বন্দরে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ আটক: উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল এসআই মামুন

নিজস্ব প্রতিবেদক// নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বাগবাড়ী মৃধাবাড়ী রোডস্থ রমজান মার্কেট এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তবে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। […]
সিদ্ধিরগঞ্জে তরুণ দলের নেতাকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আব্দুল করিম (৬০) নামে এক তরুণ দলের নেতাকে মারধরের অভিযোগ উঠেছে যুবদল নেতা সাজ্জাদের বিরুদ্ধে। তবে যুবদল নেতা সাজ্জাদের দাবি মারধর নয় আমাদের উভয়ের মধ্যে ধাক্কা-ধাক্কি হয়েছে। শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী এলাকায় ওই তরুণ দল নেতার মালিকানাধীন […]
শীর্ষ সন্ত্রাসী ১৪ মামলার আসামি ‘ক্যাডার সোহেল’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সোহেল ওরফে ‘ক্যাডার সোহেল’কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও জমি দখলসহ অন্তত ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। শনিবার (৯ মে) সকালে র্যাব-১১ মিডিয়া কর্মকর্তা উজ্জল এক প্রেস রিলিজে এ তথ্য জানান। এর আগে, শুক্রবার (৮ মে) দিবাগত রাত ১২টার দিকে র্যাব-১১ বন্দরের মদনপুরের […]
বন্দরে চাঁদা না পেয়ে ‘বিএনপি পরিচয়ে ডকইয়ার্ডে লুটপাট’

নারায়ণগঞ্জের বন্দরের একটি ডকইয়ার্ডে চাঁদা না পেয়ে লোহা লুটপাটের অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির মালিক মহিউদ্দিন সাউদ। তিনি এ ঘটনায় বন্দর থানা, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, র্যাব বরাবরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। অভিযোগে ডকইয়ার্ড মালিক স্থানীয় মৃত শামছুল এর পুত্র সৈকত (৪০) কে প্রধান করে, সজিব, হুমায়ুন, রাসেল, রাব্বি, আফজাল ও বিপ্লবসহ সাতজনকে অভিযুক্ত করেছেন। অভিযোগে ভুক্তভোগী […]
ফতুল্লায় মাদকসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, এক হাজার পুরিয়া হেরোইন, ৪৫০ পুরিয়া গাঁজা এবং নগদ ১৩ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লা মডেল থানার পূর্ব ইসদাইর রেললাইনসংলগ্ন একটি টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার […]
ড. ইউনূসের প্রতি ভারতের সম্পর্ক ‘প্রতিহিংসায়’ রূপ নিয়েছে : রনি

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ড. ইউনূসের প্রতি ভারতের যে ঘৃণা এমন একটা পর্যায়ে চলে গেছে, সেই ঘৃণা এখন রীতিমতো প্রতিহিংসায় পরিণত হয়েছে। ভারত যদি জীবিত থাকে, নরেন্দ্র মোদি জীবিত থাকে, অজিত দোহাল জীবিত থাকে, তাহলে ড. মোহাম্মদ ইউনূসের যে বাকি জীবন এটা জমানায় তারেক মানে যদি থাকে বা অন্য […]
ভারত ও চীনের চার কেন্দ্রের বিদ্যুতের দাম অস্বাভাবিক

ভারত ও চীনের সঙ্গে যৌথ বিনিয়োগে নির্মিত চারটি কয়লাভিত্তিক কেন্দ্র নিয়ে প্রশ্ন তুলেছে বিদ্যুৎ বিভাগ। সরকারের অভ্যন্তরীণ এক নথিতে বলা হয়েছে, এসব কেন্দ্রের বিদ্যুতের ট্যারিফ বা ক্রয়মূল্য অস্বাভাবিক বেশি। আগের সরকারের সময় করা বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) কিছু শর্তের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিদ্যুৎকেন্দ্র চারটি হলো– ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপের গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র, […]
কুতুবপুর মুন্সিবাগে শামীম ওসমানের অনুসারী দুলাল বাহিনী: ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের মুন্সিবাগ এলাকায় গডফাদার শামীম ওসমানের অনুসারী দুলাল বাহিনী বেপরোয়া, এক ব্যবসায়ীকে মারধর ও দোকানের ক্যাশবাক্স থেকে লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রাশেদ ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ মে দুপুর আনুমানিক ১২টার দিকে মুন্সিবাগ এলাকায় রাশেদের কন্সট্রাকশনের দোকানের সামনে […]
সিদ্ধিরগঞ্জে পাওনা টাকা না পেয়ে বৃদ্ধ মহিলাকে মারধর.

