জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী। ধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার। কারা সূত্রে জানা যায়, আদালত থেকে আগেই সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর হয়েছিল। বুধবার […]
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) এ কথা জানান। তিনি বলেন, বৈঠকে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা বাঁধ এলাকার দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী […]
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধাসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ভাঙচুর করা হয় ভুক্তভোগীদের ব্যবসাপ্রতিষ্ঠান। বুধবার (৩ জুন) সকালে উপজেলার মাছুমাবাদ (মিঠাব) এলাকায় এ ঘটনা ঘটনা। হাসপাতালের কাগজেপত্রে ওই রোগী ভর্তি থাকলেও তাকে বেডে পাওয়া যায়নি। ভুক্তভোগী জুম্মন ভূইয়া জানান, তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভূইয়া ও বড় ভাই […]
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ

জাগো নারায়ণগঞ্জ প্রচণ্ড রোদ ও তীব্র তাপদাহে জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক তখনই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সীর মানবিক উদ্যোগে পথচারী, অটোরিকশাচালক, দিনমজুর ও দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ঠান্ডা পানীয়, ওরস্যালাইন ও খাবার বিতরণ করে কিছুটা হলেও স্বস্তি দেওয়া হয়েছে। বুধবার ৩ জুন দুপুরে শহরের […]
বিদ্যুতের দাম বাড়াল সরকার

দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রায় ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৬.৬৮ শতাংশ বাড়ানো হয়েছে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, পাইকারি বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে করে ৮ টাকা […]
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী

ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী ষ্টাফ রিপোর্টার কাজকর্ম করেননা এমনকি নেই ব্যবসা বানিজ্য তারপরও বিএনপির পদ ব্যবহার করে খেয়াঘাট,গরুর হাট,সরকারী খাল সংলগ্ন জমি হতে মাটি কেটে অন্যত্র বিক্রি করা,পরিষদের উন্নয়নের কাজ ভাগিয়ে নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসেনের দুই সিপাহশালার আব্দুর রহমান ও […]
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল গত এপ্রিলে। সেই ধাক্কায় বেড়েছে গাড়ি ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিবহন খরচ। এর মধ্যেই জুনে আবার বাড়ল অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম। আজ বুধবার বিদ্যুতের নতুন দরের ঘোষণা আসছে, যা চলতি জুন থেকেই কার্যকর হতে পারে। ফলে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার শঙ্কায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। বিএনপি সরকার […]
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পূর্ব হাজীপুর এলাকায় টিউবওয়েল বসানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমদ আলী (৪০) নামে এক স্কুল দপ্তরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার ৩ জুন সকাল ৯টার দিকে হাজীপুর কবরস্থান রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আহমদ আলী হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন। […]
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী

ষ্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী আশ্রমে পূজা আর্চনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস। এ উপলক্ষে দেশ-বিদেশ থেকে আসা লাখো ভক্তের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো বারদী এলাকা। তিন দিনব্যাপী এ আয়োজনে বুধবার (৩ জুন) ভোর থেকেই আশ্রমে চলছে পূজা অর্চনা। আশ্রমে সমবেত হয়ে প্রার্থনা ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে […]
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে এক রাজমিস্ত্রী ও তাকে উদ্ধার করতে গিয়ে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ইউসুফের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। […]
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ

ঢাকার ইস্কাটনের বাসিন্দা ও একজন বেসরকারি চাকরিজীবী ইয়াসমিন ইসলাম মাসের খরচের হিসাব মিলাতে গিয়ে দেখেন, নিত্যপণ্য থেকে শুরু করে প্রায় সবকিছুর দামই এখন বাড়তি। এর মাঝে নতুন করে বিদ্যুতের দাম বাড়ার খবর তাকে আরও উদ্বিগ্ন করে তুলেছে। “এমনিতেই মাস শেষে নানা ধরনের বিল দিতে শেষ আমরা। এখন যদি আবার বিদ্যুতের দাম বাড়ে, তাহলে এই হিসাবের […]
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চাওড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. ওহাব মিয়া (৬০) মারা গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলী উপজেলার ঘটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। […]
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরে একটি খালের একাংশ ভরাট করে পাঁচতলা ভবন নির্মাণ করায় ওই ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া আরও চারটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) দিনব্যাপী এ ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলা কল্যাণী খালের পুনঃখনন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলে জানান সদর […]
বন্দরে চাঁদার দাবিতে গার্মেন্ট ব্যবসায়ীর উপর হামলা

নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা না পেয়ে পোশাক কারখানার এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই ব্যক্তির হাত ও পায়ের রগ কেটে ফেলার কথাও জানিয়েছেন পরিবারের সদস্যরা। ভুক্তভোগী কাজী সুমন (৪৫) বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় নিটিং–ডাইং ম্যানেজার হিসেবে কর্মরত। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল […]
অনিয়মের অভিযোগে শহরের তিন ফার্মেসীকে জরিমানা

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় নানা অনিয়মের কারণে তিনটি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে (ফার্মেসি) জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২ জুন) বিকেলে শহীদ জিয়া হলের পাশে ওষুধ বিক্রয়ের দোকানগুলোতে অভিযান চালায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমিন ও মো. মাহমুদুল হাসান। ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ, নিবন্ধনবিহীন ও […]
আড়াইহাজারে ডাকাত সর্দার কাশেম গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশি অভিযানে আবুল কাশেম (৩৫) নামে এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার দুপুর ২টায় গোপালদী পৌরসভার ইসলামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আবুল কাশেম দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আড়াইহাজার থানার […]
সিদ্ধিরগঞ্জে কিশোরীকে ধর্ষন চেষ্টায় ফারুক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ফারুক মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের একটি গরুর খামারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ শিশুটির পরিবারের। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ধর্ষণ […]
সাক্ষীদের বর্ণনায় উঠে এলো রামিসা হত্যাকাণ্ডের ভয়াবহতা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় আদালতে একে একে সাক্ষ্য দেন ভিকটিমের স্বজন, প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা। তাদের বক্তব্যে উঠে আসে ১৯ মের সেই বিভীষিকাময় ঘটনার ভয়াবহ বর্ণনা। মঙ্গলবার (২ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রামিসার বাবা-মা ও বড় বোনসহ মোট ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আদালতে সাক্ষীরা রামিসার মাথাবিহীন মরদেহ […]
আশার ‘অ্যাকশন’: রমজানের পর এবার গুঁড়িয়ে দেওয়া হলো গাজীর আস্তানা

নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দরে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে একের পর এক মাদক আস্তানায় হানা দিচ্ছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা। এর আগে ২৩নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ী রমজানের গ্যারেজ বন্ধ করার পর, এবার একই ওয়ার্ডের চিহ্নিত মাদক কারবারি গাজীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছেন তিনি। শনিবার ৩০ […]
‘মে মাসেই নারী ও শিশু নির্যাতন ৩২৬, ধর্ষণ বেড়েছে ৪৪ শতাংশ’

দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) প্রকাশিত সর্বশেষ জেন্ডারভিত্তিক সহিংসতা মনিটরিং প্রতিবেদনে উঠে এসেছে, চলতি বছরের মে মাসে নারী ও শিশু নির্যাতনের মোট ঘটনা আগের মাসের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, যৌন হয়রানি এবং আত্মহত্যার মতো ঘটনাগুলোর ঊর্ধ্বগতি গভীর উদ্বেগের কারণ […]
লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব সামনে রেখে বারদীতে প্রশাসনের বিশেষ আইন-শৃঙ্খলা সভা

জাগো নারায়ণগঞ্জ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী আশ্রমে প্রস্তুতিমূলক বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩১ মে বেলা ১১টায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম প্রাঙ্গণের নাটমন্দিরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার […]
