ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিব হাসান রিফাত (২২) নামে সাবেক এক ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল টাইগার রুলিং মিলস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম।
গ্রেপ্তার রিফাত শিমরাইল এলাকার মুন্সীবাড়ির মৃত হাসান পারভেজ মুন্সীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। তার সহযোগী মাদক ব্যবসায়ী জাহিদ হাসান রনি (৩০) শিমরাইল দক্ষিণপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চানালো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে রিফাতের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ও নগদ ৫২ হাজার ১৫০ টাকা এবং রনির কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিঙ্ার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।




