবাদী মোঃ আল আমিন পিতা-মৃত খোরশেদ আলী, […]
অধ্যাপক রেজাউল করিমকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির শুভেচ্ছা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালিতে ষ্টাফ রিপোর্টার: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি করেছে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। সোমবার (১০ নভেম্বর) সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি সোনারগাঁও থেকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় পৌছলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানায়। এসময় উপস্থিত […]
