প্রকাশিত সংবাদ নিয়ে রেজাউল মল্লিকের বক্তব্য

গত ২৯ সেপ্টেম্বর দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম এ প্রকাশিত “আওয়ামী লীগের শেখ সেলিমের ভাতিজা পরিচয় দিয়ে কোটি টাকা লোপাট” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় যে, নারায়ণগঞ্জ শহরের শহীদ সাব্বির আলম খন্দকার সড়কের বাসিন্দা মৃত কাশেম মল্লিকের ছেলে রেজাউল মল্লিককে টাকা দিয়ে অনেকেই সর্বস্বান্ত হয়ে গেছে। তিনি বিভিন্ন মানুষজনের কাছ […]
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ !

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, আমার নারায়ণগঞ্জ নামের একটি ফেসবুক পেইজ ও অনিবন্ধিত ওয়েবসাইট ব্যবহার করে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে টার্গেট করে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে পরে চাঁদা দাবি করছেন। ভুক্তভোগীদের অভিযোগ, ওই দম্পতি প্রথমে ব্যবসায়ী,রাজনীতিক কিংবা প্রভাবশালী কারও নামে উক্ত পেইজে বিভ্রান্তিকর […]
রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ তিন কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মাছিমপুর এলাকার সাদ্দাম, হৃদয় ও আকলিমা। রূপগঞ্জের পূর্বাচল সেনাক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেনাবাহিনীর একটি দল মাছিমপুর এলাকার মাদক কারবারি সাব্বিরের বাড়িতে অভিযান চালায়। […]
আওয়ামী লীগের মিছিলে বাধা দিলে পালটা হামলার পরিকল্পনা

প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া স্বার্থান্বেষী কুচক্রী মহল। প্রতিবিপ্লব করে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরোনো চেহারায় ফিরিয়ে আনতে চব্বিশের গণ-অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশি-বিদেশি দোসরদের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে। প্রধান লক্ষ্য-যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানো। […]
আড়াইহাজারে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নবী হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ভোরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী (কাঁঠালতলা) এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নবী হোসেন আড়াইহাজারের উচিতৎপুরা এলাকার লোকমান ওরফে লইক্কা হোসেনের ছেলে। এসময় ডাকাত দলের হামলায় গৃহবধূসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন- একই […]
বিসর্জনের সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ – কোস্টগার্ড মহাপরিচালক

ষ্টাফ রিপোর্টার: হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার নিরাপত্তাব্যস্থা নিয়ে কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, এ বছরের পরিস্থিতি একটু ভিন্ন। যার জন্য আমাদের কার্যক্রম সেভাবেই নির্ধারণ করেছি। অত্যন্ত ভালোভাবে নজরদারি করা হচ্ছে। বিসর্জনের সময় পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে মনিটরিং করা হবে। তারপর সবাই যেন নিরাপদে গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারে সেটি দেখভাল করা হবে। বুধবার (১ অক্টোবর) বেলা […]
বক্তাবলীবাসীর দূর্ভোগের কারিগর বিএনপি নেতা নজরুল-মতিউর-রাসেল প্রধান ও হালিম!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের প্রায় ৪৫ হাজার মানুষের দুর্ভোগের কারিগর হয়ে দাঁড়িয়েছে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল প্রধান ও সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ ছাড়াও কতিপয় কয়েকজন তাদের সহযোগী। বক্তাবলীর যেকোনো ঘটনায় উল্লেখিত বিএনপির নেতারা অতি আগ্রহ নিয়ে এগিয়ে যাওয়ায় সমাধানের […]
রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুরের ইসলামপুর থানার […]
ফতুল্লায় চোরাই হোন্ডাসহ ডাকাত মহিউদ্দিন-শুভ গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লায় চোরাই হোন্ডাসহ দুই চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে শিয়াচর লালখা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে শিয়াচর লালখা এলাকার মৃত. গিয়াসউদ্দিনের ছেলে মহিউদ্দিন ও মো.শফিকের ছেলে শুভ। এর আগে হোন্ডা চুরির বিষয়ে পুর্ব শিয়াচর এলাকার মৃত.আবদুল বারেকের ছেলে মো.কবির হোসেন ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। […]
ইনুর মাথা থেকেই আসে হাসিনার মারণাস্ত্র ব্যবহারের উসকানিটা

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হাসানুল হক ইনুসহ তিনজনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মো. আলমগীর দ্বিতীয় দিনের সাক্ষ্য দিয়েছেন। সোমবার হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানির জন্য এক সপ্তাহ সময় চায় প্রসিকিউশন। তবে আসামির পক্ষে আরও দুদিন বাড়িয়ে সময়ের আবেদন করেন নাজনীন […]
নজরুল ইসলাম আজাদকে নিয়ে জুলকারনাইন সায়েরের চাঞ্চল্যকর তথ্য ভাইরাল !