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে পাওনা টাকা না পেয়ে রহিমা বেগম (৬৫) নামে বৃদ্ধ মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী আন্দোলনে সংগঠিত একধিক মামলার আসামী, সাবেক কাউন্সিলর ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম মন্ডলের সহযোগী আওয়ামীলীগ নেতা মেজর আলিফের বিরুদ্ধে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্পের ইপিজেডের পকে গেট সংলগ্ন ভুক্তভোগী ওই মহিলার নিজ […]
সন্ত্রাসী হামলায় আহত র্যাব সদস্যকে দেখতে গেলেন চালক দল নেতা প্রিন্স ও ইমন

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দেওভোগস্থ বোয়ালিয়া খাল এলাকায় মাদক বিক্রেতা ও সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত র্যাবের গোয়েন্দা শাখার সার্জেন্ট নাজিমুল ইসলাম নাজিমকে দেখতে যান চালক দল নেতা প্রিন্স ও ইমন। বৃহস্পতিবার (৭ মে) রাতে ঢাকার সিএমএইচ হাসপাতালে দেখতে যান বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি- অটো রিক্সা – প্রাইভেট কার চালক দলের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি […]
বিদ্যুৎ আছে কিন্তু বাতি জ্বলেনা।

শেরপুরের শ্রীবরদীতে কাজে আসছে না ৩ কোটি টাকা ব্যায়ে এলইডি স্মার্ট লাইট এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি বিদ্যুৎ আছে, কিন্তৃ বাতি জ্বলে না। রাত হলেই চারদিকে অন্ধকার নেমে আসে। পৌরসভার পুরাতন লাইনগুলো মেরামত না করায় সামান্য বৃষ্টি ও বাতাস উঠলেই বিভিন্ন এলাকা, রাস্তা ও অলিগলিতে এ অবস্থার সৃষ্টি হয়। পুরাতন লাইনগুলোর পাশাপাশি পৌরসভা আলোকিত […]
চিকিৎসা ব্যয়ের ৭৯ শতাংশ যায় ব্যক্তির পকেট থেকে

বিআইডিএসের গবেষণা দেশের চিকিৎসাব্যবস্থা ক্রমেই পশ্চাৎমুখী হয়ে পড়ছে। সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসাসেবা এখনও বড় সংকট হিসেবে রয়ে গেছে। চিকিৎসা ব্যয়ের ৭৯ শতাংশই ব্যক্তির পকেট থেকে যাচ্ছে। গরিব মানুষের মোট আয়ের ৩৫ শতাংশই যায় চিকিৎসায়। ক্যান্সার কিংবা কিডনি রোগের মতো দুরারোগ্য ব্যাধির বড় ব্যয়ের কারণে বহু পরিবার দারিদ্র্যসীমায় নেমে গেছে। অসংখ্য পরিবার আছে দারিদ্র্যের ঝুঁকিতে। […]
ফতুল্লার মাসদাইরে বিদ্যুতায়িত খুঁটিতে হাত দিয়ে প্রাণ গেল বৃদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুতায়িত একটি খুঁটির স্পর্শে নির্মূলা (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মাসদাইর পতেঙ্গা মোড় এলাকার আল-আমিন মসজিদ গলিতে এ ঘটনা ঘটে। নির্মূলা চানমারী মাউড়া পট্টি এলাকার বাবুলের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি মৃত তৈয়ব আলীর স্ত্রী। স্থানীয়দের তথ্য অনুযায়ী, জীবিকার তাগিদে তিনি ভিক্ষাবৃত্তি করতেন। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক […]
মাসদাইর কবরস্থান মসজিদে পাটোয়ারীকে ঘিরে বিশৃঙ্খলা, ভাঙল দরজার গ্লাস

