১৩ তারিখে অরাজকতার চেষ্টা হলে বাড়ির ইট খুলে নেয়া হবে – অ্যাড.শরীফ মোল্লা

ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শরীফ হোসেন মোল্লা বলেছেন,বিগত স্বৈরাচারী ফ্যাসিষ্ট হাসিনার সরকারের বিরুদ্ধে ১৭ বছর আন্দোলন সংগ্রামে মাঠে চিল বিএনপির প্রতিটি নেতৃবৃন্দ। কোন প্রকার মামলা-হামলাকে তোয়াক্কা করেনি। আগামী ১৩ নভেম্বর ঢাকা লকডাউন নামে স্বৈরাচারী হাসিনা যে ঘোষনা দিয়েছেন তা প্রতিহত করতে কৃষকদলের প্রতিটি নেতাকর্মী প্রতিটি পাড়া-মহল্লায় অবস্থান নিবে […]
লুন্ঠিত হওয়া অস্ত্র উদ্ধারে নারায়ণগঞ্জ পুলিশের পুরষ্কার ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ জেলা পুলিশের লুন্ঠিত হওয়া অস্ত্র উদ্ধারে সহযোগিতায় পুরষ্কার ঘোষণা করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। ১০ নভেম্বর সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এ তথ্য জানান। তিনি জানান, গুলি প্রতি ৫০০ (পাঁচশত)টাকা, পিস্তল ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা, শর্টগান ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা, রাইফেল ১,০০,০০০ (এক […]
বন্দরে বিএনপি নেতার পুকুর থেকে ছাত্রদল নেতার লাখ টাকার মাছ চুরির অভিযোগ

ছাত্রদলে ‘অভিশাপ’ রাহিদ! বিশেষ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের বন্দরে একের পর এক চুরি, জবরদখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইস্তিয়াক সিকদার ও তার অনুসারীদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, সংগঠন থেকে বাদ পড়ার পরও তিনি ছাত্রদলের নাম ব্যবহার করে এলাকায় দাপট দেখাচ্ছেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছেন। ৫ আগস্ট পটপরিবর্তনের পর […]
সিদ্ধিরগঞ্জে পিএম গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে পোশাক চুরির অভিযোগে এক শ্রমিকের চাকুরী স্থগিত আদেশ প্রত্যাহারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। রবিবার (৯ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে পিএম নিটেক্স (প্রাঃ) লিঃ এর শ্রমিকরা চাষারা-আদমজী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে বিকল্প সড়ক দিয়ে যান চলাচল করতে দেখা যায়। […]
বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে ভুমিদস্যু সিন্ডিকেট জাল-জালিয়াতী ও অর্থের বিনিময়ে বিডিএস ভূমি জরিপে ব্যাক্তিগত পত্রিক সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রবিবার (৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় এ মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। পরে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন জমা দেন তারা। এসময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী এমরান হোসেন, আনোয়ারা বেগম ও […]
নারায়ণগঞ্জ-৫’এ মডেল মাসুদের মনোনয়ন নিয়ে চাপা ক্ষোভে তৃনমুল!!

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাধিক নেতা ও সাধারণ সমর্থক বলছেন, নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন ঘিরে সৃষ্টি হয়েছে নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক অস্থিরতা ও ভয়। দলের উচ্চ পর্যায় থেকে মাসুদুজ্জামান (মাসুদ) নামের এক প্রার্থীর মনোনয়ন প্রদান করার খবর নিশ্চিত হওয়ার পরে তৃণমূল থেকে সাধারণ ভোটার-সমাজ পর্যন্ত ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানান, বহিষ্কারের ভয় […]
৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (৯ নভেম্বর) এ রায় দেন বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ। গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাড়ি চুনকাকুটির থেকে আইভীকে গ্রেফতার করা […]
ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফতুল্লায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় শাহজাহান রোলিং মিলের সামনে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুবক খাঁ বাড়ি এলাকার রেললাইন পার হওয়ার সময় অসতর্কতাবশত ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় […]
সাংবাদিকদের ওপর হামলা: আসামী গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম!

সাম্প্রতিক সময়ে সাইনবোর্ড গিরিধারায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ফতুল্লায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ফতুল্লা প্রেসক্লাবের সামনে ক্লাবের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম। সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আগামী […]
ইটভাটার কালো ধোঁয়া: কালো টাকার কাছে অসহায় জনসাধারণ….

নিজস্ব সংবাদদাতা // বর্ষাকালের পানি না যেতেই বন্দরের অবৈধ ইটভাটার অধিকাংশ চালু। ইটের ব্লক দিয়ে মাটির বানিয়ে ইতিমধ্যে তৈরি করার কার্যক্রম প্রায় চালু। বন্দর উপজেলায় প্রায় ৫২ টি ইটভাটা রয়েছে। যা আইনের কোন আওতায় পড়ে না। ইটভাটাগুলো চালু হলে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করলে লোক দেখানো মোবাইল কোর্ট পরিচালনা করে নাম মাত্র জড়িমান করে থাকেন। […]
নারায়ণগঞ্জ ৫’এ ফ্যাক্টর মাকসুদ: বলির পাঠা হতে পারে মডেল মাসুদ !

