খেলনা বন্দুক হাতে মহড়া, ভিডিও ভাইরাল; দুই তরুণ আটক

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ নগরীর সিটি পার্কে খেলনা বন্দুক হাতে দুই তরুণের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাগে ১০টার দিকে নগরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন; বন্দর উপজেলার বন্দর বাজার এলাকার লিমন তোহা (২২) এবং বন্দর ফায়ার সার্ভিসের গলির […]
গোয়েন্দা প্রতিবেদনে মিলল ভয়ংকর তথ্য,ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে আ.লীগ

ষ্টাফ রিপোর্টার: গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর নিষ্ক্রিয় থাকলেও ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলীয় নেতাকর্মীদের সংঘবদ্ধ করা, পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং ঝটিকা মিছিলের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার পাশাপাশি ডিসেম্বরকে ‘টার্গেট’ করে মাঠপর্যায়ের কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা চলছে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে […]
গ্যাস বিদ্যুৎ সংকটের দায় এড়িয়ে বিএনপি কী করছে?

ষ্টাফ রিপোর্টার: বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত ছয় মাসে তেল, গ্যাস ও বিদ্যুৎ নিয়েই সাধারণ মানুষের সবচেয়ে বেশি ভোগান্তি ও সংকট সামনে এসেছে। বাংলাদেশে গ্যাস বিদ্যুৎ নিয়ে বহুদিন এরকম ভোগান্তির মধ্যে পড়েনি সাধারণ মানুষ। সরকারের পক্ষ থেকে চলমান সংকটের জন্য এলএনজি টার্মিনালে দুর্ঘটনা, ইরান যুদ্ধ এবং অতীতের সরকারের নীতির উপর দায় চাপানো হয়েছে। বিশ্লেষকদের […]
ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান – সুলতান মাহমুদ বাবু এমপি

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি \ জামালপুরের ইসলামপুরকে আগামী প্রজন্মের সেরা বাসস্থান গড়তে, প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন এ ই সুলতান মাহমুদ বাবু এমপি। উন্নয়নের রুপকার খ্যাত সুলতান মাহমুদ বাবু’র নিরলস পরিশ্রম ও চলমান উন্নয়নে ঈর্ষানিত্ব হয়ে একটি মহল গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে […]
সোনারগাঁয়ে সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে দৈনিক সংবাদের সোনারগাঁ প্রতিনিধি ও সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কর্তৃক দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁয়ের সকল সাংবাদিক ও সোনারগাঁ উপজেলা খেলাঘর এর উদ্যোগে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট […]
সিদ্ধিরগঞ্জে পৃথক সড়ক দুঘর্টনায় নিহত ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে সড়ক পার হওয়ার সময় লরির ধাক্কায় একজন এবং এর কয়েক ঘণ্টা পর শুক্রবার (২৮ আগস্ট) ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে লেগুনার ধাক্কায় আরেকজন মারা যান। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা […]
সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা, সোনারগাঁও প্রেস ক্লাবের নিন্দা

সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক সংবাদের সোনারগাঁ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সোনারগাঁও প্রেস ক্লাব। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এ নিন্দা প্রস্তাব নেওয়া হয়। সভায় বলা হয়, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষে সোনারগাঁ থানা পুলিশ সাংবাদিক মাহবুবুল […]
নগর পার্কে বন্দুক হাতে দুই তরুণের ভিডিও ভাইরাল,

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পার্কে (সাবেক শেখ রাসেল পার্ক) দুই তরুণের বন্দুক দেখিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের ভয় দেখানো বা বন্দুক দেখিয়ে মানুষের প্রতিক্রিয়া ধারণ করার ভিডিও নিয়ে নগরজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ভিডিও দেখে অনেকে বলছেন, বর্তমান সময়ে এ ধরনের ভিডিও ছড়িয়ে দেওয়া ঠিক হয়নি। এই ভিডিওর মাধ্যমে বিদেশিদের মধ্যে ভ্রান্ত ধারণা ছড়িয়ে পড়তে পারে। আবার […]
রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাতে শিক্ষার্থী, নারী, বৃদ্ধসহ স্থানীয় বাসিন্দাদের নিত্য দিনের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সড়কের জলাশয় অংশে গাইডওয়াল নির্মাণ করে অবিলম্বে সড়কটি সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ২০২২সালে রূপগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়কের স্থানে স্থানে এখন গর্তের […]
মেয়াদোত্তীর্ণ খাবার: সোনারগাঁয়ে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজারে মেয়াদ উত্তীর্ণ,অনুমোদনহীন, অনিরাপদ খাদ্য ও পণ্য মূল্য সংরক্ষণ এবং বিক্রির দায়ে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের […]
রূপগঞ্জের পরিত্যক্ত ভবনে র্যাবের অভিযান: পাইপগান ও গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব–১১। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে র্যাব–১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে […]
নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে নতুন ভোট কেন্দ্র স্থাপনের দাবী টেংরাকুড়া বাসীর

