নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
ইসলামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা
ফতুল্লায় চাদাঁর দাবীতে রাজমিস্ত্রিকে মারধর, লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ!
আমতলীতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর; আটক ১২
বিএনপি নেতাদের লোভের আগুনে পুড়ছে দেশ!!
নারায়ণগঞ্জে লকডাউনের প্রভাব নেই,স্বাভাবিক যান চলাচল ও জনজীবন
৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ:প্রধানমন্ত্রী
ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় অগ্নিকান্ড
কাঁচপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন
সোনারগাঁয়ে ভোররাতে খড়বোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা
রূপগঞ্জে দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো যাত্রীবাহী বাস
শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব
সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ভাংচুরের ভিডিও ধারন: গাড়িচালককে কুপিয়ে হত্যার অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে!
ফতুল্লায় সন্ত্রাসী হামলায় কৃষকদল নেতা জুয়েলসহ আহত ৬,সন্দেহের তীরে তাতীদলের উজ্জল!!
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফতুল্লায় ছাত্রদলের মারধরের শিকার জমিয়তে নেতা ফেরদৌস
বন্দরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
ফতুল্লায় দোকান ভাড়া দেয়ার পরিবর্তে উল্টো দখলের পায়তারা পিতা-পুত্রের!
ফতুল্লায় চুইল্লা আরিফের শেল্টারে ভাইরাস রবিনের মাদক ব্যবসা!
শিশু রামিষা ধর্ষণ-হত্যা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
সিদ্ধিরগঞ্জে রনি হত্যা : স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার ১
সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে আওয়ামী দোসর চিকা রিফাত ডিবি’র হাতে গ্রেফতার
ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
রূপগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে আ. লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
ফতুল্লায় মধ্যরাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
 পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪
জালকুড়িতে ভাইরাস রবিনের জমজমাট মাদক ব্যবসা তুঙ্গে!
সিদ্ধিরগঞ্জে ইরফান ভুইয়ার জেট ফুয়েল চুরির কোটি কোটি টাকার কারবার!
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় চাদাঁর দাবীতে রাজমিস্ত্রিকে মারধর, লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ!

ফতুল্লায় চাদাঁর দাবীতে রাজমিস্ত্রিকে মারধর, লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানাধীন গলাচিপা এলাকায় চাদাঁর দাবীতে এক রাজমিস্ত্রিকে মারধর এবং তার কাছে থাকা শ্রমিকের ১ লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে সিমান্তগংদের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী রাজমিস্ত্রি জিয়াবুল শিকদার ফতুল্লা মডেল থানায় সিমান্তগংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে মো.সিদ্দিক শিকদারের ছেলে জিয়াবুল শিকদার উল্লেখ করেন যে,বিবাদীগণ দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজী সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালাইয়া আসিতেছে। আমি নারায়ণগঞ্জ জেলা ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের একজন সদস্য। যাহার রেজিঃ নং- ৪৫২৮। এছাড়াও আমি রাজমিস্ত্রি ও রড মিস্ত্রি হিসেবে বিভিন্ন বাড়ীর কাজ করিয়া আসিতেছি। এলাকার মৃত.