নিজস্ব সংবাদদাতা // আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জেলার ৫ টি আসনের মধ্যে সর্ব্বোচ আলোচনায় (সদর–বন্দর) আসনটি। এ যাবতকাল যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে নারায়ণগঞ্জ –৫ আসনের দিকে কেন্দ্রীয় নেতাসহ নীতিনির্ধারকরাও তাকিয়ে থাকে। নিজ নিজ দলীয় প্রার্থীকে বিজয়ী করতে আটঘাট বেঁধে মাঠে চষে বেড়ায়। তবে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বতন্ত্র প্রার্থী এক মাকসুদ […]
অবরুদ্ধ জামায়াত নেতা : মিথ্যা তথ্যে পুলিশকে বিভ্রান্তি!

নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা থানা জামায়াত নেতা মাওলানা নাসির উদ্দিনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে পুলিশকে এমন তথ্যদিয়ে বিভ্রান্ত ছড়িয়েছে একটি চক্র। খবর পেয়ে ফতুল্লা ঘটনাস্থল পরিদর্শন করে এরকোন সত্যতা পায়নি। উল্টো জামায়াত নেতাকে ফতুল্লা চৌধুরী বাড়ীস্থ তাঁর নিজ বাড়ীতে পাওয়া গেছে। শনিবার দুপুরে এমন তথ্য ছড়িয়ে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভ্রান্ত করা হয়। ফতুল্লা মডেল থাকার […]
বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে দুইজনের কারাদণ্ড

রাশেদুল ইসলাম রনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা এলাকায় ব্রহ্মপুত্র নদের জিও ব্যাগ স্থাপনের স্থান থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার রাতে ( ১২টা ৩০ মিনিটে) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন অভিযান চালিয়ে সিকান্দার আলী (৬০) ও আফসার আলী (৪০) নামের দুইজনকে […]
সাংবাদিক মনিরের বড় ভাইয়ের মৃত্যুতে মডেল রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি: ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মো.মনির হোসেনের বড়ভাই আলম হোসেন হানিফ ইন্তেকাল করিয়াছেন ( ইন্নালি…. রাজিউন )। শুক্রবার ৭ নভেম্বর ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ। এক শোক বার্তায় ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো.রফিকুল্লাহ রিপন ও সাধারন সম্পাদক […]
সম্পাদক মনির হোসেনের বড় ভাইয়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক

নিজস্ব সংবাদদাতাঃ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনের বড় ভাই আলম হোসেন হানিফ (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। শুক্রবার (৭ নভেম্বর)এক বিবৃতিতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: মনির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম সুজনসহ সকল […]
আমাকে মনোনয়ন দিলে বাবার মতো বিপুল ভোটে বিজয়ী হবো- সামিয়া ইসলাম নেভিনা

ষ্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ ৪(ফতুল্লা ) আসনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মরহুম কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজের সুযোগ্য কন্যা সামিয়া ইসলাম নেভিনা , সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নারায়ণগঞ্জ জেলা। ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলীরটেক, বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা,নির্বাচনী সালাম এবং গণসংযোগ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ জেলা […]
পূর্বের ন্যায় আরো ডজন খানেক গডফাদার তৈরি হয়েছে -মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখা নির্বাচিত হলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দেব ইনশাআল্লাহ। বিগত দিনে সরকার ও ক্ষমতার হাত বদল হয়েছে ঠিকই কিন্তু মানুষ তাদের কাঙ্ক্ষিত মৌলিক অধিকার ও শান্তি পায় নাই। দেশ হয়েছে দুর্নীতিগ্রস্ত। ক্ষমতাসীনরা দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা চাই এমন […]
বিপ্লব ও সংহতি দিবসে শাহ আলমের নেতৃত্বে শোডাউন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ফতুল্লায় নারায়ণগঞ্জ–৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি মোহাম্মদ শাহ আলম এর নেতৃত্বে বিশাল শোডাউন করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মী নিয়ে সবাইকে তাক লাগিয়ে বর্ণাঢ্য র্যালি করেন। শুক্রবার (৭নভেম্বর) সকালে ফতুল্লার পঞ্চবটি হতে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পাগলা বাজার গিয়ে র্যালি শেষ হয়। এদিকে বর্ণাঢ্য র্যালীটি পঞ্চবটি ফাজিলপুর মাঠ […]
জামায়াতের ‘নজর’ হিন্দু ভোটব্যাংকে ?

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজার। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। বাজারের পাশে খোলা একটা স্থানে কয়েকটি বেঞ্চ বসানো। গোল হয়ে সেখানে বসেছেন দশ থেকে বার জন ব্যক্তি, যাদের সকলেই সনাতন ধর্মের অনুসারী। তাদের মধ্যে দলীয় লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় জামায়াতের একজন নেতা। জিজ্ঞেস করতেই জানালেন–– সনাতন ধর্মের অনুসারীদের নিয়ে এটি তাদের একটি ‘দলীয় সভা‘। তার ভাষায়, […]
ইসলামপুরে দশআনী নদী থেকে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার

আক্রামুজ্জামান আশিক,ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালীনি ইউনিয়নের হরিণধরা দশ আনি নদী থেকে অজ্ঞাত (৫৫) বছর বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুওে স্থানীয় লোকজন নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়েই সলামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি […]
ফতুল্লায় মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ হঠাৎ করেই ঝটিকা মশাল মিছিল করেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হঠাৎ ১০-১২ জন তরুণ মশাল হাতে সড়কে নেমে “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” স্লোগান দিতে […]
