আড়াইহাজারে আওয়ামী দোসরদের বিএনপিতে পুর্নবাসন করছে আজাদ !

মৃর্তিমান আতংক বাবুর সহযোগী জাকারিয়া এখন আজাদ বলয়ে ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের মূর্তিমান আতঙ্ক আওয়ামী লীগের ডেবিল নজরুল ইসলাম বাবু এমপির একান্ত সহযোগী মোহাম্মদ জাকারিয়ার অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছে ইউনিয়নের কাকাইলমোড়া এবং বাহেরচর গ্রামবাসী। খাগকান্দা ইউনিয়নের সন্ত্রাসী ও চাঁদাবাজ,মূর্তিমান আতংক, নৈরাজ্য সৃষ্টিকারীর প্রধান হোতা মোঃ জাকারিয়া বর্তমানে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক […]
ভুইগড়ে বাউল শিল্পী অনিকার রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী আটক

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় বাউল শিল্পী আনিকা আক্তার অনিকার (১৯) রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে ফতুল্লার ভুইগড় এলাকার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহত অনিকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অনিকার স্বামী হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ। অনিকা আক্তার অনিকার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। তার পরিবার এ ঘটনাকে […]
সিদ্ধিরগঞ্জে তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারপত্র বিতরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: অকিল উদ্দিন ভুঁইয়া এবং সাবেক ছাত্রদল নেতা ইরফান ভুঁইয়ার নেতৃত্বে ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার জনসাধারণের মাঝে এ প্রচারপত্র […]
দোয়ার নামে গাজী এমপির স্থাপনা দখল করে বিএনপি নেতাদের কার্যালয় নির্মান

জাগো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের স্থাপনা দখল করে বিএনপি কার্যালয় গঠন করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার (৪ অক্টোবর) রূপসীর আফতাব গেইট সংলগ্ন ওই স্থাপনায় তারাব পৌর বিএনপির সভাপতি তাপসিফ হক ওসমান ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুর উদ্যোগে দোয়া প্রার্থনার নাম করে […]
আড়াইহাজারে ছাত্রদল নেতা ও চাঁদাবাজ খোরশেদ বেপরোয়া!

থানায় অভিযোগ হলেও ওসি ব্যবস্থা নেনেননি জাগো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে চাঁদা না দেয়ায় ওয়ার্কশপ ব্যাবসায়ী মো. সোহেল মিয়ার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) হামলার ঘটনায় সোহেল মিয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- আড়াইহাজারের শিবপুর এলাকার মজিবুরের […]
এক বছরে বেড়েছে চাল-ডাল-আটা-তেল-মাংসের দাম

টিসিবির হিসাব গেলো বছর ঠিক একই সময়ের তুলনায় এখন চাল-তেল থেকে শুরু করে মাছ-মাংসসহ অনেক নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ নিম্নআয়ের মানুষের ব্যয় বেড়েছে। রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, ২০২৪ সালের একই সময়ের তুলনায় বাজারে মানভেদে চাল, ডাল, আটা, ময়দা, তেল, মাছ ও মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। তবে একই […]
উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপটি

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি ভারতের উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। গভীর নিম্নচাপটি আরও অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় আশঙ্কায় দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি–৫) জানান হয়েছে, উত্তর–পশ্চিম […]
গাঁজায় গণহত্যা ও সমুদ্রে ত্রানবাহী ফ্লোটিলার নৌবহর আটকের প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ

ফিলিস্তিনের গাঁজায় গণহত্যা ও সমুদ্রে ত্রানবাহী ফ্লোটিলার নৌবহর আটকের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩রা অক্টোবর) বাদ জুম্না বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের আয়োজনে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের […]
বকশীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড

রাশেদুল ইসলাম রনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের খাসিপাড়া গ্রামে বাল্যবিবাহ পণ্ড করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে খবর পেয়ে ইউএনও শাহ জহুরুল হোসেন ওই গ্রামে গিয়ে বিয়ে বাড়িতে হাজির হন এবং চলমান বাল্যবিবাহটি বন্ধ করে দেন। এ সময় উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত […]
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি, আঘাত হানতে পারে যেসব এলাকায়

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি হওয়ার ঘোষণা দিয়েছে আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তার পোস্টে তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার সময় প্রচারিত বার্তায় জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে […]
ইসলামপুরে বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপুল মাস্টারের পুজা মন্ডপ পরিদর্শন

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার। বুধবার রাতে পৌর শহরের গৌড় নিতাই আশ্রম দুর্গা মন্দির হরিসভা, পোদ্দারপাড়া, গোবিন্দবাড়ি, সেনবাড়ি, কৈবতপাড়া, মাঝিপাড়া, ঠাকুরবাড়ি, কাশারীপাড়া কালীমন্দির, বসাকপাড়া অষ্টমী ঘাটসহ ১৭টি মন্দির পরিদর্শন করেন। এ সময় […]
সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় দুই ট্রাকচালক নিহত
ষ্টাফ রিপোর্টার: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই ট্রাকচালক নিহত হয়েছেন। নিহতদের একজনের নাম জানা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে মহাসড়কের কাঁচপুর অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজনের নাম মো. রাকিব। তিনি রংপুর জেলার বাসিন্দা। অপরজনের নাম-পরিচয় পাওয়া সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের […]
পঞ্চবটীতে কৃষকলীগ নেতার ভাইকে চাঁদা না দেয়ায় দোকান ভাংচুর!