আলমগীরের ছেলে সিমান্ত, ফজলুর ছেলে জামাল,রমজান ফকিরের ছেলে অভি, চুন্নুর ছেলে সাগর,রহমান হাজীর ছেলে হাবু, শেখ আলী আকবরের ছেলে মাহাবুব এবং মিহিরগং গত দেড় মাস যাবৎ আমার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবী দাওয়া করতঃ বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করিয়া আসছে। আমি বিবাদীগণদেরকে চাঁদা দিতে অস্বীকার করায় বিবাদীগণ আমার উপর ক্ষিপ্ত হইয়া যায় এবং আমাকে কোন কাজ কর্ম করিতে দিবেনা মর্মে হুমকি ধামকি প্রদান করে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১৯ নভেম্বর দুপুর দেড়টায় আমি আমার অধীনে কাজ করা শ্রমিকদের বেতনের ১ লক্ষ টাকা নিয়া যাওয়ার সময় উক্ত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ৪/৫ জন আমাকে গলাচিপা নতুন মসজিদ সংলগ্ন শাহিন ভাইয়ের গল্লিতে পাইয়া আমার পথরোধ করে তাদের দাবীকৃত চাঁদার টাকা দিতে বলে। আমি বিবাদীগণদেরকে চাঁদার টাকা দিতে অস্বীকার করিলে উক্ত ১ হইতে ৭নং বিবাদীগণ আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে এলোপাথারী মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ১নং বিবাদী আমাকে হত্যার উদ্দেশ্যে তাহার হাতে থাকা চাপাতি দ্বারা হত্যার উদ্দেশ্যে আমার মাথায় কোপ মারিলে উক্ত কোপ লক্ষ্যভ্রষ্ট হইয়া আমার বাম হাতের বাহুতে লাগিয়া গুরুত্বর রক্তাক্ত কাটা জখম হয়। আমি মাটিতে লুটাইয়া পরিলে ২ হইতে ৭নং বিবাদীগণ তাহাদের হাতে থাকা লোহার রড ও কাঠের ডাশা দ্বারা এলোপাথারী ভাবে পিটাইয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ২নং বিবাদী আমাকে হত্যার উদ্দেশ্যে তাহার হাত দ্বারা আমার গলা চাপিয়া শ্বাসরোধ করার চেষ্টা করে। ৩ ও ৪নং বিবাদীদ্বয় আমার বুকে ও তলপেটে কিল, ঘুষি ও লাথি মারিতে থাকে। ৫, ৬ ও ৭নং বিবাদীগণ আমাকে এলোপাথারী মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ১নং বিবাদী আমার সাথে থাকা লেবার শ্রমিকদের ১ লক্ষ টাকা জোর পূর্বক নিয়া যায়। এমতাবস্থায় আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিতে দেখিয়া উক্ত ১ হইতে ৭নং বিবাদীগণ আমাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে এবং আরও বলে যে, তুই যদি আমাদেরকে আরও ৪ লক্ষ টাকা না দিস কিংবা এই ঘটনার বিষয়ে কোন প্রকার আইনের আশ্রয় নিস তাহা হইলে আজ হোক কিংবা কাল হোক তোকে যেখানে পাইবো জীবনে শেষ করিয়া ফেলাইবো নতুবা যেকোন মিথ্যা মামলায় ফাসাইয়া দিব মর্মে হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। অতঃপর লোকজন আমার অবস্থা গুরুত্বর দেখিয়া আমাকে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়া চিকিৎসা গ্রহণ করি।
এ বিষয়ে স্থানীয়রা জানান,সিমান্ত হচ্ছে গলাচিপা বোয়ালিয়া খালে র‌্যাবের উপর হামলার অন্যতম আসামী। এবং হাবু,মাহাবুব ও মিহির হচ্ছে নারায়ণগঞ্জের ভাইজান খ্যাত আজমেরী ওসমানের অন্যতম দোসর। বিগত ১৭ বছরে আওয়ামী শাসনামলে এ তিন গুনধর মাসদাইর ও গলাচিপা জুড়ে মাদক বিক্রি,চাদাঁবাজিসহ নানাপ্রকার অপরাধ করে বেড়াতো যা বর্তমানেও বিদ্যমান রেখেছে। এ তিন গুনধরের বিরুদ্ধে এলাকাবাসী মুখ খুলে কিছু বলতে সাহস পায়না। কারন তারা বর্তমানে স্থানীয় কিছু বিএনপি নেতার ছত্রছায়ায় থেকে নানা প্রকার অপরাধকর্ম করে যাচ্ছে। তারা আরও জানান,এ তিনজনের নেতৃত্বে ও নির্দেশে সিমান্ত-অভিগংরা অথ্যাধিক বেপরোয়া হয়ে উঠেছে। এদের সাহসের কারনেই সিমান্ত তার বাহিনীর সদস্যদের নিয়ে র‌্যাবের উপর হামলা চালিয়েছিল।
মাসদাইর ও গলাচিপা এলাকার স্থানীয় বাসিন্দারা আজমেরী ওসমানের সহযোগি বহু অপকর্মের হোতা হাবু,মাহাবুব ও মিহির এবং তাদের সঙ্গী সিমান্ত অভিগংদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহনে ফতুল্লা মডেল থানা পুলিশ সদয় হস্তক্ষেপ কামনা করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!