বিগত ফ্যাসিষ্ট সরকারের নানা দূর্ণীতি তুলে ধরে নানাভাবে আলোচনায় উঠে আসেন নির্বাসিত বাংলাদেশি সাংবাদিক যিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যমকর্মী জুলকারনাইন সায়ের খান ওরফে সামি। রাস্ট্রের পাশাপাশি বিভিন্ন ব্যক্তিদের নানা দূর্ণীতির চিত্রও ব্যাপক চাঞ্চল্যের ঝড় তুলেছেন তিনি । এবার নারায়ণগঞ্জের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি নজরুল ইসলাম আজাদকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তার ফেসবুক পেইজে । যা মাত্র ৩০ […]
আড়াইহাজারে বঁটি দিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা করল কিশোর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃদ্ধা শারুনী বেগমকে (৭০) গলা কেটে হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ১৬ বছরের কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মেসে টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে মারধরের শিকার হওয়ার ক্ষোভ থেকে রান্নাঘর থেকে বঁটি এনে বৃদ্ধা শারুনী বেগমকে হত্যা করে ওই কিশোর। সোমবার দুপুরে আড়াইহাজার থানায় এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের […]
জামালপুর-৩ আসনে ধানের শীষ’এর মনোনয়ন প্রত্যাশায় মাঠে নামলেন সিদ্দিকী শুভ

নিজস্ব প্রতিনিধি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীতা ঘোষণা করেছেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। […]
হেযবুত তওহীদের উদ্যোগে রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে হেযবুত তওহীদের জেলা শাখার উদ্যোগে “তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সাংবাদিক ও ইংরেজি প্রভাষক সাজেদা […]
বন্দরে ঘর নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবি, দু’গ্রুপের টেঁটাযুদ্ধ, আহত ১২

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে ঘর নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবির জেরে দুই দ্রুপের মধ্যে টেঁটাযুদ্ধের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দেওলী এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪ জন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে […]
বন্দরে অস্ত্রসহ ছিনতাইকারী সিফাত গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরে পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট এ দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সিফাত (১৯) নবীগঞ্জ উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, রোববার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে নবীগঞ্জ উত্তরপাড়ায় অভিযান চালিয়ে সিফাতকে […]
রাঙ্গাবালীতে ইউনিয়ন পরিষদ ভাঙচুর; প্যানেল চেয়ারম্যানের দিকে আঙুল

রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের গইনখালী বাজারে প্যানেল চেয়ারম্যান কামাল পাশার শালিস বাণিজ্য, প্রহসন ও স্থানীয় যুবক শিমুল ফরাজিকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে সাধারণ মানুষের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গ্রামের শত শত […]
চেম্বারের পরিচালকের সহযোগিতায় পোস্ট অফিস-শিবু মার্কেট সড়কের মেরামত

ষ্টাফ রিপোর্টার: চলাচলের অনুপোযোগি হয়ে পড়া ফতুল্লার পোস্ট অফিস-শিবু মার্কেট সড়কটি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী সার্বিক সহযোগিতায় মেরামত করে দিয়েছেন শ্রমিক দল নেতা বাদল প্রধান। এতে সড়কটিতে চলাচলকারী অটো এবং মিশুক,সিএনজি, কভার্ডভ্যান সহ সকল প্রকার গাড়ীর চালকসহ স্থানীয়দের ভোগান্তি অনেকটা দূর হয়েছে। ফতুল্লা রেল লাইন বটতলা থেকে শিবু মার্কেট বাসস্ট্যান্ড পর্যন্ত […]
ফতুল্লায় পূজা মন্ডপ পরিদর্শনে বাংলাদেশ কোস্ট গার্ড

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নজরদারি এবং শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিদর্শন করেন পাগলা স্টেশন ইনচার্জ কমান্ডার লেঃ মো. রাফায়েল মনোয়ার উৎসব। মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের নির্দেশনায় উপকূলীয় অঞ্চলে […]
সোনারগাঁয়ে পূজা মন্ডপ ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশা দুর্ঘটনায় অভয় দাস (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঋষীপাড়া পূজা মণ্ডপে বেড়াতে এসে এ দুর্ঘটনা ঘটে। নিহত অভয় দাস কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা এলাকার কোপানন্দ দাসের ছেলে। নিহতের স্বজনরা জানান, উপজেলার কাবিলগঞ্জে তার পিসির বাড়িতে পরিবারসহ […]
নগরীর বোস কেবিনের সামনে ট্রেনে কাটলো অজ্ঞাত নারীর দুই পা

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় দুই পা বিচ্ছিন্ন হয়ে মারাত্মক আহত হয়েছে অজ্ঞাতনামা মধ্যবয়সী একজন নারী। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জ শহরের বোস কেবিনের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেন দুর্ঘটনায় ওই মহিলার শরীরের দুই পা হাটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়ে […]
