বুলবুলের হত্যাকারীদের ফাঁসির দাবীতে চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বন্দর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক যুব নেতা জাহিদ আল-আমীন বুলবুল ভাইয়ের হত্যাকারীদের ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার, চাষাড়ায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি […]
জামালপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় হামলার শিকার শিক্ষার্থী

লিয়াকত হোসাইন ল্য়ন,জামালপুর প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা। শিক্ষার্থী রাফি আহমেদ লিখিত বক্তব্যে বলেন, চলতি বছরের এপ্রিলে রাফি আহমেদ বিশ্ববিদ্যালয়ের ছুটিতে বাড়িতে এসে এলাকায় মাদকের আগ্রাসন […]
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামি সহ গ্রেপ্তার-১৪

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক সংক্রান্ত মামলায় ৯ জন এবং আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৫ জনসহ মোট ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানা পুলিশ। এর আগে মঙ্গলবার (২৫ আগষ্ট)সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুল বারিক এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে তাদের […]
বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

রাশেদুল ইসলাম রনি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন […]
র্যাবের জালে সহযোগি সহ ফতুল্লায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজ্জাক!

নারায়ণগঞ্জের ইসদাইর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত রাজ্জাক বাহিনীর প্রধান আব্দুর রাজ্জাক ও তার সহযোগী কথিত সাংবাদিক সোহেলকে ঢাকায় অভিযান চালিয়ে আটক করেছে র্যাব। বুধবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–৩ ও র্যাব–১১–এর যৌথ অভিযানে ঢাকার একটি এলাকা […]
সিফাত – জুম্মান বাহিনীর তান্ডব লীলা আর কত দিন?

জাগো নারায়ণগঞ্জ দীর্ঘদিনের সন্ত্রাসী বাহিনী সিফাত – জুম্মানকে আগে কেন গ্রেফতার করা হয়নি। সিফাত-জুম্মানকে গ্রেফতারে অভিযান চালিয়ে উল্টো প্রশাসন আরো বিপাকে পড়েন। অভিযান মানেই সিফাত বাহিনীর তান্ডব লীলায় পুলিশ সদস্য আহত হতো। এমনকি পুলিশ সদস্য আহত সহ শর্টগান রেখে দেয়ার নজির রয়েছে। গত ৫ আগস্টের পর দেশের প্রধানমন্ত্রী,মন্ত্রী, এমপিসহ তারকা ক্যাডাররা দেশ ছেড়ে আত্মাগোপনে যায়। […]
বন্দরে পুলিশ ও র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার- ৪

জাগো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ ও র্যাব-১১-এর পৃথক অভিযানে চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাব্বির আহমেদ, এসআই মোঃ লুৎফর […]
নারী ও শিশু ট্রাইব্যুনালে নতুন পিপি, দায়রা আদালতে দুই এপিপি নিয়োগ

নারায়ণগঞ্জ জেলার দায়রা আদালত ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নতুন সরকারি আইনজীবী নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (২৫ আগস্ট) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিন আইনজীবীকে সংশ্লিষ্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, নারায়ণগঞ্জ […]
নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে এ শোভাযাত্রা বের করা হয়। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজ্জাদ্দেদী শোভাযাত্রায় নেতৃত্ব দেন। নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া […]
রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার বিষয়ক কর্মশালা

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও যাচাইকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ আগষ্ট সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, বেটস কনসাল্টিং […]
সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? প্রতিদিন গড়ে ১০ খুন