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি \ ভোটারদের ভোগান্তি দূর করতে এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে স্থায়ী ও নতুন ভোট কেন্দ্র স্থাপনে দাবি জানিয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের টেংরাকুড়া এলাকাবাসী। পর্যাপ্ত ভোটার সংখ্যা ও উপযুক্ত অবকাঠামো থাকা সত্ত্বেও টেংরাকুড়া গ্রামে আলাদা ভোটকেন্দ্র না থাকায় এলাকার মানুষ ভোটাধিকার প্রয়োগে নানা বাধা ও অনীহার মুখোমুখি হন। […]
সোশ্যাল মিডিয়ায় গুজব: সরেজমিনে বিপরীত চিত্র

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সরেজমিনে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। বস্তা প্রতি সাড়ে ৬ কেজি করে চাল কম দেওয়ার খবর ছড়িয়ে পড়লেও প্রতিবেদক নিজে বিতরণকেন্দ্রে উপস্থিত হয়ে বস্তা মেপে এবং ভোক্তাদের সাথে কথা বলে এর কোনো ভিত্তি পাননি। বিতরণকেন্দ্রে সরজমিনে […]
বন্দরে ১৪৫ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা, এলাকায় উত্তেজনা

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে আদালতের জারি করা ১৪৫ ধারা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ ও জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসতবাড়িতে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এনে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. রোমান (৩৮)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বন্দর থানাধীন স্বল্পেরচক এলাকায় […]
নেপালে আরও দুইটি বন্যার শঙ্কা

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৩২ জন মানুষ মারা গেছেন। আরও অনেকে নিখোঁজ আছেন। ঠিক এমন সময়ে বিবিসি জানিয়েছে আরও বড় শঙ্কার কথা। দেশটির ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিজাস্টার স্টাডিজের পরিচালক বসন্ত রাজ অধিকারী বলেছেন, আজ অথবা আগামীকাল বন্যার ‘দ্বিতীয় ও তৃতীয় ঢেউ আঘাত হানার ঝুঁকি রয়েছে। কখন আঘাত হানতে পারে, তা জানি […]
বকশীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

রাশেদুল ইসলাম রনি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা-উল-হুসনার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব […]
ফতুল্লায় গৃহ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণ, স্বর্ণ গলানোর যন্ত্রপাতি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ৮ আগস্ট ভোররাত সাড়ে ৩টা থেকে সোয়া ৪টার মধ্যে ফতুল্লা থানার ভুঁইগড় তালতলা সামছুল হক খান মসজিদ এলাকায় মো. হান্নান […]
নদী দূষন ও দখলমুক্ত করতে সরকার কাজ করছে-জোনায়েদ সাকি

নারায়ণগঞ্জে নদীর দখল ও দূষণ চিহ্নিত করে কীভাবে তা নিয়ন্ত্রণ করা যায়, পাশাপাশি নদীর পাড় সংরক্ষণে করণীয় নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। বুধবার (২৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর ঘাটে নদীর অবস্থা সরেজমিনে পরিদর্শন শেষে তিনি বলেন, “নদী ও জলাশয়ের অবস্থার পাশাপাশি ঢাকা শহরের যে খালগুলো রয়েছে, সেগুলোর […]
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি: দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত ও সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান একটি মাছ ধরার বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। গত সোমবার (২৪ আগস্ট) টহল কার্যক্রম পরিচালনার সময় নৌবাহিনী জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’ […]
দুই জেলার প্রশাসন কি দুই নায়েবের কাছে জিম্মি!

আশেকপুর ও মির্জাপুর নায়েবদের বিরুদ্ধে শত কোটি টাকার খাস জমি ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়ার অভিযোগ ভ্রাম্যমান প্রতিনিধি: বগুড়া বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর তহশিলের নায়েব আজমত এবং শেরপুর উপজেলার মির্জাপুর তহশিলের নায়েব স্বপ্না যোগসাজশ করে সরকারি খাস পুকুর, কবরস্থান ও ভিটাসহ প্রায় শত কোটি টাকা মূল্যের ১৩ বিঘা জমি মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ব্যক্তি […]
আড়াইহাজারের ইউএনও ‘র বিরুদ্ধে ডিসির নিকট লিখিত অভিযোগ

জাগো নারায়ণগঞ্জ নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুর রহমানের বিরুদ্ধে বিচার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ রমজান নামে এক সরকারী কর্মচারী। বিজ্ঞ আদালতে বিচারাধীন জমিতে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক ক্ষমতার অপব্যবহার, বেআইনি নোটিশ জারি ও ভীতি প্রদর্শনের বিরুদ্ধে অভিযোগ এবং প্রতিকার চেয়েছেন মোঃ রমজান। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, মোঃ […]