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান সিটি মসজিদে জুমার নামাজ চলাকালে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ সময় মসজিদের ভেতরে ধাক্কাধাক্কি ও হট্টগোলের সৃষ্টি হলে দরজার গ্লাস ভেঙে টুকরা টুকরা হয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা। শুক্রবার (৮ মে) জুমার নামাজের সময় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান সিটি মসজিদ-এ এ ঘটনা […]
জলাবদ্ধতা নিরসনে কার্যক্রম অব্যাহত থাকবে – অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ সদর উপজেলা দক্ষিণ সস্তাপুর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খননের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে দক্ষিণ সস্তাপুর বাইতুল আকসা জামে মসজিদের সামনে এই খাল খননের উদ্বোধন করা হয়। দক্ষিণ সস্তাপুর পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সস্পাদক (সাংবাদিক) জসিম উদ্দিনের উদ্যোগে ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সার্বিক সহযোগিতায় […]
ফতুল্লায় পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১
নারায়নগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে বিপুল পরিমান দেশীয় তৈরি ধারালো অস্ত্র,কুড়াল,টিএসএস পাইপ সহ রনি(৪০) নামের এক সন্ত্রাসী কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রনি ফতুল্লার কাশিপুরের কালু মিয়ার পুত্র। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে ফতুল্লার দেওভোগ(হাশেমবাগ, তসলিম পট্রি) গিয়াস উদ্দিন উকিলের বাড়ি সংলগ্ন পরিত্যক্ত একটি টিনশেডের বাড়ীতে অভিযান চালিয়ে রনি কে গ্রেফতার সহ উদ্ধার করা হয় বিপুল পরিমান […]
আড়াইহাজারে ইয়াবাসহ আটক বিএনপি নেতার ছেলেকে ৩ দিনের কারাদন্ড

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সেবনের দায়ে বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের ছেলে মোবারক করিম স্বাধীনকে তিন দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান এ দন্ড দেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে গোপালদী পৌরসভার উলুকান্দি গ্রামের কবরস্থান মোড় এলাকা থেকে […]
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ১

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ বাবুল মিয়া ওরফে বেরু মিয়া (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। সে শ্রীবরদীর কুড়িকাহনিয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামের মো: মোজা মিয়ার ছেলে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে তাকে মাদক মামলায় শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। শ্রীবরদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবরদীর […]
শেরপুরের গারো পাহাড় রক্ষায় প্রতিবাদ সমাবেশ, বন ধ্বংস বন্ধের দাবি

এজেএম আহছানুজ্জামান ফিরোজ , শেরপুর প্রতিনিধি শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে চলমান বন উজাড় ও অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে সম্মিলিত সচেতন সমাজের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে রাংটিয়া রেঞ্জ অফিসের সামনে আধা ঘণ্টাব্যাপী এ সমাবেশে পরিবেশ রক্ষা ও বনাঞ্চল ধ্বংস বন্ধে জোরালো দাবি তোলা হয়। সম্মিলিত সচেতন সমাজের […]
নির্বাচনের মাধ্যমে কমিটি চায় আইন কলেজে সাধারণ শিক্ষার্থীরা,ডিসি বরাবর স্মারকলিপি

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ আইন কলেজের সিলেকশনের মাধ্যমে নবগঠিত ছাত্র ছাত্রী সংসদের কমিটি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে চলছে চরম অসন্তোষ। নির্বাচনে মাধ্যমে কমিটি চায় বর্তমানে অধ্যায়নরত সাধারন শিক্ষার্থীরা। এ বিষয়ে জেলা প্রশাসক রায়হান কবিরের নিকট একটি স্মারক লিপি প্রদান করে সাধারণ শিক্ষার্থীরা। স্মারক লিপিতে উল্লেখ করেন, গনতান্ত্রিক চর্চার জন্য নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অংশ। দুঃখ জনক হলেও […]
সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে বর্ষা আক্তার (২০) নামে এক গৃহবধূ ও গার্মেন্টস কর্মীর অর্ধগলিত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ১০টার দিকে পূর্ব নিমাইকাশারী এলাকার মামা-ভাগিনা গলিতে মহিদুল ইসলামের বাড়ির একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী মামুন ওরফে রুবেল পলাতক রয়েছেন। নিহত বর্ষা আদমজী […]