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার পঞ্চবটী এলাকায় পিতা-পুত্রের দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় দোকানের মালামাল ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী দোকানী এনায়েতনগর এলাকার মৃত.মমতাজউদ্দিন ভুইয়ার ছেলে মো.নুরুল ইসলাম ভুইয়া চাঁদাবাজ মিলন সরদারগং এর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মৃত.মমতাজ উদ্দিন ভুইয়ার ছেলে মো.নুরুল ইসলাম ভুইয়া উল্লেখ করেন যে,ফতুল্লা […]
আলীরটেক ইউনিয়ন বিএনপির উদ্যোগে জাকির খানের জন্মবার্ষিকী পালন

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি হাজারো যুবকের আইকন, জননেতা জাকির খানের ৫২ তম জন্মদিন উপলক্ষে পুরান গোপনগর বিএনপির অফিসে কেক কেটে জন্মবার্ষিকী পালিত হয়। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) আলীরটেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষে থেকে কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা পারভেজ মল্লিক, আলীরটেক ইউনিয়ন […]
বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৪

বন্দর প্রতিনিধি: বন্দরে বিভিন্ন অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার মাসুদ মিয়ার ছেলে নন এফআইআর ভূক্ত আসামী সিয়াম (২২) ও একই এলাকার মৃত মোমেন মিয়ার ছেলে নন এফআইআরভূক্ত আসামী সোহাগ (২৪) বন্দর থানার সালেহনগর এলাকার মোসলেম মিয়ার ছেলে সন্দেহভাজন আসামী মনির (৩২) ও বন্দর শাহীমসজিদ এলাকার শফিউদ্দিন […]
বন্দরে ইয়াবাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি: বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার ৬৮/১ উইলসন রোড এলাকার এলাকার আল হেলাল মিয়ার স্ত্রী সেলিনা আক্তার (৩৫) ও একই এলাকার সালাউদ্দিন মিয়ার স্ত্রী অপর মাদক কারবারি নাসিমা বেগম।(৪৫)। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক আব্দুল মোতালেব ভূঁইয়া বাদী […]
বন্দরে চাইনিজ দাসহ ডাকাত দলের সদস্য অন্তু গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি: বন্দরে ১টি চাইনিজ দাসহ অন্তু (২২) নামে এক ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অন্তু বন্দর উপজেলার বাড়ীখালিস্থ পদুঘর এলাকার রবিন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে বুধবার (১ অক্টোবর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ডাকাতি প্রস্তুতি ৩৮(৭)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে বন্দর উপজেলার বাড়ীখালী এলাকায় অভিযান […]
বন্দরের লৌহিয়া খালটি দখল উৎসবে মেতে উঠেছে চিহৃিত ভূমিদৎসুরা

বন্দর প্রতিনিধি: বন্দরের ঐতিহ্যবাহী লৌহিয়া খালটি দখল উৎসবে মেতে উঠেছে চিহৃিত ভূমিদৎসুরা। যে খাল দিয়ে এক সময় শীতলক্ষা – বহ্মপুত্র নদীতে সংযোগ ছিল। সেই ঐতিহ্যবাহী খালটি অবৈধভাবে দখল করে পাঁকা স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, গার্মেন্টস, ব্যাটারি ফ্যাক্টরিসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেছে ওই সকল ভূমিদৎসুরা । খালটি দখল হয়ে যাওয়ার কারনে পয়নিষ্কাশনসহ নানা সমস্যায় জর্জরিত স্থানীয়রা। বিগত […]
দূর্গোৎসবের দোহাই দিয়ে বন্দরে মেলার নামে চলছে জুয়া ও মাদক ব্যবসা

বন্দর প্রতিনিধি: বন্দরে মেলার নামে জুয়া,মাদক ব্যবসা ও চাঁদাবাজীসহ নানা অপকর্মের নেতৃত্ব দেয়ার অভিযোগ উঠেছে ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবু দাসের বিরুদ্ধে। হিন্দু সম্প্রদায়ের দূর্গোৎসবের দোহাই দিয়ে লেজারার্স পূজা উদযাপন কমিটির ব্যানারে শিবু চন্দ্র দাস বন্দরের শীতলক্ষ্যা নদীর তীরবর্তী সরকারি জায়গা দখল করে প্রায় অর্ধ শতাধিক দোকান-পাট বসিয়ে এসব অপকর্ম পরিচালনা করছে বলে ওই অভিযোগে […]
সস্তাপুরে ছাত্রলীগের ডেবিল রাকিব বাহিনী বেপরোয়া! আদালতে মামলা

জাগো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর এলাকার ছাত্রলীগের ডেবিল রাকিব বাহিনীর সন্ত্রাসী হামলায় মোঃ ইমলাক গং রক্তাক্ত যখম হয়েছে। এ ব্যাপারে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফতুল্লার আমলী আদালতে মৃত মরণ আলী সরদারের পুত্র মোঃ ইমলাক বাদী হয়ে বাদী হয়ে সিগার মামলা দায়ের করেছেন। মামলায় আসামী করা হয়েছে মৃত রুস্তম মাদবরের পুত্র আব্দুল লতিফ প্রধান, আব্দুল […]
সোনারগাঁয়ে দুর্গাপূজা ঘিরে ইউএনও’র নির্ঘুম তদারকি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে অনন্য উদাহরণ স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান। বুধবার দিনে ও মঙ্গলবার দিবাগত রাতভর তিনি উপজেলার ৩৪ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। প্রতিটি মন্ডপে সরেজমিন খোঁজখবর নিয়ে তিনি দেখেন নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা, দায়িত্ব পালনে অবহেলা হচ্ছে কি না, অথবা […]