সম্প্রতি রংপুরের একটি বাসায় শিক্ষক পরিবারকে চারজনকে হত্যার ঘটনা ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে, এই যে শঙ্কা শুধুমাত্র একটিই হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে হয়েছে তা কিন্তু নয়। গত কয়েক মাস ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে। বাংলাদেশের পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী, গত মে থেকে […]
সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক পরিক্ষায় বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী এবং জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের […]
সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সজীব (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে সদর উপজেলার গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজীব সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়াপাড়া এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি তেলের গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সজীব গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় […]
রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও ছোটবানিয়াদী এলাকায় গতকাল ২৫ আগষ্ট মঙ্গলবার ভোররাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজাসহ এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি এলাকার মনির হোসেন ওরফে ডিব্বা মনিরের স্ত্রী রিকু আক্তার(২৯), শরীয়তপুর জেলার […]
অদুদ হত্যা মামলায় বিশেষ পেশার পরিচয়দানকারী নুরুজ্জামান গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকারের বড় ভাই অদুদ খন্দকার হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি নুরুজ্জামান মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ধামগড় ইউনিয়নের কামতাল এলাকা থেকে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নুরুজ্জামান মোল্লা কামতাল […]
বন্দরে আইনশৃঙ্খলা কমিটির সভা: কিশোর অপরাধ রোধে পরিবারকে সচেতন হওয়ার আহ্বান

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সাম্প্রতিক বুলবুল হত্যাকা- এবং কিশোর গ্যাং ও অনলাইন অপরাধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। বুলবুল হত্যা […]
২ মাসে ৪ হত্যা: আতঙ্কে দিশেহারা বন্দরে জনজীবন, নেপথ্যে মাদক ও কিশোর গ্যাং

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুই মাসের ব্যবধানে (২৪ জুন থেকে ২০ আগস্ট) চারটি চাঞ্চল্যকর হত্যাকা-ের ঘটনায় স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে। অপরাধপ্রবণতার বৃদ্ধি, কিশোর গ্যাংয়ের বেপরোয়া বিস্তার এবং মাদকের সহজলভ্যতাকেই এসব নৈরাজ্যের মূল কারণ হিসেবে দেখছেন ভুক্তভোগী ও এলাকাভিত্তিক সচেতন মহল। বৃদ্ধ আব্দুল মোতালিব হত্যা (২৬ জুন): মুছাপুর ইউনিয়নের […]
বন্দরে পুলিশের অভিযানে নুরুজ্জামানসহ গ্রেপ্তার- ৪

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ জুলাই) বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেনÑ ধামগড় ইউনিয়নের কামতাল এলাকার মোহাম্মাদ আলীর ছেলে নুরুজ্জামান মোল্লা, সোনাকান্দা এলাকার রাজিবের দুই ছেলে সোহান ও শোয়ান এবং রুপালী আবাসিক এলাকার বাবু। পুলিশ জানায়, […]
গার্মেন্টস ওয়েস্টেজ মালের জন্য বহিষ্কৃত বিএনপি নেতা সুমন মাহবুবের হুমকি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জের ফতুল্লার শিল্পাঞ্চল বিসিক ও চাঁদনী হাউজের গার্মেন্টস কর্তৃপক্ষকে প্রকাশ্যে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সুমন মাহবুবের বিরুদ্ধে। তিনি এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদনী হাউজে অবস্থিত ‘বয়েজ স্টাইল’ (Boys Style) গার্মেন্টস কর্তৃপক্ষকে ‘০১৯৯৩০–৩০৪’ নম্বর […]
কর্মকর্তার আদেশ অমান্য, ঘুষখোর নায়েব স্বপ্নার আরও একটি জালিয়াতির তথ্য ফাঁস

ভ্রাম্যমান প্রতিনিধি বগুড়া বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর তহশিল অফিসের ঘুষখোর নায়েব স্বপ্নার আরও একটি জালিয়াতির তথ্য আমাদের হাতে এসেছে। সে ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ অমান্য করে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে বিশ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি ব্যক্তি মালিকানার নামে খারিজ করে দিয়েছে। বগুড়া জেলার শেরপুর উপজেলার ৯৮ নং মির্জাপুর মৌজার ২৭৪ নং দাগের ১.১৩ একর জমি […]
ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার-৩

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লা শান্তিধারা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মিলন-সাজিদ গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে গত ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৯টার দিকে ডিবি ক-জোনের একটি চৌকস আভিযানিক […]
